BNCC Govt. City College, Chattogram

Call Directions Website Contact the organization

BNCC Govt. City College, Chattogram Bangladesh National Cadet Corps (BNCC) is a national youth organization that aims to develop discipline, leadership, and patriotism among young citizens.

It helps students build character, teamwork skills, and a strong sense of national pride.

Happy Birthday, Cadet Lance Corporal MD. Riduanul HaqueMay Almighty Allah shower His mercy and blessings upon you. May y...
28/10/2026

Happy Birthday, Cadet Lance Corporal MD. Riduanul Haque
May Almighty Allah shower His mercy and blessings upon you. May your life be filled with good health, peace, respect, and success. May all your good efforts be rewarded.

Happy Birthday, Cadet Tajnur Jahan Lamiya May every day of your life be filled with happiness, success and beautiful mom...
28/10/2026

Happy Birthday, Cadet Tajnur Jahan Lamiya
May every day of your life be filled with happiness, success and beautiful moments. May all your dreams come true and your future shine brighter. Sending you heartfelt prayers and best wishes.

১৬ই অক্টোবর, ২০২৬সাপ্তাহিক ড্রিল ক্লাসে সামরিক শৃঙ্খলার মৌলিক অনুশীলন সাবধান ও আরাম পজিশন, শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্...
18/10/2026

১৬ই অক্টোবর, ২০২৬

সাপ্তাহিক ড্রিল ক্লাসে সামরিক শৃঙ্খলার মৌলিক অনুশীলন সাবধান ও আরাম পজিশন, শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শারীরিক প্রশিক্ষণ (PT) এবং প্রাণবন্ত খেলাধুলার মধ্য দিয়ে ক্যাডেটরা নিজেদের শারীরিক ও মানসিক দৃঢ়তা, মনোযোগ, আত্মবিশ্বাস এবং দলগত দক্ষতা বিকাশের সুযোগ পায়।

ড্রিলের প্রতিটি কমান্ডে থাকে শৃঙ্খলার শিক্ষা, প্রতিটি পদক্ষেপে থাকে দায়িত্ববোধের পরিচয়, আর প্রতিটি সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয় পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের দৃঢ় বন্ধন। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটরা নিজেদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি সময়ানুবর্তিতা, কর্তব্যপরায়ণতা এবং প্রতিকূল পরিস্থিতিতে দৃঢ় থাকার মানসিকতা অর্জন করে।

আমাদের লক্ষ্য শুধু একজন দক্ষ ক্যাডেট হয়ে ওঠা নয়; বরং নিজেদের যোগ্য, সুশৃঙ্খল, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। দেশের প্রয়োজনে, মানুষের কল্যাণে এবং মানবতার সেবায় নিজেদের প্রস্তুত রাখাই আমাদের অঙ্গীকার।

১০ই অক্টোবর, ২০২৬গত ৩ অক্টোবর থেকে ৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত চট্টগ্রামের কুয়াইশ বুড়িচর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজে অন...
12/10/2026

১০ই অক্টোবর, ২০২৬

গত ৩ অক্টোবর থেকে ৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত চট্টগ্রামের কুয়াইশ বুড়িচর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজে অনুষ্ঠিত হয় পাইলট প্রজেক্ট ক্যাম্প–২০২৬। সাত দিনব্যাপী এই ক্যাম্পে অংশগ্রহণের মাধ্যমে ক্যাডেটরা সামরিক প্রশিক্ষণ, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং দলগতভাবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়।

ক্যাম্পে বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রমের পাশাপাশি ফায়ারিং, বেয়নেট ফাইটিং, পিটি (শারীরিক প্রশিক্ষণ) এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এসব কার্যক্রম ক্যাডেটদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ফায়ারিং প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটরা নির্ধারিত নিয়মকানুন ও নিরাপত্তাবিধি মেনে প্রশিক্ষণ গ্রহণ করে। বেয়নেট ফাইটিংয়ের প্রশিক্ষণ তাদের শৃঙ্খলা ও প্রশিক্ষণগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। অন্যদিকে, নিয়মিত পিটি ও খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা, সহনশীলতা, পারস্পরিক সহযোগিতা এবং দলগত মনোভাব আরও সুদৃঢ় হয়।

এই সাত দিনের ক্যাম্প ছিল ক্যাডেটদের জন্য প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময়, আত্মউন্নয়ন ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। প্রতিটি প্রশিক্ষণমূলক কার্যক্রম ক্যাডেটদের দায়িত্বশীল, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার পথে নতুন অভিজ্ঞতা যোগ করেছে।

Happy Birthday, Cadet Md. Anisur Rahman! May every day bring you happiness and joy. May every step of your life lead to ...
09/10/2026

Happy Birthday, Cadet Md. Anisur Rahman! May every day bring you happiness and joy. May every step of your life lead to new achievements. Wishing you lots of prayers and best wishes.

৩০শে সেপ্টেম্বর, ২০২৬২০২৬ সালে নতুন  ক্যাডেট ভর্তি কার্যক্রম   ও সরকারি সিটি কলেজ বিএনসিসি প্লাটুনের সার্বিক কার্যক্রম প...
01/10/2026

৩০শে সেপ্টেম্বর, ২০২৬

২০২৬ সালে নতুন ক্যাডেট ভর্তি কার্যক্রম ও সরকারি সিটি কলেজ বিএনসিসি প্লাটুনের সার্বিক কার্যক্রম পরিদর্শন অনুষ্ঠিত হয়।

পরিদর্শন উপলক্ষে সরকারি সিটি কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে ব্যাটালিয়ন অ্যাডজুট্যান্ট মেজর মোঃ রফিকুল হাসান রাফি, পদাতিক স্যারকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় তিনি নতুন ভর্তি ক্যাডেটদের শৃঙ্খলা, উপস্থিতি, পোশাক-পরিচ্ছন্নতা, প্রশিক্ষণের প্রস্তুতি এবং প্লাটুনের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ৭নং প্লাটুন কমান্ডার পিইউও জনাব মোহাম্মদ সাঈদুজ্জামান স্যার এবং ৯নং প্লাটুন কমান্ডার পিইউও জনাব মোহাম্মদ ইমাম হোসাইন (ভারপ্রাপ্ত) স্যার।

এ সময় নতুন ক্যাডেটদের শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ, নেতৃত্ব এবং নিয়মিত প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি বিএনসিসির নিয়ম-কানুন মেনে একজন আদর্শ, দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ ক্যাডেট হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য উৎসাহিত করা হয়।

নতুন ক্যাডেটদের উদ্যম, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার মাধ্যমে সরকারি সিটি কলেজ বিএনসিসি প্লাটুনের কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে এই প্রত্যাশা।

📢 বিএনসিসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২০২৭ প্রশিক্ষণ বর্ষ 📢সরকারি সিটি কলেজ বিএনসিসি ইউনিট, চট্টগ্রামবাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট...
29/09/2026

📢 বিএনসিসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২০২৭ প্রশিক্ষণ বর্ষ 📢
সরকারি সিটি কলেজ বিএনসিসি ইউনিট, চট্টগ্রাম

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) তে যোগ দিন একজন ক্যাডেট হিসেবে এবং দেশ-মাতৃকার তরে নিজেকে গড়ে তুলুন।

ভর্তির স্থান :
বিএনসিসি ভবন - (সরকারি সিটি কলেজ, একাডেমি ভবন-৬ এর পশ্চিম পাশে এবং জামে মসজিদের দক্ষিণ পাশে বিএনসিসি )।

👉
আগামীকাল ভর্তি পরীক্ষা সকলে সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

👉- যোগাযোগ:

ক্যাডেট ইনচার্জ : ০১৬৮৩-৫৮৮৯৩৭

🔗 অফিসিয়াল ফেসবুক পেজ: BNCC Govt. City College, Chattogram

👉🔹 বিএনসিসি কি? বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) একটি আধা-সামরিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। জ্ঞান, শৃঙ্খলা, স্বেচ্ছাসেবী—এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বিএনসিসি ক্যাডেটরা দেশসেবা ও ব্যক্তিগত উন্নয়নে কাজ করে।

👉🔹 কেন যোগ দেবেন? ✅ সামরিক প্রশিক্ষণ: সরকারি খরচে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রশিক্ষণ।
✅ আন্তর্জাতিক অভিজ্ঞতা: ভারত, নেপাল, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে শিক্ষা সফর।
✅ ক্যারিয়ার সুবিধা: সশস্ত্র বাহিনীতে কমিশন প্রাপ্তিতে অগ্রাধিকার। ✅ বিশেষ কোচিং: আইএসএসবি পরীক্ষার জন্য ফ্রি বিশেষ ট্রেনিং।
✅ শিক্ষাবৃত্তি: এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ক্যাডেটদের জন্য বৃত্তি।
✅ দক্ষতা উন্নয়ন: কম্পিউটার প্রশিক্ষণ, প্রাথমিক চিকিৎসা, ইংরেজি কোর্স, অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ইত্যাদি।
✅ সাংস্কৃতিক অংশগ্রহণ: জাতীয় প্যারেড, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে অংশগ্রহণের সুযোগ।
✅ অ্যাডভেঞ্চার: বাৎসরিক দুঃসাহসিক ক্যাম্প ও ঐতিহাসিক স্থান পরিদর্শন।

👉🔹 যোগদানের শর্ত:

লক্ষ্য: একাদশ শ্রেণি, স্নাতক (সম্মান) ১ম ও ২য় বর্ষ এবং ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী।
👉- অগ্রাধিকার:

গান, নাচ, অভিনয়, বিতর্কে দক্ষ।

ইংরেজিতে পারদর্শী বা কম্পিউটার দক্ষ (গ্রাফিক্স, ভিডিও এডিটিং ইত্যাদি)।

ক্রীড়া (ভলিবল, ব্যাডমিন্টন, দৌড় ইত্যাদি) এ আগ্রহী।

👉🔹 নির্বাচন প্রক্রিয়া:

প্রাথমিক রেজিস্ট্রেশন (ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার মাধ্যমে)।

শারীরিক, মৌখিক ও লিখিত পরীক্ষা।

চূড়ান্ত নির্বাচন ও ক্যাডেটশিপ প্রদান।

📍 যোগাযোগের ঠিকানা: ক্যাডেট ইনচার্জ,
সরকারি সিটি কলেজ বিএনসিসি প্লাটুন (সেনা শাখা),
"সি" কোম্পানি, ১২ বিএনসিসি ব্যাটালিয়ন,
কর্ণফুলি রেজিমেন্ট, চট্টগ্রাম।

✊ দেশ গড়ার স্বপ্ন দেখুন, বিএনসিসি-তে যোগ দিন! 🛡️ শৃঙ্খলা, দক্ষতা ও দেশপ্রেম—এটাই বিএনসিসি!

📌 বিজ্ঞপ্তিটি শেয়ার করে অন্যকে জানাতে সাহায্য করুন! #সরকারি_সিটি_কলেজ_বিএনসিসি #দেশসেবা #সিটি_কলেজ

📢 বিএনসিসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২০২৭ প্রশিক্ষণ বর্ষ 📢সরকারি সিটি কলেজ বিএনসিসি ইউনিট, চট্টগ্রামবাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট...
25/09/2026

📢 বিএনসিসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২০২৭ প্রশিক্ষণ বর্ষ 📢
সরকারি সিটি কলেজ বিএনসিসি ইউনিট, চট্টগ্রাম

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) তে যোগ দিন একজন ক্যাডেট হিসেবে এবং দেশ-মাতৃকার তরে নিজেকে গড়ে তুলুন।

ভর্তির সময় এবং স্থান :
বিএনসিসি ভবন - সোমবার ও বৃহস্পতিবার
সকাল ৯:০০ ঘটিকা হতে দুপুর ২:০০ ঘটিকা (সরকারি সিটি কলেজ, একাডেমি ভবন-৬ এর পশ্চিম পাশে এবং জামে মসজিদের দক্ষিণ পাশে বিএনসিসি )।

👉 ভর্তির ফরম সংগ্রহের শেষ তারিখ: ২৮-০৯-২০২৬।

👉- যোগাযোগ:

ক্যাডেট ইনচার্জ : ০১৬৮৩-৫৮৮৯৩৭

🔗 অফিসিয়াল ফেসবুক পেজ: BNCC Govt. City College, Chattogram

👉🔹 বিএনসিসি কি? বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) একটি আধা-সামরিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। জ্ঞান, শৃঙ্খলা, স্বেচ্ছাসেবী—এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বিএনসিসি ক্যাডেটরা দেশসেবা ও ব্যক্তিগত উন্নয়নে কাজ করে।

👉🔹 কেন যোগ দেবেন? ✅ সামরিক প্রশিক্ষণ: সরকারি খরচে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রশিক্ষণ।
✅ আন্তর্জাতিক অভিজ্ঞতা: ভারত, নেপাল, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে শিক্ষা সফর।
✅ ক্যারিয়ার সুবিধা: সশস্ত্র বাহিনীতে কমিশন প্রাপ্তিতে অগ্রাধিকার। ✅ বিশেষ কোচিং: আইএসএসবি পরীক্ষার জন্য ফ্রি বিশেষ ট্রেনিং।
✅ শিক্ষাবৃত্তি: এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ক্যাডেটদের জন্য বৃত্তি।
✅ দক্ষতা উন্নয়ন: কম্পিউটার প্রশিক্ষণ, প্রাথমিক চিকিৎসা, ইংরেজি কোর্স, অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ইত্যাদি।
✅ সাংস্কৃতিক অংশগ্রহণ: জাতীয় প্যারেড, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে অংশগ্রহণের সুযোগ।
✅ অ্যাডভেঞ্চার: বাৎসরিক দুঃসাহসিক ক্যাম্প ও ঐতিহাসিক স্থান পরিদর্শন।

👉🔹 যোগদানের শর্ত:

লক্ষ্য: একাদশ শ্রেণি, স্নাতক (সম্মান) ১ম ও ২য় বর্ষ এবং ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী।
👉- অগ্রাধিকার:

গান, নাচ, অভিনয়, বিতর্কে দক্ষ।

ইংরেজিতে পারদর্শী বা কম্পিউটার দক্ষ (গ্রাফিক্স, ভিডিও এডিটিং ইত্যাদি)।

ক্রীড়া (ভলিবল, ব্যাডমিন্টন, দৌড় ইত্যাদি) এ আগ্রহী।

👉🔹 নির্বাচন প্রক্রিয়া:

প্রাথমিক রেজিস্ট্রেশন (ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার মাধ্যমে)।

শারীরিক, মৌখিক ও লিখিত পরীক্ষা।

চূড়ান্ত নির্বাচন ও ক্যাডেটশিপ প্রদান।

📍 যোগাযোগের ঠিকানা: ক্যাডেট ইনচার্জ,
সরকারি সিটি কলেজ বিএনসিসি প্লাটুন (সেনা শাখা),
"সি" কোম্পানি, ১২ বিএনসিসি ব্যাটালিয়ন,
কর্ণফুলি রেজিমেন্ট, চট্টগ্রাম।

✊ দেশ গড়ার স্বপ্ন দেখুন, বিএনসিসি-তে যোগ দিন! 🛡️ শৃঙ্খলা, দক্ষতা ও দেশপ্রেম—এটাই বিএনসিসি!

📌 বিজ্ঞপ্তিটি শেয়ার করে অন্যকে জানাতে সাহায্য করুন! #সরকারি_সিটি_কলেজ_বিএনসিসি #দেশসেবা #সিটি_কলেজ

সমাপনী চক্র অনুশীলন–২০২৬২০ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৭ নং স্বতন্ত্র বিমান প্রতিরক্...
24/09/2026

সমাপনী চক্র অনুশীলন–২০২৬
২০ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৭ নং স্বতন্ত্র বিমান প্রতিরক্ষা ব্রিগেডের অধীন বিভিন্ন ইউনিটে অনুষ্ঠিত সমাপনী চক্র অনুশীলন–২০২৬-এ বিএনসিসি ক্যাডেটদের অংশগ্রহণ।

ক্যাডেট ল্যান্স কর্পোরাল তাহামিদ আরিয়ান রাফসান
৪৪ শোরাড মিসাইল রেজিমেন্ট
কমান্ডিং অফিসার: লেফটেন্যান্ট কর্নেল মোঃ সায়েম সারওয়ার, পিএসসি
সংশ্লিষ্ট কমান্ডিং অফিসারের নিকট থেকে সনদ গ্রহণ করেন।

ক্যাডেট মো: সোহেল রানা
৩৮ এয়ার ডিফেন্স রেজিমেন্ট
কমান্ডিং অফিসার: লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইশতিয়াক আলম খান, পিএসসি, জি+
সংশ্লিষ্ট কমান্ডিং অফিসারের নিকট থেকে সনদ গ্রহণ করেন।

এই অনুশীলনের মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ভূমিকা, শত্রুপক্ষের আকাশপথের হুমকি মোকাবিলা এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা অর্জনের সুযোগ সৃষ্টি হয়।

আধুনিক প্রযুক্তির সমন্বিত ব্যবহারের মাধ্যমে দেশের আকাশসীমা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বও অনুধাবন করা হয়।
এ ধরনের অনুশীলন ক্যাডেটদের শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, দলগত সমন্বয়, আত্মবিশ্বাস ও দেশপ্রেমের চেতনা আরও সুদৃঢ় করে।
দেশের আকাশসীমা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয়ে—শৃঙ্খলা, সাহস ও দেশপ্রেমের চেতনায় এগিয়ে চলা।

১৪ই সেপ্টেম্বর, ২০২৬সাপ্তাহিক সামরিক বিজ্ঞান ক্লাস। আজকের ক্লাসে বিখ্যাত ব্যক্তিবর্গের জীবনী, তাঁদের জীবনাদর্শ, কর্ম, নে...
17/09/2026

১৪ই সেপ্টেম্বর, ২০২৬

সাপ্তাহিক সামরিক বিজ্ঞান ক্লাস। আজকের ক্লাসে বিখ্যাত ব্যক্তিবর্গের জীবনী, তাঁদের জীবনাদর্শ, কর্ম, নেতৃত্বগুণ এবং দেশ ও সমাজের প্রতি তাঁদের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তাঁদের জীবনের বিভিন্ন দিক থেকে শিক্ষা নিয়ে নিজেদের জ্ঞান, চিন্তাভাবনা ও নেতৃত্বের গুণাবলি আরও সমৃদ্ধ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এছাড়াও আজকের ক্লাসে আমাদের নবনিযুক্ত সামরিক প্রশিক্ষক কর্পোরাল মোঃ সালাউদ্দিন ইমন স্টাফজিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ৭নং প্লাটুন কমান্ডার পিইউও জনাব মোহাম্মদ সাঈদুজ্জামান স্যার এবং ৯নং প্লাটুন কমান্ডার পিইউও জনাব মোহাম্মদ ইমাম হোসাইন স্যার (ভারপ্রাপ্ত)।

সামরিক বিজ্ঞান ক্লাসের মাধ্যমে ক্যাডেটদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্ব এবং দেশপ্রেমের চেতনাকে আরও দৃঢ় করার সুযোগ তৈরি হচ্ছে।

Address

সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম
Chittagong
4000

Opening Hours

Monday 11:00 - 14:00
Friday 07:00 - 23:00

Telephone

+8801863019150

Alerts

Be the first to know and let us send you an email when BNCC Govt. City College, Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BNCC Govt. City College, Chattogram:

Shortcuts

Share

Category