Industrial police-3, Chattogram

Industrial police-3, Chattogram

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Industrial police-3, Chattogram, Government Organization, পুলিশ সুপারের কার্যালয়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ/৩, চট্রগ্রাম।, 01320-171598, https://maps. app. goo. gl/sm7uFHMdZ45hghJx 9, Chittagong.

Photos from Industrial police-3, Chattogram's post 06/04/2026

* ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, চট্টগ্রামে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভা। *

অদ্য ০৬/০৪/২০২৬ খ্রিঃ তারিখ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের পুলিশ সুপার জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল-মাহমুদ মহোদয়ের সভাপতিত্বে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের নিকট হতে সার্বিক অবস্থা সংক্রান্ত মতামত গ্রহণ করেন এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের বিষয়ে কথা বলেন। রাত্রী কালীন সময়ে অযথা লাইট ব্যবহার না করার নির্দেশনা প্রদান করেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, চট্টগ্রামের ফোর্স এর খাওয়া-দাওয়ার বিষয়ে ফোর্স দের সাথে পর্যালোচনা করেন।

উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার , জনাব মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার'গণ ও অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Photos from Industrial police-3, Chattogram's post 26/03/2026

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে অদ্য ২৬/০৩/২০২৬খ্রিঃ তারিখে পলিটেকনিক্যাল ইন্সটিটিউট মাঠে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের অফিসার ও ফোর্সদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্টে এবং নারীদের জন্য বালিশ খেলার আয়োজন করা হয়।ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল-মাহমুদ মহোদয় উক্ত খেলায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করেন।

এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রাম এর সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Photos from Industrial police-3, Chattogram's post 26/03/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, চট্টগ্রাম এর সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল-মাহমুদ মহোদয়।

এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রাম এর সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Photos from Industrial police-3, Chattogram's post 14/03/2026

চায়না ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিতর ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় রুজুকৃত মামলায় ০৪ জন জড়িত আসামী গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার সংক্রান্তে প্রেস ব্রিফিং

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, চট্টগ্রামের কর্ণফুলী জোনের আওতাধীন গত ০৬/০২/২০২৬ তারিখ আনোয়ারা থানাধীন ০১ নং বৈরাগ ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডস্থ মোহাম্মদপুর সাকিনে অবস্থিত চায়না ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিতর ০১ টি ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ডাকাতির ঘটনায় আনোয়ারা থানার মামলা নং-১৫, তারিখ-২৩/০২/২০২৬ খ্রিঃ মামলা রুজু করা হয়। মামলাটি শিল্প সংক্রান্ত হওয়ায় অফিসার ইনচার্জ মামলাটি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের নিকট হস্তান্তর করে। ইন্ডস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রাম মামলাটি তদন্তভার এসআই (নিরস্ত্র) সুব্রত কুমার ঘোষ এর নামে অর্পন করে। গত ১২/০৩/২০২৬ তারিখ মামলার তদন্তকারী অফিসার ঘটনায় জড়িত ০৪ জন আসামী গ্রেফতার এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। উক্ত বিষয়ে ইন্ডস্ট্রিয়াল পুলিশ, চট্টগ্রামের পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উক্ত প্রেস ব্রিফিং এ ইন্ডস্ট্রিয়াল পুলিশ, চট্টগ্রামের সূযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল-মাহমুদ মহোদয় উক্ত মামলার আসামী গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার অভিযানের বিষয়ে কথা বলেন।

Photos from Industrial police-3, Chattogram's post 09/03/2026

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বিজিএমইএ কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন বোনাস, ঈদ ছুটি ও গমনাগমন বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, সিএমপি, বিজিএমইএ, বিকেএমইএ, বেপজা, কলকারখানা অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, এনএসআই, বাংলাদেশ ব্যাংক ইত্যাদি সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন কারখানার মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের সমন্বয়ে অদ্য ০৯/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বিজিএমইএ কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, চট্টগ্রাম এর সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল-মাহমুদ মহোদয়।

Photos from Industrial police-3, Chattogram's post 05/03/2026

আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটি, চট্টগ্রাম এর ৩০ তম সভা অনুষ্ঠিত

অদ্য ০৫/০৩/২০২৬ খ্রিঃ তারিখে আসন্ন পবিত্র ঈদুল ফিতর এর পূর্বে তৈরি পোশাক/গার্মেন্টসসহ অন্যান্য কারখানায় বেতন, বোনাস পরিশোধ এবং সম্ভাব্য শ্রম অসন্তোষ নিরসন প্রসঙ্গে আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটি, চট্টগ্রাম এর ৩০ তম সভা চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক চট্টগ্রাম মহোদয়।

উক্ত সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, চট্টগ্রাম এর সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল-মাহমুদ মহোদয় উপস্থিত ছিলেন। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাইদুর রহমান মহোদয়।

Photos from Industrial police-3, Chattogram's post 02/03/2026

** ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, চট্টগ্রামে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভা **

অদ্য ০২/০৩/২০২৬ তারিখ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল-মাহমুদ মহোদয়ের সভাপতিত্বে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের নিকট হতে সার্বিক অবস্থা সংক্রান্ত মতামত গ্রহণ করেন এবং ইউনিফর্ম হিসেবে পুলিশ সদস্যরা যে ধরনের পোশাক চায় সে বিষয়ে অত্র ইউনিটের সকল পুলিশ সদস্য হতে মতামত গ্রহণ করেন।

উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার , জনাব মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার'গণ ও অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Photos from Industrial police-3, Chattogram's post 26/02/2026

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামে ইফতার মাহফিল আয়োজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ডিউটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পালন করায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, চট্টগ্রাম এর সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল-মাহমুদ মহোদয় সকল ফোর্সদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অত্র ইউনিটের সকল পুলিশ সদস্যদের অদ্য ২৬/০২/২০২৬ খ্রি. তারিখে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, চট্টগ্রামের পুলিশ লাইন্সে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন।

উক্ত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং অন্যান্য অফিসার বৃন্দ।

Photos from Industrial police-3, Chattogram's post 22/02/2026

"ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত সদ্য যোগদানকৃত পুলিশ সদস্যদের ৫ (পাঁচ) দিন মেয়াদি ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন"

অদ্য ২২/০২/২০২৬খ্রিঃ তারিখ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, চট্টগ্রামে সদ্য যোগদানকৃত কনস্টেবল (টিআরসি) পদমর্যাদার পুলিশ সদস্যদের ৫ দিন মেয়াদি ব্যবহারিক/ওরিয়েন্টেশন কোর্স এর শুভ উদ্বোধন করেন অত্র ইউনিটের সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল-মাহমুদ মহোদয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র ইউনিটের সহকারী পুলিশ সুপার এবং অন্যান্য অফিসারবৃন্দ।

Photos from Industrial police-3, Chattogram's post 20/02/2026

অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, চট্টগ্রাম এর সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল-মাহমুদ মহোদয়।

রাত ১২টা ১ মিনিটে তিনি পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালনের মাধ্যমে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রাম এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Photos from Industrial police-3, Chattogram's post 05/02/2026

অদ্য ০৫/০২/২০২৬খ্রিঃ তারিখ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, চট্টগ্রামে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ডিউটি বিষয়ক বিভিন্ন নির্দেশনা দেওয়া হয় এবং ফোর্সদের সাথে মতবিনিময় করা হয়।

উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, চট্টগ্রাম এর সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল-মাহমুদ মহোদয়।

Photos from Industrial police-3, Chattogram's post 21/01/2026

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম এর পুলিশ সুপার কার্যালয় ভবন এর পার্শ্বে গত ২০-০১-২০২৬ তারিখ জাকির হোসেন রোড, খুলশী, চট্টগ্রাম, ৭ তলা বিশিষ্ট আবাসিক ভবন নামঃ নাহার ভিলা, হোল্ডিং নংঃ ২২৩৯ রাত আনুমানিক ১০:১০ ঘটিকার সময় উক্ত ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এমতাবস্থায় ঘনবসতিপূর্ণ ভবনটির সদস্যগণ আতঙ্কিত হয়ে নিচে চলে আসে। কিছু বয়স্ক এবং শিশু ভক্ত ভবনে আটকা পড়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এমতাবস্থায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের কয়েকজন পুলিশ সদস্য অসীম সাহসিকতার সাথে প্রাথমিক পর্যায়ে ভবনের ছাদে উঠে এবং পরবর্তীতে একটি ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে উক্ত ভবনের আগুন নিয়ন্ত্রণ করে।পুলিশ সদস্যবৃন্দের অসীম সাহসিকতায় বহু প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


পুলিশ সুপারের কার্যালয়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ/৩, চট্রগ্রাম।, 01320-171598, Https://maps. App. Goo. Gl/sm7uFHMdZ45hghJx 9
Chittagong