Chandgaon Police Station Cmp চান্দগাঁও থানা, সিএমপি, চট্টগ্রাম।

Chandgaon Police Station Cmp চান্দগাঁও থানা, সিএমপি, চট্টগ্রাম।

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chandgaon Police Station Cmp চান্দগাঁও থানা, সিএমপি, চট্টগ্রাম।, Social service, chattogram metropolitan police area, Chittagong.

03/04/2026

*সিএমপি'র চান্দগাঁও থানার অভিযানে ৫১০
(পাঁচশত দশ) লিটার চোলাইমদ, ১০০০(এক হাজার) লিটার গাঁজনকৃত শর্করা জাতীয় তরল পদার্থসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য তৈরির উপকরণসহ ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার*

চান্দগাঁও থানার এসআই (নিরস্ত্র) শাহনেওয়াজ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং ৩১/০৩/২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন দক্ষিণ মোহরা, ইস্পাহানী কেজি স্কুল সংলগ্ন পাঁচতলা হোসেন মোল্লার দোকানের পাশে আলী আকবর সাহেবের বিল্ডিং নীচতলায় অভিযান পরিচালনা করে মাদককারবারি ১। রিপন চাকমা (২৬), ২। বিপ্লব চাকমা (২৬), ৩। টুনি চাকমা (৩৯), ৪। কৌশল বিকাশ চাকমা(২৮), ৫। বাবুধন চাকমা (২৭), ৬। রেবিকা চাকমা (২৬) দেরকে গ্রেফতার করেন। আসামীদের হেফাজত ও দখল হতে সর্বমোট ৫১০(পাঁচশত দশ) লিটার চোলাইমদ, ১০০০(একহাজার) লিটার পানি মিশ্রিত গাঁজনকৃত শর্করা জাতীয় তরল পদার্থ, চোলাইমদ তৈরির কাজে ব্যবহৃত প্লাস্টিকের চিকন পাইপ সম্বলিত সিলভারের ছিদ্রযুক্ত ০২টি পাতিল, কড়াই সদৃশ সিলভালের ০২টি পাতিল, ০৩টি বড় পাতিল, চোলাইমদ সংরক্ষণের কাজে ব্যবহৃত প্লাস্টিকের সেলাইনের প্যাকেট ৫০(পঞ্চাশ) টি উদ্ধার করেন। প্রাথমিকভাবে জানা যায় যে, আসামীরা চট্টগ্রামের পার্বত্য জেলা হতে দেশীয় চোলাইমদ তৈরির বিভিন্ন উপকরণ সংগ্রহ করে ভাড়াকৃত বাসায় চোলাইমদের কারখানা স্থাপন পূর্বক অবৈধভাবে দেশীয় তৈরি চোলাইমদ উৎপাদন ও উৎপাদনকৃত দেশীয় তৈরি চোলাইমদ সমূহ পাইকারী ও খুচরা দামে চট্টগ্রাম মহানগর এলাকায় বিক্রয় করার নিমিত্তে ঘটনাস্থলে অবস্থান করছিল। এসংক্রান্তে আসামিদের বিরুদ্ধে চান্দগাঁও থানার মামলা নং-০২, তাং-০১/০৪/২০২৬ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ২৪ (গ)/৩৭ রুজু হয়েছে। আসামিদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

10/03/2026

📢 সতর্কতামূলক বার্তা | চান্দগাঁও থানা

প্রিয় চান্দগাঁওবাসী,
আসসালামু আলাইকুম।

আপনাদের এলাকায় কিশোর গ্যাং, ছিনতাইকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ বা নারী উত্যক্তকারী-এর কোনো ধরনের উৎপাত লক্ষ্য করলে দ্রুত চান্দগাঁও থানার ডিউটি অফিসার এর নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

ঈদ মার্কেট বা অন্য কোনো প্রয়োজনে বাসার বাইরে যাওয়ার সময় অবশ্যই বাসায় একজন দায়িত্বশীল ব্যক্তি রেখে যাবেন এবং বাসার নিরাপত্তা নিশ্চিত করবেন।

🛡️ আপনাদের সার্বিক নিরাপত্তায়
Chattogram Metropolitan Police (CMP) সর্বদা সচেষ্ট ও প্রতিজ্ঞাবদ্ধ।

☎️ ডিউটি অফিসার, চান্দগাঁও থানা
📞 01320-052449

Photos from Chandgaon Police Station Cmp চান্দগাঁও থানা, সিএমপি, চট্টগ্রাম।'s post 06/03/2026

📢 শিশুটির পরিবারের খোঁজ পেতে সহযোগিতা করুন

চান্দগাঁও থানা, সিএমপি, চট্টগ্রাম এর পক্ষ হতে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—

একজন মেয়ে শিশু নাম জান্নাত (শিশুটির দেওয়া তথ্যমতে), পিতা: জয়নাল, মাতা: আউলিয়া, ভাই: কাউছার, বোন: আঁখি।

শিশুটি তার ঠিকানা ও পরিবারের তথ্য স্পষ্টভাবে বলতে পারছে না। তবে সে জানায় যে তাদের বাসা সম্ভবত দিদার মার্কেটের কাছে, থানা: চকবাজার, সিএমপি, চট্টগ্রাম এলাকায় হতে পারে।

উক্ত শিশুটিকে ০৬/০৩/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০৮:০০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন এককিলোমিটার এলাকা হতে পাওয়া যায়।

উপস্থিত স্থানীয় লোকজনের কেউ উক্ত শিশুটিকে শনাক্ত করতে পারেননি। বর্তমানে শিশুটি চান্দগাঁও থানার হেফাজতে নিরাপদে রয়েছে।

👉 যদি কোন ব্যক্তি উক্ত শিশুর পরিচয়, অভিভাবক বা স্বজন সম্পর্কে তথ্য জানেন, অনুগ্রহপূর্বক দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

📞 যোগাযোগ:
ডিউটি অফিসার
চান্দগাঁও থানা, সিএমপি, চট্টগ্রাম
মোবাইল: 01320-052449

🙏 পোস্টটি বেশি বেশি শেয়ার করে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করুন।

25/02/2026

📢 শিশুটির পরিবারের খোঁজ পেতে সহযোগিতা করুন।

চান্দগাঁও থানা, সিএমপি, চট্টগ্রাম এর পক্ষ হতে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—

একজন শিশু (পুরুষ), নাম: মোঃ সজিব (০৮), পিতা-মোঃ জাফর, মাতা-জেসমিন, সাং- শহীদনগর (আজিজ রোড), থানা-চরফ্যাশন, জেলা-ভোলা — গত ২৫/০২/২০২৬ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন বহদারহাট মোড় এলাকায় পাওয়া যায়।

উপস্থিত স্থানীয় লোকজনের কেউ উক্ত শিশুকে শনাক্ত করতে পারেননি।

শিশুটি বর্তমানে চান্দগাঁও থানায় আছে।

👉 যদি কোন ব্যক্তি উক্ত শিশুর পরিচয়, অভিভাবক বা স্বজন সম্পর্কে তথ্য জানেন, অনুগ্রহপূর্বক দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

📞 যোগাযোগ:
ডিউটি অফিসার
চান্দগাঁও থানা, সিএমপি, চট্টগ্রাম
মোবাইল: 01320-052449

🙏 পোস্টটি বেশি বেশি শেয়ার করে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করুন।

09/02/2026

*গণবিজ্ঞপ্তি*

01/02/2026

*সিএমপি'র চান্দগাঁও থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ১২ রাউন্ড তাজা বুলেট, ০৫ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ, ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ০১(এক)টি ষ্টীলের ধারালো টিপছোরা ০২ (দুই)টি ষ্টীলের হাতলযুক্ত চাপাতি, ০১টি ইলেকট্রিক শক মেশিন ও নগদ ২২,০০০/-(বাইশ হাজার) টাকা সহ ০৩ জন আসামী গ্রেফতার*


সিএমপি'র উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব আমিরুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) এর তত্ত্বাবধানে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নূর হোসেন মামুন এর নেতৃত্বে এসআই (নিঃ)/হৃদয় মাহমুদ লিটন সঙ্গীয় অফিসার সহ ০১/০২/২০২৬ খ্রিঃ তারিখ চান্দগাঁও থানাধীন বাড়ইপাড়াস্থ রুনি ভবনের পাঁচ তলার ছাঁদের স্টোর রুম হইতে আসামী ১। মোঃ মহসিন (৩৮), ২। মোঃ রাকিব (২৮),৩। মোঃ সুমন (২৯)দেরকে গ্রেফতার পূর্বক ১২ রাউন্ড তাজা বুলেট, ০৫ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ, ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ০১(এক)টি ষ্টীলের ধারালো টিপছোরা ০২ (দুই)টি ষ্টীলের হাতলযুক্ত চাপাতি, ০১টি ইলেকট্রিক শক মেশিন ও নগদ ২২,০০০/-(বাইশ হাজার) টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে চান্দগাঁও থানার মামলা নং-০১, তারিখ-০১/০২/২০২৬ইং, ধারা-The Arms Act 1878 এর 9(f) ও চান্দগাঁও থানার মামলা নং-০২, তারিখ-০১/০২/২০২৬ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারুণির ১০ (ক)/৪১ মূলে বিধি মোতাবেক বিজ্ঞ মহানগর আদালতে সোর্পদ করা হয়েছে।

11/01/2026

*সিএমপির চান্দগাঁও থানা পুলিশের অভিযানে ১৯.৭১ গ্রাম স্বর্ণালংকার, নগদ ৫০,০০০/- টাকা ও ০১টি অ্যান্ড্রয়েড মোবাইল সেটসহ চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার*

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নূর হোসেন মামুন-এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ ফয়সাল সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং ১১/০১/২০২৬ খ্রিঃ তারিখ তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলার লালমোহন থানাধীন তারাগঞ্জ এলাকা, সিএমপি চান্দগাঁও ও কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্য ০১। মোঃ হৃদয় (২২), ০২। মোঃ জসিম উদ্দিন (৫০), ০৩। সুমন ধর (৩০) দেরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তি ও প্রদত্ত তথ্যের ভিত্তিতে তাদের হেফাজত হতে ১৯.৭১ গ্রাম স্বর্ণালংকার, নগদ ৫০,০০০/- টাকা এবং ০১টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে চান্দগাঁও থানার মামলা নং-১৪, তারিখ-০৮/০১/২০২৬ ইং, ধারা-৩৮১ পেনাল কোড মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

07/12/2025

*সিএমপির চান্দগাঁও থানার অভিযানে সন্ত্রাসী শহিদুল বুইশ্যার অন্যতম সহযোগী অস্ত্রধারী সন্ত্রাসী ইমন হোসেন ০১টি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ গ্রেফতার*

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাহেদুল কবিরের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং০৭/১২/২০২৫খ্রি. তারিখ রাত্রিবেলা চান্দগাঁও থানাধীন বাড়ইপাড়া হাজী রমজান আলীর বাড়ির জামাল কলোনীতে বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যা চক্রের অন্যতম অস্ত্রধারী সহযোগী মোঃ ইমন হোসেন (২২), পিতা: মৃত ফজলুর রহমান,মাতা: ছকিনা বেগম, স্থায়ী ঠিকানা: জামাই দীঘা, ছফিনের বাড়ী, থানাঃ বরাইগ্রাম, জেলাঃ নাটোর, বর্তমান ঠিকানা: বহদ্দারহাট বাড়ইপাড়া, ১ম মসজিদ সংলগ্ন ইমাম উদ্দিনের কলোনী, ১নং রুম, থানাঃ চান্দগাঁও, জেলাঃ চট্টগ্রাম কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সন্ত্রাসী ইমন হোসেন এর কাছ থেকে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি সন্ত্রাসী ইমন হোসেন সহ পলাতক আসামিদের বিরুদ্ধে চান্দগাঁও থানার মামলা নং-১১, তারিখ: ০৭/১২/২০২৫ইং, ধারা—The Arms Act 1878 এর 19A রুজু হয়েছে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত মোঃ ইমন হোসেন (২২) এর বিরুদ্ধে ০১। চান্দগাঁও থানার মামলা নং-০৬, তারিখ-০৩/১১/২০২৫ইং, ধারা-The Arms Act 1878 এর 19A/19(f), ২। চান্দগাঁও থানার মামলা নং-১০, তারিখ-০৬/১১/২০২৫ইং, ধারা-The Arms Act 1878 এর 19A/19(f), ০৩। চান্দগাঁও থানার মামলা নং-১৩, তারিখ-১০/১০/২০২৫খ্রিঃ, ধারা- The Arms Act 1878 এর 19(a)(f)/19A, ০৪। চান্দগাঁও থানার মামলা নং-১১, তারিখ-০৬/১১/২০২৫ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণির ১৯(ক)/৪১ রুজু থাকার তথ্য পাওয়া যায়।

Photos from Chattogram Metropolitan Police's post 08/11/2025
23/09/2025

প্রেস রিলিজ

চান্দগাঁও থানা পুলিশের অভিযানে দুধর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ জাহেদ হোসেন মুন্না গ্রেফতার।

গত ২২/০৭/২০২৫খ্রি. তারিখ সন্ধ্যা অনুমান ০৭:৩০ ঘটিকার সময় ঘটনাস্থল চান্দগাঁও থানাধীন খাজা রোড, মনির বাড়ী এলাকায় আসামী জাহেদ হোসেন মুন্না পূর্ব পরিকল্পিতভাবে ধারালো কিরিচ দিয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিম মো: হাসান’কে আঘাত করে গুরত্বরভাবে জখম করে। উল্লেখিত ঘটনায় বাদী পারভীন বেগম এর এজাহারের প্রেক্ষিতে চান্দগাঁও থানার মামলা নং-২২(০৭)২৫ রুজু করা হয়।
উল্লেখিত মামলার ঘটনায় মামলার তদন্তকারী অফিসার ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ ২৩/০৯/২০২৫খ্রি. তারিখ বিকালে অভিযান পরিচালনা করে সন্ত্রাসী চাঁদাবাজ জাহেদ হোসেন মুন্না’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামী জাহেদ হোসেন মুন্না চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকায় চাঁদাবাজী সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত। থানার রেকডপত্র পর্যালোচনায় আসামী জাহেদ হোসেন মুন্না চট্টগ্রাম মহানগরের একাধিক মামলায় অভিযুক্ত মর্মে পাওয়া যায়।

19/09/2025
17/09/2025

প্রেস রিলিজ

চান্দগাঁও থানা পুলিশের অভিযানে আন্তঃ জেলা সিএনজি অটোরিক্সা চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার-০১।

বাদী আবদুর রহমান এর বোনের স্বামী জনৈক মোঃ আমির হোসেন এর মালিকীয় ০১টি সিএনজি অটোরিক্সা (রেজিঃ নং- চট্টগ্রাম-থ-১১-৮৯০৭) গত ১৬/০৯/২০২৫ তারিখ দুুপুর অনুমান ০৩:০৫ ঘটিকার সময় ঘটনাস্থল চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরাস্থ ওয়াসা নদীরপাড় এলাকা হইতে আসামী মোঃ রবিউল হোসেন প্রঃ রফিক চুরি করে নিয়ে যায় মর্মে এজাহারের ভিত্তিতে চান্দগাঁও থানার মামলা নং-১৮(০৯)২৫ রুজু হয়।
উল্লেখিত ঘটনায় চান্দগাঁও থানা পুলিশ থানা এলকায় অভিযান পরিচালনা করে ইং ১৭/০৯/২০২৫ তারিখ স্থানীয় লোকজনের সহায়তায় আসামী মোঃ রবিউল হোসেন প্রঃ রফিক’কে গ্রেফতার করেন এবং তার হেফাজত হতে মামলার ঘটনায় চোরাই যাওয়া সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করেন।
থানার রেকর্ডপত্র ও সিডিএমএম পর্যালোচনা করিয়া গ্রেফতারকৃত আসামী মোঃ রবিউল হোসেন প্রঃ রফিক চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় একাধিক মামলায় অভিযুক্ত মর্মে পাওয়া যায়।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Culinary Team

Attire

Telephone

Address


Chattogram Metropolitan Police Area
Chittagong
4000