পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।, Political organisation, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, Chittagong.

১৯৮৯ সালের ৪ঠা মে লংগুদু গণহত্যার প্রতিবাদ জানাতে গিয়ে ঢাকার রাজপথ কাঁপিয়ে জন্ম নেয় পাহাড়ী ছাত্রদের একমাত্র লড়াকু ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ। আত্ম-নিয়ন্ত্রনাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য আদায়ে আমরা রব আবিচল। অধিকার আদায়ের সংগ্রামে আপনাদের পাশে নিয়ে আমাদের সংগ্রাম চলবে যতদিন কাঙ্খিত লক্ষ্য অর্জিত না হয়। জয় হোক জুম্ম জাতীয়তাবাদের, জয় হোক মানবতার ।

03/06/2026

শহীদ ছাত্রনেতা আনন্দ তঞ্চঙ্গ্যার ১৬তম মৃত্যুবার্ষিকী অমর হোক

আজ ৩ জুন ২০২৬ সাবেক ছাত্রনেতা আনন্দ তঞ্চঙ্গ্যার ১৬তম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১৬ বছর আগে ২০১০ সালের আজকের এইদিনে রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার সদরে বাজার এলাকায় পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা এলোপাতারি গুলিবর্ষণ করলে ছাত্রনেতা আনন্দ তঞ্চঙ্গ্যা নিহত হন। শহীদ ছাত্রনেতা আনন্দ তঞ্চঙ্গ্যা পিসিপি রোয়াংছড়ি থানা শাখার সদস্য ছিলেন। আজকের এই দিনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ শহীদ ছাত্রনেতা আনন্দ তঞ্চঙ্গ্যার আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে।

২০১০ সালের ৩ জুন সকাল ৮:১৫ ঘটিকায় রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলা সদরে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর ২০/২৫ জনের অস্ত্রধারী সন্ত্রাসী ৪/৫ ভাগে বিভক্ত হয়ে একযোগে বাজারে অবস্থিত জেএসএস, যুব সমিতি ও পিসিপির অফিস, কর্মীদের আবাসস্থল, সরকারি রেস্ট হাউজে ৩৫ মিনিট ব্যাপী গুলিবর্ষণ করে সশস্ত্র হামলা চালায়। এ সময় পিছন দিক হতে পিঠে গুলি লেগে সাংগঠনিক কাজে নিয়োজিত পিসিপি নেতা আনন্দ তঞ্চঙ্গ্যা (২২), পীং- গণেশ তঞ্চঙ্গ্যা, সাং- ওয়াগ্গাপাড়া, রোয়াংছড়ি উপজেলা ঘটনাস্থলে নিহত হন। ঐ সময় তিনি বাজারের দোকানে নাস্তা করতে বের হয়েছিলেন। একই সময়ে কর্মীদের আবাসস্থলে সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা। তখন সন্ত্রাসীরা এলোপাতারি গুলিবর্ষণ করলে রান্নায় কাজে ব্যস্ত জেএসএস সদস্য পলাশ চাকমা (৩২), পীং-সুমন চাকমা, সাং- হেডম্যান পাড়া, জীবতলী, রাঙ্গামাটি সদর উপজেলা হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত হন।

প্রসিত খীসার লেলিয়ে দেয়া ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসী হামলায় নেতৃত্ব দেয় কালাইয়া চাকমা চন্দন ওরফে ডায়মন্ড সাং-বন্দুকভাঙা ইউনিয়ন, রাঙ্গামাটি সদর উপজেলা, জীবন তঞ্চঙ্গ্যা সাং- বালাঘাটা, বান্দরবান সদর উপজেলা, সুনীল তঞ্চঙ্গ্যা সাং- খাগড়াছড়ি পাড়া, রাজস্থলী, রতন তঞ্চঙ্গ্যা সাং- ম্যাগাইন পাড়া, রাজস্থলী, চিনু মারমা সাং- কাউখালী, ধর্মজয় তঞ্চঙ্গ্যা সাং- ম্যাগাইন পাড়া, রাজস্থলী এবং রূপময় তঞ্চঙ্গ্যা, রাজস্থলী প্রমুখ।

বিশেষভাবে উল্লেখ্য যে, উক্ত ঘটনার আগের দিন ২ জুন ২০১০ রাত আনুমানিক ৮/৯ ঘটিকার সময় সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যরা রাজস্থলীতে সাংগঠনিক কাজে সফররত জেএসএস ও পিসিপির নেতাকর্মীদের বাড়ি ও অফিসে গিয়ে ব্যাপক তল্লাশী চালায়। জেএসএস ও পিসিপি সদস্যদের কাছ থেকে আপত্তিকর কোন কিছু না পাওয়া তারা চলে যায়। এখন প্রশ্ন হল- রাতে সেনা ও পুলিশের তল্লাসী ও পরদিন ভোর হওয়ার পরপরই জেএসএস ও পিসিপির নিরস্ত্র সদস্যদের উপর ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর সশস্ত্র সন্ত্রাসীদের প্রকাশ্যে দিবালোকে গুলিবর্ষণ- এই দুই ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলে অনেকেই মনে করেন। উল্লেখ্য যে, এই হামলাস্থলের অত্যন্ত নিকটে রাজস্থলী থানা পুলিশের অবস্থান এবং মাত্র কয়েকগজ দূরত্বে রয়েছে সেনাক্যাম্প। অথচ সেনাবাহিনী বা পুলিশ কোন সন্ত্রাসীকে গ্রেফতারও করেনি।

উল্লেখ্য শাসকগোষ্ঠীর পরোক্ষ ও প্রত্যক্ষ মদদে সৃষ্ট পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ জন্মলগ্ন থেকেই পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনকে চিরতরে ধ্বংস করে দেওয়ার লক্ষ্যে জনসংহতি সমিতি ও এর সহযোগী সংগঠন এবং চুক্তি সমর্থকদের খুন, গুম,মারধর, অপহরণ, মুক্তিপণ আদায়সহ নানা ধরণের অপকর্ম পরিচালনা করে আসছে। ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর সশস্ত্র সন্ত্রাসীদের হাতে একশ জনের অধিক জনসংহতি সমিতির প্রত্যাগত সদস্যসহ অগণিত চুক্তি সমর্থক হত্যাকাণ্ডের শিকার হলেও সেসব সন্ত্রাসীদের এখনও বিচারের আওতায় আনা হয়নি।

Photos from পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।'s post 31/05/2026

নৃশংসতম ভূষণছড়া গণহত্যার ৪২ বছর

আজ ৩১ মে ২০২৬ পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২নং গেইট শাখার উদ্যোগে নৃশংসতম ভূষণছড়া গণহত্যার ৪২ বছর উপলক্ষ্যে স্মরণসভা ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। আয়োজিত স্মরণসভা ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২নং গেইট শাখার নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, ১৯৮৪ সালের ৩১ মে আজকের এই দিনে সেনাবাহিনী ও সেটেলার বাঙালি কর্তৃক সংঘটিত হয় ভূষণছড়া গণহত্যা। বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ বেঙ্গল রেজিমেন্টের ৩০৫ তম ব্রিগেড এবং বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর ১৭ তম ব্যাটলিয়নের সদস্যরা সেটেলার বাঙালিদের সঙ্গে নিয়ে রাঙামাটি জেলার বরকল উপজেলার এ্যাড ভরিয়ে, সুগুরিপাতা, গোরস্থান,তারেঙে ঘাট, ভূষণ ছড়া, ও ভূষণভাগ গ্রাম গুলোতে একযোগে গণহত্যা চালায়। এ গণহত্যার বিচার ৪২ বছরেও পাওয়া যায়নি।

৩১ মে ২০২৬
বুদ্ধিজীবী চত্বর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Photos from পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।'s post 22/05/2026

শহীদ ছাত্রনেতা মংচসিং মারমার ১৪তম মৃত্যুবার্ষিকীতে চবিতে স্মরণসভা ও মোমবাতি প্রজ্জ্বলন

আজ ২২মে ২০২৬ পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২নং গেইট শাখার উদ্যোগে শহীদ ছাত্রনেতা মংচসিং মারমার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।

স্মরণসভার শুরুতে ছাত্রনেতা মংচসিং মারমাসহ জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আয়োজিত স্মরণসভা ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২নং গেইট শাখার নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, শহীদ ছাত্রনেতা মংচসিং মারমা পিসিপি কাপ্তাই সুইডিস পলিটেকনিক শাখার সক্রিয় কর্মী ছিলেন। ২০১২ সালে পিসিপির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ শেষে বাড়িতে ফেরার জন্য রাঙ্গামাটির কল্যাণপুরস্থ পেট্রোল পাম্পে সহকর্মী ও বন্ধুদের অপেক্ষা করছিলেন। বিকাল আনুমানিক ৩ঃ৩০ ঘটিকার দিকে অপেক্ষমান বাসের পাশ ঘেষে বিপরীত দিক থেকে আসা একটি চলমান সিএনজি গতি কমিয়ে পার্বত্য চুক্তি বিরোধী প্রসিতপন্থী ইউপিডিএফের সন্ত্রাসীরা আকস্মিক গ্রেনেড ছুঁড়ে মেরে দ্রুত চলে যায়। সেই গ্রেনেড হামলায় মংচসিং মারমাসহ ১৩ জন সহযোদ্ধা মারাত্মকভাবে আহত হন। এতে অনেকের হাত-পা, কারোর শরীর কিংবা কারোর চোখে আঘাত প্রাপ্ত হয় এবং মাংস পিন্ড ছিটকে পড়ে। সহকর্মীরা তাদেরকে দ্রুত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি দেখে দায়িত্বরত চিকিৎসকের পরামর্শ মোতাবেক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার দুইদিন পর, ২২ মে ২০১২ তারিখে চিকিৎসাধীন অবস্থায় মংচসিং মারমা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।

21/05/2026

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের নবনির্বাচিত ৩০তম কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে জিকো চাকমা, সাধারণ সম্পাদক হিসেবে অন্তর চাকমা ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সৈসানু মারমা নির্বাচিত হয়েছেন। নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন।

Photos from পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।'s post 15/05/2026

প্রেস বিজ্ঞপ্তি
‎১৫ মে ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সারাদেশে হামে শিশু মৃত্যুর বিচারের দাবিতে চবিতে পিসিপি ও ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ‎

‎আজ ১৫ মে ২০২৬ (শুক্রবার) সন্ধ্যা ৬ ঘটিকায় সারাদেশে হামে শিশু মৃত্যুর বিচারের দাবিতে চবিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত সমাবেশে পিসিপি, চবি শাখার সাধারণ সম্পাদক রিবেক চাকমার সঞ্চালনায় এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চবি সংসদের সাধারণ সম্পাদক শেখ জুনায়েদ কবির শায়রের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চবি সংসদের সহ সভাপতি মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জেস চাকমা ও পিসিপি, চবি শাখার তথ্য প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রিশন চাকমা প্রমুখ। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ক বড়ুয়া। ‎

‎সমাবেশে বক্তারা বলেন, সারা বাংলাদেশে সুষ্ঠু চিকিৎসা ও হাম রোগের টিকার সংকটের কারণে প্রায় চারশতের অধিক শিশুর প্রাণহানি হয়েছে। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় হাম রোগে আক্রান্ত হয়ে ৭ জন শিশু মৃত্যুবরণ করেছে। এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় চল্লিশ হাজার ছাড়িয়ে গেছে এবং আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের অবহেলা ও স্বাস্থ্য খাতে দুর্নীতিই সারাদেশে এই শিশু মৃত্যুর কারণ।

বক্তারা আরও বলেন, ‎হাম রোগের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক সংস্থা সতর্ক করার পরও এই সরকার বিষয়টাকে অবহেলা করে এড়িয়ে চলেছিলো। তাই দেশে শিশুদের এমন মৃত্যু দেখতে হয়েছে। ‎চব্বিশ এর গণঅভ্যুত্থানের পরবর্তীতে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যমান বিভিন্ন খাতের যে দুর্নীতি তা বন্ধ হবে। কিন্তু সেই অন্তর্বর্তীকালীন সরকারের অবহেলায় আজ সারা দেশে ৪০০ অধিক শিশু মৃত্যুবরণ করেছে।

বক্তারা বলেন, দেশে শিশুদের এমন মৃত্যু মিছিলেও জাতীয় সংসদ কিংবা দেশের নানা গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী মহলে এ বিষয়ে আলোচনা হচ্ছে না। হাসপাতালে গরীব দুঃখী পিতা-মাতারা তাদের সন্তানকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। সমাবেশে বক্তারা অনতিবিলম্বে যাদের অবহেলা ও দূর্নীতিতে দেশের শিশুরা মৃত্যু বরণ করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে একটি তদন্ত কমিটি গঠন করার দাবি জানান এবং সারাদেশে হামের প্রাদুর্ভাব কমাতে সরকারি যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বার্তা প্রেরক,
রিশন চাকমা
তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক,
পিসিপি, চবি শাখা।

14/05/2026

সারাদেশে হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনুস ও নুরজাহান বেগমের বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ।
১৫ মে,শুক্রবার।
স্থান : জিরো পয়েন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

Photos from পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।'s post 13/05/2026

গৌরবময় সংগ্রামের ৩৭ বছর

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩০তম কেন্দ্রীয় কাউন্সিল-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পিসিপি'র পোস্টারিং ও দেয়াল লিখন।

১২ মে ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Photos from পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।'s post 04/05/2026

বর্বরোচিত লংগদু গণহত্যার ৩৭ বছর আজ।

আজ ৪ঠা মে ২০২৬ (সোমবার) সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্বশান্তি প্যাগোডায় বর্বরোচিত লংগদু গণহত্যা দিবসে স্মরণসভা ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণসভা ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা, চবি ২নং গেইট শাখার কর্মীবৃন্দ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ১৯৮৯ সালের ৪ঠা মে লংগদু উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার দুর্বৃত্তদের গুলিতে নিহত হলে এই ঘটনার দায় সম্পূর্ণ পাহাড়ীদের উপর চাপিয়ে পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী পাহাড়ী গ্রামগুলোতে হামলা চালানো হয়। রাষ্ট্রীয় বাহিনীর প্রত্যক্ষ সহায়তায় স্যাটেলার বাঙালীরা দেশীয় অস্ত্র, দা, বল্লম ইত্যাদি দিয়ে ৩২ জন পাহাড়ীকে হত্যা ও ১১ জনকে আহত করে। অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল এর অথ্য মতে, উক্ত দিনে কমপক্ষে ৬টি গ্রামে হামলা ও শতাধিক ঘরবাড়ি, বৌদ্ধমন্দির ও দুইটি গির্জা জ্বালিয়ে দেয়া হয়েছিল। প্রাণভয়ে হাজার হাজার পাহাড়ী প্বার্শবর্তী ত্রিপুরা রাজ্যে শরণার্থী হতে বাধ্য হন।

03/05/2026

শিক্ষা সংহতি সাম্য প্রগতি

সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্র সমাজ অধিকতর সামিল হউন

৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩০তম কেন্দ্রীয় কাউন্সিল

উদ্বোধন ও সমাবেশ:
২০ মে ২০২৬, বুধবার
সকাল ১০:০০ ঘটিকা
কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণ, রাঙ্গামাটি

প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল:
২১ মে ২০২৬, বৃহস্পতিবার
সকাল ১০:০০ ঘটিকা
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, রাঙ্গামাটি

উদ্বোধক ও প্রধান অতিথি :
শ্রী ঊষাতন তালুকদার
সহ-সভাপতি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি

সভাপতিত্ব করবেন :
রুমেন চাকমা
সভাপতি, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ

Photos from পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।'s post 22/02/2026

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার প্রতিবাদী দেয়াল লিখন।

১। অবিলম্বে পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন কর
২। আমার বাপ-দাদা চৌদ্দ পুরুষ বলে নাই আমি বাঙালি-এন এন লারমা
৩। আদিবাসীদের জন্য ৫% শিক্ষা কোটা নিশ্চিত কর
৪। পার্বত্য চুক্তি মোতাবেক আদিবাসীদের স্ব স্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু কর
৫। Free Bawm Civilians
৬। চবিতে আদিবাসী সংস্কৃতি ও ভাষা গবেষণা ইনস্টিটিউট চালু কর

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Chittagong
4331