Jagaran - জাগরণ

Jagaran - জাগরণ

Share

জাগরন একটি সামাজিক সংগঠন।

জাগরণ ২০১১ সালে ১১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।

জাগরণ এর উদ্দেশ্যাবলীঃ
ক) এই সংগঠন মূল লক্ষ্য হলো সমাজের মানব সেবা অর্থাৎ আর্তমানবতার সেবায় কাজ করা।
খ) দুঃস্থকে সহানুভূতি, দুর্বলকে বিত্ত দান করে মানুষের তরে কাজ করা।
গ) পৃথিবীর মানুষে সমঝোতা সৃষ্টি করা।
ঘ) সুনাগরিকের আদর্শ বিকাশ সাধন করা।
ঙ) মানুষের নাগরিকতা, সাংস্কৃতিক, সামাজিক ও নৈতিক সাধনে সক্রিয় আগ্রহ প্রদর্শন।
চ) সংগঠনকে হদ্যতা, সম্প্রতি ও সমঝোতার

22/03/2026

জাগরণের সম্মানিত উপদেষ্টা মুহাম্মদ তারেক উদ্দিন আহমেদ গতকাল দুপুরে ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন!

আল্লাহ জাগরণের প্রতি উনার অবদানকে কবুল করুক। উনাকে মাগফিরাত দান করে জান্নাতের উচ্চ মকাম দান করুক।

আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

Photos from Jagaran - জাগরণ's post 17/03/2026

আলহামদুলিল্লাহ,

প্রতিবছরের মতন জাগরণের ইফতার মাহফিল ২৪ রমজান ১৪/০৩/২০২৬ ইং রোজ শনিবার সফল ভাবে সম্পন্ন করা হয়েছে।

এই বছর জাগরণের পক্ষ হতে ২ টি এতিমখানায় মোট ২০০ জনের মতোন এতিমের জন্য ইফতার এর ব্যবস্থা করা হয়।

17/03/2026

জাগরণের ইফতার মাহফিল'২৬

Photos from Jagaran - জাগরণ's post 03/03/2026

আলহামদুলিল্লাহ,
প্রতিবছরের মত জাগরণের কাঁচা ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী আজ ৩ মার্চ'২৬ ইং সফল ভাবে সম্পন্ন হয়।

এই বছর জাগরণের পক্ষ হতে ৩ টি এতিমখানা ও ১০ টি সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কাঁচা ইফতার সামগ্রী হস্তান্তর করা হয়।

14/02/2026

সংগঠনের পরিচালক জনাব শেখ সালাহউদ্দিন ভাইয়ের মমতা ময়ি আম্মাজান আজ ভোর ৪:৩০ ঘটিকায় মেডিকাল সেন্টার হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন।

Photos from Jagaran - জাগরণ's post 26/12/2025

জাগরণের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি'২৫ সম্পন্ন

আলহামদুলিল্লাহ!
জাগরণের অন্যতম কর্মসূচি শীতবস্ত্র বিতরণ গত ২৫ ডিসেম্বর রাতে সুসম্পন্ন হয়।

শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় পথে পড়ে থাকা শীতে জর্জরিত বস্ত্রহীন, গৃহহীন দরিদ্র মানুষ, বৃদ্ধ রিকশাচালক শারীরিকভাবে অক্ষম ব্যক্তি, দারোয়ান, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী, বিভিন্ন জায়গার গরিব মানুষদের মাঝে।

রাতে বিতরণ হওয়া এই কার্যক্রম শুরু হয় চট্টগ্রাম নগরীর ২ নং গেইট থেকে মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, জামালখান, কাজির দেউরি, লালখানবাজার, টাইগার পাস, ওয়াসা, জিইসি থেকে ২নং গেইট এসে কম্বল বিতরণ সম্পন্ন হয়।

উক্ত কর্মসূচিতে সংগঠনের সদস্যবৃন্দের যারা উপস্থিত থেকে কার্যক্রম সম্পন্ন করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ।

Photos from Jagaran - জাগরণ's post 11/10/2025

আসসালামু আলাইকুম,

আলহামদুলিল্লাহ আজ ১১/১০/২০২৫ ইং জাগরণের শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি সফল ভাবে সম্পন্ন করা হয়েছে। এইবার ১০ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
জাগরণের সকল সদস্যকে ধন্যবাদ জানাই আজকের কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সাহায্য করার জন্য।

21/09/2025

*শোক সংবাদ

জাগরণের সহ-সভাপতি তামজিদ ইকবাল তুহাম ভাইয়ের শ্রদ্ধেয় দাদি আজ সন্ধ্যায় ইন্তেকাল করেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

Photos from Jagaran - জাগরণ's post 27/07/2025

জাগরণ-এর ১৪ বছর পূর্তি।

গতকাল জাগরণ-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। একই সাথে আগামী দুই বছরের নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে এবং একটি সুন্দর প্রশিক্ষণ কর্মশালাও অনুষ্ঠিত হয়।

এছাড়া, দুইজন গরীব রিকশাচালককে রিকশা প্রদান করা হয়, যেন তারা নিজের আয় নিজে কাছে রেখে স্বচ্ছতা অর্জন করতে পারে।

জাগরণ সবসময় চেষ্টা করে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এবং সাধ্যমতো সহায়তা করতে।

24/07/2025

জাগরণের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী, কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা'২৫ আগামী ২৬ জুলাই শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে দেশে থাকা সংগঠনের সম্মানিত উপদেষ্টাদের সম্মাননা প্রদান করা হবে।

স্থান: একত্র কো-ওয়ার্কিং স্পেস,
১৭০, ডি ব্লক, রোড ২, সুগন্ধা আ/এ
সময়: বিকাল ৩ টা- সন্ধ্যা ৬ টা পর্যন্ত

Photos from Jagaran - জাগরণ's post 15/07/2025

জাগরণ খাদ্য বিতরণ কর্মসূচি'২৫ সম্পন্ন

আলহামদুলিল্লাহ!
গত ১২ জুলাই শনিবার জাগরনের অন্যতম কর্মসূচী 'খাদ্য বিতরণ' সফল ভাবে সম্পূর্ণ হয়। জাগরণের পক্ষ থেকে এবার ২০০(প্রায়) জনের খাবারের আয়োজন করা হয়েছে।

সার্বিক ভাবে কর্মসূচীটি সফল করার জন্য জাগরণের পরিচালক মহোদয়, উপদেষ্টামন্ডলী, সকল সদস্যবৃন্দকে জাগরণের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়।

Photos from Jagaran - জাগরণ's post 21/03/2025

আলহামদুলিল্লাহ,

প্রতিবছরের মতন জাগরণের ইফতার মাহফিল আজ ২১/০৩/২০২৫ ইং রোজ শুক্রবার সফল ভাবে সম্পন্ন করা হয়েছে।

এই বছর জাগরণের পক্ষ হতে ৩ টি এতিমখানায় মোট ২০০ জনের মতোন এতিমের জন্য ইফতার এর ব্যবস্থা করা হয়।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chittagong