07/09/2024
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।
প্রজন্ম বাংলাদেশ এবং এক্সপার্ট এম্পাওয়ামেন্ট আইটি ট্রেনিং সেন্টার কর্তৃক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কম্পিউটার ট্রেনিং কোর্স চালু করা হয়েছে।
শীগ্রই বিস্তারিত আসছে...
05/09/2024
'আজ তাদের স্মৃতিময় দিনে আবারো প্রতিজ্ঞা করলাম তাদের স্বপ্নের নতুন বাংলাদেশ আমরা গড়বোই'
17/08/2024
আলহামদুলিল্লাহ।
দেশের নতুন স্বাধীনতা অর্জনে আমরাও নতুন করে আবারও রাজনৈতিক ছত্রছায়া থেকে মুক্ত হয়ে কার্যক্রম শুরু করছি।
দেশ ও জাতির কল্যাণের জন্য আমরা এই সংগঠন শুরু করেছিলাম কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপের কারনে আমরা স্বেচ্ছাসেবীরা আগ্রহ হারিয়ে কার্যক্রম বন্ধ করে দিয়েছিলাম।
সকলের দু'আ এবং সহায়তা কাম্য।
11/10/2020
শুভ জন্মদিন প্রজন্ম বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল শাখার সহ-সভাপতি Mohammad Fayed Ahmed।
প্রজন্ম বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা রইল❣️
27/09/2020
রক্তের গ্রুপ নির্বাচন শিখতে যারা ইচ্ছুক তাদের জন্য এই পোস্ট।
ব্লাড গ্রুপিংয়ের জন্য যা দরকার-
১। ব্লাড গ্রুপিংয়ের ৩ টা এন্টি-
(I)Anti-A
(II) Anti-B
(III)Anti-D
২। জীবাণুমুক্ত একটা সুচ
৩।একটা কাঁচের স্লাইড
৪।তুলা
৫। জীবানুনাশক
প্রথমে যার ব্লাড গ্রুপ নির্বাচন করবেন তার হাতের যেকোনো একটা আঙুল ভালো করে জীবাণুমুক্ত করে নিবেন।এরপর সুচ দিয়ে আঙুল এর আগায় হাল্কা খোঁচা দিয়ে কাঁচের স্লাইডে ৩ ফোটা রক্ত নিবেন ছবিতে দেয়া নির্দেশনা অনুযায়ী দুরত্ব রেখে।তারপর-
১ম ফোঁটায় এন্টি-A
২য় ফোঁটায় এন্টি-B
৩য় ফোঁটায় এন্টি-D
দিয়ে ভাল করে সুচ এর গোড়া দিয়ে মেশাবেন।খেয়াল রাখবেন রক্ত এবং এন্টি মেশানোর সময় একটা যেনো অন্যটার সাথে না মিশে।
এখন ব্লাড গ্রুপিংয়ের এর নিয়ম-
১। যদি Anti -A ফাটে আর Anti-B না ফাটে তাহলে রক্তের গ্রুপ A।
২। যদি Anti-A না ফাটে আর Anti -B ফাটে তাহলে রক্তের গ্রুপ B।
৩। যদি Anti- A এবং Anti-B দুইটাই ফাটে তাহলে রক্তের গ্রুপ AB।
৪। যদি Anti-A ও Anti-B একটাও না ফাটে তাহলে রক্তের গ্রুপ O।
আমরা রক্তের গ্রুপ নির্বাচন শিখলাম।
এখন positive আর negative নির্বাচন-
১।Anti-D........ যদি ফাটে তাহলে রক্ত +(positive)।
২।Anti-D......... যদি না ফাটে তাহলে রক্ত —(negative)
(বাস্তবিক অভিজ্ঞতা সর্বদাই উত্তম)
23/09/2020
প্রজন্ম বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল শাখার সহ-সভাপতি Niyaz Ahmed কে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এবং প্রজন্ম বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল শাখার সাংগঠনিক সম্পাদক আরমান হোসাইন আদর কে সহ-সভাপতি নির্বাচিত করায় প্রজন্ম বাংলাদেশ পরিবারের পক্ষ হতে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ❤💐
04/09/2020
যদি কারো পরিচিত এমন কেউ থাকে যার হাটুর উপরে অথবা নিচের দিকে পা কাটা আছে, তাকে অবশ্যই "পঙ্গু হাসপাতাল (NITOR) এর ৩য় তলায় (শ্যামলী, ঢাকা)" এসে যোগাযোগ করতে বলবেন। সেখানে বিনামূল্যে কৃত্রিম পা লাগানো হবে।
এজন্য বিদেশ থেকে বিশেষজ্ঞরা এসেছেন এবং ১৫ অক্টোবর পর্যন্ত থাকবেন।
যদি কারো পরিচিত জনের এই সমস্যা থাকে তাহলে অতি দ্রুত সেবাটি গ্রহণের অনুরোধ জানাচ্ছি।
আপনার এটুকু তথ্য হয়তো কোন এক প্রতিবন্ধীর জন্য তার পা হারানোর বেদনা হতে ক্ষাণিক পরিত্রাণ পেতে সাহায্য করবে।
Help line : 02-9144190
(সংগৃহিত)
03/07/2020
কি হলো আপনার মধ্যে উচ্ছাস দেখছিনা যে, আপনার আইডিতে অভিনন্দন অভিনন্দন ও দেখছিনা, টিভি নিউজ গুলোর এতো বেশি হাইলাইট ও দেখছিনা, কারন কি? আপনার বা আপনাদের কি মনে হয় গ্লোব বায়োটিকের এটি বড় অর্জন নয়,,?
দেশের একটি প্রতিষ্ঠান করোনা'র ভ্যাক্সিন আবিষ্কারে প্রাথমিক সাফল্যের ঘোষণা দিয়েছে,তা কম কিছু,,? তাদের উৎসাহ দিন,টেনে নিন, কিটের মতো দুরে ঠেলে দেবেন না!
ক্রিকেটে জিম্বাবুয়েকে হারালেও তো আমাদের মাঝে সে-কি আনন্দ, উচ্ছাস! জয়ের বাকি আর স্টাটাস দেয়ার বাকি! যিনি খেলা বুঝেন না তিনিও একটা অভিনন্দন দেন, যিনি খেলা দেখেন না তিনিও একটা অভিনন্দন দেন।
অথচ, দেশের একটি প্রতিষ্ঠানের এমন প্রাথমিক অর্জনে আপনি কৃপনতা দেখাচ্ছেন, ট্রল করছেন, হাসছেন আর হাসাচ্ছেন। অন্যদিকে অন্য ঔষধ কোম্পানী গুলোও বিষয়টা ভালো ভাবে নিতে পেরেছেন বলে মনে হয়না, কেউ কেউ হিংসায় জ্বলছেন। বড় কোম্পানী গুলোর কথা হচ্ছে এদেশে ব্যাবসা আমরাই করবো, আমরাই যা করার করবো। এই ফাঁকে গ্লোব বায়োটেক করলো ডা কি!!!
আর দেশের এমন একটা অর্জনে,সংবাদ মাধ্যম গুলো এমন ভাবে সংবাদটা প্রকাশ করছে যেন এটা কোন বিষয়ই না! তা গো কাছে চীনের আবিস্কার আর আমেরিকার আবিষ্কার ই বিষয়!!
মিডিয়া পাড়ারও এমন একটা ভাব যেন এটা মিথ্যা দাবী, তারা মানতেই খুব একটা রাজি নয়,তাদের বিশ্বাসই হয় না!!অথচ, আমাদের উচিত তাদের উৎসাহ দেয়া। তাতে গ্লোব ব্যার্থ হলেও অন্যরা চেষ্টা করতে উৎসাহ পাবে।বিশ্ব জানবে, আমরাও চেষ্টা করেছি।আমরাও পারি।
আমি বলছি না, গ্লোব বায়োটেক'র এটি চুড়ান্ত সাফল্য। কেননা আবিষ্কারটা এখনো প্রথমিক পর্যায়ে এখনো অনেক পথ বাকি তবুও এটা আমার কাছে অনেক বড় অর্জন।যে অর্জনের বর্ননা দিতে গিয়ে প্রতিষ্ঠানটির প্রধান গবেষনা কর্মকর্তার চোখে পানি এসে যায় সে অর্জন আমাকে আশা জাগায়, সে অর্জনে আমি তাদের স্যালুট জানাই।
( সংগৃহীত)