ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ৩৬ নং ওয়ার্ড,বন্দর থানা শাখা,চট্টগ্রাম

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ 
৩৬ নং ওয়ার্ড,বন্দর থানা শাখা,চট্টগ্রাম

Share

**✦ ইসলামী আদর্শে গড়ে তুলবো আলোকিত যুবসমাজ ✦ � ৩৬ নং ওয়ার্ড | বন্দর থানা শাখা | চট্টগ্রাম মহানগর

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ – ৩৬ নং ওয়ার্ড, বন্দর থানা শাখা, চট্টগ্রাম মহানগর – একটি আদর্শিক, আন্দোলনমুখী ও তরুণ নেতৃত্বের প্ল্যাটফর্ম।
আমরা ইসলামী আদর্শে গড়ে উঠা একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করি। সমাজ সংস্কার, মানবিক সেবা, দাওয়াতি কার্যক্রম এবং যুব উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
আসুন, আমরা সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক, আদর্শ সমাজ গঠনে এগিয়ে যাই।

🔗 মূল লক্ষ্যসমূহ:
✅ ইসলামী মূল্যবো

27/05/2026

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদুল আজহা"
আসসালামু আলাইকুম।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ৩৬ নং ওয়ার্ড, বন্দর থানা শাখার পক্ষ থেকে ওয়ার্ড ও নগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল দ্বীনি ভাই ও বোনদের জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
মহান আল্লাহ তাআলা আমাদের কোরবানি ও ইবাদতসমূহ কবুল করুন। আমিন।
শুভেচ্ছান্তেঃ
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
৩৬ নং ওয়ার্ড, বন্দর থানা শাখা, চট্টগ্রাম মহানগর।
#ইসলামী_যুব_আন্দোলন_বাংলাদেশ োবারক

26/05/2026
25/05/2026

সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মুত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শোক প্রকাশ

রাষ্ট্রের বহু দশকের পুঞ্জিভূত ব্যর্থতার বলি হতে হচ্ছে নাগরিকদের
-অধ্যক্ষ ইউনুছ আহমাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীতে রড় বোঝায় ট্রাক উল্টে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব আজ ২৫ মে, সোমবার দেয়া এক বিবৃতিতে আরো বলেন, ঈদ মানুষের জন্য আনন্দ নিয়ে আসে। কিন্তু ঈদ এলেই বাংলাদেশে জনমনে আতংক তৈরি হয়, প্রিয়জন হারানোর আশংকা তৈরি হয়। প্রতিবছর ঈদের সময় সড়ক দুর্ঘটনায় এতো বেশি মানুষ মারা যায় যে, ঈদ যেনো আমাদের জন্য মুত্যুর মিছিল নিয়ে আসে। রাষ্ট্রের দশকের পর দশক পুঞ্জিভূত ব্যর্থতার বলি হতে হচ্ছে নাগরিকদের। প্রতিটি দুর্ঘটনার পরে আলোড়ন ওঠে। রাষ্ট্রের কর্তারা বানী দেন, নানা কিছু করার প্রতিশ্রুতি দেন। কিন্তু অবস্থার কোন পরিবর্তন হয় না। গত ঈদুল ফিতরের সময়েও মার্মান্তিক দুর্ঘটনায় দেশ কম্পিত হয়েছিলো। অনেক পদক্ষেপের কথা শোনাও গিয়েছিলো। কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই।

অধ্যক্ষ ইউনুছ আহমদ বিস্ময় প্রকাশ করে বলেন, রড় বোঝায় ট্রাকে যাত্রী উঠতে পারলো কেন? এই ট্রাক ঢাকা থেকে বের হয়ে বহু জায়গায় পুলিশের সামনে দিয়ে গিয়েছে, কেউ তাকে প্রশ্ন করে নাই; বা প্রশ্ন করলেও টাকা খেয়ে হয়তো যেতে দিয়েছে। এটা কেবলই দুর্ঘটনা না বরং এটা একটি পদ্ধতিগত হত্যাকাণ্ড।

বার্তা সম্পাদক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

21/05/2026

রামিসাসহ নারী ও শিশুদেরকে বর্বরতার হাত থেকে রক্ষা করতে বিদ্যমান আইনের ব্যর্থতা প্রমানিত;শরীয়াহ আইন বিকল্প হতে পারে
-অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেছেন, গতকাল পল্লবীতে শিশু রামিসা হত্যার যে বিবরণ জানা যাচ্ছে তা ভয়াবহ ও বিভিষিকাময়। মানুষের প্রতি মানুষ এতো নির্মম হতে পারে তা কল্পনাও করা যায় না। এই ধরণের ঘটনা বিচ্ছিন্ন কোন ঘটনা না বরং প্রায়শই দেশের কোন না কোন প্রান্তে শিশুদের সাথে একই ধরনের অবর্বনীয় বর্বরতার ঘটনা ঘটছে। নারীদের সাথে ভয়াবহ নৃশংসতা হচ্ছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই ধরণের ঘটনা বরাবরই বিচারের বাইরে থেকে যাচ্ছে। অপরাধীর শাস্তি হচ্ছে না। নিহত রামিসার বাবার আর্তনাদেও সেটা উঠে এসেছে। তিনি আক্ষেপ করে বলছিলেন, “আমি কোন বিচার চাই নাই, আপনারা বিচার করেন না।” বিদ্যমান আইন ও বিচারের প্রতি এই গণঅনাস্থা বিদ্যমান আইন ও আইনি ব্যবস্থার ধারাবাহিক ব্যর্থতার প্রতিফলন। বিদ্যমান আইন ও আইনি ব্যবস্থা শিশুদেরকে বর্বরতার হাত থেকে রক্ষা করতে পারছে না। নারীদেরকে নৃশংসতা থেকে রক্ষা করতে পারছে না। তাই শিশু ও নারীদের বর্বরতার হাত থেকে রক্ষা করতে শরীয়াহ আইন বিকল্প হতে পারে। রাষ্ট্রকে শরীয়াহ আইন প্রয়োগের দিকে যেতে হবে।

আজ ২০ মে, বুধবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব উপর্যুক্ত মন্তব্য করেন। অধ্যক্ষ ইউনুছ আহমদ বলেন, সুপ্রিম কোর্ট থেকে পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী, সারা দেশে ৯০টির বেশি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিচারাধীন মামলা ১ লাখ ৫১ হাজার ৩১৭টি। যার বড় একটা অংশ ধর্ষণের মামলা। এর অর্থ হলো, ধর্ষকরা শাস্তি পাচ্ছে না।

অথচ ৯০ দিনের মধ্যে মামলাগুলো শেষ করার কথা। বিদ্যমান আইনি ব্যবস্থায় মামলা ঝুলিয়ে রাখা, দীর্ঘসূত্রিতা, সাক্ষী ব্যবস্থাপনা ও আইনের দুর্বলতার কারণে বিদ্যমান আইনে অপরাধীর আদতে কোন শাস্তি হয় না।

অবস্থার প্রেক্ষিতে আমাদের বলতেই হচ্ছে, পল্লবীর রামিসার প্রকৃত খুনি আদতে এই আইন ও আইনি ব্যবস্থা। তাই এই আইন বাদ দিতে হবে এবং শরীয়াহ আইনকে বিকল্প হিসেবে প্রয়োগ করা শুরু করতে হবে।

বার্তা সম্পাদক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

19/05/2026

তুমি আছো হৃদয়ের গভীরে-ভুলবো তোমায় বলো কি করে!

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক সেক্রেটারি জেনারেল, অধ্যাপক বেলায়েত হোসেন রহ.।

17/05/2026

ভারতের পানি আগ্রাসনের অন্যতম প্রধান অস্ত্র হলো ফারাক্কা বাঁধ। ফারাক্কা বাঁধের সামাজিক, অর্থনৈতিক ও মানবিক অভিঘাত সম্পর্কে বিশ্ববাসীকে জানাতে হবে এবং এর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে-

অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ
মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ

16/05/2026

বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও বৈষম্য উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব বন্ধ করতে হলে ইসলামি আদর্শের বিকল্প নেই-

মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
(পীর সাহেব চরমোনাই), আমীর
ইসলামী আন্দোলন বাংলাদেশ

15/05/2026

সরাসরি🔴 ঐতিহাসিক জমিয়তুল ফালাহ ময়দানে
২ দিনব্যাপী ওয়াজ মাহফিলে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন আমীরুল মুজাহিদীন হযরত পীর সাহেব হুজুর চরমোনাই হাফিঃ

15/05/2026

সরাসরি🔴 ঐতিহাসিক জমিয়তুল ফালাহ ময়দানে
২ দিনব্যাপী ওয়াজ মাহফিলে থেকে

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Chittagong
4000, 4100, 42XX