03/05/2026
🏆 জেলা পর্যায়ের “নতুন কুঁড়ি (স্পোর্টস) ২০২৬” – ১ম রাউন্ডের সাফল্য
সীতাকুণ্ড উপজেলার ক্রীড়াঙ্গনে আজ আনন্দের এক দিন।
জেলা পর্যায়ের “নতুন কুঁড়ি (স্পোর্টস) ২০২৬” এর ১ম রাউন্ডে সীতাকুণ্ড উপজেলা বালক ফুটবল দল ৬–০ গোলে বায়জিদ থানা বালক ফুটবল দলকে পরাজিত করে এবং সীতাকুণ্ড উপজেলা বালিকা ফুটবল দল ৩–০ গোলে বায়জিদ থানা বালিকা ফুটবল দলকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে।
একই সঙ্গে, বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিতে সীতাকুণ্ড উপজেলা বালক ও বালিকা উভয় দল আনোয়ারা উপজেলার প্রতিপক্ষ দলকে পরাজিত করে চমৎকার সাফল্য অর্জন করেছে।
ফুটবল ও কাবাডি—উভয় খেলায় বালক ও বালিকা দলের এই অসাধারণ অর্জনে আমরা গর্বিত। বিজয়ী সকল খেলোয়াড়কে জানাই আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।
দলের কোচ, ম্যানেজার, ক্রীড়া সংগঠক এবং সংশ্লিষ্ট সকলকে উপজেলা প্রশাসন সীতাকুণ্ড-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ!
উপজেলা প্রশাসন সীতাকুণ্ড
#নতুনকুঁড়ি
06/04/2026
বিভিন্ন শপিংমল, মার্কেট, দোকান, বিলবোর্ড এবং চলমান/অনুষ্ঠিতব্য মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈদ্যুতিক বাতি ব্যবহার বিষয়ক গণবিজ্ঞপ্তি
08/01/2025
উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড ও কৃষি অধিদপ্তরের আয়োজনে "তারুণ্যের উৎসব-২০২৫" উপলক্ষ্যে কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
03/11/2024
অদ্য ০৩ নভেম্বর ২০২৪ তারিখ সীতাকুন্ড উপজেলার সীতাকুণ্ড বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সীতাকুণ্ড, চট্টগ্রাম। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সীতাকুন্ড মডেল থানার পুলিশ এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, সীতাকুণ্ড। উক্ত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা মতে ০৩ টি প্রতিষ্ঠানকে মোট ৩,০০০/- (তিন হাজার টাকা) জরিমানা করা হয়।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
28/10/2024
টানা ৭ম দিনের মতো উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড কর্তৃক আয়োজিত কৃষক বাজারের কার্যক্রম চলমান।
28/10/2024
সীতাকুন্ড উপজেলার ছোট কুমিরা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন। তাকে মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, সীতাকুণ্ড এবং সীতাকুন্ড মডেল থানার পুলিশ। উক্ত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা মতে ০৫ জনকে সর্বমোট= ১৬,০০০ (ষোল হাজার) টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
28/10/2024
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২৪- ২০২৫ অর্থবছরে ইউনিয়নওয়ারী উপকারভোগী নির্বাচনের লক্ষ্যে সীতাকুণ্ড উপজেলার ৯ টি ইউনিয়নে জুলাই /২৪ হতে অক্টোবর/২৪ পর্যন্ত প্রতি ইউনিয়ন হতে প্রতি মাসে ৫ জন করে মোট ২০ জন উপকারভোগী নির্বাচনের নিমিত্তে ৩০/১০/২০২৪ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করার অনুরোধ করা হচ্ছে।
আবেদনের শর্তাবলী:
১. আবেদনকারীর বয়সসীমা ২০ হতে ৩৫।
২.প্রথম / দ্বিতীয় গর্ভধারণ এর ক্ষেত্রে আবেদন প্রযোজ্য
৩.জাতীয় পরিচয়পত্র আবশ্যক
৪. এএনসি কার্ড আবশ্যক
৫. আবেদনকারীর নিজ নামে
ব্যাংক অথবা মোবাইল ব্যাংক অথবা বিধিবদ্ধ আর্থিক প্রতিষ্ঠান একাউন্ট নম্বর থাকতে হবে।
আবেদন এর নিয়মাবলী :
উপরিউক্ত শর্তাবলী অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা অথবা তথ্যআপা কর্মকর্তা ও তথ্যসেবা সহকারী গণের মাধ্যমে সঠিকভাবে এমআইএসে ডাটাবেজে অন্তর্ভুক্ত করবেন এবং আবেদন এর প্রিন্ট কপি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে ৩০/১০/২০২৪ তারিখের মধ্যে জমা দেয়ার অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ: মহিলা বিষয়ক কার্যালয়, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
28/10/2024
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২৪- ২০২৫ অর্থবছরে ইউনিয়নওয়ারী উপকারভোগী নির্বাচনের লক্ষ্যে সীতাকুণ্ড উপজেলার ৯ টি ইউনিয়নে জুলাই /২৪ হতে অক্টোবর/২৪ পর্যন্ত প্রতি ইউনিয়ন হতে প্রতি মাসে ৫ জন করে মোট ২০ জন উপকারভোগী নির্বাচনের নিমিত্তে ৩০/১০/২০২৪ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করার অনুরোধ করা হচ্ছে।
আবেদনের শর্তাবলী:
১. আবেদনকারীর বয়সসীমা ২০ হতে ৩৫।
২.প্রথম / দ্বিতীয় গর্ভধারণ এর ক্ষেত্রে আবেদন প্রযোজ্য
৩.জাতীয় পরিচয়পত্র আবশ্যক
৪. এএনসি কার্ড আবশ্যক
৫. আবেদনকারীর নিজ নামে
ব্যাংক অথবা মোবাইল ব্যাংক অথবা বিধিবদ্ধ আর্থিক প্রতিষ্ঠান একাউন্ট নম্বর থাকতে হবে।
আবেদন এর নিয়মাবলি :
উপরিউক্ত শর্তাবলী অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা অথবা তথ্যআপা কর্মকর্তা ও তথ্যসেবা সহকারী গণের মাধ্যমে সঠিকভাবে এমআইএসে ডাটাবেজে অন্তর্ভুক্ত করবেন এবং আবেদন এর প্রিন্ট কপি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে ৩০/১০/২০২৪ তারিখের মধ্যে জমা দেয়ার অনুরোধ করা হচ্ছে।
26/10/2024
অদ্য ২৬ অক্টোবর ২০২৪ তারিখ সীতাকুন্ড উপজেলার ছোট কুমিরা বাজার ও বড় কুমিরা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন। তাকে মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, সীতাকুণ্ড এবং সীতাকুন্ড মডেল থানার পুলিশ। উক্ত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা মতে ৪ জনকে সর্বমোট= ৯,০০০ (নয় হাজার) টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।