Taxes Zone-3, Chattogram.

Taxes Zone-3, Chattogram.

Share

কর অঞ্চল-৩,চট্টগ্রাম এর অফিসিয়াল পেজে আপনাকে স্বাগতম।সম্মানিত করদাতাদের অনুপ্রাণিত করাই আমাদের লক্ষ্য

০১-০৭-১৯৯২ইং তারিখে কর বিভাগ, চট্টগ্রামের ব্যাপক পুনর্গঠন ও সম্প্রসারণের ফলে চট্টগ্রামে কর অঞ্চল- ১, কর অঞ্চল-২, কর অঞ্চল-৩ নামে তিনটি কর অঞ্চল গঠন করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অংশ বিশেষ, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, লক্ষীপুর ও ফেনী জেলা নিয়ে কর অঞ্চল-৩ এর অধিক্ষেত্র ছিল।

পরবর্তীতে ১৪-০৭-২০১১ইং তারিখে কর বিভাগ নতুন করে সম্প্রসারণের ফলে চট্টগ্রামের তিনটি কর অঞ্চল কে চারটি কর

Photos from Taxes Zone-3, Chattogram.'s post 11/03/2026

কর অঞ্চল-১, চট্টগ্রাম এর সম্মানিত কর কমিশনার জনাব মো: আবুল কালাম আজাদ জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য (কর) হিসেবে পদায়িত হওয়ায় কর পরিবার কর অঞ্চল-৩, চট্টগ্রাম এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।

কর কমিশনার, জনাব মো: মঞ্জুর আলম এর নেতৃত্বে কর পরিবার, কর অঞ্চল-৩, চট্টগ্রাম এর পক্ষ থেকে শ্রদ্ধেয় সদস্য মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মো: শহিদুল ইসলাম, অতিরিক্ত কর কমিশনার; মিজ তাছলিমা ইসলাম, যুগ্ম কর কমিশনার; জনাব আওরঙ্গজেব খান, সদর দপ্তর (প্রায়োগিক), জনাব মো: নাদিম হোসেন, সদর দপ্তর (প্রশাসন) ও মিজ শাহীন আক্তার, সদর দপ্তর (লিগ্যাল)।

Photos from Taxes Zone-3, Chattogram.'s post 11/03/2026

কর অঞ্চল-১, চট্টগ্রাম এর সম্মানিত কর কমিশনার জনাব মো: আবুল কালাম আজাদ জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য (কর) হিসেবে পদায়িত হওয়ায় কর পরিবার, কর অঞ্চল-৩, চট্টগ্রাম এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।

শ্রদ্ধেয় স্যারের জন্য আমাদের অনিঃশেষ শুভকামনা।

03/03/2026

।। শোক সংবাদ ।।

অত্র কর অঞ্চলের সার্কেল-৪৯ এ কর্মরত কর পরিদর্শক জনাব মোহাম্মদ আব্দুল বারেক অদ্য ০৩/০৩/২০২৬ খ্রিঃ সন্ধ্যা ৬:১৫ মি এর সময় আগ্রাবাদ মা-শিশু ও জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

তার মৃত্যুতে কর অঞ্চল-৩, চট্টগ্রাম গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং তাঁর পরিবারকে প্রিয়জন হারানোর বেদনা বইবার শক্তি প্রদান করুন।

Photos from Taxes Zone-3, Chattogram.'s post 21/02/2026

কর অঞ্চল-৩, চট্টগ্রাম এর পক্ষ হতে মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।।

২১/০২/২০২৬ খ্রি.

18/02/2026

কর অঞ্চল-৩, চট্টগ্রামের সার্কেলসমূহের অধিক্ষেত্র পরিবর্তনজনিত কারণে প্যালিকন মেহজাবিন ভবনে (রোড নং-০২
সিডিএ আ/এ, আগ্রাবাদ, চট্টগ্রাম-৪১০০) অবস্থিত সার্কেলসমূহের পরিবর্তিত অবস্থান নিম্নরূপ:

Photos from Taxes Zone-3, Chattogram.'s post 09/02/2026

কর অঞ্চল-৩,চট্টগ্রাম এর সহকারী কর কমিশনার জনাব মো: আতিকুর রহমান বিভাগীয় বুনিয়াদি প্রশিক্ষণে (এএফসি-৩০) ৫ম স্থান অর্জনের মাধ্যমে সফলভাবে প্রশিক্ষণ শেষ করেছেন।

প্রশিক্ষনকালে জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী,সম্মানিত চেয়ারম্যান ,সোনালি ব্যাংক (সাবেক সম্মানিত মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক) মহোদয়ের সেশনে নৈপুণ্য প্রদর্শন এর প্রেক্ষিতে তাঁর নিকট হতে পুরষ্কার প্রাপ্তিতে কর কমিশনার জনাব মোঃ মঞ্জুর আলম মহোদয় আতিক কে অভিনন্দন জানান।

আজ জনাব মো: আতিকুর রহমান এই কর অঞ্চলে তার ১ বছর ৯ মাস চাকরি শেষে বদলিজনিত কারনে বিদায় নিচ্ছেন।এই বদলিজনিত বিদায় উপলক্ষ্যে কর কমিশনার মহোদয় তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন কর অঞ্চল–৩, চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Photos from Taxes Zone-3, Chattogram.'s post 01/02/2026

কর অঞ্চল–৩, চট্টগ্রাম এর সহকারী কর কমিশনার জনাব মোহাম্মদ মিজানুর রহমান উপকর কমিশনার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় কর পরিবার, কর অঞ্চল–৩, চট্টগ্রামের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান সম্মানিত কর কমিশনার জনাব মোঃ মঞ্জুর আলম মহোদয়।

এ সময় কর অঞ্চল–৩, চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Photos from Taxes Zone-3, Chattogram.'s post 27/01/2026

মাসিক রাজস্ব আহরণ অগ্রগতি ও পর্যালোচনা সভা
কর অঞ্চল-৩, চট্টগ্রাম
২৭-০১-২০২৬ খ্রি.

আজ কর অঞ্চল-৩, চট্টগ্রামের সম্মেলন কক্ষ “সম্প্রীতি” তে ডিসেম্বর,২০২৫ মাসের মাসিক রাজস্ব আহরণ অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মানিত কর কমিশনার জনাব মোঃ মঞ্জুর আলম মহোদয়।

সভায় রাজস্ব আদায় কার্যক্রম এর সার্বিক দিকসহ বিগত ২৫-০১-২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ডের সর্বশেষ সভার নির্দেশনাসমূহ নিয়ে আলোচনা করা হয়।

কর কমিশনার মহোদয় ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন সেল (IIC) এর নথি বাছাই ও দাবি সৃষ্টি আদায় এর কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং বিগত মাসের মত এই মাসেও পূর্বনির্দেশনা মোতাবেক IIC তে নথি প্রেরণের ব্যাপারে নির্দেশ প্রদান করেন। এছাড়াও এ ব্যাপারে সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তাগন কে প্রয়োজনীয় তদারকি করার পরামর্শ প্রদান করেন।

এছাড়াও কর কমিশনার মহোদয় বকেয়া আদায় কে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে প্রতি সার্কেল এর হালনাগাদ বকেয়া তালিকার দাবি আদায় মনিটরিং নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এ বিষয়ে ইতোপূর্বে প্রদত্ত দায়িত্ব বন্টন সংক্রান্ত নির্দেশনা মোতাবেক কর্মকর্তা থেকে শুরু করে সকল পর্যায়ের কর্মচারীদের সার্কেলের বকেয়া করের নথি থেকে রাজস্ব আদায়ে পুনরায় নির্দেশনা প্রদান করেন।

সভায় সম্মানিত অতিরিক্ত কর কমিশনার জনাব মোঃ শহিদুল ইসলাম ও সম্মানিত যুগ্ম কর কমিশনার মিজ্ তাছলিমা ইসলাম অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন এ কর অঞ্চলের সার্কেল কর্মকর্তাবৃন্দ ও কর পরিদর্শকবৃন্দ।

Photos from Taxes Zone-3, Chattogram.'s post 20/01/2026

মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প: অংশীজনের সাথে মতবিনিময়

সম্প্রতি কর অঞ্চল-৩, চট্টগ্রাম এর অন্যতম শীর্ষ করদাতা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আওতাধীন "মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প" এর বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করা হয়।

প্রকল্প এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন এ কর অঞ্চল এর সম্মানিত কর কমিশনার জনাব মো: মঞ্জুর আলম মহোদয়। এসময় উপস্থিত ছিলেন নির্মাতা প্রতিষ্ঠান Penta-Ocean/TOA জয়েন্ট ভেঞ্চার এর প্রজেক্ট ম্যানেজার Mr. Keisaku Takae , এডমিন ম্যানেজার Mr. Haruyuki Sako এবং এসিস্ট্যান্ট কন্ট্রাক্ট ম্যানেজার, জনাব জোবায়ের বিন হামিদ।

প্রকল্প এরিয়া পরিদর্শন এর পর একটি তথ্যবহুল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে প্রকল্পটির সার্বিক চিত্র তুলে ধরেন প্রজেক্ট ম্যানেজার Mr. Keisaku Takae।

উৎসে কর কর্তন নিয়ে আলোচনা শেষে প্রকল্প কর্তৃপক্ষ চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে সম্ভাব্য ১০০০ কোটি টাকা উন্নয়ন ব্যয় এর ওপর প্রযোজ্য উৎসে কর কর্তন এর ব্যাপারে নিশ্চিত করেন।

Matarbari Port Development Project এবং Matarbari Deep Sea Terminal প্রকল্পের পাশাপাশি কর কমিশনার মহোদয় পার্শ্ববর্তী মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্র ঘুরে দেখেন। সেখানে BEZA (Bangladesh Economic Zones Authority) এর সম্মানিত নির্বাহী সদস্য মেজর জেনারেল (অব:) মো: নজরুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাত হয়।

পরিদর্শন কার্যক্রমে অংশগ্রহণ করেন কর অঞ্চল-৩, চট্টগ্রাম এর সম্মানিত অতিরিক্ত কর কমিশনার জনাব মো: শহিদুল ইসলাম, উপকর কমিশনার জনাব মো: নাদিম হোসেন এবং কর পরিদর্শক জনাব মো: এমরান বিন ইউসুফ।

Photos from Taxes Zone-3, Chattogram.'s post 14/01/2026

কর অঞ্চল–৩, চট্টগ্রাম এর উপ কর কমিশনার জনাব এ. কে. এম. শামশুল আলম মহোদয় যুগ্ম কর কমিশনার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় কর পরিবার, কর অঞ্চল–৩, চট্টগ্রামের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান সম্মানিত কর কমিশনার জনাব মোঃ মঞ্জুর আলম মহোদয়।

এ সময় কর অঞ্চল–৩, চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Photos from Taxes Zone-3, Chattogram.'s post 07/01/2026

কর অঞ্চল–৩, চট্টগ্রাম এর উদ্যোগে আজ ৭ জানুয়ারি ২০২৬ খ্রি. (বুধবার) তারিখে সম্মেলন কক্ষ ‘সম্প্রীতি’ তে পেপার রিটার্নের অনলাইন এন্ট্রি (পূর্ণাঙ্গ এন্ট্রি) সংক্রান্ত কার্যক্রম বেগবান করার লক্ষ্যে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রশিক্ষণে অত্র কর অঞ্চলের মাননীয় কর কমিশনার মো: মঞ্জুর আলম দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উপস্থিত ছিলেন অত্র কর অঞ্চলের সম্মানিত অতিরিক্ত কর কমিশনার জনাব মো: শহিদুল ইসলাম, সম্মানিত যুগ্ম কর কমিশনার মিজ তাছলিমা ইসলাম, সদর দপ্তর (প্রায়োগিক) জনাব আওরঙ্গজেব খান ও সদর দপ্তর (প্রশাসন) জনাব মো: নাদিম হোসেন।

এছাড়া উক্ত প্রশিক্ষণ কর্মশালায় কর অঞ্চল–৩, চট্টগ্রাম এর সকল সার্কেল কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের কর্মচারীগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

Photos from Taxes Zone-3, Chattogram.'s post 05/01/2026

আজ ০৫ জানুয়ারি ২০২৬ খ্রি. কর অঞ্চল–৩, চট্টগ্রাম এর সম্মানিত কর কমিশনার জনাব মো: মঞ্জুর আলম মহোদয় অত্র কর অঞ্চলের কর্মচারীদের জন্য শীতকালীন উপহার সামগ্রী বিতরণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অত্র কর অঞ্চলের সম্মানিত অতিরিক্ত কর কমিশনার জনাব মো: শহিদুল ইসলাম, সম্মানিত যুগ্ম কর কমিশনার মিজ তাছলিমা ইসলাম, সদর দপ্তর (প্রায়োগিক) জনাব আওরঙ্গজেব খান ও সদর দপ্তর (প্রশাসন) জনাব মো: নাদিম হোসেন।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


CGO Building-2 (2nd Floor), Agrabad
Chittagong
4100

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00