01/05/2025
শ্রমিক দিবস: এক পুলিশ এর দৃষ্টিতে
আজ ১ মে। চারপাশে লাল পতাকা, স্লোগানে মুখর মিছিল—“শ্রমিকের অধিকার নিশ্চিত করো।”
আর আমি? আমি দাঁড়িয়ে আছি ব্যারিকেডের এপারে। ইউনিফর্ম পরা এক সরকারি কর্মচারী, যাকে ডাকা হয় 'আইনের লোক' বলে।
কিন্তু কেউ দেখে না—আমারও একটা পরিবার আছে। আমিও ঘাম ঝরাই রোদে, বৃষ্টিতে, অন্যের নিরাপত্তার জন্য।
কখনো ভোর ৫টা, কখনো রাত ১২টা—কোনো সময় নেই আমার জন্য।
মজুরি ঠিকঠাক না হলে শ্রমিকেরা প্রতিবাদ করতে পারে। কিন্তু আমার কণ্ঠ নেই, কারণ আমি শৃঙ্খলার প্রতীক।
আমার ছুটি কেবল ক্যালেন্ডারে থাকে, বাস্তবে নয়।
শ্রমিক দিবসে আমি নিজেই এক শ্রমিক, কিন্তু আমার জন্য কোনো স্লোগান নেই।
আমার কষ্ট কেবল আমি বুঝি।
তবু দায়িত্ব আছে, দেশ আছে, মানুষ আছে—এই ভালোবাসাই আমার প্রাপ্তি।
শুভ শ্রমিক দিবস—সব প্রকৃত পরিশ্রমীর প্রতি সম্মান।
সংগ্রীহিত।