ইনসাফ সমবায় সংঘ, জিয়াপুর- Issz

ইনসাফ সমবায় সংঘ, জিয়াপুর- Issz

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইনসাফ সমবায় সংঘ, জিয়াপুর- Issz, Social service, ZIAPUR,MOYNAMOTI, BURICHONG, Comilla.

08/01/2025

আমরা মুসলমান আমরা কোন ব্যক্তি পূজা করতে পারি না। আমরা কেবলমাত্র প্রশংসা করবো আল্লাহ সুবহানাল্লাহ তা'য়ালার।।
আর নেতা হিসেবে অনুসরণ করব , বিশ্বনেতা মুহাম্মদ (সাঃ) 🖤❤️❤️

07/01/2025

ইসলামে লটারি।।,

ইসলামে লটারি নেওয়া স্পষ্টভাবে হারাম হিসেবে এর বিবেচিত। এটি জুয়ার একটি প্রকার এবং শরীয়তের নির্দেশনার সাথে সাংঘর্ষিক। নিচে কুরআন ও হাদিসের আলোকে লটারির নিষিদ্ধ হওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

কুরআনের দলিল:

আল্লাহ তাআলা বলেন:
হে মুমিনগণ! মদ, জুয়া, মূর্তি ও ভাগ্য নির্ধারণের তীর শয়তানের কাজ; সুতরাং এগুলো থেকে বিরত থাকো, যাতে তোমরা সফলকাম হও।
(সূরা মায়িদা: ৯০)

এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে, লটারি জুয়ার অন্তর্ভুক্ত এবং এটি হারাম।

হাদিসের দলিল:

রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
যে ব্যক্তি ভাগ্য নির্ধারণকারী তীর দিয়ে কিছু গ্রহণ করবে, সে যেন তার হাতে শূকর ও রক্ত স্পর্শ করল।
(সহীহ মুসলিম: ৫৯৫৪)

এটি নির্দেশ করে যে, ভাগ্যের ওপর নির্ভরশীল কোনো কাজ, যেমন লটারি, ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ।
কেন লটারি হারাম?
১. **জুয়ার অন্তর্ভুক্ত**:
লটারি এমন একটি প্রক্রিয়া যেখানে লাভ বা ক্ষতি পুরোপুরি ভাগ্যের ওপর নির্ভরশীল। এটি জুয়ার সংজ্ঞার অন্তর্ভুক্ত।

২. **অন্যায় সম্পদ গ্রহণ**:
লটারিতে একজন ব্যক্তি জয়ী হলেও বাকিরা তাদের অর্থ হারায়। এটি ন্যায্য উপার্জনের পরিপন্থী।

৩. **অলসতার প্ররোচনা**:
লটারি মানুষকে পরিশ্রম ছাড়া অর্থ উপার্জনের প্রতি উৎসাহিত করে, যা ইসলামের শিক্ষার বিরুদ্ধে।

৪. **সমাজে ক্ষতি**:
লটারির মাধ্যমে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা তাদের পারিবারিক ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে।

ইসলামের মূলনীতি অনুসারে, লটারি একটি হারাম কাজ এবং এটি থেকে বিরত থাকা প্রত্যেক মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সন্দেহ থাকলে অভিজ্ঞ আলেমদের পরামর্শ গ্রহণ করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।

09/08/2023

আমরা অত্যন্ত শোকের সাথে জানাচ্ছি যে, জিয়াপুর গ্রামের শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব, এলাকার মুরব্বি জনাব ফরিদ আহম্মেদ মেম্বার সাহেব আজ বিকাল ৫:৩০ মিনিটে ঢাকায় ইন্তেকাল করেছেন৷ ❝ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন❞ আমরা ওনার আত্নার মাগফেরাত কামনা করছি৷ মহান আল্লাহ যেনো ওনার ভূল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন৷
আমিন৷
জানাজার সময় ঃ আগামীকাল দুপুর ২:৩০ মিনিট।
স্থানঃ জিয়াপুর শাহী ঈদগাহ ময়দান৷

27/07/2023

“দুনিয়া ধীরে ধীরে বিদায় নিচ্ছে। আর আখিরাত প্রতিনিয়ত এগিয়ে আসছে। দুই জগতেরই সন্তান আছে। তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হোয়ো না। কারণ, এখন শুধু আমলের সময়, কোনো হিসাব হবে না। কিন্তু আগামীদিন হিসাবের সময়, কোনো আমলের সুযোগ থাকবে না!”

— আলী ইবনু আবি তালিব (রদ্বি.)

সূত্র: জামিউল উলূম ওয়াল হিকাম

29/06/2023

দেশ ও প্রবাসের সবাইকে
ঈদের শুভেচ্ছা 🖤

18/06/2023

# জাবির ইবনে হাইয়ান 🖤
মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান আল-আজদি আস সুফি আল-ওমাবি। আরবের দক্ষিণাংশের বাসিন্দা আজদি গোত্রের হাইয়ান ছিলেন তাঁর পিতা। চিকিৎসক পিতার সন্তান হলেও সমকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে উমাইয়া খলিফা তাঁর পিতাকে মৃত্যুদন্ড প্রদান করলে বাল্যকালে তিনি চরম দুঃখ-কষ্টের সম্মুখীন হন। শৈশবে কুফায় বসবাস করলেও পিতার মৃত্যুর পর তিনি দক্ষিণ আরবে স্বগোত্রে ফিরে আসেন। কুফায় বসবাসের সময় তিনি রসায়ন শাস্ত্র গবেষণায় বিশেষ মনোযোগী হন। ওই পরিপ্রেক্ষিতে কুফায় একটি রসায়ন গবেষণাগারও প্রতিষ্ঠা করেন। মুসলিম ঐতিহাসিকরা ওই গবেষণাগারকে পৃথিবীর প্রথম রসায়নাগার বলে অভিহিত করেছেন। পৃথিবীর ইতিহাসে তিনিই প্রথম বিজ্ঞানসম্মত পদ্ধতিতে রসায়নের প্রাথমিক প্রক্রিয়াগুলো চর্চা করার উপায় উদ্ভাবন করেন। রসায়ন শাস্ত্রের পাশাপাশি তিনি চিকিৎসা, খনিজ পদার্থ বিশেষত পাথর, দর্শন, যুদ্ধবিদ্যা, জ্যামিতি, জ্যোতির্বিজ্ঞান প্রভৃতি বিষয়ে অবদান রাখেন। তিনি প্রায় ২ হাজার বই রচনা করেন। এর মধ্যে চিকিৎসা বিষয়ে বইয়ের সংখ্যা প্রায় ৫০০।

14/06/2023

তিনি ছিলেন ১৫৮ মিলিয়ন প্রজার শাসক। তাঁর সময়ে মুঘল সাম্রাজ্যের সংগৃহীত বাৎসরিক করের পরিমাণ ছিল ৪৫০ মিলিয়ন ডলার, যা সমসাময়িক ফ্রান্সের বাৎসরিক করের চেয়ে ১০ গুণ বেশি। তাঁর শাসনামলে চীনকে ছাড়িয়ে ভারতবর্ষ পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। তখন ভারতের জিডিপি ছিল ৯০ বিলিয়ন ডলার। তৎকালীন ওয়াল্ড জিডিপির ২৫% সরবরাহ করত সম্রাট আওরঙ্গজেবের মুঘল সালতানাত। তাঁর অধীনেই রচিত হয় "ফতোয়ায়ে আলমগিরী" নামক ইসলামি আইনশাস্ত্রের বিশ্বকোষ।

তিনি হলেন,
আল-সুলতান আল-আজম ওয়াল খাকান আল-মুকাররম আবুল মুজাফফর মুহি উদ-দিন মুহাম্মাদ আ*ওরঙ্গ*জেব আলমগীর, রাহিমাহুল্লাহ। আল্লাহ তাঁর ভুলত্রুটিগুলো ক্ষমা করুন।
©

রাজত্ব, সম্পদের পাহাড় থাকার পরেও তিনি কোষাগার থেকে একটা পয়সাও গ্রহণ করতেন না। টুপি সেলাই করতেন, ক্যালিগ্রাফি করতেন। সেগুলো বিক্রি করে নিজের পরিবারের খরচ চালাতেন।

03/05/2023

মাগফেরাত কামনা করছি😵

বিদ্যুৎ গ্রাহক দের রুহের মাগফেরাত কামনা করি।🙄

24/04/2023

Power of eman💔❤️

08/02/2023

ভাগ্য যা আছে তা হবে।
রেজাল্ট নিয়ে অতিরিক্ত দুঃশ্চিন্তা করার কিছু নেই।
এইচএসসি রেজাল্ট প্রত্যাশী সকল শিক্ষার্থীর মনের আশা পূর্ণ হোক।
আর প্রতিবেশী, আত্মীয় স্বজনদের বলছি রেজাল্ট জানার জন্য হামাগুড়ি দিয়ে পড়বেন না। আপনাদের ব্লেইমের জন্য একজন শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়তে পারে।

27/01/2023

একটি শোক সংবাদ,
জিয়াপুর ফরিদ মেম্বার বাড়ী নিবাসী, ফরিদ মেম্বারের আপন চাচাতো ভাই, জবাব আব্দুল খালেক, আজ সকাল ৮ টায় ইন্তেকাল করেছেন৷ ❝ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন❞ আল্লাহ তায়ালা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন৷

Want your business to be the top-listed Government Service in Comilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Culinary Team

Attire

Website

Address


ZIAPUR,MOYNAMOTI, BURICHONG
Comilla