Shibir Nangalkot Uttor

Shibir Nangalkot Uttor

Share

Trying to achieve sake of Allah

02/04/2022

মাহে রমাদানকে স্বাগত জানিয়ে নাঙ্গলকোট বাজারে বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করে ছাত্রশিবির কুমিল্লা জেলা দক্ষিণ শাখা।



06/02/2022

৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী থিম সং
কথা ও সুর: তোফাজ্জল হোসাইন খান
--------------------------------
এসো কোরানের আলো মেখে আলোকিত হই
আঁধারের শতপথ মাড়িয়ে
পথহারা এ দেশের লাখো তরুণের
আলোয় ফেরাবো হাত বাড়িয়ে।

আমাদের এই পথ রাসূলের পথ
সুন্দর শান্তির ঠিকানা
যুগে যুগে সত্যের সেনানী
এই পথে করে গেছে সাধনা
ছলনার মায়াজাল মিথ্যার বেড়াজাল
আঁকাবাকা শত পথ তাড়িয়ে।

দিকে দিকে আজো চলে দ্বন্দ্ব লড়াই
হক আর বাতিলের সীমানায়
দ্বীনের পথে যারা শাহাদাত পায়
চলে যায় মাবুদের ঠিকানায়।

শহীদের খুনে রাঙা এ জমিন আমার
আমার প্রিয় স্বাধীকার
তিতুমীর ঈসাখার এই অঙিনায়
মানবোনা তাবেদার হানাদার
মজলুম জনতার দিতে হবে অধিকার
আনবো বিজয় হাসি ছড়িয়ে।



29/12/2021

আলহামদুলিল্লাহ, ২০২২ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন

কেন্দ্রীয় সভাপতি : রাশেদুল ইসলাম
সেক্রেটারি জেনারেল : রাজিবুর রহমান

আল্লাহ তায়ালা দ্বীনের সুমহান দায়িত্ব পালনে সহায় হোন।

09/12/2021

ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক ও প্রচার সম্পাদকসহ ৫ জনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার আহবান জানিয়ে ছাত্রশিবিরের বিবৃতি

রাজধানীর স্বামীবাগে ছাত্রশিবিরের একটি মেস থেকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক ও প্রচার সম্পাদকসহ ৫ জন ছাত্রনেতাকে বিনা কারণে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মু্ক্তির দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী ও সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলাম বলেন, সরকারের চলমান লজ্জাজনক অবস্থান আড়াল করার জন্য সুপরিকল্পিতভাবে কোন কারণ ছাড়াই আবাসস্থল থেকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক ও প্রচার সম্পাদককে গ্রেপ্তার করেছে র‍্যাব। এভাবে বাসা থেকে শিবির নেতৃবৃন্দকে গ্রেপ্তারের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। মূলত সরকারের মন্ত্রী এমপিদের নিকৃষ্ট আচরণ এবং বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মামলায় খুনি ছাত্রলীগ সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড ও কারাদণ্ডের রায় নিয়ে সারাদেশে যখন নিন্দা ও ঘৃণার ঝড় উঠেছে তখন এমন লজ্জাজনক চিত্র থেকে দেশবাসীর দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই নিরাপরাধ নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছে সরকার। আমরা এ দায়িত্বহীন অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দিতে হবে। ছাত্রশিবিরের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেপ্তার ও তাদের নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। অবিলম্বে তাদের মুক্তি দিয়ে শুভ বুদ্ধির পরিচয় দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

11/10/2021

☆ ☆ জাতীয় সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২১ ☆ ☆

“নিশ্চয়ই রাসূল ﷺ এর জীবনেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ”- কুরআনের এই আয়াতকে সামনে রেখে তরুণ ছাত্রসমাজকে রাসূল ﷺ এর আদর্শে উজ্জীবিত করে গড়ে তোলার লক্ষ্যে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। তাই পবিত্র মাহে রবিউল আউয়ালকে সামনে রেখে রাসূলুল্লাহ ﷺ এর জীবন সম্পর্কে ভালোভাবে জানা ও মানার স্বার্থে নানাবিধ কর্মসূচির অংশ হিসেবে সাধারণ ছাত্রদের জন্য দেশব্যাপী "জাতীয় সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২১" আয়োজন করা হয়েছে।

➠ পরীক্ষার তারিখ : ২৬ নভেম্বর ২০২১

➠ রেজিস্ট্রেশনের শেষ তারিখ : ১৫ নভেম্বর ২০২১
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করুন : siratpath21reg.shibir.org.bd

➠ সিরাত পাঠ প্রতিযোগিতার গ্রুপ ও বিষয় :
⇢ ক গ্রুপ :
দ্বাদশ শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত ছাত্র
বই : রসূলুল্লাহর (সা.) বিপ্লবী জীবন
লেখক : আবু সলীম মুহাম্মদ আবদুল হাই
প্রকাশনী : খায়রুন প্রকাশনী
⇢ খ গ্রুপ :
স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র
বই : মানবতার বন্ধু মুহাম্মদ রসূলুল্লাহ (সা.)
লেখক : নঈম সিদ্দিকী
প্রকাশনী : শতাব্দী/বইমেলা প্রকাশনী

➠ পুরস্কারসমূহ- (গ্রুপভিত্তিক)
প্রথম পুরস্কার : ল্যাপটপ, ক্রেস্ট ও সনদ
দ্বিতীয় পুরস্কার : ২০,০০০/- (বিশ হাজার টাকা), ক্রেস্ট ও সনদ
তৃতীয় পুরস্কার : ১৫,০০০/- (পনেরো হাজার টাকা), ক্রেস্ট ও সনদ
চতুর্থ পুরস্কার : ১০,০০০/- (দশ হাজার টাকা), ক্রেস্ট ও সনদ
পঞ্চম পুরস্কার : ৭,০০০/- (সাত হাজার টাকা), ক্রেস্ট ও সনদ

➠ পরীক্ষা পদ্ধতি :
এমসিকিউ পদ্ধতিতে অনলাইনে অনুষ্ঠিত হবে।
মোট প্রশ্ন- ১০০টি, মোট সময়- ১ ঘণ্টা

➠ প্রতিযোগিতার নিয়মাবলী :
১. প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অবশ্যই নির্ধারিত ফরমে রেজিস্ট্রেশন করতে হবে।
২. রেজিস্ট্রেশনের সময় পরবর্তী পৃষ্ঠায় একটি ৬ অঙ্কের পাসওয়ার্ড প্রদান করতে হবে, যেটি পরীক্ষার সময় প্রতিযোগীর পরিচয় নিশ্চিত করতে চাওয়া হবে।
৩. পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ২৩ নভেম্বর রাত ৯টায় অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া হবে।

25/04/2021

মনের আখরে স্মৃতির সঞ্চয়
-সালাহউদ্দিন আইউবী

মানুষের জীবনের পথচলা স্মৃতি আর অনাগত ভবিষ্যতের দোলাচাল। বর্তমান এক ঝলক বাতাসের মতো। এই আছে, এই ছিলো এই মাত্র অতীত স্মৃতিতে রুপান্তর। প্রতিদিনের বেঁচে থাকা নতুন আলোর প্রত্যাশা। স্মৃতিও বা কম কীসে? অস্তমিত সূর্যের বর্ণছটা যেমন শেষ হতে গিয়েও আবীর ছড়ায়, তেমনি জীবনের স্মৃতিও ধীরে ধীরে সাজানো অনন্ত ছবির ক্যানভাস।

কোনটি উজ্বল আনন্দ আলোর দীপ্তি ছড়ায়। কোনটি ধুসর অথবা স্বচ্ছনীল আলো ঠিক যেমন মেঘে ঢাকা আকাশ অথবা নীল আকাশের রঙে সাগর জলের রঙ বদলায়। কোনটি নিকষ কালো। কোন স্মৃতি শুধু মনের গভীরে ভাসে উত্তাল তরঙ্গমালায়।

প্রতিদিনের মতই স্বাভাবিক একটি দিন ছিল সেদিন। ক্লাস নাইনের ছাত্র আমি। ক্লাস রুমের সামনে বন্ধুদের সাথে ফুটবল খেলছিলাম। খেলার বিরতিতে সবচেয়ে প্রিয় শিক্ষক আঃ জলিল ডেকে পাঠালেন। বললেন নামাজের পর দুজন বড় ভাই আসবেন তোমাদের সাথে দেখা করতে। একজন লাল টকটকে সুন্দর অন্যজন ঠিক তার উল্টো।

হৃদয় নিংড়ানো মুক্তোঝরা মুচকি হাসির অধিকারী নাঈম ভাই আর মনির ভাই শোনালেন জীবনের মোড় ঘুরিয়ে দেয়া সেই কথাগুলো। বললেন এ জীবন পুনর্বিন্যাস করে সাজাতে চায় তাঁরা। স্বপ্ন দেখে নতুন পৃথিবীর। এমন কিছু কথা শুনলাম যা এর আগে কখনো শুনিনি, ভাবিনি কখনো এভাবে। নামে মাত্র মানুষ।

কী তার পরিচয়, কোথায় তার গন্তব্য, কী তার পরিণতি, সব গড়গড় করে তুলে ধরলেন আমাদের সামনে। সম্ভবত আমরা ৭/৮ জন ছিলাম, সবাই ভাবলাম হয়তোবা আর কোনদিন দেখা হবে না উনাদের সাথে। নাছোড়বান্দা মনির ভাই কিছুদিন পর আবার এসে হাজির। কয়েকদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাইফুল ভাইসহ কয়েকজন আসলেন, সাধারন সভার আয়োজন করে দেয়া আগ দেখালেন নতুন চমক, থমকে গেলাম সবাই।

মানুষের কথায় এমন যাদু থাকে তা আগে কখনো ভাবিনি। সত্যিই খুব ভালো লেগেছিলো সেদিন সাইফুল ভাইয়ের আলোচনা। সাধারণ সভায় অসাধারণ সেই পাল্টে দেয় আমার ভেতরটা। কিন্তু পারিবারিক বাস্তবতার কারণে মনের টানে সাড়া দিতে পারিনি। মনির ভাইকে দেখলেই পালিয়ে বেড়াতাম। বেচারা মনির ভাই হাল ছাড়েননি মোটেও, একদিন আমার বাড়িতে গিয়ে হাজির। নানান বাহানায় আম্মুর সাথে আত্মীয়তার সম্পর্ক খুঁজে বের করলো।

দিনের পর দিন অবিরাম চেষ্টায় স্থান করে নিলেন মনের ভেতর। দলবেঁধে আমরা কয়েকজন বন্ধু মিলে মসজিদে গিয়ে জোহরের নামাজের পর সিদ্ধান্ত নিলাম কর্মী হওয়ার। মনির ভাই সবাইকে কর্মী হিসেবে ঘোষণা দিলেন। শুরু হলো নতুন পৃথিবীর যাত্রা..........

অবিরাম চলছে, আজীবন চলবে ইনশাআল্লাহ

আপনিও আসুন আমাদের সাথে নিজে রাঙাতে আল্লাহর রঙে।
অনলাইনে ছাত্রশিবিরের সমর্থক হতে ভিজিট করুন
www.isupportshibir.org

16/04/2021

ইকামাতে দ্বীনের গুরুত্ব যেসব আলেমরা বুঝেনা তাদের ওস্তাদ হচ্ছে স্বয়ং ইবলিস।
অধ্যাপক মফিজুর রহমান।

15/04/2021

দুই-চারটা চড় তাপ্পড় খেয়ে হেগে দিলেন।
যদি দায়ের কোপ বা বন্ধুকের নল মাথায় ঠেকিয়ে ধরতো তখন কি করতেন? ঈমানি জজবা দেখাও? আরে মিয়া জামায়াতে ইসলামীর সাবেক আমির হযরত মাওলানা মতিউর রহমান নিজামী (রঃ) কে টেনে হিছড়ে পিচ ঢালা রাস্তায় রক্তাক্ত করেছিলো তবুও তিনি হক থেকে এক চুলও সরে যাননি।

আলি আহসান মোহাম্মদ মুজাহিদ (রঃ) কে ফাঁসি দেয়ার আগে উনাকে কতবার আপোষ মীমাংসা করার প্রস্তাব দেয়া হয়েছে, উনার পরিবার উনার ভাইদের সাথে বিদেশে আপোষের জন্যে প্রস্তাব দেয়া হয়েছে তারা তা ঘৃণার সাথে উড়িয়ে দিয়েছেন। ফাঁসির আগ মুহুর্তে মিডিয়ায় প্রচার করেছিল মুজাহিদ সাহেব ক্ষমা প্রার্থনা করেছেন তাও উনার পরিবার হাসিমুখে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছিলেন।

মরহুম অধ্যাপক গোলাম আযম স্যারের ছেলেকে গুম করার পর উনার পরিবারের উপর চাপ সৃষ্টি করা হয়েছে তবুও তারা আপোষ করেননি।

মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে ফাঁসি দেয়ার আগে কতো ধরনের প্রস্তাব দেয়া হয়েছে উনার পরিবারের সাথে আপোষ মীমাংসা করার প্রস্তাব দেয়া হয়েছে তবুও উনারা এক চুলও নড়েননি।
ফাঁসির মঞ্চে বাবা ছেলের কথোপকথন সারা দুনিয়ার মানুষ জেনেছিল তবুও তারা ঈমানের সাথে আপোষ মীমাংসা করেননি।

মতিউর রহমান নিজামীর ছেলে ফাঁসির মঞ্চে বাবাকে পাঠিয়ে বাহিরে এসে বলেছিলেন "আমার জীবিত বাবাকে রেখে জীবিত বাবার কবর খুড়তে যাচ্ছি।
বাবাকে পায়জামা পাঞ্জাবি পরিয়ে হাসিমুখে ফাঁসির মঞ্চে বিদায় দিয়ে এসে হাসিমুখে ছেলের সহজ সরল আলাপচারিতায় সারা বিশ্বের মানুষ কেঁদে ছিলো।

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী হাফিজাহুল্লাহ কে কতো ধরনের প্রস্তাব দেয়া হয়েছে তার কোন হিসেব নাই। তিনি এবং উনার পরিবারের কেউ আপোষ মীমাংসা করেননি করতেও যাননি।

আর দুই চার চড় তাপ্পড় লাটির পিটা খাইয়া হেগে মুতে কাপড় চোপড় নষ্ট করে দিয়ে বলছেন ঈমান জায়গামতো আছে?

১০ লক্ষ মামলা ৫০ লক্ষাধিক আসামি হাজারে হাজার কর্মী নেতা পঙ্গু, ঘরবাড়ি ছাড়া, বেকার, আজ অনেকেই রাস্তার ভিখারি তবুও বলেন ঈমান নাই?

আর কতো খেলা দেখাবেন? আমরা জানি কিন্তু কথা বলিনা।

কথা বললে আপনারা জবাব দিতে পারবেননা।
তাই মানুষের ইমোশন নিয়ে খেলা বন্ধ করুন।

কথায় কথায় চেয়ার থেকে লাফ উঠবেন না। হুজুগে মানুষ মারাবেননা।

বিয়ে একাধিক করা যায় সেটা দেশের আইনেও আছে। দেশের আইন বাধা দেয়নি। কথা সেটা না।

কথা হলো ঈমান নিয়ে, জালিমের হুংকারে পায়জামা নষ্ট করে দেয়ার নাম ঈমান নয়।(আপসোস হলো এ-ই মুলুবি গুলো আবার নিজেদের কে হক্কানি দাবি করে)

🖊️ আসিফ নজরুল স্যার

13/04/2021

চলে গেলেন ইসলামী আন্দোলনের এক বর্ণালী মুজাহিদ সাবেক আমীরে জামায়াত জনাব মকবুল আহমাদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...।

আজীবনের এই দা'য়ী ইলাল্লাহ জামায়াতে ইসলামীর কঠিনতম সময়ের কাণ্ডারী আমাদের জন্য রেখে গেলেন অনেক শিক্ষা এবং উদাহরণ। রাব্বুল আলামীন তার এই গোলামের তামাম জিন্দেগীর সমস্ত ভুল-ত্রুটি ক্ষমা করে নেকিতে পরিণত করে দিন।

তার নেক আমলগুলো কবুল করুন, শহীদ হিসেবে কবুল করে তাকে সম্মানিত করুন। মহান রবের কাছে আবেগ ও বুকভরা আকুতি।

08/04/2021

সরকার তিনটি মরণ ব্যাধিতে আক্রান্ত - আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহ

#আর্কাইভ: ২০০৯ সালে টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে জামায়াত আয়োজিত সমাবেশের বক্তব্য

Want your business to be the top-listed Government Service in Comilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Nangalkot
Comilla
3580