20/03/2026
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে চিওড়া ইউনিয়ন শাখার উদ্যোগে বিভিন্ন স্পটে ব্যানার ও পেস্টুন টাঙানো হয়।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চিওড়া ইউনিয়ন শাখা, Political organisation, cheora,chouddagram, Comilla.
20/03/2026
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে চিওড়া ইউনিয়ন শাখার উদ্যোগে বিভিন্ন স্পটে ব্যানার ও পেস্টুন টাঙানো হয়।
12/03/2026
ইউনিয়ন সম্মেলন ও ইফতার মাহফিল-২০২৬ইং অনুষ্ঠিত…
আজ ১২মার্চ ২০২৬ইং রোজ বৃহস্পতিবার, বিকাল ৪টা ধোড়করা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চিওড়া ইউনিয়ন শাখার সভাপতি জুনায়েদ আরাফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে ইউনিয়ন সম্মেলন ও ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ সাজায়াত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম থানা দক্ষিণ শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা জামাল উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম থানা শাখার সভাপতি মুহাম্মাদ আবু হানিফ, সাধারণ সম্পাদক সিফাত আহমাদ সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।
২০২৬সেশনের নতুন কমিটির…
সভাপতি- মুহাম্মাদ জুনায়েদ আরাফাত
সহ-সভাপতি- আবু বকর সিদ্দিক
সাধারণ সম্পাদক- ওমর ফারুক
10/03/2026
04/03/2026
ইউনিয়ন সম্মেলন ও ইফতার মাহফিল ২০২৬
26/10/2025
গত ২৪ অক্টোবর ২০২৫ ইং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চিওড়া ইউনিয়ন শাখার সাবেক সহ-সভাপতি প্রিয় ভাই হাফেজ আশরাফুল ইসলাম আকিব-এর শুভ বিবাহ সম্পন্ন হয়েছে।
নবদম্পতির জন্য দোয়া রইলো — মহান আল্লাহ তাআলা যেন তাদের দাম্পত্য জীবন সুখ-সমৃদ্ধি ও পারস্পরিক ভালোবাসায় পরিপূর্ণ করে দেন।
بارك الله لهما وبارك عليهما وجمع بينهما في خير
07/10/2025
দাওয়াত ও সদস্য সংগ্রহ মাস
(০১-৩১ অক্টোবর ২০২৫)
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের আজ ৭ম দিন (০৭ অক্টোবর’২৫ ) চৌদ্দগ্রাম পৌর শাখায় সদস্য সংগ্রহ ও দাওয়াতি সভা পালিত হয়।
06/10/2025
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক কুরআন অবমাননার প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ-এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর ২০২৫
01/10/2025
০১-৩১ অক্টোবর ২০২৫ দাওয়াত ও সদস্য সংগ্রহ মাসে দেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান
▶ জুলাইয়ের চেতনা বাস্তবায়ন ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং গণহত্যার দৃশ্যমান বিচারের দাবিতে সোচ্চার হোন।
▶ ফ্যাসিবাদ, পেশীশক্তি ও কালো টাকার পথ রোধ এবং সংসদে শতভাগ ভোটের প্রতিফলন ও সৎ-যোগ্য প্রতিনিধিত্ব নিশ্চিতে জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে সম্মিলিত আন্দোলনে যুক্ত হোন।
▶ শিক্ষার সর্বস্তরে কুরআনসহ ধর্মীয়-নৈতিকতা সমৃদ্ধ সিলেবাস প্রণয়ন, আবাসন, শিক্ষক ও লাইব্রেরি সংকট নিরসন এবং শিক্ষাসামগ্রীর মূল্যবৃদ্ধি রোধে জোর দাবি তুলুন।
▶ কওমি সনদ স্বীকৃতির কার্যকর ব্যবস্থা গ্রহণ, আলিয়া মাদরাসার সার্বিক উন্নতি ও মানোন্নয়নের জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দাবিতে সোচ্চার হোন।
▶ ক্যাম্পাসে জ্ঞান ও মতচর্চার উন্মুক্ত পরিবেশ সৃষ্টি এবং সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি চর্চায় সকল বিশ্ববিদ্যালয়-কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন।
▶ মায়ের জাতির অধিকার প্রতিষ্ঠা ও যথাযথ মূল্যায়নে গুরুত্বারোপ এবং ধর্ষণ-ইভটিজিং রোধে নারীর পণ্যায়ন ও নেতিবাচক উপস্থাপন বন্ধে সোচ্চার হোন।
▶ ট্রান্সজেন্ডার মূলত শয়তানি এজেন্ডা; যা সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহ, সমাজ বিধ্বংসী ও মানব প্রকৃতি-বিরোধী। তাই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলুন।
▶ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিত করুন এবং ন্যায়পরায়ণ ও সুখ-সমৃদ্ধ ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনের শপথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এ যোগ দিন।