12/02/2026
হোমনার ৫৭টি কেন্দ্রের মধ্যে ২৮টির ফলাফল
শুধু যোগ্য নয় আসুন যোগ্য তর কে বেছে নেই।
12/02/2026
হোমনার ৫৭টি কেন্দ্রের মধ্যে ২৮টির ফলাফল
15/01/2026
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা, ১৫ জানুয়ারি ২০২৬: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যরা।
স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানসহ তারেক রহমান আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তাঁর কন্যা দিনা ইউনূসের সঙ্গে তাঁরা এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন।
এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
10/01/2026
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সাথে গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের শুভেচ্ছা বিনিময়।
হোটেল শেরাটন, বনানী
শনিবার, জানুয়ারি ১০, ২০২৬।
ছবি — মঞ্জুর মোর্সেদ রিকি
09/01/2026
03/01/2026
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একান্ত সচিব ও প্রেস সচিব।
02/01/2026
কুমিল্লা-২ আসনের ১০ জনের মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল। ৬ জনের বৈধ।
19/12/2025
মহান বিজয় দিবস উপলক্ষে হোমনা উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ১ আসনের বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রার্থী অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।
এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫
13/12/2025
হোমনা উপজেলার প্রবীন রাজনীতিবিদ সিরাজুল ইসলামের সাথে ইঞ্জিনিয়ার এম এ মতিন খান সাহেবের সৌজন্য সাক্ষাৎ ।
09/12/2025
কুমিল্লা -০২ আসনে, হোমনা ও তিতাস উপজেলার বাহিরে নয়, হোমনা- তিতাস থেকেই বিএনপি হাইকমান্ডের নিকট বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে আজ বিকেল সাড়ে তিনটায় হোমনা উপজেলা সদরে হোমনা পৌর সুপার মার্কেটে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান।
সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহফুজুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা ও জহিরুল হক জহর এবং বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
29/11/2025
তিতাসে ইঞ্জিনিয়ার মতিন খানের গণসমাবেশ
__________________________________
কুমিল্লার তিতাসে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খানের গণসমাবেশ চলছে।
আজ শনিবার উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন জাহিরুল ইসলাম জাদু মোল্লা।
স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত হয়ে অনুষ্ঠানে উচ্ছ্বাস প্রকাশ করেন।