10/04/2026
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্তৃক আয়োজিত ১০ দিনব্যাপী প্রি-এমপ্লয়মেন্ট ট্রেনিং গত ২৯ মার্চ,২০২৬ থেকে ৭ এপ্রিল, ২০২৬ খ্রি. পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রি-এমপ্লমেন্ট ট্রেনিং সফলভাবে সম্পন্ন করেছেন নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজ বিএনসিসি সেনা শাখার প্রফেসর আন্ডার অফিসার(পি.ইউ.ও) শামীম মিয়া।
প্রশিক্ষণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিল শারীরিক প্রশিক্ষণ (পিটি), ড্রিল, ফায়ারিং, ক্যাম্প কার্যক্রম, লিখিত ও ব্যবহারিক পরীক্ষা, অ্যামবুশ, রেইড, প্যাট্রোলিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও নেতৃত্ব উন্নয়নমূলক কার্যক্রম।
এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
জনসংযোগ বিভাগ
নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ,
বিএনসিসি (সেনা শাখা),
লাকসাম,কুমিল্লা।
26/03/2026
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এর চেতনায় উদ্ভাসিত হয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
১৯৭৯ সালের ২৩শে মার্চ প্রতিষ্ঠিত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের বিভিন্ন প্রয়োজনে শৃঙ্খলা, নেতৃত্ব ও স্বেচ্ছাসেবী চেতনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
জাতীয় দিবসসমূহে বিএনসিসি-র অংশগ্রহণ কেবল আনুষ্ঠানিকতা নয়—
এটি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং দেশের প্রতি অটুট ভালোবাসার প্রতিফলন।
আজ লাকসাম উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটবৃন্দ শৃঙ্খলা, ঐক্য ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করে। উক্ত প্রদর্শনীতে তাদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের নিকট থেকে সম্মাননা পুরষ্কার গ্রহণ করা হয়।এবং
প্যারেড কমান্ডার ছিলেন ক্যাডেট কর্পোরাল সাকিবুল হোসাইন।
স্বাধীনতা দিবস আমাদের গৌরবময় ইতিহাসের প্রতীক—
লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের প্রেরণা জোগায়।
এই দিনের প্যারেডের প্রতিটি পদক্ষেপে আমরা সেই ইতিহাস ধারণ করি এবং দৃঢ় প্রত্যয়ে অঙ্গীকার করি—
জনসংযোগ বিভাগ
নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ,বিএনসিসি।
(সেনা শাখা)
লাকসাম, কুমিল্লা।
07/03/2026
বিজ্ঞপ্তি
আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ ও সমরাস্ত্র প্রদর্শনীতে নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ বিএনসিসি সেনা শাখার ক্যাডেট সার্জেন্ট রবিউল হোসাইন অংশগ্রহণ করবে।
তার এই গৌরবময় অংশগ্রহণের জন্য আমরা গর্বিত এবং তার সর্বাঙ্গীণ সাফল্য ও মঙ্গল কামনা করি।
জনসংযোগ বিভাগ
নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ বিএনসিসি (সেনা শাখা)
লাকসাম, কুমিল্লা।
21/02/2026
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।"
আজ মহান ২১শে ফেব্রুয়ারি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজের মান্যবর উপাধ্যক্ষ মহোদয়, শ্রদ্ধেয় অন্যান্য শিক্ষকগণ, ছাত্র নেতৃবৃন্দ, বিএনসিসি প্লাটুনের ক্যাডেটগণ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় ভাষা শহিদদের প্রতি সম্মান প্রদর্শনস্বরূপ সশস্ত্র সালাম প্রদান করে বিএনসিসি প্লাটুন (সেনা শাখা) এর চৌকস ক্যাডেটবৃন্দ। পুরো অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন অত্র প্লাটুনের প্লাটুন কমান্ডার (পিইউও) জনাব শামীম মিয়া, প্রভাষক (প্রাণিবিদ্যা), বিসিএস(সাধারণ শিক্ষা)।
জনসংযোগ বিভাগ
নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন (সেনা শাখা)
লাকসাম, কুমিল্লা
14/02/2026
সাপ্তাহিক ক্লাস :
তারিখ: ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি।
নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ বিএনসিসি সেনা শাখার সাপ্তাহিক ড্রিল ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
জনসংযোগ বিভাগ :
নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ বিএনসিসি (সেনা শাখা)
লাকসাম,কুমিল্লা।
03/02/2026
সব কিছুতেই যাদের " Note of Dissent "
বিএনসিসি যেখানে গঠিতই হয়েছিল সেকেন্ড লাইন ডিফেন্স ফোর্স হিসেবে, দেশের ক্রান্তিলগ্নে কাজ করার জন্য। সামরিক রণকৌশল থেকে শুরু করে অস্ত্র পরিচালনা সহ নানাবিধ প্রশিক্ষণে ক্যাডেটদের প্রশিক্ষিত করা হয়।
নির্বাচনে ক্যাডেটদের মূলত কেন্দ্রের শৃঙ্খলার কাজে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছিল। সরাসরি কোন নির্বাচনী প্রক্রিয়ার সাথে নয়। কিন্তু হুট করেই একটি দলের হস্তক্ষেপে সিদ্ধান্ত পরিবর্তন। সরকারের নিরপেক্ষতার সক্ষমতা এখানেই প্রশ্নবিদ্ধ!!
যাই হোক দেশের কল্যাণ সবার আগে। এই সংকটকালীন মূহুর্তে দেশের সার্বিক কল্যাণে আমরা সকল সিদ্ধান্ত সাচ্ছন্দ্যে মেনে নিব।
©Miraz Mahmud
বিএনসিসির পক্ষ থেকে এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।
জনসংযোগ বিভাগ
নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ বিএনসিসি (সেনা শাখা)
লাকসাম, কুমিল্লা।
23/01/2026
📢 জরুরি বিজ্ঞপ্তি:
বিএনসিসি ভর্তি কার্যক্রমে ইতোমধ্যে এক দফা ভর্তি সম্পন্ন হয়েছে।
বর্তমানে কিছু কোটা খালি থাকায় নতুন করে আবেদন আহ্বান করা হচ্ছে।
আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
বি.দ্র :(বিএনসিসি অরাজনৈতিক সংগঠন অতীত ও বর্তমানে রাজনীতি তে জড়িয়ে থাকা ব্যাক্তিবর্গগণ আবেদন না করার আহ্বান জানানো হলো।)
জনসংযোগ বিভাগ :
নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ বিএনসিসি (সেনা শাখা)
লাকসাম, কুমিল্লা।
17/01/2026
আজ ১৭ জানুয়ারি ২০২৬ ইংরেজি।
নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন (সেনা শাখা)-এ সামরিক স্টাফ হিসেবে যোগদান করেন কর্পোরাল রায়হান আলী । এ উপলক্ষে নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ বিএনসিসি সেনা শাখার প্লাটুন কমান্ডার (পিইউও)-এর পক্ষ থেকে বিএনসিসির চৌকস ক্যাডেটদের মাধ্যমে তাঁকে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়।
আজ থেকে কর্পোরাল রায়হান আলী, নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন (সেনা শাখা)-এর একজন সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর নেতৃত্ব, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে প্লাটুনের সামরিক প্রশিক্ষণ, নিয়মানুবর্তিতা এবং সার্বিক কার্যক্রম আরও সুসংহত ও গতিশীল হবে। তাঁর যোগদানের মাধ্যমে প্লাটুনের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে। তিনি আজ থেকে প্লাটুনের সামরিক স্টাফ হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।
জনসংযোগ বিভাগ
নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন। (সেনা শাখা)
লাকসাম, কুমিল্লা।
06/01/2026
📅 আজ ৬ জানুয়ারি ২০২৬
প্রতিবারের ন্যায় এ বছরও স্বেচ্ছাসেবী কার্যক্রমের অংশ হিসেবে
🎽🎶 বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-এ
স্বেচ্ছাসেবীতার দায়িত্ব কাঁধে তুলে নেয়
লাকসাম নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ বিএনসিসি।
আজকের এই কার্যক্রমে অংশগ্রহণ করে
নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ বিএনসিসি’র সক্রিয় ক্যাডেটবৃন্দ 💪🇧🇩
✨ “সমরে আমরা, শান্তিতে সবার—দেশের তরে।” ✨
—
📢 জনসংযোগ বিভাগ
নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ
বিএনসিসি আর্মি উইং
🇧🇩
03/01/2026
সাপ্তাহিক ক্লাস :
তারিখ: ৩ জানুয়ারি ২০২৬ ইংরেজি।
“জ্ঞান, শৃঙ্খলা আর স্বেচ্ছাসেবায় —
গড়া হয় যোদ্ধা, জাতির ভবিষ্যৎ সেনানী।”
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এর তিন দীপ্ত মন্ত্র —
জ্ঞান, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবা
এই মূলনীতিকে বুকে ধারণ করে
প্রতিটি সপ্তাহে চলে এক অনন্য অভিযাত্রা।
আজকের ক্লাস: (ফিটি +ড্রিল) ক্লাস
উপস্থিত ছিলেন নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজের সক্রিয় বিএনসিসির ক্যাডেটগণ।
"জ্ঞান " শৃঙ্খলা " সেচ্ছাসেবী"
◽জনসংযোগ বিভাগ◽
নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ বিএনসিসি (সেনা শাখা)