Cumilla District Police

Cumilla District Police

Share

This is the official page of Cumilla District Police.Our aim is to bridge the gap between police and the citizens of Cumillla District area.

Photos from Cumilla District Police's post 19/05/2026

কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইন শৃঙ্খলা এ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

আজ ১৯ মে ২০২৬ খ্রিঃ কুমিল্লা জেলার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব পংকজ বড়ুয়া মহোদয়ের সঞ্চালনায় এবং সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয় ।

অপরাধ সভায় পুলিশ সুপার মহোদয় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটসমূহে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে অফিসার ইনচার্জগণকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেক হাট এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন, মোবাইল টিম ও টহল কার্যক্রম জোরদার করতে হবে। চুরি, ছিনতাই, জাল টাকা, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সাদা পোশাকে পুলিশ সদস্য নিয়োজিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।হাটে আগত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিরসন, প্রবেশ ও বাহির পথ নিয়ন্ত্রণ এবং জরুরি সেবা কার্যক্রম সচল রাখতে হবে। এছাড়াও স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, হাট ইজারাদার ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রাখতে হবে।

কুমিল্লা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা পূর্বক সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এইসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

Photos from Cumilla District Police's post 19/05/2026

কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: ভালো কাজের স্বীকৃতিতে অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান।

আজ ১৯ মে ২০২৬ খ্রিঃ কুমিল্লা জেলার পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলানায়তনে কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব পংকজ বড়ুয়া‘এর সঞ্চালনায় এবং সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয়।

কল্যাণ সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপার মহোদয়ের নিকট নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন। এসময় পুলিশ সুপার মহোদয় সমস্যা সমূহ দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় সবাইকে অত্যন্ত সতর্কতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন।

তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ, নির্দেশ ও নিয়ন্ত্রণ মেনে চলা, বুদ্ধিমত্তা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা, এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে আইনশৃঙ্খলা রক্ষা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ, জাল টাকা প্রতিরোধ, চুরি-ছিনতাই রোধ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

গত এপ্রিল /২৬ খ্রিষ্টাব্দে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) জনাব সাইফুল মালিক এবং সহকারি পুলিশ সুপার ( দেবিদ্বার সার্কেল) মোঃ শাহীন।
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ‘ক‘ ক্যাটাগরিতে জনাব তৌহিদুল আনোয়ার, অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা; ‘খ‘ ক্যাটাগরিতে জনাব টমাস বড়ুয়া, অফিসার ইনচার্জ, হোমনা থানা এবং মাদক উদ্ধারের শ্রেষ্ঠ অফিসার জনাব মোঃ ফারুক হোসেন, অফিসার ইনচার্জ, ব্রাহ্মণপাড়া থানা

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান করেন এবং তাদেরকে আগামীতে আরও ভালো কাজের জন্য অনুপ্রাণিত করেন। একই সঙ্গে ভবিষ্যতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অর্থ পুরস্কারের পরিমাণ বৃদ্ধির আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন জনাব ইশতিয়াক হাসান আমীন ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Photos from Cumilla District Police's post 19/05/2026

কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আজ ১৯ মে /২০২৬খ্রি: সকাল ০৯:৩০০ ঘটিকার সময় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কুমিল্লা জেলায় বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপার , জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয় সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন।

মাষ্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার ( লাকসাম সার্কেল) জনাব সনদ বড়ুয়া ।

এ সময় পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন অন্তে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইশতিয়াক হাসান আমীন , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) জনাব কামরুজ্জামান সহ জেলা পুলিশের সকল সার্কেলগন ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Photos from Cumilla District Police's post 12/05/2026

বাংলাদেশের সকল ইউনিটের মধ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ‘ক‘ গ্রুপে ৩য় স্থান অর্জন করেন কুমিল্লা জেলা পুলিশ

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুলিশ সপ্তাহ এর তৃতীয় দিনে আজ ১২ মে রাজারবাগ পুলিশ লাইন্স এ ২০২৫ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান ও অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নে কৃতিত্ব অর্জনকারী কুমিল্লা জেলা পুলিশকে পুরস্কার প্রদান করেন জনাব মোঃ আলী হোসেন ফকির, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়।

কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম, মহোদয়। বাংলাদেশের সকল ইউনিটের মধ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ৩য় স্থান অর্জন করেন কুমিল্লা জেলা পুলিশ। নিঃসন্দেহে এটি ক্রাইম বিভাগসহ জেলা পুলিশের প্রত্যেক সদস্যের প্রচেষ্টায় অসামান্য অর্জন।

Photos from Cumilla District Police's post 10/05/2026

‘‘আমার পুলিশ, আমার দেশ
সবার আগে বাংলাদেশ’’

বর্ণাঢ্য প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ ২০২৬ শুরু

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১০ মে ২০২৬, রবিবার সকাল ০৯.০০ ঘটিকায় রাজারবাগ পুলিশ লাইন্সে বর্ণাঢ্য পুলিশ প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সপ্তাহ- ২০২৬ এর শুভ উদ্বোধন করেন। মাননীয় প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

বার্ষিক পুলিশ প্যারেড শেষে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান করেন।

মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানান।

সারাদেশের সকল পুলিশ ইউনিটের ন্যায় কুমিল্লা জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে বড় পর্দায় মাননীয় প্রধানমন্ত্রীর এই "বিশেষ কল্যাণ সভা" সরাসরি সম্প্রচার করা হয়।

এসময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, কুমিল্লা সম্মানিত পুলিশ সুপার মহোদয় এবং সিআইডি, কুমিল্লা এর সম্মানিত পুলিশ সুপার মহোদয়সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্য ড্রিলশেডে উপস্থিত থেকে ভার্চুয়ালি এই সভায় অংশগ্রহণ করেন।

Photos from Cumilla District Police's post 06/05/2026

কুমিল্লা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি- ২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ:

❝সেবার ব্রতে চাকরি❞—এই শ্লোগানে কুমিল্লা জেলায় নিয়োগ যোগ্য শূণ্য পদের বিপরীতে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি - ২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

কুমিল্লা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম, পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের Physical Endurance Test (PET) এর সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় শতভাগ মেধা,যোগ্যতা, স্বচ্ছতা এবং শতভাগ দূর্নীতিমুক্ত , পরীক্ষার্থীদের ফি বাবদ মাত্র ১২০ টাকার মাধ্যমে নিয়োগ পাওয়ায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহব্বান জানান। এসময় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুমিল্লা জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল শূন্য পদের বিপরীতে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে কুমিল্লা জেলার বাছাইকৃত যোগ্য প্রার্থীদের Physical Endurance Test (PET)-এর শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে নতুন ডিজিটাল মাধ্যম ‘‘ফেইস ডিটেকশন‘‘ এর মাধ্যমে লিখিত পরীক্ষায় ৬৯৮ পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় ১৪১ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ করে ১১২ জন প্রার্থী কৃতকার্য হন। তন্মধ্যে ১০১ জন প্রার্থী মেধা তালিকায় জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হন। অবশিষ্ট ১১ জন প্রার্থীকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে ৷ উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে প্রশিক্ষণে প্রেরন করা হবে।

Photos from Cumilla District Police's post 30/04/2026

কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইন শৃঙ্খলা এ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

আজ ৩০ এপ্রিল ২০২৬ খ্রিঃ কুমিল্লা জেলার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব পংকজ বড়ুয়া মহোদয়ের সঞ্চালনায় এবং সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয় ।

অপরাধ সভায় পুলিশ সুপার মহোদয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নে করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। কুমিল্লা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা পূর্বক সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এইসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

Photos from Cumilla District Police's post 30/04/2026

কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: ভালো কাজের স্বীকৃতিতে অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান।

আজ ৩০ এপ্রিল ২০২৬ খ্রিঃ কুমিল্লা জেলার পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলানায়তনে কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) জনাব মোঃ শাহীন সঞ্চালনায় এবং সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয়।

কল্যাণ সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপার মহোদয়ের নিকট নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন। এসময় পুলিশ সুপার মহোদয় সমস্যা সমূহ দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় সবাইকে অত্যন্ত সতর্কতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন।

তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ, নির্দেশ ও নিয়ন্ত্রণ মেনে চলা, বুদ্ধিমত্তা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা, এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

গত মার্চ /২৬ খ্রিষ্টাব্দে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) জনাব সাইফুল মালিক এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জনাব তৌহিদুল আনোয়ার, অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা।

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান করেন এবং তাদেরকে আগামীতে আরও ভালো কাজের জন্য অনুপ্রাণিত করেন। একই সঙ্গে ভবিষ্যতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অর্থ পুরস্কারের পরিমাণ বৃদ্ধির আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন জনাব পংকজ বড়ুয়া ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Photos from Cumilla District Police's post 27/04/2026

“ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা (ফেব্রুয়ারি ২০২৬খ্রি.) এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭 𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 Cumilla.
[𝟐𝟕 𝐀𝐩𝐫𝐢𝐥 𝟐𝟎𝟐𝟔]

‘সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে আজ সোমবার ২৭ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, কুমিল্লায় শারীরিক মাপ ও Physical Endurance Test (PET)-এ কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এই পরীক্ষায় কৃতকার্যরা মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নিয়ে সামগ্রিক মূল্যায়নে মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হওয়ার সুযোগ পাবে।

♦️লিখিত পরীক্ষার ফল প্রকাশ:
০৬ মে ২০২৬ খ্রিঃ সকাল ০৮.০০ ঘটিকা
স্থান: পুলিশ লাইন্স, কুমিল্লা।

♦️মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা:
০৬ মে ২০২৬ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকা।
স্থান: পুলিশ লাইন্স, কুমিল্লা।

উক্ত লিখিত পরীক্ষায় নিয়োগ বোর্ডের সভাপতি সম্মানিত কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয়; বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি; নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ এবং লিখিত পরীক্ষার হলে ডিউটিতে নিয়োজিত জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Photos from Cumilla District Police's post 17/04/2026

“ #ট্রেইনি_রিক্রুট_কনস্টেবল_পদে_নিয়োগ_পরীক্ষা_প্রাথমিক_বাছাই_পর্ব_৩য়_দিন”

"সেবার ব্রতে চাকরি" এই স্লোগানকে সামনে রেখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি -২০২৬ খ্রিঃ এর প্রাথমিক বাছাই পর্ব ৩য় দিনের কার্যক্রম ১৬০০মি. দৌড়, ড্যাগিং , রোপ ক্ল্যাইমিং শেষ হয়েছে।

পরীক্ষা বোর্ডের সভাপতি ও কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপার, জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে শুধুমাত্র যোগ্য ও মেধাবীদের চাকুরী হবে। অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত পন্থায় এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। যে সকল পরীক্ষার্থী শারীরিক সক্ষমতায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভালো করবে, শুধুমাত্র তারাই কনস্টেবল পদে নিয়োগ পাবে।

উল্লেখ্য যে আগামী ২৭ এপ্রিল খ্রিস্টাব্দ সকাল ১০:০০ ঘটিকা হতে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, কুমিল্লায় লিখিত পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য স্থানে প্রবেশ করানোর সময় ফেইস ডিটেকশনের মাধ্যমে প্রবেশ করানো হবে।

Want your business to be the top-listed Government Service in Comilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

https://police.comilla.gov.bd/

Address


Superintendent Of Police Office
Comilla
3500