Comilla Government College BNCC Army Wing

Comilla Government College BNCC Army Wing

Share

Forging future leaders

Comilla Govt. College BNCC Platoon, Army Wing,
Bravo Company, 8 BNCC Battalion,
Mainamati Regiment. SINCE:- 1979

28/05/2026

ঈদ মোবারক
সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন।
সকলের কুরবানি এবং দোয়া কবুল হোক, সবার মনের আশা পুরন হোক।
ঈদ মোবারক

মিডিয়া উইং
কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন
Comilla Government College BNCC Army Wing

25/05/2026

আজ কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের এক্স ক্যাডেট সার্জেন্ট মোঃ নূর আলম ইমরান স্যারের জন্মদিন। কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে স্যারকে আজকের এই আনন্দঘন মুহূর্তে জন্মদিনের অসংখ্য শুভকামনা ও শুভেচ্ছা জানাই। আপনার মত ক্যাডেট পেয়ে কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন সত্যি আনন্দিত ও গর্বিত। আল্লাহর কাছে আপনার সুস্থতা ও দীর্ঘজীবী হওয়ার প্রার্থনা করি। আপনি সবসময় সুন্দর জীবন অতিবাহিত করেন সেই প্রত্যাশায় এবং জন্মদিনের আবারো শুভেচ্ছা, শুভ জন্মদিন।

মিডিয়া উইং
কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন
(সেনা শাখা)
Comilla Government College BNCC Army Wing

Photos from Comilla Government College BNCC Army Wing's post 22/05/2026

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর গৌরবময় অগ্রযাত্রায় কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের জন্য গতকাল ছিল একটি গর্বের দিন।

ময়নামতি রেজিমেন্ট কর্তৃক আয়োজিত ব্যান্ড ট্রেনিং সফলভাবে সম্পন্ন করেছে আমাদের গর্বিত ক্যাডেটবৃন্দ। প্রশিক্ষণ শেষে ২১/০৬/২০২৬ তারিখের সমাপনী অনুষ্ঠানে তাদের চমৎকার পরিবেশনা সকলের প্রশংসা অর্জন করে।
উক্ত অনুষ্ঠানে রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স স্যার এর হাত থেকে সনদপত্র গ্রহণ করে আমাদের ক্যাডেটরা।

সনদপত্র গ্রহণ করেন :
১। ক্যাডেট - রুবায়েদ বিন মুরশেদ
২। ক্যাডেট - মাহমুদুল হাসান
৩। ক্যাডেট - হোসেন আজারী
৪। ক্যাডেট - ইসরাত জাহান প্রমি
৫। ক্যাডেট - আর্নি আফরোজ

ব্যান্ড প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন : ক্যাডেট রুবায়েদ বিন মোরশেদ

তাদের এই অর্জন কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন পরিবারের জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতেও তোমাদের সাফল্য অব্যাহত থাকুক।

মিডিয়া উই
কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন
Comilla Government College BNCC Army Wing

Photos from Comilla Government College BNCC Army Wing's post 22/05/2026

গতকাল ২১-০৬-২০২৬ তারিখ কুমিল্লা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। সেখানে উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মো. মাহবুবুর রহমান স্যার, কুমিল্লা সরকারি কলেজের সম্মানিত শিক্ষকগণ, কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার মো. ইকবাল হোসেন তালুকদার স্যার, এবং কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটগণ।

মিডিয়া উইং
কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন
( সেনা শাখা)
Comilla Government College BNCC Army Wing

01/05/2026

কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রদ্ধা ও শুভেচ্ছা।
শ্রমই শক্তি, শ্রমই উন্নয়ন।
এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সকল পরিশ্রমী মানুষদের, যাদের অবদান আমাদের সমাজ ও জাতির উন্নয়নে অপরিসীম।
শ্রমের মর্যাদা রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ।

শুভ আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬।
– কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন
-মিডিয়া ইউং

Photos from Comilla Government College BNCC Army Wing's post 28/04/2026

আজ ২৮ শে এপ্রিল, ২০২৬ তারিখ কুমিল্লা জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে এবং ময়নামতি রেজিমেন্টের নির্দেশনায় এক বিশাল র‍্যালির আয়োজন করা হয়। সরকারি খরচে আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়।
উক্ত বর্ণাঢ্য র‍্যালিতে কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে নির্ধারিত কোটা অনুযায়ী ক্যাডেটরা অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।
অংশগ্রহণকারী ক্যাডেট সংখ্যা (সর্বমোট : ০৮ জন)
সাধারণ মানুষের আইনি অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই মহৎ সচেতনতা কর্মসূচিতে কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্ল্যাটুন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জনসেবায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সামাজিক দায়বদ্ধতা ও জনসেবার এই ধারাবাহিকতায় আমাদের ক্যাডেটদের উপস্থিতি প্লাটুনকে আরও গৌরবান্বিত করেছে।
উক্ত কর্মসূচিতে কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটদের লিডিংয়ে ছিলেন ক্যাডেট সার্জন বিকাশ রবিদাস শান্ত এবং ক্যাডেট কর্পোরাল আব্দুর রহমান। তাঁদের দক্ষ দিকনির্দেশনায় ক্যাডেটরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে র‍্যালিতে অংশগ্রহণ সম্পন্ন করে।

মিডিয়া উইং
কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্ল্যাটুন
ব্রাভো কোম্পানি, ৮ বিএনসিসি ব্যাটালিয়ন, ময়নামতি রেজিমেন্ট।

Photos from Comilla Government College BNCC Army Wing's post 20/04/2026

আজ ২০ই এপ্রিল , ২০২৬ ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে, ময়নামতি রেজিমেন্ট কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় ক্যাম্পিং- ২০২৫-২০২৬ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়। মেডেল ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি স্যার।

কেন্দ্রীয় ক্যাম্পিং ৩ এ অংশগ্রহণের জন্য মেডেল পান :
১. ক্যাডেট আন্ডার অফিসার মাহমুদুল ইসলাম
২. ক্যাডেট সার্জেন্ট বিকাশ রবিদাস শান্ত
৩. ক্যাডেট কর্পোরাল তানবীন শাকিব
৪. ক্যাডেট কর্পোরাল আব্দুর রহমান ফাহিম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ দায়িত্ব পালনের জন্য সনদপত্র পান :
১. ক্যাডেট আন্ডার অফিসার মাহমুদুল ইসলাম
২. ক্যাডেট সার্জেন্ট বিকাশ রবিদাস শান্ত

মিডিয়া উইং
কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্ল্যাটুন
ব্রাভো কোম্পানি, ৮ বিএনসিসি ব্যাটালিয়ন, ময়নামতি রেজিমেন্ট

Photos from Comilla Government College BNCC Army Wing's post 09/04/2026

আজ ০৯ এপ্রিল, বৃহস্পতিবার, ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো 'সামাজিক ও নৈতিক অবক্ষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব' শীর্ষক এক সেমিনার।

সকাল ১১-৩০টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর স্পেশালাইজড মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি রেজিমেন্টের মাননীয় রেজিমেন্ট কমান্ডার লে: কর্ণেল রাশেদুল হাসান প্রিন্স স্যার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়নামতি রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর মুনতাসীর আরাফাত স্যার, ৮ বিএনসিসি ব্যাটালিয়নের সাবেক ব্যাটালিয়ন কমান্ডার ও লাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজের মান্যবর প্রাক্তন অধ্যক্ষ ক্যাপ্টেন (বিএনসিসিও) প্রফেসর মোহাম্মদ ফিরোজ উল আলম চৌধুরী (পিআরএল) স্যার এবং কুমিল্লা সরকারি কলেজ এর উপাধ্যক্ষ সেকেন্ড লেফটেন্যান্ট (বিএনসিসিও) প্রফেসর ড. মো: শফিকুল ইসলাম স্যার।

উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন যথাক্রমে কুমিল্লা সরকারি মহিলা কলেজ বিএনসিসি (সেনা শাখার) প্রফেসর আন্ডার অফিসার শেখ আমেনা ম্যাম।
২/লে: প্রফেসর ড. মো: শফিকুল ইসলাম স্যার,বিভাগীয় প্রধান,বাংলা বিভাগ,কুমিল্লা সরকারি কলেজ।

ক্যাপ্টেন (বিএনসিসিও) প্রফেসর মো: ফিরোজ উল আলম চৌধুরী (পিআরএল) স্যার।

মাননীয় রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল রাশেদুল হাসান প্রিন্স স্যারের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে উক্ত সেমিনারের।

উল্লেখ্য,
কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি সেনা শাখার ৫ জন ক্যাডেট উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন।

মিডিয়া উইং
কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন
(সেনা শাখা)

04/04/2026

আজ কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের এক্স ক্যাডেট সার্জেন্ট মোঃ নাসিম স্যারের জন্মদিন। কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে স্যারকে আজকের এই আনন্দঘন মুহূর্তে জন্মদিনের অসংখ্য শুভকামনা ও শুভেচ্ছা জানাই। আপনার মত ক্যাডেট পেয়ে কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন সত্যি আনন্দিত ও গর্বিত। আল্লাহর কাছে আপনার সুস্থতা ও দীর্ঘজীবী হওয়ার প্রার্থনা করি। আপনি সবসময় সুন্দর জীবন অতিবাহিত করেন সেই প্রত্যাশায় এবং জন্মদিনের আবারো শুভেচ্ছা, শুভ জন্মদিন।

মিডিয়া উইং
কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন
(সেনা শাখা)

Want your business to be the top-listed Government Service in Comilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Policeline
Comilla
3500