সমগ্র বদরখালীবাসী ও সমবায় জনতার প্রতি জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
আগামীকাল বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
সাম্য, সম্প্রীতি ও চলমান সংস্কারের চেতনায় আমরা নতুন করে অঙ্গীকার করি—
মানবতার কল্যাণে কাজ করব, একে অপরের পাশে দাঁড়াব এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ সমবায় সমাজ গঠনে ভূমিকা রাখব।
ঈদ হোক সকলের জন্য আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা বয়ে আনার উপলক্ষ।
ঈদ মোবারক।
Astafajur Rahman- এস্তেফাজুর রহমান
✊ Justice • Equality • Humanity
04/02/2026
শোক বার্তা
বদরখালী সমবায় সমিতির সাবেক সহ-সভাপতি ও বদরখালী ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক জনাব,আলী আজম বাহাদুর আজ সকাল ৭.৩০ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন,ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সহজ-সরল ও অমায়িক ছিলেন। ওনার ইন্তেকালে আমরা একজন নিবেদিত সমবায়ীকে হারালাম।
আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন।
13/01/2026
08/01/2026
শোক বার্তা
আমার শ্রদ্ধেয় শিক্ষক মরহুম মাষ্টার রশিদ আহমদ, বি.এস.সি. এর জ্যেষ্ঠ পুত্র এবং আমার ঘনিষ্ঠ বন্ধু রিদুয়ান আজ রাত ৩টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম রিদুয়ানের সঙ্গে আমার বহু স্মৃতি জড়িয়ে আছে। যখনই তাকে ডাকতাম, তিনি সাড়া দিতেন, আমাকে সঙ্গ দিতেন ও প্রয়োজনীয় পরামর্শ দিতেন। প্রিয় বন্ধুর ইন্তেকালের সংবাদে আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।
আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।
শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি রইল আমার গভীর সমবেদনা।
01/12/2025
বদরখালী বাজারের ব্যবসায়ী ভাতিজা ফজল কাদের ঢাকায় গ্রীন স্পেশালাইসড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজেউন।
মহান আল্লাহ জান্নাত নসিব করুন।
22/09/2025
বিসমিল্লাহির রহমানির রাহিম
সম্মানিত সমবায় জনতা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
গত ২০ সেপ্টেম্বর ২০২৫ ইং বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন, আমি “সম্পাদক” পদে আনারস প্রতীক নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করি।
এই নির্বাচনে আমাকে যে নিঃস্বার্থ সমর্থন ও আন্তরিক সহযোগিতা করেছেন, বদরখালীর সকল সমবায়প্রেমী, প্রবাসী, সচেতন ও দায়িত্বশীল জনগণের প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি, যারা কালো টাকার লোভ ও চাপ উপেক্ষা করে আনারস প্রতীকে ভোট দিয়েছেন—এবং যারা নিজ খরচে, মূল্যবান সময় ব্যয় করে আমার নির্বাচনী প্রচারণায় পাশে ছিলেন। আপনাদের এই আত্মত্যাগ ও ভালোবাসা আমি চিরকাল হৃদয়ে ধারণ করে রাখব।
আমরা হয়তো নির্বাচনে পরাজিত হয়েছি, কিন্তু আদর্শের লড়াইয়ে নয়।
বাস্তবে পরাজিত হয়েছে—সমবায়ের সাধারণ সদস্যের স্বপ্ন, ন্যায়ের পক্ষে দাঁড়ানো একটি সৎ, জবাবদিহিমূলক নেতৃত্বের আকাঙ্ক্ষা।
এই সমবায় আজ যে ক্রান্তিকাল অতিক্রম করছে, তার অবসান একমাত্র সম্ভব একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নেতৃত্বের মাধ্যমে। আমরা চেয়েছিলাম সেই নেতৃত্ব গঠন করতে, যেখানে থাকবে না স্বার্থান্বেষী গোষ্ঠীর দৌরাত্ম্য, থাকবে না কালো টাকার প্রভাব।
আমাদের লক্ষ্য একদিন সফল হবেই, ইনশাআল্লাহ।
কারণ, সাম্যের বীজ যেখানেই বপন করা হোক, তা একদিন অঙ্কুরিত হবেই।
আপনারা আমার পাশে থাকুন,
আমি আমরণ আপনাদের পাশে থাকব এবং ভোট যুদ্ধ অব্যাহত থাকবে—ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সহায় হোন।
এ.এম এস্তেফাজুর রহমান
প্রার্থী (সম্পাদক পদ)
প্রতীক(আনারস) নির্বাচন-২০২৫ ইং
বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি
19/09/2025
প্রিয় বদরখালী সমিতির সভ্যবৃন্দ
আসসালামু আলাইকুম।
আমি আপনার ভাই, আপনার সন্তান, আপনার আপনজন – এস্তেফাজ, প্রয়াত ইকবাল বদরীর ছোট ভাই।
আমার শ্রদ্ধেয় বড় ভাই মরহুম ইকবাল বদরী জীবদ্দশায় এই সমিতির জন্য নিরলসভাবে কাজ করেছেন। তিনি সততা, ন্যায় ও উন্নয়নের যে দৃষ্টান্ত রেখে গেছেন – আমি সেই ঐতিহ্যকে ধরে রাখতে চাই।
🌼 আমার অঙ্গীকার 🌼
🏥 বদরখালীতে একটি বড় হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে, যাতে আমাদের মানুষ ঘরে বসেই উন্নত চিকিৎসা সেবা পায়।
✅ সমিতির সব টেন্ডার হবে ১০০% স্বচ্ছ ও খোলামেলা
✅ প্রতিটি খরচ ও বিল প্রকাশ্যে স্বচ্ছভাবে উপস্থাপন করা হবে
✅ আমাদের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বেতন সময়মতো প্রদান করা হবে
✅ এতিম শিশুদের জন্য বিশেষ সহায়তা থাকবে
✅ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য সহায়তা প্রদান করা হবে
✅ সমিতি হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ ও ভরসার কেন্দ্র
🌟 কেন আমাকে ভোট দেবেন? 🌟
👉 আজকের জন্য, দুর্নীতি রোধ করতে ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে
👉 আমাদের পূর্বপুরুষদের সম্মান রক্ষার জন্য, যারা এই সমিতি গড়ে তুলেছেন
👉 আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণের জন্য, যারা এই সমিতি থেকে উপকৃত হবে
🗳️ আগামীকাল ২০ সেপ্টেম্বরের নির্বাচনে আমি প্রতিশ্রুতিবদ্ধ – সততা, স্বচ্ছতা ও উন্নয়নের পথে সমিতিকে এগিয়ে নেব।
🌼 আনারস মার্কায় ভোট দিয়ে সততা, স্বচ্ছতা ও উন্নয়নের পথে এগিয়ে চলুন।
🌟 সমিতিকে বাঁচান, আগামী প্রজন্মকে গড়ুন 🌟
💎 সমিতির আমানত রক্ষা করুন – এটিই আমাদের পূর্বপুরুষদের স্বপ্ন
⚖️ ন্যায়, সততা ও স্বচ্ছতার জন্য এক হোন
🤲 আপনার একটি ভোটেই বদলে যাবে সমিতির ভাগ্য
আপনাদের ভালোবাসা, দোয়া ও ভোটই আমার সবচেয়ে বড় শক্তি। 🙏
18/09/2025
প্রিয় বদরখালী সমিতির সভ্যবৃন্দ,
আসসালামু আলাইকুম।
আমি আপনার ভাই, আপনার সন্তান, আপনার আপনজন – এস্তেফাজ। আজ আমাদের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে। আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, দয়া করে সেখানে উপস্থিত থেকে সমাবেশকে সফল করুন।
আমার শ্রদ্ধেয় বড় ভাই মরহুম ইকবাল বদরী তার জীবদ্দশায় এই সমিতির জন্য নিরলসভাবে কাজ করেছেন। তিনি সততা, ন্যায় ও উন্নয়নের যে দৃষ্টান্ত রেখে গেছেন – আমি সেই ঐতিহ্যকে ধরে রাখতে চাই।
📌 আমার অঙ্গীকার:
✔️ সমিতির সব টেন্ডার হবে ১০০% স্বচ্ছ ও খোলামেলা
✔️ প্রতিটি খরচ ও বিল প্রকাশ্যে স্বচ্ছভাবে উপস্থাপন করা হবে
✔️ আমাদের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বেতন সময়মতো প্রদান করা হবে
✔️ অনাথ শিশুদের জন্য বিশেষ সহায়তা থাকবে
✔️ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য সহায়তা প্রদান করা হবে
✔️ সমিতি হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ ও ভরসার কেন্দ্র
🌟 কেন আমাকে ভোট দেবেন?
👉 আমাদের পূর্বপুরুষদের সম্মান রক্ষার জন্য, যারা এই সমিতি গড়ে তুলেছেন
👉 আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণের জন্য, যারা এই সমিতি থেকে উপকৃত হবে
👉 আজকের জন্য, দুর্নীতি রোধ করতে ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে
🗳️ তাই ২০ সেপ্টেম্বরের নির্বাচনে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ –
আপনার মূল্যবান ভোট দিন আমাকে, সেক্রেটারি পদে।
🍍 আনারস মার্কায় ভোট দিয়ে সততা, স্বচ্ছতা ও উন্নয়নের পথে এগিয়ে চলুন।
আপনাদের ভালোবাসা, দোয়া ও ভোটই আমার সবচেয়ে বড় শক্তি। 🙏
17/09/2025
সম্মানিত সমবায় জনতা, আসসালামু আলাইকুম,আগামীকাল বিকাল ৩ ঘটিকা হইতে বদরখালী সমবায় চত্বরে সম্পাদক পদে আমার নির্বাচনী প্রতীক আনারস মার্কার সমর্থনে এক নির্বাচনী জনসমাবেশের আয়োজন করা হয়েছে, এতে সকল সমবায়ীদের আমন্ত্রণ জানাচ্ছি।
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Website
Address
Badarkhali, Chakoria
Cox's Bazar
4742
