Islami Chhatra Andolan Bangladesh Cox's Bazar Polytechnic Institute

Islami Chhatra Andolan Bangladesh Cox's Bazar Polytechnic Institute

Share

Official page of Islami Chhatra Andolan Bangladesh CBPI Branch.

06/03/2026

আইসিএবি কক্সবাজার পলিটেকনিক ইন্সটিটিউট শাখার সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ শাহিনের পিতার ইন্তেকালে শোক প্রকাশ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার পলিটেকনিক ইন্সটিটিউট শাখার সভাপতি ও কক্সবাজার জেলা শাখার সাবেক স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক, মেধাবী ছাত্রনেতা মোহাম্মদ শাহিন-এর শ্রদ্ধাভাজন পিতা, রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের কোনাড়পাড়া নিবাসী মোহাম্মদ নুরুল ইসলাম গত রাত ৩:০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার পলিটেকনিক ইন্সটিটিউট শাখার দায়িত্বশীলবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

নেতৃবৃন্দ বলেন, একজন পিতার ইন্তেকাল সন্তানের জীবনে এক অপূরণীয় ক্ষতি। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি,তিনি যেন মরহুমকে ক্ষমা করে দেন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরময় করে দেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পাশাপাশি শোকাহত পরিবারকে এই কঠিন মুহূর্তে ধৈর্য ও শক্তি দান করুন।

আজ শুক্রবার বাদ জুমা (২ ঘটিকায়) নিজ এলাকার মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। সর্বস্তরের দায়িত্বশীল নেতা-কর্মী, সদস্য ও শুভানুধ্যায়ীদের মরহুমের মাগফিরাত কামনায় অনুষ্ঠিতব্য জানাযায় শরীক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বার্তা প্রেরক:
Islami Chhatra Andolan Bangladesh Cox's Bazar Polytechnic Institute

03/01/2026

তোমার স্বপ্নে সাজুক পৃথিবী;
পৃথিবী হাসুক তোমার সফলতায়

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১ম, ২য়, ৪র্থ, ৬ষ্ঠ এবং ৮ম পর্বের সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
কেন্দ্রীয় কারিগরি শিক্ষা বিভাগ

18/12/2025

শোক বার্তা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর শাহাদাতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর গভীর শোক প্রকাশ

আজ ১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত ৯ টা ৫০ মিনিটে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীফ ওসমান হাদীর শাহাদাত পরবর্তী তাৎক্ষণিক এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, ভারতীয় রাজনৈতিক ও কালচারাল আধিপত্যবাদ বিরোধী একজন সাহসী, সংগ্রামী ও আপোষহীন চেতনার প্রতীক ছিলেন শরীফ ওসমান হাদী। যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় ও ইনসাফের পথে নিজের জীবন উৎসর্গ করেছেন। আধিপত্যবাদের বিরুদ্ধে আজাদী তথা মুক্তির যে লড়াইয়ের বার্তা তিনি দিয়েছেন সে লড়াই প্রজন্ম থেকে প্রজন্ম চলতেই থাকবে। তাঁর আদর্শ, ত্যাগ ও আত্মনিবেদন আমাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে।

প্রসঙ্গত, শরীফ ওসমান হাদী গত ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার দুপুরে টার্গেট কিলিংয়ের শিকার হয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন। খুনী মিশন সম্পন্ন করে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়। শরীফ ওসমান হাদী ঢাকা মেডিকেল ও এভার কেয়ার হাসপাতালে দেশীয় চিকিৎসা পরবর্তী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর সাথে গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর নিকট মরহুমের মাগফিরাত, শাহাদাতের মর্যাদা ও জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম কামনা করেন।

বার্তা প্রেরক
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

আমাদেরকে সাথে পেতে
website: www.chhatraandolan.org
online library: www.iscalibrary.com
e-mail: [email protected]
fb page: www.fb.com/icabd91
twitter: www.twitter.com/icabd91
instagram: www.instagram.com/icabd_91
YouTube-(ICABD): www.youtube.com/icabd91

06/12/2025

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ২০২৬ সেশনের কেন্দ্রীয় কমিটিঃ

কেন্দ্রীয় সভাপতি- Muntasir Ahmed

কেন্দ্রীয় সহসভাপতি- Khayrul Ahsan Marzan
কেন্দ্রীয় সহ-সভাপতি- হোসাইন ইবনে সরোয়ার
কেন্দ্রীয় সহ-সভাপতি- ইমরান হোসাইন নূর

সেক্রেটারী জেনারেল- Sultan Mahmud

Photos from Islami Chhatra Andolan Bangladesh Cox's Bazar Polytechnic Institute's post 05/12/2025

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ এ সভাপতির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর।

Photos from Islami Chhatra Andolan Bangladesh Cox's Bazar Polytechnic Institute's post 10/11/2025

Immediate promulgation of the July Charter Implementation Order; arranging the Referendum before declaring the National Election’s schedule; and organizing the National Parliamentary Election based on Proportional Representation (PR) system — along with other demands in a 5-points agenda, as part of the ongoing simultaneous movement of eight political parties. Grand Rally

📅 Tuesday, 11 November 2025
📍 Paltan Intersection, 2:00 pm

To be presided over by:
M***i Syed Muhammad Rezaul Karim
(Pir Saheb Charmonai)
Ameer, Islami Andolan Bangladesh

Islami Andolan Bangladesh

09/11/2025

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর
কেন্দ্রীয় সম্মেলন ২০২৬

কুরআননির্ভর শিক্ষা সংস্কার, পরিশুদ্ধ নেতৃত্ব ও ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে নীতিগত রাজনৈতিক পরিবর্তন চাই।

০৫ ডিসেম্বর ২০২৫
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন রমনা, ঢাকা

প্রধান অতিথি
মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)
আমীর
ইসলামী আন্দোলন বাংলাদেশ

সভাপতি
ইউসুফ আহমাদ মানসুর
কেন্দ্রীয় সভাপতি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

আমাদেরকে সাথে পেতে
website: www.chhatraandolan.org
online library: www.icabdlibrary.com
e-mail: [email protected]
fb page: www.fb.com/icabd91
twitter: www.twitter.com/icabd91
instagram: www.instagram.com/icabd_91
YouTube-(ICABD): www.youtube.com/icabd91

06/11/2025
06/11/2025

নভেম্বরে গণভোটসহ ৫দফা দাবি বাস্তবায়নে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচি
ড্রোন ভিউ

৬ নভেম্বর ২০২৫

Photos from Islami Chhatra Andolan Bangladesh Cox's Bazar Polytechnic Institute's post 04/11/2025

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবন প্রাইভেটিয়ানদের অনুপ্রেরণা শীর্ষক সীরাত সেমিনার “নাবিয়ুর রাহমা ও সিরাত ফেস্টিভ্যাল-২০২৫” অনুষ্ঠিত

আজ ০৩ নভেম্বর ২০২৫ সোমবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে শাখা সভাপতি নূরে আলম সিদ্দিকী-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম মাতুব্বর সঞ্চালনায় “নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবন প্রাইভেটিয়ানদের অনুপ্রেরণা” শীর্ষক সীরাত সেমিনার “নাবিয়ুর রাহমা সিরাত ফেস্টিভ্যাল-২০২৫” অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর।

এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. মোঃ আসাদুজ্জামান শিশির, জাতীয় শিক্ষক ফোরাম-এর সেক্রেটারি জেনারেল প্রভাষক ড. আব্দুস সবুর, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সদস্য মুফতি শামসোদ্দোহা আশরাফী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক আরিফুল ইসলাম খাঁন লিখন, কেন্দ্রীয় শুরা সদস্য মাইনুদ্দিন খান সিফাত।

04/11/2025
Want your business to be the top-listed Government Service in Cox's Bazar?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Cox's Bazar