SSC-2022 new syllabus download link
https://drive.google.com/file/d/1EToplNW0k5jqFmHSzRYpwRjAT9jrguJW/view?usp=sharing
Curious leaners 5
Here you can learn python , plotagon , movie review and book review........etc. This page has also A YouTube channel.
চমৎকার ৩০টি টেকনিক দেওয়া হল।
যে সকল দেশের মূদ্রার নাম “ডলার”
সেগুলা মনে রাখার উপায়ঃ
টেকনিকঃ- 1 (গনী মাঝির জামাই HSC
পাশ করে BBA পড়তে আস্ট্রেলিয়া গেল)
★ গ- গায়ান
★ নি- নিউজিল্যান্ড
★ মা- মার্কিন যুক্তরাষ্ট্র
★ ঝি- জিম্বাবুয়ে
★ জা-জামাইকা
★ H- হংক
★ S- সিংগাপুর
★ C- কানাডা
★ B- বেলিজ
★ B- ব্রুনাই
★ A- এন্টিগুয়া অস্ট্রেলিয়া ও বারমুডা
★ গেল-গ্রানাডা।
-
মধ্যপ্রাচ্যের দেশসমূহ মনে রাখার সহজ
কৌশল.....
টেকনিকঃঃ-2 [ সুমি তুই আজ ওই বাম
সিলিকা -র কুলে ]
★ সু – সুদান/সৌদিআরব
★ মি – মিশর
★ তু – তুরস্ক/তিউনিসিয়া
★ ই – ইরাক/ইসরাইল
★ আ – আলজেরিয়া, আরব আমিরাত
★ জ – জর্ডান
★ ও – ওমান
★ ই – ইরান/ইয়েমেন
★ বা – বাহরাইন
★ ম – মরক্কো
★ সি – সিরিয়া
★ লি – লিবিয়া
★ কা – কাতার
★ কু – কুয়েত
★ লে – লেবানন
-
ভারতের ছিটমহল গুলো (১১১টি)
বাংলদেশের যে সকল জেলায় অবস্থিত
টেকনিকঃ -3 (“লাল’ নীল’ পাঁচ’ কুড়ি”)
★ লা — লালমনিরহাট (৫৯টি)
★ নী — নীলফামারী (৪টি)
★ প —পঞ্চগড় (৩৬টি)
★ কু—কুড়িগ্রাম (১২টি)
-
পারমাণবিক সাবমেরিন আছেঃ ৬টি দেশে
টেকনিকঃ- 4 (UNR BF CI)(উনার BF চাই)
★UN=যুক্তরাষ্ট্র
★R=রাশিয়া
★B=ব্রিটেন
★F=ফ্রান্স
★C = চীন
★I=ভারত
-
বাংলাদেশে সর্বমোট নিরক্ষর মুক্ত জেলা-৭টি।
(প্রথম নিরক্ষর মুক্ত জেলা-মাগুরা)
টেকনিকঃ- 5
(সিরাজ_চুমা_লাগা)
★১। সি – সিরাজগন্জ
★২। রা -রাজশাহী
★৩। জ – জয়পুরহাট
★৪। চু – চুয়াডাঙ্গা
★৫। মা- মাগুরা (১ম)
★৬। লা – লালমনিরহাট
★৭। গা – গাইবান্ধা
-
GCC ভুক্ত দেশগুলোঃ উপসাগরীয়
সহযোগিতা পরিষদ।
টেকনিকঃ-6[“ওমা সৌদি বেয়াইন
আমারে কাতুকুতু”দেয়।]
★ওমা= ওমান
★সৌদি = সৌদি আরব
★বেয়াইন = বাহরাইন
★আমারে = সংযুক্ত আরব আমিরাত
★কাতু = কুয়েত
★কুতু = কাতার
-
দূরপ্রাচ্যের দেশগুলোঃ
টেকনিকঃ-7 [চীনতা কর মফিজ]
★চীন = চীন
★তা = তাইওয়ান
★কর= কোরিয়া (উত্তর/ দক্ষিন)
★ম = মঙ্গোলিয়া
★ফি = ফিলিপাইন
★জ = জাপান
-
OPEC ভুক্ত দেশগুলোঃ
টেকনিকঃ -8 [ইরান, ইরাকের, ইক্ষু, আম,
আলু ও লেবুতে ভেজাল নাই। সৌদি, আমারে,
কাতু’কুতু দেয়।]
★এখানেঃ ইরান, ইরাক, ইকুয়েডর,
অ্যঙ্গোলা, আলজেরিয়া, লিবিয়া,
ভেনেজুয়েলা, নাইজেরিয়া,
সৌদি আরব, সংযুক্ত আরব
আমিরাত, কাতার, কুয়েত।
-
CIRDAP এর অন্তর্ভুক্ত দেশগুলোঃ
টেকনিকঃ-9 [ NIPAI MTV FILM BS ]
[(নিপা’ই MTV FILM BS(ভালোবাসে)]
★ N-Nepal,
★ I-Iran,
★ P-Pakistan,
★ A-Afganistan,
★ I-India.
★ M-Malaysia,
★ T-Thailand,
★ V-Vietnam,
★ F-Filipine,
★ I-Indonesia,
★ L-Laos,
★ M-Mayanmar,
★ B-Bangladesh,
★ S-Srilanka,
-
পারস্য উপসাগরীয় দেশ- GCC+ ইরাক,
ইরান। আরব উপদ্বীপ- GCC+ ইয়েমেন। পূর্ব
এশিয়ার দেশগুলোঃ
টেকনিকঃ10 [ তাজাকোচি।]
★তা = তাইওয়ান
★জা = জাপান
★কো = কোরিয়া (উত্তর, দক্ষিণ)
★চি = চীন
-
দূরপ্রাচ্যের দেশগুলোঃ
টেকনিকঃ-11 [তাজাকোচিফিম]
★তা = তাইওয়ান
★জা = জাপান
★কো = কোরিয়া (উত্তর, দক্ষিণ)
★চি = চীন
★ফি = ফিলিপাইন
★ম = মঙ্গোলিয়া
-
SUPER SEVEN দেশঃ
টেকনিকঃ-12 [ থামাই সিতাদহ”]
★থা = থাইল্যান্ড
★মা = মালেয়েশিয়া
★ই = ইন্দনেশিয়া
★সি = সিঙ্গাপুর
★তা = তাইওয়ান
★দ = দক্ষিণ কোরিয়া
★হ = হংকং
-
FOUR IMAGINE TIGERS দেশঃ
টেকনিকঃ- 13 [ সিতাদহ ]
★সি = সিঙ্গাপুর
★তা = তাইওয়ান
★দ = দক্ষিণ কোরিয়া
★হ = হংকং
-
7 SISTERS: ভারতের ৭টি অঙ্গরাজ্য।
টেকনিকঃ-14 [“ আমি অমেত্রি মনা”]
★আ = আসাম ( গোয়াহাটি )
★মি = মিজরাম ( আইজল )
★অ = অরুনাচল ( ইন্দিরাগিরি )
★মে = মেঘালয় ( শিলং )
★ত্রি = ত্রিপুরা ( আগরতলা )
★ম = মনিপুর ( ইম্ফল )
★না = নাগাল্যান্ড ( কোহিমা )
(বিঃ দ্রঃ – বন্ধনির ভিতর সংশ্লিষ্ট
প্রদেশের রাজধানী)
-
স্কেন্ডেনেভিয়ান রাষ্ট্র ৫ টিঃ
টেকনিকঃ 15 [“ফিডে আসুন“]
★ফি = ফিনল্যান্ড
★ডে = ডেনমার্ক
★আ =আইসল্যান্ড
★সু = সুইডেন
★ন = নরওয়ে
-
বাল্টিক রাষ্ট্র ৩ টিঃ
টেকনিকঃ-16 “ALL”
★A = এস্তনিয়া
★L = লাটভিয়া
★L =লিথুনিয়া
D-8 ভুক্ত দেশঃ
টেকনিকঃ17 [“ মা বাপ নাই তুমিই” সব]
★মা =মালেয়েশিয়া
★বা =বাংলাদেশ
★পা =পাকিস্তান
★না =নাইজেরিয়া
★ই =ইরান
★তু =তুরস্ক
★মি =মিশর
★ই =ইন্দনেশিয়া
-
ASEAN ভুক্ত ১০টি দেশঃ
টেকনিকঃ-18 [ MTV এর FILM দেখলে BCS হবেনা ”]
★M =মালেয়েশিয়া ( কুয়ালালামপুর )
★T = থাইল্যান্ড( ব্যাংকক )
★V = ভিয়েতনাম ( হ্যানয় )
★F = ফিলিপাইন ( ম্যানিলা )
★I = ইন্দোনেশিয়া ( জাকার্তা )
★L = লাওস ( ভিয়েন তিয়েন )
★M = মায়ানমার ( নাইপিদ )
★B = ব্রুনাই ( বন্দর সেরি বেগাওয়ান )
★C = কম্বোডিয়া( নমপেন )
★S = সিঙ্গাপুর ( সিঙ্গাপুর সিটি )
( বিঃ দ্রঃ – বন্ধনির ভিতর সংশ্লিষ্ট দেশের রাজধানী)
বিভিন্ন (Golden Cresent)
-
মাদক উৎপাদক অঞ্চল।
টেকনিক :- 19 [″আপাই’’]
আ=আফগানিস্থান ,
পা= পাকিস্থান ,
ই=ইরান
-
(Golden Ways)
মাদক চোরাচালানের জন্য বিখ্যাত
৩টি দেশ।“
★টেকনিক:-20 [“নেভাবা”]
নে= নেপাল ,
ভা= ভারত ,
বা= বাংলাদেশ
-
(Golden Triangle)
মাদকের জমজমাট আসর ৩টি দেশ।“
★টেকনিক: 21 [″মাথাল”]
মা= মায়ানমার
থা=থাইল্যন্ড
ল= লাওস
“”Golden Village”””
বাংলাদেশের কুষ্টিয়া জেলার
২৬টি গাজা উৎপাদনকারী অঞ্চল..
-
বিজ্ঞানীদের মধ্যে কার পর কে এসেছে
টেকনিকঃ-22 (SPAA) (স্পা পানির নাম
মনে রাখলে হবে)
S=Socretice (সক্রেটিস)
P=Pleto (প্লেটো)
A=Aristritol (এরিস্টটল) A=Alekgender(আলেকজান্ডার)
-
মোগল সম্রাটদের মধ্যে কার পরে কে এসেছে
★টেকনিক:23(বাবার-হয়েছিল-একবার-
জ্বর-সারিল ঔষধে)
বাবার= বাবর।
হয়েছিল= হুমায়ুন।
একবার= আকবর।
জ্বর= জাহাঙ্গীর।
সারিল= শাহাজাহান।
ঔষধ= আওরঙ্গজেব।
-
যে সব রাষ্ট্রের আইন সভার নাম “কংগ্রেস”-
টেকনিকঃ-24 (কলি BBA পড়তে নেপাল থেকে চীনে চলিয়া গেল।)
★ক-কলম্বিয়া
★লি-লিবিয়া
★B-ব্রাজিল
★B-বলিভিয়া
★A-আমেরিকা
★নেপাল-নেপাল
★চীনে-চীন
★চলিয়া-চিলি
-
★★বিদেশি শব্দ মনে রাখার অসাধারণ টেকনিকঃ
টেকনিক-25 জাপানি শব্দঃ
“[জাপানিরা জুডো, কম্ফু, কারাতে
খেলে হারিকেনসহ রিক্সায় করে
হাসনাহেনা ফুল নিয়ে প্যাগোডায়
যায়, সুনামির ভয়ে সামপানে চড়ে
হারিকিরি করে “]
(জাপানি শব্দঃ জুডো, কম্ফু, কারাতে,
হারিকেন, রিক্সা, হাসনাহেনা,
প্যাগোডা, সুনামি,সামপান,
হারিকিরি )
-
টেকনিক-26
গুজরাটি শব্দঃ
[ গুজরাটিরা হরতাল এর দিন কোন
জয়ন্তী হলে খদ্দর পরে ]
(গুজরাটি শব্দঃ হরতাল,জয়ন্তী, খদ্দর
পরে।)
-
টেকনিক-27
[ এক তুর্কি উজবুক দারোগা তোপের
বসে তার কুলি ও চাকরকে মুচলেকা দিয়ে বলল
যদি জঙ্গলে গিয়ে চাকু ও কাচি দিয়ে লাশ
কাটতে পার তবে আমার বাবুর্চি তোমাদের চকমক
কোর্মা রেধে খাওয়াবে ]
(তুর্কি শব্দঃ উজবুক, দারোগা, তোপ,
কুলি, চাকর, মুচলেকা, জঙ্গল, চাকু,
কাচি, লাশ, বাবুর্চি, চকমক, কোর্মা ।)
-
টেকনিক-28
[ ফরাসি বুর্জোয়ারা আঁতাত করলেও
কুপন ছাড়া ফিরিঙ্গির মত কার্তুজ
নিয়ে রেস্তোরা, ক্যাফে ডিপোতে
প্রবেশ করে না ]
(ফরাসি শব্দঃ বুর্জোয়া, আঁতাত, কুপন,
ফিরিঙ্গি, কার্তুজ, রেস্তোরা,
ক্যাফে, ডিপো)
-
টেকনিক- 29
[ ওলন্দাজরা হরতন রুইতন ইস্কাপন ও
টেক্কাদিয়ে তাসে তুরুপ মারে ]
(ওলন্দাজ শব্দঃ হরতন, রুইতন, ইস্কাপন, ও
টেক্কা,তাস, তুরুপ।
-
মৌলিক রঙ মনে রাখার কৌশল:
টেকনিক:30 (আসল)
★অা = আসমানী(নীল)
★স = সবুজ
★ল = লাল
#ভুল_ও_ভ্রান্ত_ধারণা
#আশিকুল_ইসলাম
#পর্ব১:- রিফ্রেশ বাটন কি কম্পিউটার এর স্পীড বাড়ায়?
-সাজিদ আমাকে একটা তোর কম্পিউটার থেকে সফটওয়্যার দে।
-ওকে।
সাজিদ রাশেদ কে একটা ভিডিও ইডিটিং সফটওয়্যার সেন্ড করা শুরো করলো (সফটওয়্যার এর নাম বলব না কারণ তারা আমাকে Sponser করে নাই।)
রাশেদ বলল, সাজিদ রিফ্রেশ কর কম্পিউটারকে তারাতারি সেন্ড হবে।
-কি বললি । হা হা হা তোকে কে বলছে রিফ্রেশ করলে স্পীডে ফাইল সেন্ড করে।
কে বলছে মানে? আমার বাপ দাদার আমল থেকে চলে আসতেছে এই নিয়ম।
সাজিদ বলল, এসব ভুল ধারনা যা আদিমকাল থেকে চলে আসতেছে। তাহলে শোন রিফ্রেশ বাটনের কাজ কী…..
এটা একটা শিক্ষামূলক সিরিজ হতে চলেছে। এই সিরিজে গল্পের মাধ্যমে আপনাদের ভুল ধারনা গুলো দূর করা হবে যেমন:-রিফ্রেশ বাটন কি কম্পিউটার এর স্পীড বাড়ায়?ফোন রিস্টার্ট করলে কি সব কিছু ডিলেট হয়ে যাবে।?। সাথে থাকবে সাজিদ আর রাশেদ। আসছে শীঘ্রই।
লেখক: আশিকুল ইসলাম
সবসময় কম্পিউটার এ কি করিস?
কোডিং করি।
সবসময় পড়ালেখা বাদ দেয়ে এসব করিস কেন? এগুলো কি তোকে ভাত দিবে।
এ কথা শুনে সাজিদ তার চোখ কম্পিউটার স্ক্রিন চোখ সরিয়ে তার মায়ের দিখে তাকায়। তার মা তাকে ভাত খেতে ডাকতে এসছিলো।
সাজিদ একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। তারা গ্রামে থাকে। তাদের গ্রামে সম্প্রিতি ওয়াইফা এসেছে। তার বাবা একজন শিক্ষক। তার বাবার কারণে সে ছোটকাল থেকে কম্পিউটার ব্যবহার করার সুযোগ পেয়েছিলো। ইন্টারনেটে প্রোগ্রমিং সর্ম্পকে ধারনা পেয়েছিলো। তখন থেকে তার যাত্রা শুরো।
ভাত খেতে আই। এ বলে তার মা ডাইনিং টেবিলে চলে গেল।কিছুক্ষন কম্পিউটার স্ক্রীনে তাকিয়ে সেও ভাত খেতে চলে গেল। খাবার টেবিলে তার মা হঠাৎ বলে উঠলোও তোমার ছেলে ইদানিং কম্পিউটার একটু বেশি ব্যবহার করে। কি করে জিজ্ঞেস করলে বলে কোডিং নাকি পোডিং কি একটা করে ।
তার বাবা বললো, সাজিদ তুমি কি করো এত সময় কম্পিউটারে? বাবা আমি কোডিং করি ।
এসব করে লাভ কি? শুধু শুধু টাইম নষ্ট পড়ালেখায় মনোযোগ দাও । আরেক বার দেখলে খবর হয়ে যাবে কিন্তু। সাজিদ চুপ হয়ে যায়।
সে পড়ে গ্রামের স্কুলে। তার বেস্ট ফ্রেন্ড হচ্ছে তাদের গ্রামের চেয়ারম্যানের ছেলে। তার নাম রাশেদ।
হঠাৎ একদিন রাশেদ কল দিয়ে বলল, দোস্ত আরজেন্ট আছে জলদি আয়। আমার বাবার একটা সমস্যা হয়েছে তোকে লাগবে। সাজিদ বলল, ওকে আসতেছি।
জলদি আয় দোস্ত।
সাজিদ জলদি রেডি হয়ে রাশেদ এর বাসার উদ্দেশ্যে বের হয়।
রাশেদ এর বাসায় এসে দেখে রাশেদের বাবা খুব টেনশনে আছেন। সাজিদ রাশেদ কে জিজ্ঞেস করে ব্যাপরটা কি।
সাজিদ আমার বাবাকে একদল লোক গতকাল রাতে কল দিয়ে ১ লক্ষ টাকা খুজেছিলো।কিন্তু আমার বাবা দিতে রাজি হয় নি। তার ফলে আজকে আমার বাবার ফেইসবুক আইডি হ্যাক করেছে এবং এ বলে হুমকি দিলো যে তারা বাবার সব গোপন তথ্য ফাঁস করে দিবে। আমি জিজ্ঞেস করলাম কি এমন গোপন তথ্য?
রাশেদ ও তার বাবা পরস্পর মুখ চাওয়া চাওয়ি করে। আসলে আমার বাবা একবার দুর্নীতি করেছিলো যে তথ্য ফাঁস হলে আমার বাবার জেল হয়ে যাবে । দোস্ত তুই প্লিজ আমার বাবার আইডি ব্যাক নিয়ে আয়। সাজিদ বলল, আমি দুর্নীতিবাজদের সাহায্য করি না।
বাবা তোমার যত টাকা লাগে আমি দিবো। আমি শপথ করেছি আমি আর জীবনেও দুর্নীতি করবো না।সাজিদ কিছুক্ষন চিন্তা করলো সে ভাবল যদি তথ্য ফাঁস হয়ে যায় তাহলে তাদের গ্রামের মান সম্মান ও নষ্ট হয়ে যাবে। সে শেষ পযন্ত চিন্তা করলো সে রাশেদের বাবাকে সাহায্য করবে শুধুমাত্র গ্রামের মান সম্মান এর কথা ভেবে।রাশেদের বাবা এতে খুশি হয়ে যায়।
সাজিদ প্রথমে তার কম্পিউটার এ গিয়ে ফেইসবুক আইডিটি লগইন করতে চাইলো কিন্তু সে পারলো না । সে ফরগেট পাসওর্য়াড করতে চাইলে সে দেখলো হ্যাকাররা আগে থেকে রিকেভারি ইমেইল আর ফোন নম্বর চেইন্জ করে ফেলেছে। সে তারপর ডিকশনারি আ্যটাক এর মাধ্যমে (এক ধরনের হ্যাকিং প্রসেস) পাসওর্য়াড বের করার ট্রাই করলো কিন্তু কোনো লাভ হলো না । তখনই মেইল এ একটা ম্যাসেজ আসলো আমার রাস্তা থেকে সরে যাও এটা আমার আর চেয়ারম্যানের যুদ্ধ তুমি ছোটছেলে অযাথা মরবে। এটা আমার লাস্ট এন্ড ফার্স্ট ওয়ার্নিং। সাজিদ এই মেইলটা পড়ে হতবম্ব হয়ে গেলে এবং চিন্তাই পড়ে গেলো হ্যাকার তার মেইল পেলো কিভাবে?
প্রশ্ন তো থেকে যায়?
লুকোচুরি
পর্ব ১
লেখক: আশিকুল ইসলাম
I have started to work in 10 Minute School as video editor.
03/06/2021
NHSPC Online | NHSPC Online NHSPC Quiz Online Contest Platform.
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Address
Cox's Bazar Govt. High School
Cox's Bazar
4500
