26/03/2026
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/২৬
আলোচনা সভা অনুষ্ঠিত।
স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন,
আল-আমিন ফাউন্ডেশনের উদ্দ্যোগে, হাফেজ মোঃ ইবরাহিম এর কুরআন তেলাওয়াত ও ফাউন্ডেশনের সভাপতি, আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং দফতর সম্পাদক মোহাম্মদ ইবরাহীম এর সঞ্চালনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, শাকিল উদ্দিন মাহমুদ,সাজ্জাদুল ইসলাম মুয়িন,আলা উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
25/03/2026
🇧🇩 মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে শুভেচ্ছা 🇧🇩
স্বাধীনতা আমাদের গৌরব, আমাদের অহংকার! ২৬শে মার্চ, বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের স্বাধীনতা, আমাদের মাতৃভূমির মুক্তির দিন।
আল-আমিন ফাউন্ডেশন এর পক্ষ থেকে দেশের সকল নাগরিককে মহান স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশগড়ার অঙ্গীকার করি।
— আল-আমিন ফাউন্ডেশন
21/03/2026
আল-আমিন ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশ-বিদেশের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: ঈদ মোবারক
14/03/2026
আল‑আমিন ফাউন্ডেশনের উদ্যোগে হাসি ফুটল ৪০ পরিবারে
ঘৃণা নয়, ভালোবাসাই শক্তি, মানবতাই আমাদের পথ। মানুষের পাশে দাঁড়ালেই সমাজ বদলে যাবে। এই লক্ষ্যকে সামনে রেখে উখিয়ায় আল‑আমিন ফাউন্ডেশন রমজানের বিশেষ উদ্যোগ হিসেবে সুবিধাবঞ্চিত ও অসহায় ৪০টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে।
উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠান শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে আল‑আমিন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল মাহমুদের সঞ্চালনায় কার্যক্রম শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আসমা। তিনি বলেন, “মানবতার সেবায় এমন উদ্যোগ সমাজে এক অনন্য উদাহরণ সৃষ্টি করছে। সহযোগিতা ও মানবিক দায়িত্ব বোধকে প্রতিদিন আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা হারুন অর রশিদ নূরী, আনোয়ারুল ইসলাম বাবুল ও মনজুর আলম। তারা ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, ““মানবতার ডাকে আমরা একসাথে চলি, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল বুলি।
আল-আমিন ফাউন্ডেশন সবসময় থাকবে সেবার পথে,
সামান্য সহায়তায় যদি হাসি ফোটে কারো মুখে।
তাহলেই আমাদের এই উদ্যোগ হবে সত্যিকার অর্থে সার্থক।”।”
অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ সহায়তা গ্রহণকারী উপকারভোগীরা তাদের কৃতজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন। সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ অনুষ্ঠানের সমাপ্তিতে ভবিষ্যতে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও রমজানের নগদ অর্থ সহায়তা অনুষ্ঠান বাস্তবায়ন উপকমিটির আহ্বায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ঈসমাইল,সাজ্জাদুল ইসলাম মুয়িন ও
বিভিন্ন বিভাগের প্রধানসহ অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
শাহিদ আরমান আশিক
প্রচার ও প্রকাশনা সম্পাদক
আল-আমিন ফাউন্ডেশন
21/02/2026
আল-আমিন ফাউন্ডেশন এর উদ্যোগে- ২১শে ফেব্রুয়ারী-২০২৬ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে "আলোচনা সভা ও দোয়া মাহফিল" অনুষ্ঠিত হয়।
18/02/2026
আল-আমিন ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা
07/02/2026
Heartiest gratitude to all the newest followers in the family of Al-Amin Foundation! Excited to have you onboard! Hr Harunur Rashid, Tapas Mahishya, Sania Jahan Rima, Nasima Nazma, Nuri Mamoni, Jannatul Ferdous, Anuwar Sadak, H Rashid, Mubinul Haque
05/02/2026
Big shout out to newest top fans! Mr. 💎 Nurul Amin
Drop a comment to welcome others to our community,
27/01/2026
এতিম ছাত্রীর ভর্তি কার্যক্রমে আল-আমিন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা।
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের বটতলী এলাকার একজন মেধাবী এতিম ছাত্রী (ইয়াছমিন আকতার রিফাকে) ভর্তি সংক্রান্ত আর্থিক সহায়তা প্রদান করেছে আল-আমিন ফাউন্ডেশন। দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ সহায়তা প্রদান করা হয়।
এ সময় আল-আমিন ফাউন্ডেশনের শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের সম্পাদক জনাব আকতার হোসেন সিকদার সরাসরি উপস্থিত থেকে শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেন এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন।
বার্তা প্রেরক
শাহিদ আরমান আশিক
সম্পাদক (প্রচার ও প্রকাশনা বিভাগ)
আল-আমিন ফাউন্ডেশন
উখিয়া,কক্সবাজার।
26/01/2026
আল-আমিন ফাউন্ডেশনের
সম্মানিত উপদেষ্টা, জনাব আনোয়ারুল ইসলাম বাবুল এর সাথে শিক্ষা বৃত্তি ২৬ ও রমজানের অর্থ সহায়তা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সফল করার লক্ষে দফতর সম্পাদক জনাব মোহাম্মদ ইবরাহীম উপস্থাপনায়
বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সভাপতি,জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন,
সাধারণ সম্পাদক জনাব শাকিল উদ্দিন মাহমুদ,
যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইসমাইল,শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক,জনাব আকতার হোসেন সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদ আরমান আশিক,নির্বাহী সদস্য ইন্জিনিয়ার মোহাম্মদ ইউনুস সহ সদস্য বৃন্দ।