21/03/2026
পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে কক্সবাজার এসএসসি ৯০ ব্যাচের সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক! 🌙 ✨
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই আনন্দের দিন আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, ভালোবাসা আর ভ্রাতৃত্বের বন্ধন। 🤝 🌸
ঈদের প্রাণবন্ত ও আন্তরিক শুভেচ্ছা! 🌙🎉
20/02/2026
🌹 মহান একুশে ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
১৯৫২ সালের এই দিনে ভাষার অধিকার রক্ষায় যে আত্মত্যাগ ইতিহাস সৃষ্টি করেছিল, তা আমাদের জাতীয় গৌরবের অবিচ্ছেদ্য অংশ।
মাতৃভাষা বাংলা শুধু যোগাযোগের মাধ্যম নয়— এটি আমাদের আত্মপরিচয়, সংস্কৃতি ও চেতনার প্রতীক।
এই মহান দিনে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
একুশের চেতনা আমাদের কাজ, সততা ও দায়বদ্ধতায় প্রতিফলিত হোক।
🌿 শ্রদ্ধাঞ্জলি— মহান একুশে ফেব্রুয়ারি।
24/01/2026
চকরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি’ ৯০ ব্যাচের মেধাবী ও গর্বিত বন্ধু মোঃ ইউনুস— একই সঙ্গে কক্সবাজার জেলা এসএসসি’ ৯০ ব্যাচেরও একজন আলোকিত মুখ। 🌟
হাস্যোজ্জ্বল চেহারা, মিষ্টভাষী ব্যবহার, ন্যায়ের পথে অবিচল থাকা, অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন, মানুষের দুঃখে নিঃস্বার্থ অংশগ্রহণ আর সবার সঙ্গে সহজ–আন্তরিক আচরণ—এই অসংখ্য গুণের সমন্বয়ই বন্ধু ইউনুসকে করে তুলেছে সবার অত্যন্ত প্রিয়, বিশ্বাসযোগ্য ও আত্মার মানুষ।
পেশাগত জীবনে বন্ধু ইউনুস একজন সফল ব্যবসায়ী। বাংলাদেশ থেকে শুরু করে সুদূর মধ্যপ্রাচ্যের হসপিটালিটি ম্যানেজমেন্ট সেক্টরে নির্ভরযোগ্যতা ও আস্থার এক উজ্জ্বল নাম। ভালোবেসে আমরা বন্ধুকে ডাকি— দুবাইয়ের শেখ, আবার কেউ কেউ বলে ডক্টর ইউনুস— কারণ মানুষ ও কাজ দুটোকেই সামলায় নিখুঁত যত্নে।
আমরা জানি, জীবনে অর্থের গুরুত্ব অপরিসীম। কিন্তু অর্থের চেয়েও গুরুত্বপূর্ণ হলো এর সুষ্ঠু ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ, বরাদ্দ ও স্বচ্ছতা। এই স্বচ্ছতা ও দায়িত্ববোধের পরীক্ষায় বন্ধু ইউনুস বরাবরই অনন্য। যেকোনো বড় দায়িত্ব বহন করে দৃঢ়তা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে।
মিলন মেলার মতো একটি বৃহৎ ও সকলের আবেগে জড়ানো আয়োজনে দায়বদ্ধতা ও জবাবদিহিতা আরও বেশি গুরুত্বপূর্ণ। সেই বিশ্বাস থেকেই গ্রুপের সবার সর্বসম্মত সিদ্ধান্তে আসন্ন ৩১শে জানুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসি ’৯০ বন্ধু মিলন মেলায়
👉 বন্ধু মোঃ ইউনুসকে অর্থ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
বন্ধু ইউনুসের কাজের স্বচ্ছতা, আন্তরিকতা ও নিষ্ঠা আমাদের সবাইকে সত্যিই বিমোহিত করে।
আমরা গর্বিত, আমরা কৃতজ্ঞ, আমরা আশাবাদী—
বন্ধু ইউনুসের নেতৃত্বে এই মিলন মেলাও হবে সফল, সুন্দর ও স্মরণীয়।
শুভকামনা রইল বন্ধু।💙
কুপন সংগ্রহের শেষ সময়: ২৫শে জানুয়ারি ২০২৬
22/01/2026
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি—
আমাদের সবার প্রিয় বন্ধু বাংলাবাজারের শহীদ-এর শ্রদ্ধেয় পিতা, কক্সবাজার জেলার একমাত্র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীরপ্রতীক এস. এম. নুরুল হক আজ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা হিসেবে যেমন তিনি ছিলেন গর্বের প্রতীক, তেমনি ব্যক্তি জীবনেও ছিলেন নীরব, সৎ ও মর্যাদাবান মানুষ।
মরহুমের নামাজে জানাজা আজ আছরের নামাজের পর ছুরতিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। সকলকে জানাজায় উপস্থিত হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবার-পরিজনকে এই কঠিন শোক সইবার তৌফিক দান করেন।
আমিন। 🤲
18/01/2026
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ’৯০ ব্যাচ— নামটাই যেন গর্ব, ঐতিহ্য আর বন্ধুত্বের এক উজ্জ্বল অধ্যায়। সেই অধ্যায়ের কিছু আলোকিত মুখ ৩১শে জানুয়ারি এসএসসি’ ৯০ বন্ধু মিলন মেলার আনন্দকে আরও রঙিন করে তুলছে।
আমাদের ব্যাচের ক্যাপ্টেন বন্ধু মান্নান— বর্তমানে কেমিস্ট্রির প্রফেসর হিসেবে কলেজ শিক্ষকতায় নিয়োজিত। নেতৃত্ব, শৃঙ্খলা আর প্রজ্ঞার প্রতীক এই বন্ধু সব সময়ই আমাদের গর্ব।
আইন ও ন্যায়ের প্রশ্নে যাদের নামই যথেষ্ট— কক্সবাজার জেলা কোর্টের বিজ্ঞ ও স্বনামধন্য অ্যাডভোকেট মুফিজ, অ্যাডভোকেট ফিরোজ ও অ্যাডভোকেট আবুল হোসেন— ব্যাচের আস্থা ও নির্ভরতার শক্ত ঠিকানা।
দেশ-বিদেশে ঘুরে বেড়ানো কর্মচঞ্চল ও সফল ব্যবসায়ী বন্ধু সরোয়ার ও আরমান—যাদের অভিজ্ঞতা আর উদ্যম আমাদের অনুপ্রেরণা জোগায়।
আর কক্সবাজার জেলার প্রধান অর্থকরী সম্পদ মৎস্য শিল্পে অগ্রণী ভূমিকা রাখা বন্ধু রফিক—পরিশ্রম, সততা আর সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
গর্বের বিষয়—এই সকল বন্ধু ইতোমধ্যে আসন্ন এসএসসি ’৯০ বন্ধু মিলন মেলার কুপন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। বন্ধুত্বের টানে, স্মৃতির ডাকে সবাই প্রস্তুত আবার এক ফ্রেমে ফিরতে।
👉 কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ’৯০ ব্যাচের বন্ধুরা—বাংলাদেশের যে যেখানেই আছো, কুপন শেষ হয়ে যাওয়ার আগেই রেজিস্ট্রেশন সম্পন্ন করার আন্তরিক অনুরোধ রইল।
চলো, স্মৃতি, হাসি আর ভালোবাসায় ভরপুর এক অনন্য মিলনমেলায় আবার মিলিত হই। 💙 💙
কুপন সংগ্রহের শেষ সময়: ২৫শে জানুয়ারি ২০২৬
17/01/2026
শিলখালী উচ্চ বিদ্যালয় আমাদের জন্য এক অবিস্মরণীয় অধ্যায়— আর সেই অধ্যায়ের গর্বিত কিছু নাম মানেই ভালোবাসা, আড্ডা আর বন্ধুত্বের শক্ত বন্ধন।
বন্ধু মোঃ রফিক উদ্দিন— সেবা প্যাথলজির স্বত্বাধিকারী, নির্ভরতার এক নাম।
বন্ধু এমডি আলাউদ্দিন চৌধুরী— নাহার গ্রুপের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার, নেতৃত্ব আর দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত।
বন্ধু মোকাম্মেল হক— হোমিও চিকিৎসক, আর আমাদের গানের বুলবুল; সুকণ্ঠের অধিকারী এই বন্ধুর গান যাঁরা একবার শুনেছে, তাঁরা জানে—সেই সুর মন ছুঁয়ে যায়। বন্ধু মোঃ শাহাব উদ্দিন— মাহমুদা স্টোরের স্বত্বাধিকারী, সদা হাস্যোজ্জ্বল ও বন্ধুবৎসল মানুষ।
আর সবকিছুর কেন্দ্রবিন্দুতে যিনি— আমাদের শিক্ষক বন্ধু, বন্ধুদের নেতা আশুতোষ নাথ। আগেরবারের মতো এবারও তাঁর হাত ধরেই শিলখালী উচ্চ বিদ্যালয়ের বন্ধুরা একত্রিত হতে যাচ্ছে। সুদূর পেকুয়া থেকে সবাইকে সংগঠিত করা, কুপন কাটা, উৎসাহ জোগানো—সবখানেই আশুতোষের নিরলস প্রচেষ্টা আমাদের মুগ্ধ করে।
আগামী ৩১ জানুয়ারি এসএসসি ’৯০ ব্যাচের মিলন মেলাকে ঘিরে এই বন্ধুদের অধীর অপেক্ষা বলে দিচ্ছে—এই মিলন শুধু অনুষ্ঠান নয়, এটি হৃদয়ের টান।
সব বন্ধুদের প্রতি অগাধ ভালোবাসা ও অভিনন্দন।🌸🌸
মিলন মেলায় দেখা হবে—বন্ধুত্বের বন্ধনে, স্মৃতির রঙে 🌸🌸
কুপন সংগ্রহের শেষ সময়: ২৫শে জানুয়ারি ২০২৬
16/01/2026
শিলখালী উচ্চ বিদ্যালয়, পেকুয়া— এসএসসি’ ৯০ ব্যাচের গর্বিত ও মেধাবী বন্ধু আশুতোষ নাথ 🌟 বর্তমানে পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পেকুয়া, কক্সবাজার– এর প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একজন আদর্শ শিক্ষকের পাশাপাশি বন্ধু আশুতোষ আমাদের এসএসসি’ ৯০ ব্যাচের জন্য এক অকৃত্রিম ভালোবাসার নাম।
বিশেষভাবে উল্লেখযোগ্য— প্রতিটি মিলন মেলাতেই এই গুণী বন্ধু সুদূর পেকুয়া থেকে শুধু নিজে আসে না, বরং সঙ্গে করে নিয়ে আসে একদল প্রাণবন্ত এসএসসি’ ৯০ ব্যাচের গুণী বন্ধুদের দল। তার এই আন্তরিকতা, দায়িত্ববোধ ও বন্ধুত্বের টান আমাদের প্রতিটি মিলনকে করে তোলে আরও সমৃদ্ধ ও আনন্দময়।
আনন্দের খবর হলো— বন্ধু আশুতোষ নাথ ইতোমধ্যেই নিজের কুপন রেজিস্ট্রেশন সম্পন্ন করার পাশাপাশি তার কাছের আরও কয়েকজন বন্ধুর রেজিস্ট্রেশনও সম্পন্ন করেছে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য।
👉 আসন্ন এসএসসি’ ৯০ ব্যাচের বন্ধু মিলন মেলা মানেই শুধু একটি অনুষ্ঠান নয়— এটি ভালোবাসা, স্মৃতি আর বন্ধুত্বের এক মিলনবিন্দু। আশুতোষ নাথের মতো বন্ধুদের উপস্থিতিতেই এই মিলন মেলা হয়ে ওঠে প্রাণের উৎসব।
চলো, আমরাও সবাই এগিয়ে আসি—
কুপন রেজিস্ট্রেশন সম্পন্ন করি, মিলন মেলাকে করি আরও জমজমাট! 🤝✨
কুপন সংগ্রহের শেষ সময়: ২৫শে জানুয়ারি ২০২৬
15/01/2026
আজকের দিনটি ছিল আমাদের জন্য সত্যিই আনন্দময় ও স্মরণীয়। বন্ধু আরমান, রফিক, মিজান, ইউনুসসহ আমি—বন্ধু আক্তারের Nurul Akter অফিসে সাক্ষাতে যাই। কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বন্ধু ও পুরো গ্রুপের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে আন্তরিক অভিনন্দন জানানো হয়। 🌸🤝
এই আনন্দঘন মুহূর্তের পাশাপাশি আসন্ন এসএসসি ১৯৯০ ব্যাচের বন্ধু মিলন মেলা নিয়ে প্রাণবন্ত আলোচনা ও কুপন রেজিস্ট্রেশনও সম্পন্ন হয়।
বন্ধু নুর আক্তারের অফিস সত্যিই নজরকাড়া— ফ্যাক্টরির পাশে খোলামেলা পরিবেশে গড়ে ওঠা দোতলা ডুপ্লেক্স বিল্ডিং। অফিসে ঢুকলেই বোঝা যায় তার রুচিশীলতা ও আধুনিক দৃষ্টিভঙ্গি। অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা, আধুনিক প্রযুক্তির ছোঁয়া— সবকিছুই হাতের মুঠোয়। সত্যিই বলতে গেলে, বন্ধুর মাথাটা যেন একেবারে সুপার কম্পিউটার! 💡💻
সবকিছু মিলিয়ে বন্ধু আক্তারের সাফল্যে আমরা গর্বিত। তার মতো প্রগতিশীল, মানবিক ও দূরদর্শী বন্ধুর উপস্থিতি আমাদের এসএসসি ’৯০ ব্যাচের মিলন মেলা আয়োজনকে আরও শক্তিশালী ও অনুপ্রাণিত করছে।
👉 বন্ধুরা, মিলন মেলার কুপন রেজিস্ট্রেশন চলছে— সময় থাকতে সবাই যুক্ত হোন, অংশ নিন, আর এই ঐতিহাসিক মিলনকে করুন আরও জমজমাট! 🎉🎊
👉 কুপন সংগ্রহের শেষ সময়: ২৫শে জানুয়ারি ২০২৬
14/01/2026
🌟 বন্ধুত্বের নির্ভরতার নাম— জামশেদ Ashraf Jamshed🌟
কক্সবাজার পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ’৯০ ব্যাচের গর্বিত বন্ধু, কক্সবাজার সদর পৌরসভার ৭নং ওয়ার্ডের বিপুল ভোটে চার চার বারের নির্বাচিত জনপ্রতিনিধি—আমাদের সবার প্রিয় বন্ধু জামশেদ।
খেলাধুলা হোক কিংবা সাংস্কৃতিক অঙ্গন—প্র তিটি ক্ষেত্রেই বন্ধুর প্রাণবন্ত উপস্থিতি, নেতৃত্বগুণ ও নজরকাড়া পারফরম্যান্স আলাদা করে চোখে পড়ে। আড্ডায় বন্ধু যেমন প্রাণ, আয়োজনে তেমনি ভরসা। সামাজিক দায়িত্ববোধ, মানুষের সুখ-দুঃখে নিঃস্বার্থ অংশগ্রহণ, বিপদ-আপদে সবার আগে ছুটে যাওয়ার মানবিক মানসিকতা, সবার সাথে সহজ ও আন্তরিক আচরণ—এই সব গুণের সমন্বয়ই তাকে করে তুলেছে বন্ধুদের কাছে অত্যন্ত প্রিয়, বিশ্বাসযোগ্য এবং সবার আস্থার মানুষ।
কক্সবাজার জেলা এসএসসি বন্ধুদের যে কোনো আয়োজনেই জামশেদ যেন এক অবিচ্ছেদ্য অংশ। বন্ধুর উপস্থিতি, আন্তরিকতা ও সহযোগিতা ছাড়া কোনো প্রোগ্রাম কল্পনাই করা যায় না। আমাদের প্রতিটি আয়োজনে বন্ধু অবদান ছিল অপরিসীম—এবারও তার ব্যতিক্রম নয়।
📅 আগামী ৩১শে জানুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসি ’৯০ ব্যাচের বন্ধু মিলন মেলা—এই বহুল প্রত্যাশিত আয়োজনে সার্বিক সমন্বয়ের প্রধান ভূমিকা পালনকারীদের একজন হচ্ছেন আমাদের এই নির্ভরতার বন্ধু জামশেদ।
🤝 বন্ধুর মতো বন্ধু, নেতার মতো নেতৃত্ব—জামশেদের হাত ধরে এই মিলন মেলা হবে আরও সুশৃঙ্খল, আরও জমজমাট ও আরও স্মরণীয়—এই বিশ্বাস আমাদের সবার।
চলো, সবাই মিলে বন্ধুত্বের এই মহামিলনে যুক্ত হই, মিলন মেলাকে করি প্রাণবন্ত ও সফল। 💙🎉
👉 কুপন সংগ্রহের শেষ সময়: ২৫শে জানুয়ারি ২০২৬
11/01/2026
সুদূর চীন দেশ থেকে আমাদের প্রিয় বন্ধু মোঃ এহসানুল হক রুবেল মিলন মেলায় অংশগ্রহণের জন্য কুপন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন— এ খবরটা সত্যিই রোমাঞ্চকর! 🌏❤️
দেশ–বিদেশের দূরত্ব পেরিয়ে বন্ধুদের টানে ছুটে আসার এই আগ্রহই প্রমাণ করে, আমাদের এসএসসি ১৯৯০ ব্যাচের বন্ধন কতটা গভীর ও অটুট। হাজার মাইল দূর থেকেও হৃদয়ের টানে মিলন মেলায় যুক্ত হওয়া রুবেলের এই উদ্যোগ আমাদের সবার জন্য গর্বের ও অনুপ্রেরণার।
চীন থেকে কক্সবাজার—এই যাত্রা শুধু ভৌগোলিক নয়, বন্ধুত্বের এক অনন্য উদাহরণ।
বন্ধু রুবেলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মিলন মেলা মানেই স্মৃতি, আবেগ আর বন্ধনের উৎসব! 🎉🤝
11/01/2026
আগামী ৩১শে জানুয়ারি ২০২৬— বন্ধুত্ব, স্মৃতি আর আনন্দের এক অনন্য মিলনক্ষণের অপেক্ষায় আমরা সবাই। আমাদের সবার বহু প্রতীক্ষিত এসএসসি ১৯৯০ ব্যাচের বন্ধু মিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে একেবারে স্বপ্নিল পরিবেশে।
নীল আকাশের ছায়াতলে, সাগরের ছন্দময় ঢেউয়ের মুগ্ধতা গায়ে মেখে—খোলামেলা, প্রশস্ত ও নান্দনিকভাবে সাজানো, ফাইভ-স্টার রিভিউপ্রাপ্ত Pacific Beach Lounge Café -Cox's Bazar-এ বসছে স্মৃতি, হাসি আর প্রাণখোলা আড্ডার এই মহা-মিলনমেলা। 🌊✨🤝
দীর্ঘদিনের না-বলা কথা, হারিয়ে যাওয়া দিনের গল্প, বন্ধুত্বের উষ্ণ আলিঙ্গন আর অফুরন্ত আনন্দে ভরপুর— এই মিলন মেলা হবে আমাদের জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। বন্ধুদের উপস্থিতিতেই পূর্ণতা পাবে এই জমজমাট আয়োজন— চলুন, আবার একসাথে হয়ে ফিরি সেই সোনালি দিনে। 🌊✨🤝
কুপন মূল্য ১,২০০/-
কুপন সংগ্রহের শেষ সময়: ২৫শে জানুয়ারি ২০২৬
সুতরাং দেরি না করে আজই কুপন সংগ্রহ করে অংশ নিন এই আনন্দঘন, স্মরণীয় বন্ধু মিলন মেলায়।
কক্সবাজারের বাইরে বিভিন্ন জেলা থেকে আমাদের অনেক প্রিয় বন্ধু ইতোমধ্যে মিলন মেলায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন— এটা আমাদের জন্য ভীষণ আনন্দের খবর। যারা দূরদূরান্ত থেকে এসে এই স্মরণীয় আড্ডায় শরিক হতে চাও, অনুগ্রহ করে আগে থেকেই যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল।
যেসব বন্ধু কক্সবাজারে অবস্থান করতে চান, তাদের জন্য হোটেল বুকিং ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়েও আমরা সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করব, ইনশাআল্লাহ।
চলুন, পরিকল্পনা করে সবাই মিলে এই মিলন মেলাটাকে করি আরও সুন্দর, আরামদায়ক ও স্মরণীয়। 🌊🤝
10/01/2026
আগামী ৩১শে জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের সবার বহু প্রতীক্ষিত এসএসসি ১৯৯০ ব্যাচের বন্ধু মিলন মেলা। 💙
নীল আকাশের ছায়াতলে, সাগরের ছন্দময় ঢেউয়ের মুগ্ধতা উপভোগ করার মতো অপূর্ব পরিবেশে— খোলামেলা, প্রশস্ত ও নান্দনিকভাবে সাজানো ফাইভ- স্টার রিভিউপ্রাপ্ত— Pacific Beach Lounge Café -Cox's Bazar, (43 Between Kolatoli & Sugondha Beach Point, Sea Beach, Cox's Bazar 4700) -এক মনকাড়া আয়োজনের আবহে এই মিলন মেলার আয়োজনটি অনুষ্ঠিত হবে। 🌊🌤️
এই বিশেষ দিনে বন্ধুদের জন্য থাকছে—
🍽️দুই বেলা স্ন্যাকস ও সুস্বাদু লাঞ্চসহ পর্যাপ্ত খাওয়া-দাওয়া,
🎁আকর্ষণীয় র্যাফেল ড্র,
🏏বিনোদনমূলক ও আমাদের উপযোগী খেলাধুলার প্রতিযোগিতা,
🎶মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান,
আর সঙ্গে থাকবে স্মৃতিচারণ, আড্ডা, হাসি, আর অফুরন্ত আনন্দ। বন্ধুত্বের উষ্ণতা, আড্ডা, স্মৃতিচারণ আর আনন্দঘন মুহূর্ত কাটানোর জন্য এর চেয়ে সুন্দর পরিবেশ আর হতে পারে না।
👉কুপন মূল্য ১,২০০/-
👉কুপন সংগ্রহের শেষ সময়: ২৫শে জানুয়ারি ২০২৬
সুতরাং দেরি না করে আজই কুপন সংগ্রহ করে অংশ নিন এই আনন্দঘন, স্মরণীয় বন্ধু মিলন মেলায়।
চলো, একদিনের জন্য হলেও ফিরে যাই বন্ধুত্বের সেই সোনালি দিনে 💙