19/04/2026
PEKUA
পাশে থাকুন সত্যের পথে থাকুন । under the cox's bazar
19/04/2026
13/04/2026
হাম রুবেলা টিকাদান কর্মসূচি
আগামী ২০শে এপ্রিল থেকে শুরু হতে যাওয়া হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে রেজিষ্ট্রেশন পদ্ধতি চালু করা হয়েছে । যাদের বাসায় ৬ মাস থেকে ৫ বছরের নিচের শিশু রয়েছে তারা vaxepi.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন জন্মনিবন্ধন দিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবেন। তবে যাদের জন্মনিবন্ধন নেই তাদের চিন্তার কিছু নেই কারণ এবার রেজিষ্ট্রেশন ছাড়াই টিকা দেওয়া যাবে। তবে রেজিষ্ট্রেশন করে গেলে আপনার একটা বৈধ ডকুমেন্ট থাকলো যা হয়তো পরবর্তীকালে কোন কাজেও লাগতে পারে।
বি.দ্র. :-
১। ৬ মাস থেকে ৫ বছরের নিচের বাচ্চাদের শুধু এই ক্যাম্পেইনে টিকা দেওয়া হবে।
২। উপজেলাগুলোতে ২০ শে এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এবং সিটি কর্পোরেশন এলাকাগুলোতে ২০ শে মে পর্যন্ত ক্যাম্পেইন কর্মসূচি চলবে।
03/04/2026
"চলমান হাম মহামারী—এখনই সর্বোচ্চ সতর্কতার সময়"
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। শিশুদের পাশাপাশি বড়রাও ঝুঁকিতে থাকতে পারেন, বিশেষ করে যারা টিকা নেননি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম।
লক্ষণ:
জ্বর, কাশি, চোখ লাল হওয়া, নাক দিয়ে পানি পড়া এবং পরে শরীরে লাল ফুসকুড়ি দেখা দেওয়া।
করণীয়:
✔️ শিশুদের সময়মতো এমআর (Measles-Rubella) টিকা নিশ্চিত করুন
✔️ আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখুন
✔️ হাঁচি-কাশির সময় মুখ ঢাকুন ও নিয়মিত হাত ধুয়ে ফেলুন
✔️ পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত বিশুদ্ধ পানি গ্রহণ করুন
নিজে সচেতন হোন, পরিবার ও আশপাশের সবাইকে সুরক্ষিত রাখুন।
31/03/2026
গণবিজ্ঞপ্তি: কক্সবাজার জেলায় সকল প্রকার ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ
14/03/2026
সুপ্রিয় কক্সবাজারবাসী,
আসসালামু আলাইকুম।
সম্মানিত নাগরিকদের সুবিধার্থে “অনলাইন জিডি প্ল্যাটফর্মে সকল ধরনের জিডি” সেবা চালু রয়েছে। ঘরে বসেই খুব সহজে অনলাইন জিডি করতে পারবেন—থানায় যাওয়ার প্রয়োজন নেই।
কক্সবাজার জেলার সম্মানিত নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করেই অনলাইনে জিডি (General Diary) করা সম্ভব। ফলে ছোটখাটো প্রয়োজনে থানায় উপস্থিত হওয়ার ঝামেলা ছাড়াই দ্রুত এই সেবা গ্রহণ করা যাবে।
জেলা পুলিশ, কক্সবাজার ।
03/09/2025
স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
(এডমিন)
01/08/2025
***বিশেষ সতর্কতামূলক পোস্ট***
অনলাইনে ডিজিটাল প্রতারণা— সাবধান হোন !!!
😎 বর্তমানে ফেসবুক, ম্যাসেঞ্জার, ই-মেইল, ইউটিউব,ইমু, WhatsApp, টেলিগ্রাফ এ মোবাইল কল বা SMS–এর মাধ্যমে বিভিন্ন লোভনীয় অফার বা পুরস্কারের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা করছে।
🫣 প্রতারকরা নিজেদের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিদেশ ফেরত আত্মীয়, ধর্নাঢ্য ব্যবসায়ীদের ছবি ও পরিচয় দিয়ে বিভিন্ন কৌশলে বা প্রলোভনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে টার্গেট করে বিশ্বাস অর্জন করছে।
🕵️♂️ ফিশিং (Phishing) ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মানুষের ব্যক্তিগত তথ্য নিয়ে মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট) অথবা ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে।
⚠️ সতর্ক থাকুন — সচেতন হোন:
🤭 অচেনা নম্বর বা লিংকে ক্লিক করবেন না।
🤭 আপনার জাতীয় পরিচয়পত্র, ওটিপি, পাসওয়ার্ড বা পিন কেউ চাইলে কখনোই দিবেন না।
🤭 লোভনীয় পুরস্কার, লটারির প্রলোভনে ক্লিক বা টাকা পাঠাবেন না।
🤭 আইনশৃঙ্খলা বাহিনীর নাম ভাঙিয়ে কেউ টাকা দাবি করলে নিকটস্থ থানায় জানান।
🤭 নিকট আত্মীয় কারো অসুস্থতা জানিয়ে টাকা চাইলে তাকে বা তার পরিচিতদের ফোন করে কনফার্ম হন।
👍 নিজে সচেতন হোন, পরিবার ও পরিচিতদের সতর্ক করুন। এই পোস্টটি জনস্বার্থে শেয়ার করুন।
15/07/2025
'জুলাই শহিদ দিবস' উপলক্ষে আগামী ১৬ জুলাই, বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন সংক্রান্ত গেজেট
01/07/2025
কক্সবাজার স্টেশন হতে আন্তঃনগর ও মেইল ট্রেনের বিভিন্ন শ্রেণির যাত্রী ভাড়ার তালিকা।
13/06/2025
সূর্যের মতো তুমিও এসো.......
জীবনের অন্ধকার ভেঙে..💞
বৃষ্টিস্নাত কলেজ মাঠ,পেকুয়া
19/05/2025
🗣️ ১০০%
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Pekua
Cox's Bazar
4770
