20/08/2023
ইন্টারঅ্যাক্টিভ থিয়েটার কার্যক্রমের মাধ্যমে খুব সহজে কমিউনিটিতে জনসচেতনতামূলক তথ্য প্রচার করা সম্ভব হয়। ‘দুর্নিবার’ প্রকল্প বাল্যবিয়ে নিয়ে সমাজে প্রচলিত কারণ, ধ্যান-ধারণা এবং বাল্যবিয়ে প্রতিরোধে পরিবারের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেছে তাদের ইন্টারঅ্যাক্টিভ থিয়েটার কার্যক্রমের মাধ্যমে।
নাটক শেষে দর্শকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে তাদের কাছ থেকেই নিজ নিজ কমিউনিটিতে বাল্যবিয়ে প্রতিরোধের উপায়গুলো জেনে নেয়া হয়। উপস্থিত সকল দর্শক একইসাথে বাল্যবিয়ে প্রতিরোধের শপথ নেন।
16/08/2023
সঠিক সময়ে জন্মনিবন্ধন করা বাল্যবিয়েকে উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে পারে। আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সরকার কর্তৃক স্থাপিত ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো (ইউডিসি)। যেকোন টেকনিক্যাল সহায়তার ক্ষেত্রে ইউডিসি উদ্যোক্তাবৃন্দই তৃণমূল পর্যায়ের বাসিন্দাদের প্রধান আস্থার জায়গা। তাই সন্তান জন্মের পর সময়মত জন্মনিবন্ধন করার উপকারিতা এবং ভুয়া/নকল জন্মনিবন্ধনকরণের পরিণতি সম্পর্কে সচেতন করে তুলতে ইউডিসি উদ্যোক্তারা কিভাবে কার্যকরী অবদান রাখতে পারে- এর উপর ভিত্তি করে কক্সবাজারে একটি দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। ‘দুর্নিবার’ প্রকল্পের কর্মকাণ্ড ইউডিসির মাধ্যমে আরও সুদূরপ্রসারী করে তোলাও ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
16/08/2023
সমাজে নারী-পুরুষের মাঝে বিদ্যমান বৈষম্য দূর করতে এবং বাল্যবিয়ে প্রতিরোধে কিশোর এবং তরুণ সমাজ অন্যতম ভুমিকা পালন করতে পারে। কক্সবাজারের কিশোরদের মাঝে এই ধারণা ছড়িয়ে দিতে ‘দুর্নিবার’ প্রকল্প স্কুলভিত্তিক ‘জেন্ডার সেন্সিটাইজেশন’ সেশন চালিয়ে যাচ্ছে।