উপজেলা প্রশাসন, মহেশখালী

উপজেলা প্রশাসন, মহেশখালী

Share

You more information this page

Photos from উপজেলা প্রশাসন, মহেশখালী's post 01/06/2026

অদ্য ০১/০৬/২০২৬ খ্রি. তারিখে রাত ৯:৩০ ঘটিকায় মহেশখালী উপজেলার কুতুবজোম নয়াপাড়া ৪ নং ওয়ার্ডে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আবু জাফর মজুমদার। অভিযান পরিচালনাকালে মেহেদী হাসান(২৬) এক যুবককে ০৪(চার) পিস ইয়াবা সেবনরত অবস্থায় ইয়াবা ও মাদকসামগ্রী সহ পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ১০,০০০ টাকা(দশ হাজার টাকা) অর্থদণ্ড এবং ০১(এক) বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে মহেশখালী উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Photos from উপজেলা প্রশাসন, মহেশখালী's post 25/05/2026

অদ্য ২৫/০৫/২০২৬ খ্রি. তারিখে বিকাল ৩:৩০ ঘটিকায় মহেশখালী পৌরসভার গুলশান রোড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আবু জাফর মজুমদার। অভিযান পরিচালনাকালে শফি আলম(২৭) এক যুবককে ০৩(তিন) পিস ইয়াবা ও গাজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ০৬(ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে মহেশখালী উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Photos from উপজেলা প্রশাসন, মহেশখালী's post 23/05/2026

অদ্য ২৩/০৫/২০২৬ খ্রি. তারিখে বিকাল ৪:০০ ঘটিকায় মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার এলাকায় বিভিন্ন ফার্মেসীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আবু জাফর মজুমদার। এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তর, কক্সবাজারের জেলা কর্মকর্তা জনাব কাজী মোহাম্মদ ফরহাদ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে বিভিন্ন ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ঔষধ, ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ বিক্রয়ের অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় ০৩(তিন) টি ফার্মেসীতে সর্বমোট ৮৫,০০০/-(পচাশি হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে মহেশখালী উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Photos from উপজেলা প্রশাসন, মহেশখালী's post 23/05/2026

অদ্য ২৩/০৫/২০২৬ খ্রি. তারিখে বিকাল ৪:০০ ঘটিকায় মহেশখালী পৌরসভার ৩ নং ওয়ার্ড দক্ষিণ পুটিবিলা, দাসী-মাঝির পাড়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আবু জাফর মজুমদার। অভিযান পরিচালনাকালে এক যুবককে ০২(দুই) পিস ইয়াবা, গাজা ও চোলাই মদ সেবনরত অবস্থায় পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ০৬(ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে মহেশখালী উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Photos from উপজেলা প্রশাসন, মহেশখালী's post 21/05/2026

আজ উপজেলা আইন-আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মাননীয় সংসদ সদস্য, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) এবং সভাপতিত্ব করেন জনাব ইমরান মাহমুদ ডালিম, উপজেলা নির্বাহী অফিসার, মহেশখালী, কক্সবাজার।

Photos from উপজেলা প্রশাসন, মহেশখালী's post 21/05/2026

আজ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মাননীয় সংসদ সদস্য, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) এবং সভাপতিত্ব করেন জনাব ইমরান মাহমুদ ডালিম, প্রশাসক, উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসার, মহেশখালী, কক্সবাজার।

Photos from উপজেলা প্রশাসন, মহেশখালী's post 20/05/2026

আজ উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মাননীয় সংসদ সদস্য, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) এবং সভাপতিত্ব করেন জনাব ইমরান মাহমুদ ডালিম, উপজেলা নির্বাহী অফিসার, মহেশখালী, কক্সবাজার। এসময় এনজিও সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।

Photos from উপজেলা প্রশাসন, মহেশখালী's post 20/05/2026

আজ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শোভাযাত্রা এবং ফায়ার স্টেশন পরিদর্শন করেন জনাব ইমরান মাহমুদ ডালিম, উপজেলা নির্বাহী অফিসার, মহেশখালী, কক্সবাজার। এসময় উপস্থিত ছিলেন জনাব রাম প্রসাদ দাশ, স্টেশন অফিসার, মহেশখালী, কক্সবাজার।

Photos from উপজেলা প্রশাসন, মহেশখালী's post 19/05/2026

"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে
আজ ১৯ মে, ২০২৬ খ্রি. তারিখ মহেশখালী উপজেলায় 'ভূমিসেবা মেলা ২০২৬' এর উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা ভূমি অফিস, মহেশখালী এর আয়োজনে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক, উপজেলা সাব-রেজিস্ট্রার জনাব আব্দুল্লাহ আল মামুন, মহেশখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) জনাব প্রতুল কুমার শীল। আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জনাব মো: আবু জাফর মজুমদার এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান-মাহমুদ-ডালিম।
সকাল ৯ টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় এবং ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানটি উপজেলা পরিষদ হলরুমে সরাসরি সম্প্রচার করা হয়।
আজ ১৯ মে ২০২৬ থেকে তিনদিন ব্যাপী "ভূমিসেবা মেলা ২০২৬" উপলক্ষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভূমিসেবা প্রদানের জন্য বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে। মেলায় উপস্থিত হয়ে সেবাপ্রার্থীরা ভূমি উন্নয়ন কর প্রদান, মিউটেশন আবেদনসহ অন্যান্য ভূমি সেবা অনলাইনের মাধ্যমে সহজেই গ্রহণ করতে পারবেন।

Photos from উপজেলা প্রশাসন, মহেশখালী's post 18/05/2026

অদ্য ১৮/০৫/২০২৬ খ্রি. তারিখে রাত ১০:৩০ ঘটিকায় মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা চালিয়াতলী বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আবু জাফর মজুমদার। অভিযান পরিচালনাকালে এক যুবককে ০৫(পাঁচ) পিস ইয়াবা ও গাজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ০২(দুই) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে মহেশখালী উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Want your business to be the top-listed Government Service in Cox's Bazar?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Upazila Parishad, Moheskhali
Cox's Bazar
4710