14 Armed Police Battalion

14 Armed Police Battalion

Share

It is a specialized unit of Bangladesh Police Force.

It is located in Ukhia Upazila of Cox's Bazar District.
14 Armed Police Battalions are currently engaged in the security work of the Rohingyas.

Photos from 14 Armed Police Battalion's post 26/03/2026

🇧🇩 মুক্তিযুদ্ধের লাখো মহান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা 🇧🇩

অদ্য ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ১৪ এপিবিএন, উখিয়া, কক্সবাজার-এর পক্ষ থেকে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জনাব মোহাম্মদ সিরাজ আমীন, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মহোদয়ের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করেন জনাব মৃত্যুঞ্জয় দে সজল, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার, মধুরছড়া পুলিশ ক্যাম্প।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ক্যাম্পের অপারেশন অফিসারবৃন্দ ও অন্যান্য পুলিশ সদস্যরা।

মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। 🌹

12/03/2026

*১৩,৩০০ পিস ইয়াবাসহ ৪ রোহিঙ্গা গ্রেফতার*

ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১৩,৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে।

অদ্য ১২ মার্চ ২০২৬ খ্রি. তারিখে ১৪:১০ ঘটিকার সময় জনাব মোহাম্মদ সিরাজ আমীন, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), ১৪ এপিবিএন, উখিয়া, কক্সবাজার এর দিক-নির্দেশনায় বালুরমাঠ পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জনাব সৈয়দ মামুন মোস্তফা, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার এর তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই(নিঃ)/১৪০২৫ মোঃ ইয়ামিন সুমন, এএসআই(নিঃ)/১৪১০২ মোঃ আব্দুর রহমান, এএসআই(নিঃ)/১৪১০৫ মোঃ রাসেল রানা ও সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।

অভিযানটি বালুরমাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-২/ওয়েস্ট, ব্লক ডি/৪, কুতুপালং, উখিয়া, কক্সবাজার এলাকায় পরিচালিত হয়। সেখানে রোহিঙ্গা মোঃ তাহের (৫০) এর শেডে তল্লাশি চালিয়ে তার পরিবারসহ মোট ৪ জনকে আটক করা হয়।

তল্লাশিকালে তাদের দেহ ও পরিহিত কাপড় থেকে মোট ২৭ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রতি প্যাকেটে ৫০০ পিস করে এবং একটি প্যাকেটে ৩০০ পিসসহ সর্বমোট ১৩,৩০০ (তেরো হাজার তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

*গ্রেফতারকৃতরা হলেন:*
১।মোঃ তাহের (৫০)
২।হাসিনা (৪০)
৩।মোঃ ওমর (২৩)
৪।উম্মে সালমা (১৯)

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৩৯,৯০,০০০ (উনচল্লিশ লক্ষ নব্বই হাজার) টাকা।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের উদ্ধারকৃত ইয়াবাসহ বালুরমাঠ পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

05/03/2026

বিষয়ঃ ১,০৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন রোহিঙ্গাকে গ্রেফতার করে উখিয়া থানায় হস্তান্তর প্রসঙ্গে।

০৪/০৩/২০২৬ খ্রিঃ আনুমানিক রাত ২২:৩০ ঘটিকার সময় কুতুপালং ক্যাম্পের আওতাধীন সি-ব্লকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের এসআই(নিঃ)/১৪০৪৩ মোঃ আব্দুল হামিদ ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে নুর ইসলাম (২৯), পিতা-নুরুল হক, মাতা-আবেদা খাতুন, এমআরসি-৬১০৭৮, ব্লক-ই, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার এর টাওজারের বাম পকেট হতে ১,০৫০ (এক হাজার পঞ্চাশ পিস) ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে গ্রেফতার করে কুতুপালং পুলিশ ক্যাম্প হেফাজতে নিয়ে আসেন। পরবর্তীতে কুতুপালং পুলিশ ক্যাম্পের সাধারণ ডায়েরি নং-১০১, তারিখ-০৪/০৩/২০২৬ খ্রিঃ মূলে উখিয়া থানায় প্রেরণ করেন।

Photos from 14 Armed Police Battalion's post 03/03/2026

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, উখিয়া কক্সবাজার।

মাসিক কল্যাণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার বিবরণ।

মাসঃ ফেব্রুয়ারী/২০২৬ খ্রিঃ
তারিখঃ ০৩/০৩/২০২৬ খ্রিঃ
সময়সঃ বিকাল ১৭.০০ ঘটিকা

অদ্য ০৩/০৩/২০২৬ খ্রিঃ বিকাল ১৭.০০ ঘটিকায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তরে গত জানুয়ারি /২০২৬ খ্রিঃ মাসের মাসিক কল্যাণ সভায় অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব মোহাম্মদ সিরাজ আমীন মহোদয় সভাপতিত্ব করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। শুরুতে গত মাসের কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যা ও দাবিদাওয়ার সমাধানকল্পে গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন জনাব মৃত্যুঞ্জয় দে সজল, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার, মধুরছড়া পুলিশ ক্যাম্প।

সভাপতি মহোদয় বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যা মনোযোগসহকারে শোনেন এবং বেশ কিছু বিষয়ের ওপর তাৎক্ষণিক নির্দেশনা ও সমাধান প্রদান করেন। সকল পুলিশ সদস্যদেরকে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন এবং মাদক ও যেকোনো ধরনের দুর্নীতি থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশ প্রদান করেন।

মাসিক কল্যান সভা শেষে অধিনায়কের মহোদয়ের পক্ষ হতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতারি মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সকল ক্যাম্প কমান্ডারগণ, অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

Photos from 14 Armed Police Battalion's post 21/02/2026

*মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষ্যে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন*

২১শে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষ্যে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মহান একুশের প্রথম প্রহরে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জনাব মোহাম্মদ সিরাজ আমীন, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, উখিয়া, কক্সবাজার মহোদয়ের পক্ষ হতে।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তয়াছির জাহান বাবু, পিপিএম (বিকিউএম), অতিরিক্ত পুলিশ সুপার; সকল ক্যাম্পের অপারেশন অফিসার, বিএন সদর দপ্তরের এ্যাডজুটেন্ট, অন্যান্য অফিসারবৃন্দ ও ফোর্স সদস্যগণ।

ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

Photos from 14 Armed Police Battalion's post 08/02/2026

*ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ খ্রিঃ উপলক্ষে বিশেষ ব্রিফিং*

অদ্য ০৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখ বিকাল ১৬.০০ ঘটিকায় ১৪ এপিবিএন-এর অধিনায়কের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ খ্রিঃ উপলক্ষে একটি বিশেষ ব্রিফিং সভার আয়োজন করা হয়।
উক্ত ব্রিফিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *জনাব মোহাম্মদ সিরাজ আমীন, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), ১৪ এপিবিএন, উখিয়া, কক্সবাজার।* সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তয়াছির জাহান বাবু, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম), ১৪ এপিবিএন, উখিয়া, কক্সবাজার।

*এছাড়াও ব্রিফিং সভায় উপস্থিত ছিলেন—*
* জনাব মৃত্যুঞ্জয় দে সজল, অতিরিক্ত পুলিশ সুপার, বিপিএম, ক্যাম্প কমান্ডার, মধুরছড়া পুলিশ ক্যাম্প
* জনাব সৈয়দ মামুন মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার, বিপিএম, ক্যাম্প কমান্ডার, নৌকারমাঠ পুলিশ ক্যাম্প
* জনাব মোঃ আবু হানিফা, সহকারী পুলিশ সুপার, ক্যাম্প কমান্ডার, ওয়ালাপালং পুলিশ ক্যাম্প
এছাড়া অত্র ব্যাটালিয়নের সকল ক্যাম্পের অপারেশন অফিসার ও নির্বাচনে অংশগ্রহণকারী ফোর্সগণ উক্ত ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন।

ব্রিফিং সভায় অধিনায়ক মহোদয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে নির্বাচনি ফোর্স মোতায়েন সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। তিনি এপিবিএন হতে দেশের বিভিন্ন জেলায় ডিউটিতে মোতায়েনকৃত ফোর্সদের দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন।

অধিনায়ক মহোদয় বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের প্রস্তুতি, পেশাদারিত্ব ও নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন সময়ে বাংলাদেশ পুলিশ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জনগণের জানমাল রক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য এবং সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে।

পরিশেষে অধিনায়ক মহোদয় এপিবিএন হতে বিভিন্ন জেলায় মোতায়েনকৃত সকল পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। *তিনি ব্রিফিংয়ে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ব্রিফিং অনুষ্ঠান সমাপ্ত করেন ।

31/01/2026

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন বাঙ্গালী'কে গ্রেফতার পূর্বক উখিয়া থানায় প্রেরণ প্রসঙ্গে।

৩০/০১/২০২৬ খ্রিঃ তারিখ রাত ২০:৩৫ ঘটিকার সময় ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে জনাব মোহাম্মদ সিরাজ আমীন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ১৪ এপিবিএন উখিয়া কক্সবাজার মহোদয় এর দিক-নির্দেশনায় নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জনাব সৈয়দ মামুন মোস্তফা, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার এর সার্বিক তত্তাবধানে অত্র ক্যাম্পের এসআই (নিঃ)/১৪০০৮ মোঃ নুরুল ইসলাম মজুমদার ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প-০৭ এফ/৫ ব্লকের তিন মুখা পানির টাংকির পাশে রাস্তার উপর হতে বাঙ্গালী আব্দুস শুক্কুর (৪৫), পিতা-দিল মুহাম্মদ, মাতা-ছলিমা খাতুন, সাং-দক্ষিন মৌলভী কাটা, ওয়ার্ড নং-০৯, পোস্ট-গর্জনিয়া, ইউনিয়ন-কচ্ছপিয়া, থানা-রামু ,জেলা-কক্সবাজার এর দেহ তল্লাশী করাকালে তার ডান হাতে থাকা সাদা পলিথিনের শপিং ব্যাগের ভিতরে রক্ষিত কালো পলিথিনে সাদা কসটেপ দ্বারা পেচানো রক্ষিত ৪,৪০০ (চার হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করে ক্যাম্প হেফাজতে নিয়ে আসা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে জব্দকৃত আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে উখিয়া থানার মামলা নং-৬০,তারিখ-৩১/০১/২০২৬ খ্রি: এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা রুজু করা হয়।

Photos from 14 Armed Police Battalion's post 29/01/2026

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন

মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভার বিবরণ

মাসঃ জানুয়ারী/২০২৬ খ্রিঃ
তারিখঃ ২৯/০১/২০২৬ খ্রিঃ
সময়সঃ বিকাল ১৫.০০ ঘটিকা

অদ্য ২৯/০১/২০২৬ খ্রিঃ বিকাল ১৫.০০ ঘটিকায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তরে গত ডিসেম্বর/২০২৫ খ্রিঃ মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব মোহাম্মদ সিরাজ আমীন মহোদয় সভাপতিত্ব করেন।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। শুরুতে গত মাসের কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যা ও দাবিদাওয়ার সমাধানকল্পে গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন জনাব মৃত্যুঞ্জয় দে সজল, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার, মধুরছড়া পুলিশ ক্যাম্প।

সভাপতি মহোদয় বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যা মনোযোগসহকারে শোনেন এবং বেশ কিছু বিষয়ের ওপর তাৎক্ষণিক নির্দেশনা ও সমাধান প্রদান করেন। পাশাপাশি মাদক ও অস্ত্র উদ্ধারসহ অন্যান্য আভিযানিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। সকল পুলিশ সদস্যদেরকে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন এবং মাদক ও যেকোনো ধরনের দুর্নীতি থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশ প্রদান করেন। এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে রোহিঙ্গা ক্যাম্পসমূহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোহিঙ্গারা ক্যাম্পের বাহিরে গিয়ে ভাড়াটিয়া জনবল হিসাবে যেন কোন সভা-সমাবেশ এ অংশগ্রহণ করতে না পরে সে লক্ষ্যে ক্যাম্পের সকল চেকপোস্টগুলোতে কঠোর নজরদারী বৃদ্ধি করার জন্য সকল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এবং অপারেশন স্যারদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

অধিনায়ক মহোদয়ের পক্ষ থেকে অত্র ইউনিটের ০১জন পুলিশ সদস্যকে চিকিৎসা বাবদ আর্থিক সহযোগিতা প্রদান করেন।

সভায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সকল ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ, অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

Photos from 14 Armed Police Battalion's post 16/12/2025

মহান বিজয় দিবস ২০২৫ খ্রিঃ উপলক্ষে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি ।

১৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিঃ মহান বিজয় দিবস, বাঙ্গালি জাতির গৌরবের দিন, বিজয়ের এই দিনে শহীদ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা’সহ যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। লাল ও সবুজের পতাকা তাদের এই মহান ত্যাগ’কে শ্রদ্ধাবনত চিত্তে স্মরন করে কক্সবাজার জেলার উখিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে জনাব মোহাম্মদ সিরাজ আমীন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) ১৪ এপিবিএন এর পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন অত্র ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তয়াছির জাহান বাবু, পিপিএম (বিকিউএম), ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের কমান্ডার সহাকারী পুলিশ সুপার জনাব আবু হানিফা সহ সকল ক্যাম্পের অপারেশন অফিসার ও ফোর্সগন।

07/12/2025

**রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন রোহিঙ্গা গ্রেফতার প্রসঙ্গে**

অদ্য ০৭ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ, বেলা ১৬:০০ ঘটিকা হতে ১৭:০০ ঘটিকা পর্যন্ত জনাব মোহাম্মদ সিরাজ আমিন, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), ১৪ এপিবিএন এর দিকনির্দেশনায় রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট ও ক্যাম্প-১ ওয়েস্ট এর বিভিন্ন সাব-ব্লকে ১৪ এপিবিএন পুলিশ, র‍্যাব ও জেলা পুলিশের সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে রোহিঙ্গা হোসেন আলী (২৮) এর মুদি দোকানের সামনে থেকে নিম্নলিখিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়—
১।*মোঃ মোজাম্মেল (২৫)*
* পিতা— নুর আলম
* এফসিএন— ১৫৫৫৭৭
* ঠিকানা— ব্লক-ডি/৩, ক্যাম্প-১ ইস্ট
২।*মোঃ আরাফাত (২৩)*
* পিতা— মোঃ আমিন
* এফসিএন— ১৫৫৬১৮
* ঠিকানা— ব্লক-ডি/৫, ক্যাম্প-১ ইস্ট
৩।*আজমল হোসেন (৩০)*
* পিতা— মোঃ আমিন
* এফসিএন— ৬৫২৩৫০
* ঠিকানা— ব্লক-ডি/৫, ক্যাম্প-১ ইস্ট
* থানা— উখিয়া, জেলা— কক্সবাজার
তাদের হেফাজত থেকে *১৬০০ (এক হাজার ছয়শত) পিস* ইয়াবা ট্যাবলেট (নীল-রঙের জিপার পলিব্যাগসহ মোট ওজন ১৫০ গ্রাম), যার অবৈধ বাজার মূল্য = ২৫০×১৬০০ = *৪,০০,০০০ (চার লক্ষ) টাকা* উদ্ধার করা হয়।

এছাড়াও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি পুরাতন সচল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১টি পুরাতন সচল বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। পরর্তীতে গ্রেফতারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Photos from 14 Armed Police Battalion's post 30/11/2025

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন
মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভার বিবরণ
মাসঃ অক্টোবর/২০২৫ খ্রিঃ
তারিখঃ ৩০ নভেম্বর ২০২৫ খ্রিঃ
সময়সঃ বিকাল ১৫.০০ ঘটিকা

অদ্য ৩০/১১/২০২৫ খ্রিঃ বিকাল ১৫.০০ ঘটিকায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অক্টোবর/২০২৫ খ্রিঃ মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব মোহাম্মদ সিরাজ আমীন মহোদয় সভাপতিত্ব করেন।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে গত মাসের কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যা ও দাবিদাওয়ার সমাধানকল্পে গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন জনাব মৃত্যুঞ্জয় দে সজল, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার, মধুরছড়া পুলিশ ক্যাম্প।

সভাপতি মহোদয় বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যা মনোযোগসহকারে শোনেন এবং বেশ কিছু বিষয়ের ওপর তাৎক্ষণিক নির্দেশনা ও সমাধান প্রদান করেন। পাশাপাশি মাদক ও অস্ত্র উদ্ধারসহ অন্যান্য আভিযানিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সকল সদস্যকে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন এবং মাদক ও যেকোনো ধরনের দুর্নীতি থেকে সম্পূর্ণ দূরে থাকার নির্দেশ প্রদান করেন।

অধিনায়ক মহোদয়ের পক্ষ থেকে অক্টোবর/২০২৫ খ্রিঃ মাসে মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান করা হয়, যা উপস্থিত সদস্যদের মনোবল বৃদ্ধি করে।

সভায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সকল ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ, অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

Photos from 14 Armed Police Battalion's post 26/11/2025

জনাব মোঃ আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজিপি, এপিবিএন হেডকোয়াটার্স, বাংলাদেশ পুলিশ মহোদয়ের ১৪ এপিবিএন-এর আওতাধীন ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প পরিদর্শন করা প্রসঙ্গে।
অদ্য ২৬ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার বেলা ১৫:৪০ ঘটিকার সময় জনাব মোঃ আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজিপি, এপিবিএন হেডকোয়াটার্স, বাংলাদেশ পুলিশ মহোদয় ১৪ এপিবিএন, উখিয়া, কক্সবাজার-এর আওতাধীন ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প পরিদর্শন করার জন্য আগমন করেন।
এ সময় তাঁর সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত কর্মকর্তা মহোদয় গনের নামঃ-
• জনাব প্রলয় চিসিম, ডিআইজি (এফডিএমএন), কক্সবাজার
• জনাব মোহাম্মদ সিরাজ আমিন, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) ১৪ এপিবিএন, উখিয়া, কক্সবাজার
• জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত অধিনায়ক), ৮ এপিবিএন, উখিয়া, কক্সবাজার
• জনাব মোহাম্মদ মতিয়ার রহমান, পুলিশ সুপার (পিবিআই), কক্সবাজার
• জনাব আব্দুর রব, সিআইসি ও ক্যাম্প ইনচার্জ, ক্যাম্প-০৫
• জনাব তয়াসির জাহান বাবু, বিকিউএম, অতিরিক্ত পুলিশ সুপার, ১৪ এপিবিএন, উখিয়া, কক্সবাজার।
• জনাব মৃত্যুঞ্জয় সজল, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার, মধুরছড়া পুলিশ ক্যাম্প
এ ছাড়াও ১৪ এপিবিএনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনের বিস্তারিত বিবরণঃ
(১৬:০০–১৬:৫০ ঘটিকা):
জনাব মোঃ আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজিপি, এপিবিএন হেডকোয়াটার্স মহোদয় ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করেন। পরবর্তীতে ১৪ এপিবিএন ও ৮ এপিবিএন এর বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের হেডমাঝি, সাব মাঝি, ইমাম, অন্যান্য গণ্যমান্য রোহিঙ্গা ও সাধারণ রোহিঙ্গাদের সাথে মতবিনিময় করেন এবং তাদের সকল সুবিধা ও অসুবিধার কথা শোনেন এবং বিভিন্ন রকম দিকনির্দেশনা দেন। রোহিঙ্গাদের সাথে মতবিনিময় সভা শেষে ১৭:২০–১৮:০০ ঘটিকা পর্যন্ত ৮ এপিবিএন ও ১৪ এপিবিএনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেন। পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে ১৮:১০ ঘটিকায় জনাব মোঃ আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজিপি, এপিবিএন হেডকোয়াটার্স মহোদয় ক্যাম্প এলাকা ত্যাগ করেন। পরিদর্শনকালীন সময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি। ১৪ এপিবিএন-এর ভেন্যু প্রটেকশন ডিউটি ও মোবাইল টহল দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করে নিরাপত্তা নিশ্চিত করেছে।

Want your business to be the top-listed Government Service in Cox's Bazar?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


উখিয়া, কক্সবাজার
Cox's Bazar