07/07/2024
( #আমরা_জৈব_উপাদানের_ব্যবহার ও
#প্রাকৃতিক_পরিবেশ_সুরক্ষা_সচেতনতা নিয়ে কাজ করি। তাই এই পোস্ট )।
প্ল্যাস্টিক যেকোন অবস্থায়ই অপচনশীন এবং যা কিনা পরিবেশের পক্ষে ভয়াবহ ক্ষতিকর। ঠিক এ জন্যেই, প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরী।
প্লাস্টিকের ব্যাগের বিকল্প একটা নতুন পথ দেখাল ভারতের, গুজরাট প্রদেশের ভাদদোরা অঞ্চলের ফরেস্ট ডিপার্টমেন্ট।
তারা গাছের চারা প্ল্যাস্টিকের প্যাকেটে বিক্রি না করে বরং পানি খাবার পর ফেলে দেয়া ডাবের খোলার মধ্যে রেখে গাছের চারা বিক্রি করছে!
আমরাও অনায়সে এই পদ্ধতি অবলম্বন করতে পারি আর পরিবেশ সচেতনতায় রাখতে পারি ছোট কিন্তু কার্যকরী ভুমিকা।
যারা নার্সারী ব্যবসায় আছেন তারা এই পন্থা ব্যবহার করে নিজের ব্র্যান্ডিং করতে পারেন এবং নিজেকে ভিন্ন হিসাবে উপস্থাপন করতে পারেন।
(সংগৃহীত)
03/07/2024
গাছের মূল্য! 🥰🥰
#গাছ_লাগাই_পরিবেশ_বাচাই
👉👉 #প্যারাবন 👈👈 সংরক্ষণ করি। 🤝🤝
18/05/2023
#প্রতিবেশ_সচেতনতা
২০২১ থেকে ২০২৩, এই দু'বছরে সেন্ট মার্টিনের যে পরিবর্তন দেখেছি তাতে নিঃসন্দেহে বলা যায় যে এক সময় আমাদেরকেই বলতে হবে "আমাদের একটা সেন্ট মার্টিন ছিল"। নারিকেল জিঞ্জিরায় এখন আর নারকেল হয়না। এমন সিডর আর মোখা খেয়ে দেওয়ার আগে প্রাকৃতিক প্রবাল দ্বীপটারে আমরাই খেয়ে দিছি।
দ্বীপের হাজারো সবাক মানুষের আগে নিশ্চুপ প্রবালগুলার আর্তনাদ কানে নেন। এইবার বেঁচে ফিরলে আবারো গিলে খাওয়ার আগে চিকিৎসা করান নারিকেল জিঞ্জিরার। আমাদের এসি লাক্সারিয়াস রিসোর্টের দরকার নাই। দরকার নারিকেল বাগান, প্রবাল ভরা সৈকত আর বাতাসে দোল খাওয়া কেয়ার অরন্য।
কপি পেস্ট
23/04/2023
( #প্রতিবেশ_সচেতনতামূলক পোস্ট)
★★ #গাছ_লাগাই, #পরিবেশ_বাঁচাই ★★
★★ #প্যারাবন_রক্ষা_করি #ম্যানগ্রোভ_লাগাই★★
বিজ্ঞাপনটার কথা কি আপনাদের মনে আছে ?
কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা এবং খ্যাতিমান অভিনেতা আবুল খায়ের অভিনীত একটা বিজ্ঞাপন শৈশবে বিটিভিতে প্রায়ই দেখতাম। যতদূর মনে পড়ে, কবিরাজ আবুল খায়ের গ্রামের একটি জায়গায় লোকজন জড়ো করে বলতে থাকেন-
“আল্লাহর দান এই গাছ। যারা চিনতে পারে, তারা নিজেই নিজের চিকিৎসা করতে পারে, আর যারা চিনতে পারে না তাদের জন্য আছি আমি। আমি কবিরাজ। গাছ নিয়ে আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন।”
কবিরাজ – “গাছ আমাদের কি কামে লাগে?”
জনতা — “গাছ আমাগো অনেক কামে লাগে।”
কবিরাজ –“যেমন?”
জনতা –“গাছ আমাদের নানা রকম ফল দেয়।”
কবিরাজ — “আর?”
জনতা — “গাছ আমাদের ছায়া দেয়।”
কবিরাজ — “আর?’
জনতা — “লাকড়ি দেয়, চুলা জ্বালাই।”
কবিরাজ – “আর?”
জনতা — “কাঠ দিয়া খাট পালঙ্ক বানাই।”
কবিরাজ — “হের লাইগা-বেবাক গাছ কাইটা ফালাইতাসে। কিন্তু আসল কথাটা কেউ কইলেন না। দমের কথা ! প্রতিটা নিঃশ্বাসের লগে আমরা যে অক্সিজেন নেই, সেটা কে দেয়?”
“ভাইসব… একেকটা গাছ একেকটা অক্সিজেনের ফ্যাক্টরি। আর দেয় ওষুধ যা আমি আপনাগো পৌঁছাইয়া দেই। সব গাছ কাইটা ফালাইতাসে। আমি ঔষধ বানামু কি দিয়া?”
বৃক্ষ মালিক — “কি গো কবিরাজ, কি খোঁজতাসেন?”
কবিরাজ — “আইচ্চা, এইখানে একটা অর্জুন গাছ আছিলো না?”
বৃক্ষ মালিক — “আছিলো, কাইট্টা ফালাইছি।”
কবিরাজ — “এইখানে একটা শিশু গাছ আর ঐ মাথায় একটা হরতকী গাছ।”
বৃক্ষ মালিক — “আছিলো , কাইট্টা ফালাইছি।”
কবিরাজ — “আপনের গাছ?”
বৃক্ষ মালিক — “হ । টেকার দরকার পড়ছে তাই বিক্রি করছি।”
কবিরাজ — “গাছ লাগাইছিলো কে?”
বৃক্ষ মালিক — “আমার বাবায়।”
কবিরাজ — “আপনি কী লাগাইছেন ?”
বৃক্ষ মালিক — “আমি কী লাগাইছি?”
কবিরাজ — “হ, ভবিষ্যতে আপনার পোলারও টেকার দরকার হইতে পারে।”
কবিরাজ আবারো সবাইকে জড়ো করে বলতে শুরু করেন —
“আমি আর আপনাগোর কবিরাজ নাই। আপনারা চাইলেও আমি আর ওষুধ দিতে পারুম না।
প্রশ্ন করতে পারেন কেন? উত্তর একটাই। সাপ্লাই শেষ। গাছ নাই তো আমার ওষুধও নাই। লাকড়ি বানায়া চুলায় দিছি, খাট পালঙ্ক বানায়া শুইয়া রইছি, টেকার দরকার পড়ছে গাছ কাটছি। যা কাইটা ফালাইসি তা কি পূরণ করছি? বাপ দাদার লাগানো গাছ কাটছি। নিজেগো সন্তানের জন্য কী রাখছি?
অক্সিজেনের ফ্যাক্টরি ধীরে ধীরে শেষ হইতাসে। চোখ ভইরা সবুজ দেখি না। ভবিষ্যতে কেমনে দম লইবেন?”
জনতা- “আহো, মিয়া ভাই তোমারে নিয়া একটা চারা গাছ লাগাই আর মনে মনে কই সবুজ দুনিয়া দেখতে চাই, বুক ভইরা দম নিতে চাই। আর আমাদের সন্তানেরা, তোমাগোর লাইগ্যা টাকার গাছ লাগাইলাম। অক্সিজেনের ফ্যাক্টরি বানাইলাম।“
# # # আবুল খায়েরের ছবি- "আজ রবিবার" নাটক থেকে নেয়া।
©
30/12/2022
Not only varieties of sweet sea fishes, are appropriate replacement of , we bet.😊😊
13/11/2022
ফ্যাক্টঃ #কুতুবদিয়া_দ্বীপের জন্য " #প্রতিবেশ" #ঝুঁকি তৈরীর তীব্র জানাচ্ছি।
💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀
কুতুবদিয়ার পশ্চিমের মায়াদ্বীপ থেকে বালু উত্তোলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এখনও সময় আছে, যথাসময়ে প্রতিবাদ না করলে এভাবে বালু উত্তোলন করতে করতে এরা কুতুবদিয়ার অস্তিত্ব সাগেরর মাঝে বিলীন করে দিতে আর বেশিদিন লাগবে না।
____
কালেক্টেড পোস্ট।
মাননীয় DC Cox's Bazar এর প্রতি সবিনয়ে দৃষ্টি আকর্ষণ করছি।
16/12/2021
💖💖 💖💖
The explored these extra ordinarily expensive fishes worth of Tk.35,00,000/- only. Alhamdulillah.
16/12/2021
Hundreds of anchor here... on the east-west & north-south beaches each and everyday.😍😍😍😍😍😍😍😍😍😍