Cox's Bazar District Police

Cox's Bazar District Police

Share

This is the official page of Cox's Bazar District Police. Our aim is to bridge between police and the people. We are here to confirm the best service to all.

Assist us from every corner to establish the application of law. Cox's Bazar District Police
Government Official.

Photos from Cox's Bazar District Police's post 04/06/2026

”কক্সবাজার জেলা পুলিশের প্রশংসনীয় উদ্যোগ: আইফোন (iPhone)সহ বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ৫০টি হারানো মোবাইল উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর”

কক্সবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের উপস্থিতিতে আজ ০৪ জুন ২০২৬ খ্রিঃ তারিখ (বৃহস্পতিবার) পুলিশ সুপারের কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পর্যটন নগরী কক্সবাজারে বিভিন্ন সময়ে নাগরিকদের সখের মোবাইল ফোন হারিয়ে যায়। হারানো ফোন ফিরে পেতে ভুক্তভোগী নাগরিকগনের জিডির সূত্র ধরে কক্সবাজার জেলা পুলিশের ‘সাইবার ক্রাইম মনিটরিং সেল এবং আইসিটি শাখা’র নিরলস প্রচেষ্টার মাধ্যমে হারিয়ে যাওয়া আইফোন (iPhone)সহ বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ৫০টি মোবাইল উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করতে সক্ষম হয় জেলা পুলিশ, কক্সবাজার।

হারিয়ে যাওয়া শখের ফোনটি ফিরে পেয়ে পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী মালিকগণ। আগামীতেও জেলা পুলিশের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের সন্তুষ্টি আমাদের প্রেরণা।

উদ্ধারকৃত ফোনের তালিকায় থাকা অনেক জিডিতে প্রদত্ত মোবাইল নম্বরটি বর্তমানে বন্ধ থাকায় প্রকৃত মালিকদের সাথে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।

এমতাবস্থায়, উদ্ধারকৃত ফোনের প্রকৃত মালিকদের আইএমইআই (IMEI) নম্বর মিলিয়ে এবং জাতীয় পরিচয়পত্র (NID) ও ফোন ক্রয়ের রসিদসহ (ক্যাশ মেমো) প্রয়োজনীয় প্রমাণ সাপেক্ষে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করে নিজ নিজ ফোন সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগের ঠিকানা:
আইসিটি শাখা, পুলিশ সুপারের কার্যালয়, কক্সবাজার।

GD -1063 IMEI- 869402062013238
GD -60 IMEI- 865792069498620
GD -2189 IMEI- 357403137344268
GD -1081 IMEI- 865529075989394
GD -1032 IMEI- 862124057775392
GD -466 IMEI- 868009061779452
GD -353 IMEI- 863443076967023
GD -893 IMEI- 866183060050652
GD -314 IMEI- 869575068480871
GD -622 IMEI- 350032261712326
GD -472 IMEI- 861394060593709
GD -1066 IMEI- 861983056509339
GD -1401 IMEI- 869575067720798
GD -385 IMEI-869402064125915
GD -170 IMEI- 353033140006069
GD -1870 IMEI- 354103342911165
GD -1447 IMEI- 862410070661868
GD -181 IMEI- 356037840140182
GD -218 IMEI- 866333071840282
GD -1088 IMEI- 866365060533106
GD -531 IMEI- 866776070512197
GD -1181 IMEI- 353927348404952
GD -385 IMEI- 869402064125915
GD -909 IMEI- 868126060051954
GD -1238 IMEI- 863304051250951
GD - IMEI- 863304051250951

Photos from Cox's Bazar District Police's post 02/06/2026

অদ্য মঙ্গলবার, ০২ জুন ২০২৬ খ্রি: তারিখ কক্সবাজার জেলার মাতামুহুরী উপজেলায় প্রশাসন ও থানা স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়।

01/06/2026

কক্সবাজার জেলার সচেতন নাগরিকবৃন্দের সহযোগিতায় সদর মডেল থানার বিশেষ অভিযানে কক্সবাজার শহরের শীর্ষ ছিনতাইকারী শের আলী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্রসহ ভিডিও ভাইরাল হওয়া আসামী আশরাফ উদ্দিনকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার।

ঈদের দীর্ঘ ছুটিতে পর্যটকে মুখর কক্সবাজার, শান্তিপূর্ণ ঈদ উদযাপন, চাঙা অর্থনীতি ও নিরাপদ ভ্রমণ 31/05/2026

ঈদ-উল-আযহা উপলক্ষে কক্সবাজার জেলার সকল বাসিন্দা, মান্যগণ্য ব্যাক্তিবর্গ, রাজনীতিবিদ, সাংবাদিকবৃন্দ এবং ভ্রমণপ্রিয় পর্যটকগণসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করায় কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামীতেও আপনাদের সহযোগিতায় নিরাপদ কক্সবাজার বজায় থাকবে ইনশাল্লাহ।

ঈদের দীর্ঘ ছুটিতে পর্যটকে মুখর কক্সবাজার, শান্তিপূর্ণ ঈদ উদযাপন, চাঙা অর্থনীতি ও নিরাপদ ভ্রমণ পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শ.....

27/05/2026

কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক!

Photos from Cox's Bazar District Police's post 19/05/2026

কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬খ্রিঃ তারিখে কক্সবাজার জেলা পুলিশের স্বাভাবিক দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের সভাপতিত্বে জেলা পুলিশলাইনস্থ ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পদবির অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যাসহ আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং অফিসার ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শুনে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়।
এসময় জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে মাননীয় পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এছাড়াও তিনি পুরস্কারের অভিন্ন মানদন্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করেন।

কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে এপ্রিল-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলার পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদক, খুন, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানব পাচার ও অন্যান্য চাঞ্চল্যকর মামলাসহ সকল গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি দীর্ঘদিন তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং গুরুত্বপূর্ণ মামলাসমূহের সুষ্ঠু তদন্ত নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের কার্যকর দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।

Photos from Cox's Bazar District Police's post 18/05/2026

কক্সবাজার জেলায় “ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষা সম্পন্ন"

অদ্য ১৮/০৫/২০২৬ খ্রি. তারিখে কক্সবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। শুরু থেকে এই ধাপ পর্যন্ত নিয়োগ কার্যক্রম মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে সুচারুভাবে সম্পন্নকরণের লক্ষ্যে সকাল ১০:০০ ঘটিকা হতে কক্সবাজার জেলার পুলিশ সুপার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ লাইন্স রিজার্ভ অফিসের অভ্যন্তরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ কার্যক্রম শেষে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হয়। কোনো ধরনের তদবির বা ঘুষ ছাড়াই, শুধুমাত্র শারীরিক সক্ষমতা ও মেধার ভিত্তিতে চাকরি প্রার্থী পুলিশ কনস্টেবল পদে একমাত্র যোগ্য প্রার্থীরাই নিয়োগ পেয়েছেন।

17/05/2026

কক্সবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর লিখিত পরীক্ষার ফলাফল আগামী ১৮ মে ২০২৬ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় প্রকাশ করা হবে।

16/05/2026

গুজব নয় সত্য জানুন...
ছাত্রলীগ কর্মী আটকের ঘটনায় ছেলেকে ছাড়াতে যাওয়া মায়ের প্রতি পুলিশ কর্তৃক নির্যাতনের কোন ঘটনা ঘটেনি।

15/05/2026

মানবপাচার একটি জঘন্যতম অপরাধ। এটি প্রতিরোধে ব্যক্তিগত, সামাজিক ও প্রাতিষ্ঠানিক স্তরে সচেতনতা এবং দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। মানবপাচার রোধে প্রধান করণীয়:

১. ব্যক্তিগত সচেতনতা ও সতর্কতা
• অতিরিক্ত বেতনে বিদেশে চাকরি বা অল্প পরিশ্রমে ধনী হওয়ার মতো লোভনীয় ও সন্দেহজনক অফার থেকে দূরে থাকুন।
• বিদেশে যাওয়ার আগে সরকারি অনুমোদিত এজেন্সির মাধ্যমে ভিসা, কাজের চুক্তিপত্র ও এজেন্সির বৈধতা যাচাই করুন।
• অপরিচিত ব্যক্তি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন পরিচিত কারও কাছে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না।

২. সামাজিক প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি
• গ্রামে বা মহল্লায় মানবপাচারের কুফল, পাচারকারীদের কৌশল এবং এর আইনি শাস্তি সম্পর্কে উঠান বৈঠক ও সচেতনতামূলক আলোচনা করুন।
• স্কুল-কলেজের শিক্ষক এবং মসজিদের ইমামদের মাধ্যমে তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষকে পাচারের ঝুঁকিপূর্ণ দিকগুলো সম্পর্কে নিয়মিত সতর্ক করুন।
• এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা বাড়লে অথবা কেউ অবৈধ উপায়ে লোক জড়ো করার চেষ্টা করলে স্থানীয় প্রশাসনকে জানান।

৩. প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপদ ব্যবহার
• আজকাল ফেসবুক বা অন্যান্য অ্যাপে আকর্ষণীয় চাকুরির ফাঁদ পেতে নারী ও শিশুদের পাচার করা হচ্ছে। অচেনা লিঙ্কে ক্লিক করা বা না চিনে কারও সাথে দেখা করতে যাওয়া বন্ধ করুন।
• সন্তানরা ইন্টারনেটে কার সাথে যোগাযোগ করছে এবং কোনো পাচারকারী চক্রের ফাঁদে পা দিচ্ছে কি না, সেদিকে অভিভাবকরা সতর্ক দৃষ্টি রাখুন।

৪. আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ
• কোনো ব্যক্তি পাচারের শিকার হয়েছেন বলে সন্দেহ হলে বা পাচারের চেষ্টা করা হলে লুকিয়ে না রেখে দ্রুত নিকটস্থ থানায় অভিযোগ করুন।
• মানবপাচার সংক্রান্ত যেকোনো তথ্য বা সাহায্যের জন্য সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯ অথবা মানবপাচার প্রতিরোধ সেলের সহায়তা নিন।

Want your business to be the top-listed Government Service in Cox's Bazar?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Sp Office
Cox's Bazar
4100