06/07/2025
মেহেরঘোনা যুব একতা পরিষদ এর পক্ষ থেকে অতি বৃষ্টির কারণে দরিদ্র অসহায় ৪০ পরিবারের জন্য খাদ্য উপহার দেওয়া।
ধন্যবাদ যিনি এই উদ্যোগটি নিতে সাহায্য করেছে এবং সম্পুর্ন অর্থ দিয়ে এই মানুষের মুখে হাসি ফুটিয়েছেন।
মেহেরঘোনা যুব একতা পরিষদ এর নিজস্ব ফেসবুক পেইজ কিছু সমস্যার কারণে আমাদের এই পুরাতন পেইজে আমরা দিছি।
31/12/2024
মেহেরঘোনা যুব একতা পরিষদ এর পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা 🥰🥰😊
*Finally you have wasted 1 year from yours own life🌝🌚
✨ Life is full of second chances, and the New Year is the perfect time to start again. Wishing you strength, joy, and success in 2025. Happy New Year.
🌅 As the sun sets on 2024, let’s welcome 2025 with open arms and a heart full of hope. You’ve got this! Happy New Year!
24/11/2024
মেহেরঘোনা যুব একতা পরিষদ এর উদ্যোগ নেওয়া হযরত আবু বকর ছিদ্দিক (রা.)জামে মসজিদ এর ফুল বাগান সংরক্ষণের জন্য চারপাশে শক্ত নেট দিয়ে ঘেরাও দেওয়া হয় । এতে মেহেরঘোনা একতা ফাউন্ডেশন এর অনেক সদস্য কাজ করেন এবং সময় দেন এতে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মেহেরঘোনা যুব একতা পরিষদ এর পক্ষ থেকে।
15/11/2024
মেহেরঘোনা যুব একতা পরিষদ এর সদস্য ফরম বিতরণের কিছু মুহুর্ত 💓
07/11/2024
আসসালামু আলাইকুম।
আশা রাখি সবাই ভালো আছেন।
সদ্য অনুষ্টিত কার্যকরী পরিষদ এর সিদ্বান্ত মোতাবেক "মেহেরঘোনা যুব একতা পরিষদ" এর ২০২৫ সালে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।
আগ্রহীদের অফিস থেকে ফরম সংগ্রহ করে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য বিনীতভাবে অনুরূধ জানাচ্ছি।
# সদস্য হওয়ার জন্য শর্তাবলী:
# ০৮ বছর বয়স থেকে যে কেউ সংগঠনের সদস্য হতে পারবে।
# বাংলাদেশী হতে হবে অবশ্যই, জন্ম নিবন্ধন অথবা আইডি কার্ড আবশ্যক।
# সদস্য ফরম নিয়ে নির্দিষ্ট সময় এর মধ্যে জমা দিতে হবে।
ধন্যবাদান্তে
সভাপতি
মেহেরঘোনা যুব একতা পরিষদ
14/10/2024
পানি জমে রাস্তা কাদা হয়ে মানুষের চলাচলে অসুবিধা হওয়ায় মেহেরঘোনা যুব একতা পরিষদ এর পক্ষ থেকে বালি আর মাটি দিয়ে রাস্তার কাদা দূর করা।