বরইতলী-Baraitali

বরইতলী-Baraitali

Share

যেকোন তথ্য জানতে ও জানাতে পেইজে ফলো দিয়ে রাখুন। আপনার যেকোন তথ্য আমাদের ম্যাসেজ করুন।

প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের শীর্ষস্থান দখলকারী বিশ্বের অন্যতম পর্যটন নগরী ক্যাপ্টেন কক্সের স্মৃতিবিজড়িত প্রত্নতাত্ত্বিক জনপদ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার শান্ত-নিবিড় নিরুপদ্রব গ্রাম বরইতলী। যেখানে জলরঙে কাঁদামাটি মানুষের জীবনের প্রতিচ্ছবি গড়ে উঠে যুগের সভ্যতা। আবহমান কাল থেকে এই পাললিক জনপদের মানুষেরা কৃষিকে উপজীব্য করে জীবীকা সম্পাদন করে। এপার মানুষের মৌসুমি সংগ্রামে টিকে থাকার তীক্ষ্ণ অভিজ্ঞতা

09/02/2026

প্রাণঢালা অভিনন্দন 🎉

চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের
মছনিয়াকাটা নিবাসী মরহুম আহমদ কবিরের মেয়ে
ও প্রবাসী আবু সায়েম ও আবু নোমান এর ছোট বোন শাহরিন জান্নাত রুমি
৪৬তম বিসিএসে সাধারণ শিক্ষা(ইংরজী)
ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন ও নিরন্তর ফুলেল শুভেচ্ছা।

Photos from বরইতলী-Baraitali's post 24/01/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন #বরইতলী ইউনিয়ন এর মোট ভোটার ও কেন্দ্রের সংখ্যা।

Photos from বরইতলী-Baraitali's post 12/01/2026

বরইতলী দাখিল মাদ্রাসা #আলিম স্থরে অনুমোদন পেলো

10/11/2025

অভিনন্দন 🎉❤️🌼

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের কৃতি সন্তান, মেধাবী সামরিক কর্মকর্তা মোহাম্মদ ওসমান সরওয়ার,এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি,পিএসসি মহোদয়,ব্রিগেডিয়ার জেনারেল হতে মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেছেন।
উল্লেখ্য যে, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ৩১ লং কোর্স ও কোর অব ইঞ্জিনিয়ার্সের একজন মেধাবী, সৎ ও বিচক্ষণ অফিসার।
স্যারের এই অর্জনে আমরা বরইতলী বাসীসহ সমগ্র চকরিয়া জন্য আনন্দের ও গৌরবের ।
আমরা স্যারের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

02/07/2025

নক্ষত্রপ্রতিভ শিক্ষক নূরুল আবছার আর নেই
স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল, এলাকাজুড়ে শোকের ছায়া

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর কক্সবাজার জেলা শাখার সম্মানিত সাংস্কৃতিক উপদেষ্টা এবং চকরিয়া উপজেলার বরইতলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নূরুল আবছার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত ২:০০টার দিকে চকরিয়া ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, তিনি হঠাৎ করে স্ট্রোকে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী এবং সমাজের সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে।

নূরুল আবছার ছিলেন একজন সৎ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ শিক্ষক। পাশাপাশি তিনি সংস্কৃতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ফুলকুঁড়ি আসর কক্সবাজার জেলা শাখার সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে তিনি শিশু-কিশোরদের নৈতিক, সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশে অনন্য ভূমিকা পালন করেছেন।

মরহুমের জানাজা ও দাফনের বিষয়টি পারিবারিকভাবে পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফুলকুঁড়ি আসর কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ মরহুমকে একজন আলোকিত মানুষ হিসেবে অভিহিত করে বলেন, “নূরুল আবছার স্যারের শূন্যতা সহজে পূরণ হবার নয়।”

আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন—এই প্রার্থনায় মুখর এলাকাবাসী।

✒️ লেখা: সাদ্দাম হোসেন

Photos from বরইতলী-Baraitali's post 01/06/2025

মসজিদে ইমাম ইবন খলদূন
দক্ষিণ বরইতলী, চকরিয়া, কক্সবাজার

31/05/2025

আমাদের স্কুল আনন্দের এক রঙিন ফুল🪷🌸🌿

Photos from বরইতলী-Baraitali's post 28/05/2025

কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ।

মৃতপ্রায় পহরচাঁদা খাল খনন উদ্বোধন করেন বরইতলী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব ছালেকুজ্জামান। উপস্থিত ছিলেন বিশিষ্টজন ও এলাকাবাসী।

25/05/2025

বরইতলীবাসীর স্বপ্ন ;

24/03/2025

হারবাংয়ে পুলিশের দুঃসাহসিক অভিযান: তিন দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার!

হারবাংসহ চকরিয়া এলাকায় চলমান ডাকাতি ও নাশকতা দমনে চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযান "অপারেশন ডেভিল হান্ট" সফলভাবে পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় বরইতলী এলাকায় চালানো এ অভিযানে সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, সম্প্রতি হারবাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, কাটাখালী গ্রামে সংঘটিত ডাকাতির ঘটনায় মামলা রুজু করা হয় (চকরিয়া থানার মামলা নং-৩৪, তারিখ: ২৩/০৩/২০২৫, ধারা: ৩৯৫/৩৯৭ পেনাল কোড)। এর ভিত্তিতে চকরিয়া থানা পুলিশের তৎপরতায় বরইতলী এলাকা থেকে তিনজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাতদের পরিচয়:
✅ আবুল বশর প্রকাশ লালু প্রকাশ লালাইয়া (২৮)
পিতা: নুরু সওদাগর,
সাং: হাফালিয়াকাটা মুড়াপাড়া (লাল মিয়ার দোকান),
ইউনিয়ন: বরইতলী,
থানা: চকরিয়া,
জেলা: কক্সবাজার।

✅ আহমদ হোসাইন (৩৫)
পিতা: মৃত মোস্তাক আহমদ,
সাং: হাফালিয়াকাটা মুড়াপাড়া (লাল মিয়ার দোকান),
ইউনিয়ন: বরইতলী,
থানা: চকরিয়া,
জেলা: কক্সবাজার।

✅ মোঃ ইসমাইল (৩৫)
পিতা: মোঃ আনোয়ার হোসেন,
সাং: হাফালিয়াকাটা মুড়াপাড়া (লাল মিয়ার দোকান),
ইউনিয়ন: বরইতলী,
থানা: চকরিয়া,
জেলা: কক্সবাজার।

একাধিক মামলার আসামি, কড়া নজরদারিতে আরও অভিযান চলমান
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে চকরিয়া থানায় একাধিক ডাকাতি ও নাশকতার মামলা রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পরবর্তী তদন্তের জন্য রিমান্ড আবেদন করা হবে।

🛑এদিকে, পুলিশের গোপন সূত্রে জানা গেছে, হারবাং ইউনিয়নে আরও কিছু সংঘবদ্ধ ডাকাত দল সক্রিয় রয়েছে, যারা চক্রান্ত করে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে। প্রশাসন ইতোমধ্যে তাদের চিহ্নিত করার কাজ শুরু করেছে এবং খুব শিগগিরই বড় ধরনের অভিযান পরিচালিত হবে।

👏 হারবাংবাসীর প্রতিক্রিয়া:
হারবাংবাসী পুলিশের এই সাহসী অভিযানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং প্রশাসনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। সাধারণ জনগণ আশা করছে, প্রশাসনের এই উদ্যোগের ফলে হারবাং ও আশপাশের এলাকায় শান্তি ফিরে আসবে এবং ডাকাত আতঙ্ক চিরতরে দূর হবে।

❌🛑 ডাকাতদের প্রতি কঠোর হুঁশিয়ারি!
চকরিয়া থানা পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে—হারবাং ও আশপাশের এলাকায় কোনো অপরাধী বা ডাকাতচক্রের ঠাঁই নেই! যারা এখনো গা ঢাকা দিয়ে আছে, তাদের খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে।

হারবাংবাসী, ভয় নয়! প্রশাসন আছে আপনাদের পাশে।
পুলিশি অভিযান অব্যাহত থাকবে, নিরাপত্তা নিশ্চিত করা হবে। ইনশাআল্লাহ সবাই মিলে আমরা ডাকাতদের প্রতিহত করবোই।

চকরিয়া থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি!
হারবাংবাসীর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ!

31/12/2024

কক্সবাজারের আলোকিত মুখ মফিজুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ

সংগীত অঙ্গনের পরিচিত মুখ সংগীতশিল্পী ও ঢাকা সরকারি সংগীত কলেজের নজরুল সংগীত বিভাগের বিভাগীয় প্রধান মফিজুর রহমান (৫১) গতকাল (৩০-১২-২৪) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

১৯৭৩ সালের ৪ জানুয়ারি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলি গ্রামে জন্মগ্রহণ করেন মফিজুর রহমান। বরইতলি উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষাপাঠ শেষে ও নজরুল সংগীত চর্চার মাধ্যমে তিনি সারা দেশের সংগীতপ্রেমীদের মন জয় করেছেন। অমায়িক ব্যবহার, সুরের প্রতি নিবেদন, এবং ভালোবাসার বন্ধনে তিনি সবার কাছেই হয়ে উঠেছিলেন প্রিয় এক ব্যক্তি।

তার মৃত্যু বরইতলীবাসী ও সংগীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।

04/12/2024

আসসালামু আলাইকুম,
অবশেষে আগামী ৫ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ফজরের নামাজের মাধ্যমে " ৪০ দিনের নামাজ প্রকল্প-২০২৪ " শুরু হতে যাচ্ছে। যে কোন পরামর্শ ও সহযোগিতা করার ইচ্ছা থাকলে কমেন্টে জানাতে পারেন।
ধন্যবাদ সবাইকে।

Want your business to be the top-listed Government Service in Cox's Bazar?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chakaria
Cox's Bazar
COX'SBAZAR