05/06/2024
বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন।।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার, Government Organization, পরিবেশ অধিদপ্তর, মুক্তিযোদ্ধা সরণী(সায়মন রোড), ঝাউতলা, সদর, Cox's Bazar.
05/06/2024
বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন।।
21/05/2024
বিশ্ব পরিবেশ দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা।
স্থান: জেলা শিল্পকলা একাডেমি, কক্সবাজার।
তারিখ ও সময়: ২৮ মে, ২০২৪; বিকাল ৪.০০ টা
24/04/2024
শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর,কক্সবাজার কর্তৃক "আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৪" উদযাপনের স্থিরচিত্র।
21/02/2024
পরিবেশ অধিদপ্তর এর পরিচালক সৈয়দ নজমুল আহসান স্যার এঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা স্যার এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান রাব্বুল আলামীন স্যারকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
21/02/2024
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ। ।
20/02/2024
কক্সবাজার জেলার রামু ও ঈদগাঁও উপজেলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা ও ৩৩ লক্ষ টাকা জরিমানা আদায়।
১৯/০২/২০২৪ ও ২০/০২/২০২৪ খ্রি. তারিখ কক্সবাজার জেলার রামু ও ঈদগাঁও উপজেলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার ।
উক্ত অভিযানে ১০ টি অবৈধ ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা ভঙ্গ করায় সর্বমোট ৩৩ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এ সময় দু'টি ভাটার চুল্লি ধ্বংস করে দেয়া হয়েছে।তাছাড়া, চুল্লির আগুন নিভিয়ে দেয়া হয়েছে এবং ভাটাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।
উক্ত অভিযানে নেতৃত্ব দিয়েছেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। অভিযানে পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম,সিনিয়র কেমিস্ট মোঃ আবদুছ ছালাম, পরিদর্শক ফাইজুল কবির ও মুসাইব ইবনে রহমান উপস্থিত ছিলেন। জেলা পুলিশের সদস্যবৃন্দ, Rab-15 এর একটি চৌকস টিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক সহযোগিতা প্রদান করেন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর,কক্সবাজারের এরূপ অভিযান অব্যাহত থাকবে।
19/02/2024
16/12/2023
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার, কক্সবাজার এ পরিবেশ অধিদপ্তর,কক্সবাজার কর্তৃক পুষ্পস্তবক অর্পণ।
14/12/2023
১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার কর্তৃক জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ এবং বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ।
| Thursday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |