25/03/2026
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস
স্বাধীনতা আমাদের গৌরব, আমাদের অহংকার। ১৯৭১ সালের এই দিনে লাখো বীরের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতার স্বাদ। এই দিনটি আমাদের আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের প্রতিচ্ছবি। আসুন, আমরা সবাই মিলে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ঐক্যবদ্ধ হই।
মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
#স্বাধীনতা_দিবস
#বাংলাদেশ
ার্চ
25/03/2026
দেশ ছেড়ে যাচ্ছেন নবীন পাঞ্জাবীর মালিক।এভাবে যদি ব্যবসায়ীরা চলে যায় তাহলে কর্মসংস্থান হারানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরী হবে না।সরকারের উচিৎ বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা।অন্যথায় এই ব্যর্থতার দায় রাষ্ট্রের নিতে হবে।
বিস্তারিত পড়ুন কমেন্টে।
11/03/2026
মানুষের প্রবেশ নিষেধ! পৃথিবীর প্রথম AI সোশ্যাল নেটওয়ার্ক Moltbook কিনে নিয়েছে Meta🚨
আপনারা অনেকেই জানেন Moltbook এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এআই এজেন্টরা নিজেদের মধ্যে পোস্ট করছে, কমেন্ট করছে, কোডিং থেকে শুরু করে ফিলোসফি নিয়ে আলোচনা করছে এবং একে অপরকে আপভোট বা ডাউনভোট দিচ্ছে। আর তাদের তৈরি করা মানুষেরা শুধু সাইডলাইনে বসে এই পুরো ব্যাপারটা অবজার্ভ করছে। এটা অনেকটা Reddit মতোই, তবে ইউজাররা এখানে মানুষ না, বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স!
লঞ্চ করার মাত্র এক সপ্তাহের মধ্যেই প্ল্যাটফর্মটিতে ৩৭ হাজারেরও বেশি এআই এজেন্ট যুক্ত হয়েছিল এবং ১০ লক্ষেরও বেশি মানুষ শুধু এই ডিজিটাল আড্ডা দেখতে ভিড় জমিয়েছিল। এই অভূতপূর্ব উন্মাদনার পর মোল্টবুকের দুই ফাউন্ডার, Matt Schlicht এবং Ben Parr এখন সরাসরি যোগ দিচ্ছেন Meta Superintelligence Labs (MSL) এ। উল্লেখ্য, মেটার এই অ্যাডভান্সড এআই ল্যাবটি লিড দিচ্ছেন Alexandr Wang (সাবেক Scale AI এর সিইও এবং মেটার বর্তমান চিফ এআই অফিসার)।
কিন্তু এই চুক্তির আসল ইমপ্যাক্টটা কোথায়? মেটা বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্কগুলোর মালিক, যেখানে প্রায় ৩০০ কোটি মানুষ একে অপরের সাথে যুক্ত। আর এখন তারা এমন একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে চাইছে, যেখানে এআই এজেন্টরাও নিজেদের মধ্যে যোগাযোগ, সমন্বয় এবং কোলাবোরেশন করতে পারবে। এইটা নিছক কোনো সাধারণ স্টার্টআপ একুইজিশন নয় বরং এর মাধ্যমে মেটা মূলত Agent Internet যুগে নিজেদেরকে এআই দের অপারেটিং সিস্টেম হিসেবে প্রতিষ্ঠিত করার মাস্টারপ্ল্যান নিয়ে এগোচ্ছে।
সম্প্রতি OpenAI তাদের টিমে নিয়োগ দিয়েছে এআই এজেন্ট ফ্রেমওয়ার্ক OpenClaw এর নির্মাতাকে, আর এবার মেটা কিনে নিলো মোল্টবুক। এর মানে হলো AI-to-AI কমিউনিকেশনের ইকোসিস্টেম দখলের রেস সিলিকন ভ্যালিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে।
11/03/2026
সবার মাথায় এখন খেজুর ঘুরতেছে আমগো আসনের ৩১২ কেজি খেজুর এমপি সাহেব কাকে দিল? আসলেই কি দিল?
10/03/2026
লাইলাতুল কদরের শ্রেষ্ঠ দোয়া
'আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা ফু আন্নী' (اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي) এটা হলো লাইলাতুল কদরের শ্রেষ্ঠ দোয়া, যা রাসূলুল্লাহ (সা.) হযরত আয়েশা (রা.)-কে শিখিয়েছিলেন। এর মূল ফজিলত হলো মহান আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে নেওয়া এবং তাঁর ক্ষমার বিশেষ অনুগ্রহ লাভ করা। এটি রমজানের শেষ দশকে বেশি পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দোয়ার অর্থ ও ফজিলত:-
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া, ফা'ফু আন্নী।
অর্থ: "হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করাটা আপনি পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করে দিন"।
বিশেষত্ব:- এটি শবে কদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া।
গুনাহ মাফ:- এই দোয়ার মাধ্যমে আল্লাহপাক বান্দার সমস্ত ছোট-বড় গুনাহ মাফ করে দেন।
আল্লাহর প্রিয়: আল্লাহ তাআলা ক্ষমা পছন্দ করেন, তাই এই দোয়াটি আল্লাহর কাছে খুবই পছন্দনীয়।
আমল-: রমজানের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোতে (শবে কদরে) এই দোয়াটি বেশি বেশি পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ।
10/03/2026
ইস"রায়ে"লের প্রধানমন্ত্রী বে"ঞ্জা"মিন নে"তানি"য়াহু ইরানি ক্ষে"পণা"স্ত্রের আঘাতে নি"হত হয়েছেন বলে দাবি করেছে ই"রানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ। একই হাম"লায় ইসরা"য়ে"লের জাতীয় নিরাপত্তামন্ত্রী ই"তামার বেন-গি"ভর আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে তাসনিম নিউজের প্রতিবেদনে।
28/10/2025
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আহ!
জীবন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
05/10/2025
পবিত্র আল-কোরআন অবমাননকারীর ফাঁসি চাই।
পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন অবমাননাকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
তবে কেবল গ্রেফতার করলেই দায়িত্ব শেষ নয় এই জঘন্য অপরাধীর বিরুদ্ধে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে কেউ কোরআনের মর্যাদাকে অবমাননা ও অসম্মান করার দুঃসাহস না দেখায়।
দেশের পরিবেশ কে উসকে দেওয়ার জন্য বিধর্মীরা এইগুলো হাতে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।
আমরা আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায্য বিচার হোক, ন্যায়বিচারের মাধ্যমে আল্লাহর বাণীর মর্যাদা রক্ষা পাক।
02/10/2025
ইনশাআল্লাহ
একদিন সংখ্যাটা হিসাব ছাড়িয়ে যাবে ♥️
23/07/2025
রাসুলুল্লাহু (সাঃ) বলেছেন, না জেনে তোমরা কারো প্রতি খারাপ ধারণা করো না। এটা সবচেয়ে বড় গুনাহ।
- (বুখারী- ৫১৪৩)
24/06/2025
দেশের আর্থিক লেনদেনের খাতে সূচনা হচ্ছে এক নতুন অধ্যায়ের। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট; যা 'গুগল পে' নামে পরিচিত।
23/06/2025
বেয়াদব সন্তানকে মানুষ করা যায়। কিন্তু যে সন্তানের অভিভাবক বেয়াদব তাদের সন্তানকে মানুষ করা যায় না।
মাওলানা আব্দুল মালেক সাহেব হাফি: