03/06/2026
অদ্য ৩/৬/২৬ রোজ বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ রামু উপজেলা শাখার দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএবি রামু উপজেলা উত্তরের সভাপতি মাওলানা আসাদ উল্লাহ রহমানী। আইএবি দক্ষিণ শাখার সিনিয়রন সহ-সভাপতি মাও. হুমায়ুন কবির। সেক্রেটারি মাও. ইসমাইল রশিদ আনচারী। আইএবি উত্তরের সেক্রেটারী মাও. আব্দুর রহমান। আইএবি দক্ষিণ শাখার সহ-সভাপতি মাও. মুহাম্মদ তাজুল ইসলাম। আইএবি উত্তরের সাংগঠনিক সম্পাদক মাও আবছার কামাল। আইএবি রাজারকুল ইউনিয়ন শাখার সভাপতি মাও. হাফেজ জাহিদুর রহমান সেক্রেটারি জনাব জহির উদ্দিন মেম্বার সহ উপজেলা দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।
27/05/2026
দেশ ও প্রবাসে অবস্থানরত জেলার সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক🌙
#শুভেচ্ছান্তেঃ
মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম মীর।
সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার জেলা
18/05/2026
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী
ঢাকা দক্ষিণ সিটি শেখ ফজলুল করীম মারুফ
ঢাকা উত্তর সিটি প্রকৌশলী Atikur Rahman Mujahid।
অভিনন্দন তারুণ্য দীপ্ত দুই তুর্কী।
তারুণ্যের অনুপ্রেরণা।
18/05/2026
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত মেয়র প্রার্থী প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ; কেন্দ্রীয় সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
18/05/2026
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ
16/05/2026
জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনের পূর্বে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণের সাথে তামাশা করেছে। কক্সবাজার জেলার সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল ভাই এবং স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ নির্বাচনের পূর্বে জনসভায় ঘোষণা দিয়েছিলেন বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দিলে বনবিভাগের রিজার্ভ ও পিওএব এবং খাস জায়গায় দেশের যে সমস্ত নাগরিক বসতবাড়ি নির্মাণ করে সাধারণভাবে জীবনাতিপাত করেন তাদের উচ্ছেদ করা হবে না বরং তাদের নামে সেই জমি দলিল করে দেয়া হবে।
কিন্তু দুঃখের বিষয় আজ কক্সবাজার জেলাধীন রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল গ্রামে বন বিভাগ কর্তৃক মানুষের বসতবাড়ি ভেঙ্গে তছনছ করে দেয়ায়
ইসলামী আন্দোলন বাংলাদেশ রামু উপজেলা শাখার নেতৃবৃন্দ জোর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। পাশাপাশি আশা ব্যক্ত করছে কক্সবাজার তিন আসনের সম্মানিত সাংসদ জনাব লুৎফুর রহমান কাজল ও স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এ বিষয়টি বিবেচনা করে ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণের ক্ষতিপূরণ এবং বসতবাড়ি পূন ব্যবস্থা করার জোর দাবী জানিয়েছে।
11/05/2026
সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যার ঘটনায় সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জাতি জানতে চায়
-মাওলানা গাজী আতাউর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ভারত আবারো সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা করার দুঃসাহস দেখিয়েছে। গত শুক্রবার (৮ মে) গভীর রাতে ত্রিপুরার সেপাহিজালা জেলার কমলাসাগর সীমান্ত ফাঁড়ি সংলগ্ন নবীনপাড়া ও বঙ্গবন্ধের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পতিত ফ্যাসিবাদের আমলে নিয়মিত এই ধরণের হত্যাকাণ্ড ঘটতো। এই সরকারের আমলেও তা শুরু হয়েছে। আমরা জানতে চাই, এই হত্যাকাণ্ডের পরে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে? বিএনপি সরকারও ফ্যাসিবাদের মতো নতজানু নীতি অনুসরণ করুক তা জাতি প্রত্যাশা করে না।
আজ ১১ মে এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব এই মন্তব্য করেন। তিনি বলেন, ভিন্ন রাষ্ট্রের নৃশংসতা থেকে নিজ দেশের নাগরিকদের জীবন রক্ষা করা যে কোন রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রধান কাজ। সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা করে ভারত বারংবার দেশের সার্বভৌমত্বের ওপরে প্রশ্নবোধক চিহ্ন একে দিচ্ছে।
ঘটনার পরে আমরা সরকারের প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করেছি। সরকারের গৃহীত পদক্ষেপ দেখতে চেয়েছি। কিন্তু আমাদের হতাশ হতে হয়েছে। আমরা সরকারকে বলবো, এই বিষয়ে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিন। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই বিষয়টি উত্থাপন করুন। নতজানু হবেন না। জুলাই গণ-অভ্যুত্থানের পরে আমরা কোন নতজানু সরকার দেখতে চাই না।
বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ