17/12/2025
গতকাল ১৬ই ডিসেম্বর , ২০২৫ "মহান বিজয় দিবস প্যারেড" অনুষ্ঠিত হয় শহীদ মঞ্জুর স্টেডিয়ামে। উক্ত প্যারেডে অংশগ্রহণ করেন সরকারি সফর আলী কলেজ বিএনসিসির সেনা শাখা।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Govt. Safar ALi College BNCC Platoon, Armed forces, Cox's Bazar.
17/12/2025
গতকাল ১৬ই ডিসেম্বর , ২০২৫ "মহান বিজয় দিবস প্যারেড" অনুষ্ঠিত হয় শহীদ মঞ্জুর স্টেডিয়ামে। উক্ত প্যারেডে অংশগ্রহণ করেন সরকারি সফর আলী কলেজ বিএনসিসির সেনা শাখা।
26/11/2025
২৪/১১/২৫ তারিখে সরকারি তোলারাম কলেজে অনুষ্ঠিত ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট প্রোগ্রামে আমাদের কলেজের ১০ জন ক্যাডেট অংশগ্রহণ করে।
ইভেন্টে ভূমিকম্প বিষয়ক প্রাথমিক সচেতনতা, আগুন নেভানোর প্রাথমিক কৌশল, জরুরি পরিস্থিতি সামলানো এবং নিরাপত্তা বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেখানো হয়।
এসবের পাশাপাশি বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি চালানোও শিখানো হয়েছে।
23/09/2025
ফরম বিতরন কার্যক্রম আর মাত্র একদিন চলমান থাকবে। তাই দ্রুত সংগ্রহ করুন।
বিস্তারিত জানতে পেইজে নক করুন।
ধন্যবাদ।
16/09/2025
🌺 শুভ উদ্বোধন 🌺
সরকারি সফর আলী কলেজ বিএনসিসি প্লাটুন
২ বিএনসিসি ব্যাটালিয়ন, রমনা রেজিমেন্ট
উদ্বোধক : লেঃ কর্ণেল মুহাম্মদ ইসহাক, বিজিবিএম, পিএসসি, এডি । রেজিমেন্ট কমান্ডার, রমনা রেজিমেন্ট
বিশেষ উপস্থিতি : মেজর কাজী মোঃ আশরাফুল আলম। এ্যাডজুটেন্ট, ২ বিএনসিসি ব্যাটালিয়ন
এ অনুষ্ঠানের মাধ্যমে সরকারি সফর আলী কলেজ বিএনসিসি প্লাটুনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
রেজিমেন্ট কমান্ডারের উদ্বোধনী বক্তব্য প্লাটুনের ক্যাডেটদের অনুপ্রাণিত করেছে, এবং এ্যাডজুটেন্ট মহোদয়ের উপস্থিতি অনুষ্ঠানকে করেছে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছিলো।
12/09/2025
সেনাবাহিনী প্রধানের প্রণোদনা স্বরূপ বিএনসিসি ক্যাডেটদের কক্সবাজার ভ্রমণ।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের বিশেষ উদ্যোগে কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫ এ অংশগ্রহনকারী বিএনসিসি ক্যাডেটদের জন্য আয়োজিত স্মরণীয় কক্সবাজার ভ্রমণে সরকারি সফর আলী কলেজ থেকে ২ জন চৌকস ক্যাডেট অংশগ্রহণ অংশগ্রহণ করে—
১- (ক্যাডেট সার্জেন্ট) তাওহীদ ইসলাম সাদ
২- (ক্যাডেট কর্পোরাল) জয়ন্ত চন্দ্র দাস
এই অনন্য সুযোগের জন্য সেনাবাহিনী প্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
21/07/2025
উত্তরার মাইলস্টোন স্কুলে ট্রেনিং ফাইটার বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি।
আল্লাহ শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য দান করুন। আমিন।"
#শোকাহত
21/07/2025
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আজ সরকারি সফর আলী কলেজে একটি সৃজনশীল গ্রাফিতি আঁকার কর্মসূচির আয়োজন করা হয়।
কলেজ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আয়োজিত এই কার্যক্রমে অংশ নেয় বিএনসিসি ক্যাডেট ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
02/07/2025
আজ সরকারি সফর আলী কলেজে চারা বিতরণ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে গাছের চারা বিতরণ করা হয়।
এই উদ্যোগে সহযোগিতায় ছিলো বিএনসিসি ক্যাডেটরাও। যারা সুন্দরভাবে সারিবদ্ধভাবে বিতরণ কার্যক্রম পরিচালনায় সহায়তা করে।
সবুজে ভরে উঠুক আমাদের চারপাশ।" 🌱💚
26/06/2025
আজ এইচএসসি ২০২৫ পরীক্ষায় সরকারি সফর আলী কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা পরিক্ষার্থীদের সহযোগিতায় নিয়োজিত ছিলো।
পরীক্ষা চলাকালীন সময় ক্যাডেটরা ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করেছে, বহিরাগত প্রবেশ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রেখেছে।
পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে হলে প্রবেশে সহায়তা করেছে, প্রয়োজন অনুযায়ী পরীক্ষার হল চিনিয়ে দিয়েছে এবং সার্বিকভাবে শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা রেখেছে।
সবাইকে ধন্যবাদ নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য।
এইচএসসি ২০২৫ এর পরীক্ষার্থীদের জন্য রইল
শুভকামনা।
25/06/2025
২৪ জুন সরকারী সফর আলী কলেজে বিএনসিসি প্লাটুন পরিদর্শনে আসেন মেজর কাজী আশরাফুল আলম (ব্যাটালিয়ন এডজুটেন্ট, ২ বিএনসিসি ব্যাটালিয়ন, রমনা রেজিমেন্ট)
মেজর কাজী আশরাফুল আলম স্যার কে বিএনসিসি ক্যাডেটদের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এই সময় কলেজের সম্মানিত শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। তারা বিএনসিসি এর কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও উন্নত প্রশিক্ষণ ও সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে তিনি ক্যাডেটদের শৃঙ্খলা, প্রশিক্ষণ কার্যক্রম এবং নেতৃত্ব বিকাশের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সবকিছু সুষ্ঠুভাবে পরিচালনা এবং সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য পিইউও স্যার,ক্যাডেটগণদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পিইউও স্যারের সুস্থতা কামনা করেন।
16/04/2025
"সরকারি সফর আলী কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে আজ শ্রদ্ধেয় অধ্যক্ষ প্রফেসর ড. আবুল কাশেম মোল্লা স্যারকে বিদায় জানাতে পেরে আমরা গর্বিত এবং আবেগাপ্লুত।
স্যারের নেতৃত্ব, প্রজ্ঞা ও অনুপ্রেরণা আমাদের পথচলায় আলোকবর্তিকা হয়ে থাকবে। স্যারের আগামীর পথচলা হোক আরও সমৃদ্ধ ও সুন্দর — এটাই আমাদের প্রার্থনা।
30/03/2025
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। পরস্পরের প্রতি ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি পাক, ঈদ হোক আনন্দময় ও শান্তিময়।
সরকারী সফর আলী কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা!