17/12/2025
বিজয় দিবস কুচকাওয়াজ প্যারেডে “ কক্সবাজার সিটি কলেজ বিএনসিসি কন্টিনজেন্ট ” এর অংশগ্রহণ।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cox's Bazar City College BNCC Platoon, Government Organization, CXPW+X23, City College Road, Cox's Bazar.
COX’S BAZAR CITY COLLEGE BNCC PLATOON (ARMY WING)
15 BNCC BATTALION | KARNAPHULI REGIMENT | E COMPANY
SINCE 2020
MOTTO: KNOWLEDGE • DISCIPLINE • THE VOLUNTEERS
17/12/2025
বিজয় দিবস কুচকাওয়াজ প্যারেডে “ কক্সবাজার সিটি কলেজ বিএনসিসি কন্টিনজেন্ট ” এর অংশগ্রহণ।
14/12/2025
কক্সবাজার সিটি কলেজ বিএনসিসি প্লাটুন (সেনা শাখা)
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর বীর শান্তিরক্ষীদের আত্মত্যাগে আমরা গভীরভাবে শোকাহত।
13/12/2025
প্রশিক্ষণ যত কঠিন হবে, যুদ্ধ ততো সহজ হবে।
প্রশিক্ষণের মাঠে ঘাম না ঝরালে যুদ্ধে রক্ত ঝরাতেই হবে।
প্রতিদিনের দেশপ্রেম ভরা সূর্যোদয় তোমাদের নিয়ে যাক দেশের অন্যতম গৌরবময় স্থানে।
শুভ কামনা সকলের জন্য।
কক্সবাজার সিটি কলেজ বিএনসিসি কন্টিনজেন্ট ⚔️ সেনা শাখা।
07/12/2025
তারিখ: ৭ই ডিসেম্বর ২০২৫ ইং (রোজ রবিবার)
স্থান: কক্সবাজার সিটি কলেজ বিএনসিসি প্লাটুন (সেনা শাখা)
কক্সবাজার সিটি কলেজ বিএনসিসি প্লাটুন (সেনা শাখা) এর নিয়মিত সাপ্তাহিক ক্লাস আজ যথারীতি অনুষ্ঠিত হয়।
ড্রিল ক্লাস:
★স্কোয়াড ড্রিল, প্লাটুন ড্রিল/ সেকশন ড্রিল।
উক্ত ড্রিল ক্লাসে ক্যাডেটদেরকে বেসিক ড্রিলের বিভিন্ন অনুশীলন সম্পন্ন করা হয়।
ক্যাডেটরা সুশৃঙ্খলভাবে প্যারেড অনুশীলন সম্পন্ন করে।
ক্লাসরুম সেশন:
ক্লাসরুম পর্বে “ ফাঁদ” বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।
★ ক্যাডেটদের বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা প্রদান করা হয় এবং বাস্তব ক্ষেত্রে এই জ্ঞানকে প্রয়োগযোগ্য হিসেবে আত্মস্থ করার জন্য উৎসাহিত করা হয়।
ক্লাস পরিচালনা করেন :
সামরিক প্রশিক্ষক এবং প্লাটুনের সিনিয়র ক্যাডেটগণ।
★ ক্যাডেটদের মনে শৃঙ্খলা, নেতৃত্ব, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও দেশপ্রেমের প্রতি উৎসাহিত করেন।
24/11/2025
তারিখ: ২৪ নভেম্বর ২০২৫ ইং (রোজ সোমবার)
স্থান: কক্সবাজার সিটি কলেজ বিএনসিসি প্লাটুন (সেনা শাখা)
কক্সবাজার সিটি কলেজ বিএনসিসি প্লাটুন (সেনা শাখা) এর নিয়মিত সাপ্তাহিক ক্লাস আজ যথারীতি অনুষ্ঠিত হয়।
ড্রিল ক্লাস:
উক্ত ড্রিল ক্লাসে ক্যাডেটদেরকে বেসিক ড্রিলের বিভিন্ন অনুশীলন করানো হয়, যার মধ্যে উল্লেখযোগ্য—
ডানে ঘোর
বামে ঘোর
উল্টা ঘোর
জলদি চল
ইত্যাদি।
ক্যাডেটরা সুশৃঙ্খলভাবে প্যারেড অনুশীলন সম্পন্ন করে।
ক্লাসরুম সেশন:
ক্লাসরুম পর্বে “হানা এবং ফাঁদ” বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।
★ ক্যাডেটদের বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা প্রদান করা হয় এবং বাস্তব ক্ষেত্রে এই জ্ঞানকে প্রয়োগযোগ্য হিসেবে আত্মস্থ করার জন্য উৎসাহিত করা হয়।
ক্লাস পরিচালনা করেন প্লাটুনের সিনিয়র ক্যাডেটগণ।
এবং ক্যাডেটদের মনে শৃঙ্খলা, নেতৃত্ব, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও দেশপ্রেমের প্রতি উৎসাহিত করেন।
22/11/2025
তারিখ: ২২ নভেম্বর ২০২৫ ইং
স্থান: কক্সবাজার সিটি কলেজ, বিএনসিসি প্লাটুন (সেনা শাখা)
রেজিমেন্ট: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, কর্ণফুলী রেজিমেন্ট
আজ ২২ই নভেম্বর ২০২৫ ইং তারিখে কক্সবাজার সিটি কলেজ বিএনসিসি প্লাটুন (সেনা শাখা) এর আওতাধীন ক্যাডেটদের ক্যাডেট থেকে ক্যাডেট ল্যান্স কর্পোরাল এবং ক্যাডেট ল্যান্স কর্পোরাল থেকে ক্যাডেট কর্পোরাল—এই দুটি ধাপের পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পদোন্নতি পরীক্ষায় প্লাটুনের যোগ্য ক্যাডেটগণ অংশগ্রহণ করেন।
এবং তারা সফলভাবে লিখিত, ড্রিল ও ভাইবা—এই তিন ধাপের পরীক্ষা সম্পূর্ণ করেন।
উপস্থিত ছিলেন:
P.U.O (প্রফেসর আন্ডার অফিসার)
উজ্জ্বল কান্তি দেব
প্লাটুন কমান্ডার
কক্সবাজার সিটি কলেজ
বিএনসিসি প্লাটুন (সেনা শাখা)
Cox’s Bazar City College BNCC Platoon: A Journey of 6 Glorious Years
16/11/2025
✨ গর্বের মুহূর্ত | কক্সবাজার সিটি কলেজ বিএনসিসি ✨
আজ ১৬ই নভেম্বর, কক্সবাজার সিটি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.সি. মহোদয়ের আগমন উপলক্ষে,
আমাদের কক্সবাজার সিটি কলেজ বিএনসিসি প্লাটুন (সেনা শাখা) অত্যন্ত গৌরবের সাথে Guard of Honour প্রদান করে।
📸 এই সম্মানজনক দায়িত্ব পালন করতে পেরে আমরা সত্যিই গর্বিত ও আনন্দিত।
14/11/2025
রাইফেল কাঁধে বনে–জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজী তরুণ–তরুণীরা—
যাদের চোখেমুখে স্বপ্নের দীপ্তি, মনে শৃঙ্খলা, আর বুকভরা দেশপ্রেম।
প্রতিদিনের অনুশাসন, প্যারেড, দায়িত্ববোধ—
এই ছোট ছোট অভ্যাসগুলোই একদিন তোমাদের নিয়ে যাবে দেশের অন্যতম গৌরবময় স্থানে।
Guard of Honour Practice —
Cadets of Cox’s Bazar City College
BNCC Platoon (Army Wing)
27/10/2025
আজ অনুষ্ঠিত হলো কক্সবাজার সিটি কলেজ বিএনসিসি প্লাটুনের নিয়মিত সাপ্তাহিক ক্লাস।
ক্লাসে উপস্থিত ছিলেন সিনিয়র ও নবীন সকল ক্যাডেটবৃন্দ।
সেশনটিতে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে আলোচনা করা হয়।
নিয়মিত প্রশিক্ষণ ও পাঠদানের মাধ্যমে ক্যাডেটদের মধ্যে শারীরিক ও মানসিক উন্নয়ন ঘটানোর উদ্দেশ্যেই এই ক্লাসের আয়োজন করা হয়।
নিচে ক্লাসের কিছু মুহূর্তের চিত্র তুলে ধরা হলো 👇