উপজেলা নির্বাচন অফিস, উখিয়া

উপজেলা নির্বাচন অফিস, উখিয়া

Share

উপজেলা্য সব ধরনের নির্বাচন ও এনআইডি সংক্রান্ত সেবা প্রদানের কার্যালয়

Photos from উপজেলা নির্বাচন অফিস, উখিয়া's post 17/03/2025

ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫
বায়োমেট্রিক কার্যক্রম

স্থান: মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়, হলদিয়া পালং, উখিয়া, কক্সবাজার

Photos from উপজেলা নির্বাচন অফিস, উখিয়া's post 13/03/2025

সারা দেশের ন্যায় উখিয়া উপজেলা নির্বাচন অফিসেও চলছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন ঘোষিত "স্ট্যান্ড ফর এনআইডি" শীর্ষক কর্মসূচী ও মানববন্ধন।

কেন এই কর্মসূচী?

আপনারা জানেন, ২০০৭-০৮ সালে বাংলাদেশ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক সহযোগিতায় একটি নির্ভুল ও গ্রহণযোগ্য ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ণের উদ্যোগ গ্রহণ করা হয়। নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে ৮ কোটি ১০ লক্ষ নাগরিকের ডেমোগ্রাফিক ও বায়োমেট্রিক তথ্য সম্বলিত এক সুবিশাল ভোটার ডেটাবেইজ যা পৃথিবীর ইতিহাসে এক অনন্য নজির। সর্বশেষ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে এই ডাটাবেজে প্রায় ১২.৫০ কোটি নাগরিকের তথ্য রয়েছে। UNDP-র সমীক্ষা অনুসারে ভোটারদের এই সংগৃহীত ডাটা ৯৯.৭% সঠিক মর্মে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। ভোটার তালিকার এই তথ্যভান্ডার থেকেই উপজাত (byproduct) হিসেবে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (NID) প্রদান করা হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে NID সেবা নির্বাচন কমিশনের আওতা থেকে স্থানান্তরের বিষয়ে বিভিন্ন আলোচনা চলছে। এ প্রেক্ষাপটে নির্বাচন কমিশন নিম্নলিখিত বিষয়গুলো স্পষ্ট করতে চায়:

০১. সাংবিধানিক ম্যান্ডেট: সংবিধান-এর ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুতকরণের তত্ত্বাবধান, নির্দেশ ও নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের উপর ন্যস্ত। ভোটার তালিকার তথ্যভান্ডার একটি সংবিধানিক দলিল, যা কারও কাছে হস্তান্তর করার সুযোগ নেই।

০২. ভোটার তালিকা প্রণয়ন প্রক্রিয়া: উচ্চ আদালতের আদেশ অনুসারে, ভোটার তালিকা প্রস্তুতের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের বাধ্যবাধকতা রয়েছে। এটি একটি সংবিধানসম্মত ও সুরক্ষিত প্রক্রিয়া, যা NID কার্যক্রমের ভিত্তি হিসেবে কাজ করে।

০৩. জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা: জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকার উপজাত (byproduct)। প্রকৃতপক্ষে, জাতীয় পরিচয়পত্রের জন্য আলাদা কোনো তথ্যভান্ডার নেই, এটি শুধুমাত্র ভোটার তালিকা থেকে উদ্ভূত।

০৪. ডাটাবেজের নিরাপত্তা ও সম্ভাব্য ঝুঁকি: NID সেবা অন্য সংস্থার অধীনে গেলে data duplication ও database manipulation এর আশংকা দেখা দিতে পারে। এতে বিদ্যমান check & balance ব্যবস্থা বিনষ্ট হওয়ার ঝুঁকি থাকবে।

০৫. গোপনীয়তা ও তথ্য সুরক্ষা: নাগরিকদের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও গোপনীয় তথ্য নির্বাচন কমিশনের কাছে আমানত হিসেবে সংরক্ষিত। সাংবিধানিকভাবে কমিশন এই তথ্য অন্য কোনো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারে না। এটি নাগরিকদের তথ্য সুরক্ষার প্রশ্নেও একটি গুরুত্বপূর্ণ বিষয়।

০৬. জনগণের বিপুল অর্থের সাশ্রয়: জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনে থাকায় এবং কমিশনের একই জনবল দ্বারা এই কার্যক্রম সম্পাদনের ফলে দেশ ও সরকারের জন্য এটি একটি সাশ্রয়ী সেবায় পরিণত হয়েছে। আলাদা কোন কর্তৃপক্ষ তৈরি করা হলে জনবল, স্থাপনা ও অন্যান্য অবকাঠামো তৈরিতে জনগণের বিপুল অর্থের অপচয় হবে যা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

০৭. ভোটার নিবন্ধনে নেতিবাচক প্রভাব: জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন হতে অন্যত্র স্থানান্তর করা হলে শুধুমাত্র ভোটার হওয়ার জন্য জনগণের আগ্রহ ও উদ্দীপনায় নেতিবাচক প্রভাব সৃষ্টি হবে যা ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে পারে। উপরন্তু নির্বাচন কমিশন নিজস্ব উদ্ভাবনী কার্যক্রমের স্বীকৃতি হারালে নতুন কোন উদ্ভাবনে (innovation) প্রতিষ্ঠানিকভাবে নিরুৎসাহিত হবে।

০৮. ভোটার তালিকার শুদ্ধতা নিয়ে সন্দেহ: নির্বাচন কমিশন থেকে NID কার্যক্রম সরিয়ে নেওয়া হলে ভোটার তালিকার নির্ভুলতা নিয়ে রাজনৈতিক দল ও সাধারণ জনগণের মধ্যে সংশয় তৈরি হতে পারে। ফলে গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা হুমকির মুখে পড়বে।

০৯. রাজনৈতিক দলগুলোর অভিমত: অধিকাংশ রাজনৈতিক দল ২০২৩ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইন বাতিল করে NID কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছে। এতে স্পষ্ট যে, নির্বাচন কমিশনের অধীনে NID কার্যক্রম পরিচালিত হওয়াই সর্বজনস্বীকৃত ও গ্রহণযোগ্য ব্যবস্থা।

আমরা মনে করি, জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে থাকাই সংবিধানসম্মত, নিরাপদ ও কার্যকর ব্যবস্থা। আমরা সকল অংশীজনের সহযোগিতা কামনা করছি, যাতে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হতে পারে এবং জনগণের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে।

10/03/2025

ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ উপলক্ষে রেজিস্ট্রেশন কেন্দ্রে ছবি তোলার সময়সূচী।

বি:দ্র: সময়সূচী বিশেষ প্রয়োজনে পরিবর্তিত হতে পারে।

09/02/2025

নির্বাচন কমিশন ঘোষিত হালনাগাদ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বিশেষ এলাকাসমূহের (রোহিঙ্গা অধ্যুষিত এলাকার) জন্য প্রযোজ্য না।

Photos from উপজেলা নির্বাচন অফিস, উখিয়া's post 22/01/2025

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি- ২০২৫
উখিয়া উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের তালিকা। আপনার নিকটস্থ তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সাথে যোগাযোগ করুন।

Photos from উপজেলা নির্বাচন অফিস, উখিয়া's post 19/01/2025

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫
উখিয়া উপজেলার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা। তারিখ ১৯/০১/২০২৫

11/01/2025

ভোটার তালিকা হালনাগাদ ২০২৫
ভোটারদের অনুসরনীয় তথ্যাবলী

09/12/2024
17/11/2024

[ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন]

প্রিয় সহকর্মী, উপজেলা নির্বাচন অফিস টেকনাফের ডাটা এন্ট্রি অপারেটর আব্দুর রহমান নিজ কর্মস্থলে যাওয়ার পথে মেরিন ড্রাইভ রোডে আজ সকাল- ০৯:৩০ ঘটিকার দিকে মোটর সাইকেল দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন। তিনি উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের ধুরুমখালী জনাব আলী পাড়া এলাকার আবদুল গফুরের ছেলে।

তিনি অত্র এলাকারই সন্তান ও আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী। আমরা উপজেলা নির্বাচন অফিস, উখিয়ার পক্ষ হতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

আজ রাত ৮.৩০টায় নিজ এলাকায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

18/09/2024

কক্সবাজার জেলাধীন উপজেলা সমূহ বিশেষ এলাকার অন্তর্ভুক্ত হওয়ায় জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি সহজীকরণের জন্য জারীকৃত পরিপত্র। পরিপত্র অনুসারে কাগজপত্র দাখিল সাপেক্ষে ভোটার ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করা হচ্ছে।

Photos from উপজেলা নির্বাচন অফিস, উখিয়া's post 08/07/2024

চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়,
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী
চলে গেলে তোমারও অধিক কিছু থেকে যাবে,
তোমার না-থাকা জুড়ে।..........

অত্র কার্যালয়ের কর্মরত ডাটা এন্ট্রি অপারেটর, জনাব ইশতিয়াক বুলবুল তারেক,কে চাকুরীর স্বাভাবিক নিয়ম অনুযায়ী বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠান এ বিদায়ী ক্রেস্ট প্রদান করেন জনাব মিজানুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার, উখিয়া,কক্সবাজার ও জনাব মো: আবু তালেব, সহকারী নির্বাচন অফিসার, উখিয়া,কক্সবাজার এবং উপজেলা নির্বাচন পরিবার, উখিয়ার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ। তার পরবর্তী কর্মস্থলের জন্য শুভকামনা রইল।।

Want your business to be the top-listed Government Service in Cox's Bazar?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Ukhia Upazile
Cox's Bazar
4750

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00