22/03/2026
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আবিদপুর সিটিজী যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে।
পবিত্র মাহে রমজানের শেষে ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৫০–৬০ জন অসহায় মানুষের মাঝে সেমাই, চিনি ও প্রয়োজনীয় ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
আল্লাহ তাআলা আমাদের এই সামান্য প্রচেষ্টাকে কবুল করুন এবং সকলকে সুখ, শান্তি ও বরকতে ভরে দিন।
যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।
২০/০৩/২০২৬ ইং
21/02/2026
আবিদপুর মধ্যম পাড়া সি টি জি যুব সমাজের উদ্যোগে প্রবাসীদের অর্থায়নে ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়, যারা এই মহতি কাজে অর্থ শ্রম ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের সবাইকে সি টি জি যুব সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
ইফতার সামগ্রী বিতরন এর প্রক্রিয়া রমজান মাসে চলমান থাকবে ইনশাআল্লাহ।
30/11/2025
শোক সংবাদ
আবিদ পুর মধ্যপাড়া সরকার বাড়ি নিবাসী মোঃ সুলতান আহমেদ সরকার ইন্তেকাল করেছে
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তায়ালা মরহুমের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন
23/11/2025
"আবিদপুর"
আবিদপুর ৭৯ তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল।
আর মাত্র ৪৩ দিন বাকি!
আসছে আগামী- ৬, ৭ ও ৮ ই জানুয়ারি- ২০২৬ইং, তারিখে আবিদপুর ৭৯ তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আবিদপুর ৭৯ তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফেব্রুয়ারী মাসে। আসন্ন জাতীয় নির্বাচনের কথা বিবেচনা করে মাহফিলের কমিটি সদস্যগণ গ্রামবাসীর সংঙ্গে যোগাযোগ করে মাহফিলটি জানুয়ারি মাসে নিয়ে আসে।
আবিদপুরের মাহফিলের তারিখ পরিবর্তন এবং হুজুরদেরকে দাওয়াত করতে গিয়ে মাহফিলের সেক্রেটারীকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
কারন হঠাৎ করে মাহফিলের তারিখ পরিবর্তন করা হয়েছে এই জন্য। ২৬ সালের ফেব্রুয়ারী মাসের কথা বলে মাহফিলের হুজুরদেরকে দাওয়াত করা হয়েছে।
আবার তাদেরকে ফেব্রুয়ারী মাসের মাহফিল পরিবর্তন করে জানুয়ারি মাসে আনা হয়েছে। এই জন্য মাহফিলের হুজুরদের মাঝে একটা মনমানসিকতা দেখা দিয়েছে। যে তাদের জানুয়ারি মাসে বিভিন্ন জায়গায় মাহফিলের তারিখ আছে, তারপরও তারা আমাদের আবিদপুরের ৭৯ তম মাহফিলের দাওয়াত গ্রহণ করেছেন।
যাক ইনশাআল্লাহ, আমাদের আবিদপুরের ৭৯ তম বার্ষিক মাহফিল ২০২৬ পরিচালনা করতে গিয় কিছু ক্রুটি হতে পারে। এই গুলো নিয়ে কেউ কোন মনমানসিকতা খারাপ করবেন না।
ইনশাআল্লাহ, আবিদপুরের ৭৯ তম মাহফিল ৬, ৭ ও ৮ ই জানুয়ারি- ২০২৬ সাল।
19/11/2025
#শোক_সংবাদ
কুমিল্লা বুড়িচং থানায় মোকাম ইউনিয়ন আবিদপুর গ্রামে নিবাসী মরহুম সোনা মিয়া সাহেবে'র নাতী আব্দুল করিম সাহেবের তৃতীয় ছেলে এবং সেনাবাহিনী তাজুল ইসলামের ছোট ভাই জনাব মো: জামাল হোসেন গত (১৪/১১/২০২৫ ইং, রোজ শুক্রবার) দুবাই তার নিজ রোমে ঘুমের মাঝে স্ট্রোক করে ইন্তেকাল করিয়াছেন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (আরবি: إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ)
#আপডেট
মরহুমের জানাযা নামাজের সময় সূচী:
তারিখ: আগামীকাল ২০ নভেম্বর , বৃহস্পতিবার
স্থান: আবিদপুর বড় মসজিদের সামনে অনুস্টিত হবে।
সময়: আগামীকাল হযরত শাহজালাল এয়ারপোর্ট সকাল ৮:১০ মিনিটে অবতরন করার পরে সিগ্ধান্ত নেওয়া হবে । ( বাদ যোহর থেকে আসরের মধ্যেই সম্ভবনা রয়েছে)
01/09/2025
আবিদপুর ৭৯ তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আগামী ৬,৭,৮ জানুয়ারি ২০২৬ইং।