09/02/2026
শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লার নতুন বই
"যত্নে থাকুক সংসার"
পাওয়া যাচ্ছে লাইব্রেরীতে।
মননশীল ইসলামী বইয়ের প্রতিশ্রুতি নিয়ে কুমিল্লা শহরে আমরাই প্রথম।
09/02/2026
শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লার নতুন বই
"যত্নে থাকুক সংসার"
পাওয়া যাচ্ছে লাইব্রেরীতে।
07/02/2026
নির্বাচনের ডামাডোলে রমাদানকে ভুলে যায়েন না!
লাইব্রেরিতে এসে পৌঁছেছে শায়খ আহমাদুল্লাহর রমাদান প্ল্যনার এবং অন্যান্য বইগুলো।
04/02/2026
নির্বাচনের ঠিক এই পূর্ব মুহূর্তে আপনাদের সামনে আমরা এমন একটি বই নিয়ে এসেছি, যেই বইটি পড়া প্রতিটি মুসলিমের জন্য জরুরি।
বক্ষ্যমাণ পুস্তিকায় মুফতি আজম আবদুস সালাম চাটগামী রহ. কুরআন-সুন্নাহ, ফিকহ ও খেলাফতে রাশেদার বাস্তব দৃষ্টান্তের আলোকে দেখিয়েছেন-ভোট দেওয়া আসলে কী, কাকে ভোট দেওয়া উচিত এবং ভুল ভোটের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। লেখক স্পষ্ট করে বলেছেন, ইসলামে ভোট কোনো তুচ্ছ বা নিছক সামাজিক প্রথা নয়; বরং এটি একযোগে আমানত, সাক্ষ্য ও প্রতিনিধি নিয়োগের গুরুতর দায়িত্ব। এ ছাড়াও পাশ্চাত্য গণতান্ত্রিক পদ্ধতির সঙ্গে ইসলামি নির্বাচন-নীতির তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে বইটি দেখিয়েছে-কেন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অযোগ্য নেতৃত্ব রাষ্ট্র ও সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়।
বইটির মূল্য মাত্র - ৭০ টাকা। কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে বইটি সংগ্রহ করতে পারবেন।
18/10/2025
নতুন প্রকাশিত কিছু বইয়ের ছবি....
21/05/2025
প্রখ্যাত আলোচক, বিজ্ঞ আলেমেদ্বীন মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লার লিখিত "মিম্বরের আমানত" বইটি ১০ খন্ডে পরিসমাপ্তি হলো।
পুরো সেটটা পাওয়া যাবে আল ফারুক লাইব্রেরীতে, ইনশাআল্লাহ।
29/01/2025
ষোলো ৮ম সংখ্যা পাওয়া যাচ্ছে লাইব্রেরিতে।।।
25/09/2024
শরীয়াহভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। সেই লক্ষ্যে কুমিল্লা দাওয়াহ সার্কেল কাজ করছে ধারাবাহিকভাবে। তারই অংশ হিসেবে এবার অনুষ্ঠিত হবে আমাদের বাৎসরিক সবচেয়ে বড় আয়োজন "সীরাত পাঠ প্রতিযোগিতা ও কনফারেন্স"।
তারিখ - ১৭ই অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩.৩০ মিনিট থেকে।
স্থান - মদিনাতুল উলুম মাদ্রাসা, সাতরা, কুমিল্লা।
(যাতায়াত: শাসনগাছা ফ্লাইওভার থেকে নেমে ২০০ গজ পশ্চিমে, ধান গবেষণা ইনিস্টিউটের দক্ষিণে অবস্থিত)
ক্যাটাগরি - মাদ্রাসা / জেনারেল
বিভাগ - অফলাইন / অনলাইন
*অফলাইন বিভাগে শুধুমাত্র পুরুষরাই অংশগ্রহণ করতে পারবেন।
*অনলাইন বিভাগ পুরুষ-মহিলা সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত।
*অফলাইনে অংশগ্রহণকারী কোন প্রতিযোগি অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
সিলেবাস - মুহাম্মাদ পাবলিকেশন প্রকাশিত প্রখ্যাত লেখক মুসা আল হাফিজ লিখিত "মহানবীর জীবনপঞ্জি" বইটি।
রেজিষ্ট্রেশন ফি -
অফলাইন প্রতিযোগিতা ও সেমিনার - ১৫০ টাকা।
অনলাইন প্রতিযোগিতা ৫০ টাকা।
রেজিষ্ট্রেশনের শেষ সময় -
১৩ অক্টোবর ২০২৪ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।
রেজিষ্ট্রেশন পদ্ধতি -
অফলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দুই পদ্ধতিতে রেজিষ্ট্রেশন করতে পারবেন।
★ এক - মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৫০ টাকা পাঠিয়ে প্রদত্ত লিংকে প্রবেশ করে গুগল ফরম পূরণ করতে হবে।
★ দুই - কাগজের ফরম পূরণ করে রেজিষ্ট্রেশন ফি সহ লাইব্রেরি (আল ফারুক লাইব্রেরী) অথবা প্রতিনিধির নিকট জমা দিতে হবে।
অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে -
মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে ৫০ টাকা পাঠিয়ে প্রদত্ত লিংকে প্রবেশ করে গুগল ফরম পূরণ করতে হবে।
রেজিষ্ট্রেশন করুন এই লিংকে প্রবেশ করে -
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScYiL2nzphpRZ0HKKrFk7tqI3arr5aThYWTCSkmSiO1faekLA/viewform?usp=sf_link
টাকা পাঠাবেন - 01645961369 (বিকাশ/নগদ/রকেট) এই নাম্বারে।
অনলাইন প্রতিযোগিতার পরীক্ষাপদ্ধতি -
১৫ই অক্টোবর রাত ৯.৩০ মিনিটে গুগল ফরমের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
অফলাইন প্রতিযোগিতার পরীক্ষাপদ্ধতি -
১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩.৩০ মিনিটের পূর্বে সশরীরে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। আছরের পর থেকে সেমিনার এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান।
পুরষ্কার : অফলাইনে মাদরাসা ও জেনারেল উভয় ক্যাটাগরিতে শীর্ষ ১৫ জন করে ৩০ জন এবং অনলাইনে শীর্ষ ১০ জনসহ মোট ৪০ জন পাবেন ৮০,০০০ টাকা সমমূল্যের বই উপহার।
সার্বিক দিকনির্দেশনায় - মুফতি শামসুল ইসলাম জিলানী হাফিজাহুল্লাহ।
প্রতিযোগিতার প্রতিনিয়ত আপডেট পেতে চোখ রাখুন আমাদের পেইজে এবং গ্রুপে। অফলাইন রেজিষ্ট্রেশন এবং বই সংগ্রহ করুন মোগলটুলি আল ফারুক লাইব্রেরী থেকে।
কুমিল্লা দাওয়াহ সার্কেলের সাথে যোগাযোগ করুন 01782265955 এই নাম্বারে।
16/09/2024
ষোলো ৭ম সংখ্যা এখন লাইব্রেরিতে....
03/09/2024
আমাদের এ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেয়া হয় নি। ৭২-৭৫ এর ঘটনাবলী আমাদের কাছ থেকে আড়াল করে রাখা হয়োছিলো। ভিলেনদের উপস্থাপন করা হয়েছে হিরো বানিয়ে, হিরোদের উপস্থাপন করা হয়েছে ভিলেন বানিয়ে। বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় ইতিহাসকে বিকৃত করা হয়েছিলো। তারপরও সত্য বেশিদিন ধামাচাপা দিয়ে রাখা যায় না এবং যাবেও না ইনশাআল্লাহ।
স্বৈরাচারদের সঠিক ইতিহাস এবং ৭২-৭৫ এর ঘটনাবলী জানতে এই বইগুলো পড়তে পারেন।
09/07/2024
জনপ্রিয় ইসলামি পত্রিকা মাসিক আল কাউসার, ত্রৈমাসিক নারী ও শিশু-কিশোর সংখ্যা নিয়মিত পাওয়া যাচ্ছে আমাদের লাইব্রেরিতে।