চড়ানল ইসলামিয়া ইউনুছিয়া হাফিজিয়া মাদরাসার মুহিব্বীন পরীবার

চড়ানল ইসলামিয়া ইউনুছিয়া হাফিজিয়া মাদরাসার মুহিব্বীন পরীবার

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চড়ানল ইসলামিয়া ইউনুছিয়া হাফিজিয়া মাদরাসার মুহিব্বীন পরীবার, Public Service, Brahmanbaria Road, Cumilla.

19/10/2025

শিক্ষকের সাথে অভিভাবকদের ব্যবহার: সন্তানের ভবিষ্যতের ভিত্তি! 🤝

​শিক্ষক হলেন আপনার সন্তানের দ্বিতীয় অভিভাবক, যিনি তার জ্ঞান ও নৈতিকতার ভিত্তি তৈরি করেন। শিক্ষকের প্রতি আমাদের আচরণ ও ব্যবহার কেমন হবে, তা সন্তানের মনে গভীর প্রভাব ফেলে।
​আসুন, সন্তানের কল্যাণের জন্য শিক্ষকের সাথে অভিভাবক হিসেবে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত, তা জেনে নিই:

​১. শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করুন:
​শিক্ষক যে প্রতিষ্ঠানেই থাকুন না কেন, তিনি আপনার সন্তানের শিক্ষার জন্য সময় দিচ্ছেন। সব সময় তাঁর প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করুন। মনে রাখবেন, আপনার সন্তানও আপনার আচরণ থেকে শিখছে। আপনি শিক্ষককে সম্মান দেখালে, সন্তানও তাঁকে সম্মান করতে শিখবে।

​২. গঠনমূলক সম্পর্ক রাখুন:
​শুধুমাত্র প্রয়োজন হলেই নয়, সন্তানের অগ্রগতি নিয়ে শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। তবে সেটি যেন অযাচিত বা বিরক্তিকর না হয়। শিক্ষকের মূল্যবান সময়কে মূল্য দিন।
​সন্তানের দুর্বলতা বা সমস্যা নিয়ে কথা বলার সময় নম্র ও বিনয়ী হোন।
​শিক্ষকের কোনো সিদ্ধান্ত বা পদ্ধতি নিয়ে প্রশ্ন থাকলে, সেটি একান্তে ও শালীনতার সাথে আলোচনা করুন। জনসমক্ষে বা অন্য অভিভাবকদের সামনে সমালোচনা করবেন না।

​৩. শিক্ষকের সিদ্ধান্তকে সমর্থন করুন:
​মাদরাসা বা শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু নিয়মকানুন থাকে। শিক্ষকের নেওয়া যেকোনো গঠনমূলক সিদ্ধান্ত বা শৃঙ্খলার ক্ষেত্রে তাঁকে দৃঢ়ভাবে সমর্থন করুন। বাড়িতে গিয়ে শিক্ষকের সমালোচনা করলে সন্তানের মনে তাঁর প্রতি অশ্রদ্ধা জন্মায়, যা শিক্ষার জন্য ক্ষতিকর।

​৪. সমস্যা সমাধানের মনোভাব রাখুন:
​যদি সন্তানের পক্ষ থেকে কোনো ভুল বোঝাবুঝি বা অভিযোগ থাকে, তবে আগে শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনুন। আবেগপ্রবণ না হয়ে, সমস্যাটি দ্রুত সমাধানের জন্য শিক্ষকের সাথে একযোগে কাজ করুন।

​💡 মনে রাখবেন: শিক্ষকের সাথে আপনার সুসম্পর্ক আপনার সন্তানের জন্য একটি নিরাপদ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ তৈরি করে। আপনার বিনয় ও সহযোগিতা শিক্ষকের প্রচেষ্টাকে আরও অর্থবহ করে তোলে।

​আসুন, আমরা আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য শিক্ষকের প্রতি যথাযথ সম্মান বজায় রাখি।
​শিক্ষকের প্রতি আপনার শ্রদ্ধা প্রকাশ করতে আপনি কী করেন? কমেন্টে জানান। 👇

​ #শিক্ষক #শিক্ষকেরসাথেব্যবহার #অভিভাবক #সন্তানপালন #শ্রদ্ধা #প্যারেন্টিং

Photos from চড়ানল ইসলামিয়া ইউনুছিয়া হাফিজিয়া মাদরাসার মুহিব্বীন পরীবার's post 26/09/2025

বিগত ৪ বছর আগের স্মৃতি যা এখনো অনেক কিছুই মনে করিয়ে দেয়। সবার জন্য কল্যাণ ও শুভকামনা রইল।

Photos from চড়ানল ইসলামিয়া ইউনুছিয়া হাফিজিয়া মাদরাসার মুহিব্বীন পরীবার's post 05/09/2025

আলহামদুলিল্লাহ আজ চড়ানল হাফেজিয়া মাদরাসার নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় মাদ্রাসার হল রুমে। উক্ত সভা শেষে মাদ্রাসার নব নির্বাচিত সভাপতি জনাব আ হ ম তাইফুর আলম সাহেব কে কার্যকরী কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানান।

21/05/2025

লিল্লাহ বোর্ডিং নাকি স্কলারশিপ?
দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার।

একজন তরুণ মেধাবী ছাত্র, জ্ঞান অর্জনের তৃষ্ণায় বিভোর। কেউ যায় অক্সফোর্ড, কেউ আল-আজহার। কেউ যায় ক্যামব্রিজ, কেউ মাদরাসায়। কিন্তু দৃষ্টিভঙ্গির বৈপরীত্য কোথায় জানেন?

ইউনিভার্সিটিতে বিনা বেতনে পড়ার সুযোগ পেলে বলা হয়— সে স্কলারশিপ পেয়েছে! গর্ব, সম্মান, অভিভাবকের চোখে আনন্দের ঝিলিক।
কিন্তু মাদরাসায় কেউ ফ্রি পড়লে? বলা হয়— সে লিল্লাহ বোর্ডিংয়ে পড়ে! করুণার সুর, দানের হিসাব।

কিন্তু মেধাবী তো মেধাবীই, সে ইউনিভার্সিটিতে পড়ুক বা মাদরাসায়। তাই মাদরাসাগুলোর দরজায় নতুন সাইনবোর্ড টাঙানো উচিত—
১০০% স্কলারশিপ মেধাবীদের জন্য"
অর্থনৈতিক অসচ্ছলদের জন্য প্রয়োজনভিত্তিক বৃত্তি"

যে দিন ভাষা বদলাবে, সে দিন ভাবনাও বদলাবে। কেউ আর বলবে না, হুজুররা সদকার টাকায় চলে! বরং বলবে—এরা স্কলারশিপ নিয়ে পড়ছে।

এমনকি মাদরাসা আর প্রাইভেট কলেজ ভার্সিটির ফান্ড রাইজিং সিস্টেমও কিন্তু এক। উভয় প্রতিষ্ঠানেই কালেকশন সিস্টেম আছে। কেউ শুধু বড় বড় ডোনার থেকে কালেকশন করে, আর কেউ বড় ছোট সব ধরনের কালেকশনই করে। কিন্তু মাদ্রাসার বেলায় আসলে তখন সেটাকে চাঁদা কালেকশন বলে ছোট করা হয়।

সম্মান আসে দৃষ্টিভঙ্গির পরিবর্তনে, আর পরিবর্তন আসে সাহসী পদক্ষেপে। সেই পরিবর্তন আমাদের আনা প্রয়োজন।

কপিরাইট

20/04/2025

চড়ানল হাফেজিয়া মাদরাসার সম্মানিত সভাপতি হযরত মাওলানা সৈয়দ আব্দুর রউফ সাহেবের ইন্তেকালে অত্র প্রতিষ্ঠানের পক্ষ হতে শোক প্রকাশ।

09/03/2025

চড়ানল হাফেজিয়া মাদরাসার সম্মানিত সদস্য, দাতা, দেশ ও প্রবাসী কল্যাণকামী দ্বীনি ভাই আপনাকে বলছি বর্তমানে অত্র প্রতিষ্ঠানটি উন্নয়ন কাজ করার পর প্রায় ৪৫০০০০/- চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণের মধ্যে আছে তাই আমার ও আপনার ঈমানী দায়িত্ব হলো নিজ সাধ্যমত প্রতিষ্ঠানের সহযোগিতায় এগিয়ে আসা দান, সাদাকা,যাকাত,ফিৎরা পাঠানো। আবশ্যই নিজে অথবা নিজের জিম্মায় সরাসরি প্রতিষ্ঠানে পৌঁছেদিতে অনুরোধ করা হলো।
অগ্রনী ব্যাংক শংকুচাইল শাখা এসি নং ০২০০০০৯৮২৯৩০৭
অথবা বিকাশ ০১৭২৩-৮০১৯৪৮ মাদরাসা
বি:দ্র: টাকা পাঠালে অবশ্যই রসিদ বুঝে নিবেন।

Photos from চড়ানল ইসলামিয়া ইউনুছিয়া হাফিজিয়া মাদরাসার মুহিব্বীন পরীবার's post 05/02/2025
Want your business to be the top-listed Government Service in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Brahmanbaria Road
Cumilla