20/05/2026
ক্ষমা করে দিও বোন এই জঘন্য সমাজ তোমাকে বাঁচতে দিল না।
সামাজিক ও মানবিক তথ্য প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ।
মুরাদনগর উপজেলা ( কুমিল্লা জেলায় অবস্থিত ) আয়তন: ৩৩৯.০০ বর্গ কিমি। সীমানা: উত্তরে নবীনগর উপজেলা, দক্ষিণে চান্দিনা ও দেবীদ্বার উপজেলা, পূর্বে দেবীদ্বার, ব্রাহ্মণপাড়া ও কসবা উপজেলা, পশ্চিমে দাউদকান্দি, হোমনা ও বাঞ্ছারামপুর উপজেলা।
প্রশাসন মুরাদনগর থানা গঠিত হয় ১৮৫৮ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।
20/05/2026
ক্ষমা করে দিও বোন এই জঘন্য সমাজ তোমাকে বাঁচতে দিল না।
16/05/2026
আপনার এলাকার আইডি বিহীন গ্রামীন সড়ক কিভাবে উন্নয়ন করবেন?
সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানের কাছে জানাতে পারেন অথবা উপজেলা চেয়ারম্যান/ইউওনো/উপজেলা প্রকৌশলী বরাবর আবেদন করতে পারেন।
31/03/2026
কুমিল্লার বাঙ্গরা বাজারে অভিযান: ৯০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার
কুমিল্লার বাঙ্গরা বাজার থানার আওতাধীন শ্রীকাইল এলাকায় বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ ২০২৬ তারিখ রাত ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রীকাইল ইউনিয়নের উত্তর পাড়া (বেপারী বাড়ী) এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ হেলাল মিয়া (৩৮) এর বসত ঘরে তল্লাশি চালিয়ে তার শয়ন কক্ষ থেকে ৮০ পিস এবং সহযোগী মোঃ ইয়াছিন (২০) এর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ৯০ পিস, যার ওজন প্রায় ৯ গ্রাম।
অভিযানে ঘটনাস্থল থেকেই হেলাল মিয়া ও ইয়াছিনকে গ্রেফতার করা হয়। পরে জব্দকৃত আলামতসহ তাদের থানায় নিয়ে আসা হয় এবং এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় মামলা নং-২২, তারিখ ৩১ মার্চ ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত হেলাল মিয়ার বিরুদ্ধে পূর্বে আরও একটি মাদক মামলাসহ মোট দুটি মামলার রেকর্ড রয়েছে।
বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।