হে রাজ-Hey Rajjj

হে রাজ-Hey Rajjj

Share

অজানা কোন এক মায়াবতীর কণ্ঠস্বর হে রাজ

05/04/2026

প্রিয় বনলতা,
তোমার কি কখনো বুকে প্রচণ্ড চাপ অনুভব হয়েছে?

এই যেমন ধরো - বক্ষের ভেতর যে হাড়গুলো হৃদয়কে আগলে রাখে, সেগুলো যেন একে একে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। শ্বাসকষ্টে কাতর রোগীর মতো নিজেকে অসহায় মনে হয়, নিঃশ্বাস যেন আর আসতে চায় না।

জানো, তোমার অনুপস্থিতির প্রতিটি মুহূর্ত আমার ঠিক এমনই লাগে। অথচ এই যন্ত্রণার কোনো বহিঃপ্রকাশ নেই, চোখ অশ্রুসিক্তও হয় না। তবু এই নীরব ব্যথা মৃত্যুযন্ত্রণাকেও হার মানায়.....

Himadro Raj

09/02/2026

যাকে হারিয়ে ফেলবো ভাবলেই বুকের মধ্যে ব্যথার বিস্ফোরণ ঘটতো, তাকে দেখিনা আজ শত বছর হয়। এখন আর ব্যথা অনুভব করিনা। শুধু আজও সমুদ্র দেখলে মনে পড়ে যায়; আমাদের এক সাথে পায়ে পা মিলিয়ে হেঁটে সমুদ্র দেখার কথা ছিলো।

09/02/2026

যেদিন তুমি হারিয়ে যেতে চেয়েছিলে অজানায়,
আমি উন্মাদপ্রায় খুঁজেছি তোমায় অলিতে-গলি-সীমানায়।
আজও তুমি দূরে সরে গেলে, বেড়েছে কেবল ব্যবধান,
আমার হাতে আর কোনো পথ নেই, বিষণ্ণ এ প্রাণ।
তোমার মুঠোয় ছিল আমায় ফিরে পাওয়ার সব চাবিকাঠি,
অথচ তুমি খুঁজলে না আমায়, সবটুকু করলে মাটি।
অবহেলায় পড়ে রইল সব সুযোগ, করলে না ব্যবহার,
অতল অভিমানে ডুবে গেল আমাদের চেনা সংসার।
মিছে আশায় বুক বেঁধেছি আমি, বুনেছি মরীচিকা,
কষ্ট সয়ে সয়ে আজ নিভে গেছে সব সুখের শিখা।
নিজেকে হারিয়ে ফেলেছি আজ নিঃস্ব শূন্যতার ভিড়ে,
পাড়ি জমিয়েছি অসীমে, যেখানে কেউ আসে না আর ফিরে।
আকাশপানে চেয়ে আজ শুধু দীর্ঘশ্বাসেরই আনাগোনা,
নষ্ট হলো সবটুকু সঞ্চয়, মলিন হলো খাঁটি সোনা।

22/09/2025

যদি সম্ভব হতো, মৃত্যুকেই বেছে নিতাম। কেন তুমি আমাকে এমন কঠিন সময়ের মুখোমুখি করলে? আমি কি পারব এই জীবনটাকে আবার নতুন করে গড়ে তুলতে? আমি কি পারব সব সমস্যাকে পাশ কাটিয়ে সামনে এগোতে?

বুকের গভীর থেকে হতাশার যে কথাগুলো বেরিয়ে আসছে, তা যার উদ্দেশ্যে বলা, তার কাছে হয়তো পৌঁছাবে না কখনোই। সে হয়তো বুঝছেও না আমার ভিতরের অনুভূতিগুলো। নিজেকে খুব একা মনে হচ্ছে। আমি তো এমন ভালোবাসা চাইনি, যেখানে আমার প্রিয় মানুষটি থাকবে বহু দূরে। আমি চেয়েছিলাম, সে আমার হয়ে থাকবে, আমার পাশে থাকবে। তার সাথে একদিন যোগাযোগ না হলে, আমার পুরো দিন এলোমেলো হয়ে যেত। অথচ এখন, টানা দুদিন তার কোনো খবর নেই।

এত কষ্টের মধ্যেও কাউকে কিছু বলতে পারছি না। কারো সঙ্গে ভাগ করে নিতে পারছি না। এমনকি ফেসবুকে কিছু পোস্ট করতেও পারছি না। চারপাশটা অন্ধকারে ডুবে আছে। তবুও এমনভাবে চলতে হচ্ছে যেন আমি আলোয় আছি, যেন কিছুই হয়নি। যেন আমার কোনো কষ্ট নেই।
আজ নিজেকে ভীষণ একা মনে হচ্ছে। কান্না চোখে টলমল করছে।
বলো তো, তুমি কি আমার মতো অনুভব করছো?

আমি হয়তো ভাবি, তোমার উপর বোঝা হবো বলে যোগাযোগ করি না। কিন্তু তুমি কি একটিবারও আমাকে মনে করতে পারতে না? একটিবারও কি সময় করে ভাবতে পারতে না, কেমন আছি আমি?

কেউ বিশ্বাস করবে না—ভালোবাসার কাছে আমি হেরে যাচ্ছি। আমি আর শক্ত থাকতে পারছি না।

হে মাবুদ, দয়া করে আমাকে আর কারো ‘অপশন’ বানিয়ো না। যদি কেউ ভালোবাসে, সে যেন শুধুই আমাকেই ভালোবাসে—একটিমাত্র ভালোবাসা, নিঃশর্ত আর একনিষ্ঠ।

17/09/2025

সময়ের সাথে কত কিছুই না ভুলে গিয়েছি আমি। ভুলে গিয়েছি শত শত ব্যথা, ভুলে গিয়েছি অতীতের নানা স্মৃতি। তবু তোমাকে ভুলতে পারিনি। চেষ্টা যে করিনি, তা নয়— অগণিত চেষ্টা করেছি। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি। যতই দূরে সরাতে চেয়েছি, ততই যেন তোমার দিকে ফিরে গিয়েছে মন।

বুঝেছি, এই পৃথিবীতে যে জিনিস ভুলতে চাইবে যত বেশি, ঠিক ততবারই তা মনে পড়বে আরও বেশি। আজও মনে পড়ছে তোমাকে। একাকীত্বের নিঃসঙ্গ মুহূর্তে, বিষণ্নতার কালো আঁধারে, জ্বলে যাচ্ছে আমার অন্তরের সমস্ত স্মৃতি। খুব করে চাইছি তোমাকে, অথচ পাচ্ছি না। এই আকুলতা কি ছুঁতে পারছে তোমার হৃদয়কে? জানি না। আমার মতো তোমারও কি এমন হয়? নাকি আমি কেবল ভ্রমে বিভোর?

আমার এই আকুতি, এই না-পাওয়ার যন্ত্রণা আর কত দীর্ঘ হবে— কে জানে!

AI দিয়ে তৈরি কৃত ছবি

16/09/2025

এরপর আর দেখা হবেনা...
শেষ। খুব ছোট একটা লাইন। একটা বড় দীর্ঘশ্বাস আর অভ্যাসে পরিণত হওয়া মানুষটার বিদায়।

যাকে দেখে শান্তি লাগতো,সেই মানুষটাকে আর দেখা হবেনা। শহরে হাজারো মানুষ চোখের সামনে থাকবে অথচ সেই প্রিয় মানুষটাই আর সেখানে থাকবে না।
সবকিছু স্মৃতি হয়ে থাকবে, শুধু সেই মানুষটা থাকবেনা।

সবকিছু থাকা সত্ত্বেও খালি খালি লাগবে -
কারণ আর দেখা হবেনা। আর দেখা হবেনা।
🖋️ সংগৃহীত
🎙️ Sandip Parua

12/09/2025

মানুষ বিহীন, একা হচ্ছি তো। ভিতর থেকে কান্নার শব্দ ভেসে আসছে।

আমি বিলীন হয়ে যাচ্ছি...

03/09/2025

জানো প্রিয় আকাশ,
তুমি তো সব জানো। একদিন হঠাৎ করেই আমি তোমার কাছে চলে আসবো—নিঃশব্দে, অশ্রুমগ্ন এক ক্লান্ত যাত্রী হয়ে। এই পৃথিবীর নির্মমতম বাস্তবতার সঙ্গে আর নিজেকে মানিয়ে নিতে পারছি না। চারপাশ যেনো অদৃশ্য প্রাচীর তুলে দিয়েছে আমার বিরুদ্ধে; পরিচিত মুখগুলোও যেনো অপরিচিত ছায়ায় রূপান্তরিত হয়ে গেছে।

যাদের ভালোবেসে জীবন গড়েছিলাম, যাদের হাতে ভর করে পথ চলার স্বপ্ন দেখেছিলাম—তারা আজ দূরের মানুষ। আপন সত্ত্বা হারিয়ে আমি যেনো এক পরিত্যক্ত দ্বীপে বন্দি হয়ে পড়েছি। আত্মার গভীরে ক্ষত, হৃদয়ের ভেতর নিঃসঙ্গতার ছায়া, আর দিনদিন নিভে যাওয়া জীবনের প্রদীপ—এসব নিয়েই আমি চলছি এক অচেনা যাত্রাপথে।

আকাশ, তুমি হয়তো আমার এই নীরব আর্তনাদ শুনছো না, কিন্তু তুমি জানো—এই পৃথিবী আমাকে আর নিজের বলে মানতে চায় না। আমি ক্রমশ একা হয়ে যাচ্ছি, ভাঙনের অতলে ডুবে যাচ্ছি। একদিন তাই আমি চলে যাবো তোমার কাছে—যেখানে আর কোনো বিভাজন থাকবে না, যেখানে কেউ আমাকে পর বানিয়ে রাখবে না।

25/08/2025

আমি সম্পর্কে জড়াতে চাই নি, বিয়ে করতে চাইছি। তা ও পরিবারের সন্মান রক্ষা করে উপযুক্ত সময়ে।তবে যে সন্মান পরিবার কে দিতে চেয়েছি, ভুল বুঝাবুঝিতে সেই সন্মানটি রাখতে পারলাম না। আমি সত্যি ক্ষমা চাই। আমি খারাপ মানসিকতা নিয়ে আগায়নি। 🙏🙏

২৫/০৮/২০২৩ইং

দুই বছর পর ও আমি একই জায়গায় অবস্থান করছি

24/08/2025

ভালোবাসার মানুষ আসতে পারে হঠাৎ করেই, ঠিক বসন্তের বেলি-ফুলের গন্ধের মতো ক্ষণিকের মায়া নিয়ে। কিন্তু জীবনের আসল সাধ্য সেই মানুষটির, যে আপনাকে ভালো রাখবে—মনের অশান্তিতে শীতল ছায়া হয়ে, দুঃখের অন্ধকারে প্রদীপ হয়ে। প্রেমের দীপ্তি যত ক্ষণস্থায়ীই হোক না কেন, ভালো রাখার মানুষের সান্নিধ্যই জীবনের প্রকৃত পরিপূর্ণতা।
তাই তো..
ভালোবাসার মানুষ আসার চেয়ে ভালো রাখার মানুষ আসাটাই প্রকৃত প্রয়োজন।

Want your business to be the top-listed Government Service in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Cumilla