Tarek Hasan

Tarek Hasan

Share

সেলেব্রিটি দের বায়ো লাগেনা

27/12/2021

বৃহস্পতিবার রাতে লঞ্চে আগুন দেখে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়া প্রায় ৩০০ মত যাত্রীকে উদ্ধার করে পাড়ে পৌছে দেন ৩৫ বছর বয়সি ট্রলারচালক এই মিলন খান। শুধু তাই না, তীরে পৌছে স্থানীয়দের সহায়তায় গরম কাপড়সহ কাউকে খাবারের ব্যবস্থা করেন। কাউকে হাসপাতালের পথ পর্যন্ত এগিয়ে দেন। সেদিন দিন রাত তিনটা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত করে গেছেন বিনা ভাড়ায় নিজ উদ্যোগে!

স্ত্রী ও তিন সন্তান নিয়ে পাঁচজনের সংসারে ট্রলার চালিয়েই জীবিকা তার। ১০ টাকার বিনিময়ে দিয়াকুল থেকে শহরের লঞ্চঘাটে যাত্রী পারাপার করেন। মিলন খান বলেন, "যাত্রীদের চিৎকার ও আগুন দেখে ট্রলার নিয়ে ঘটনাস্থলে যাই। নদীতে ঝাঁপ দিয়ে ভেসে আসা যাত্রীদের উদ্ধার করে পাড়ে নিয়ে দিয়াকুল গ্রামের মানুষের সহায়তায় রাত থেকে সকাল পর্যন্ত প্রায় ৩০০ যাত্রী পার করে তীরে ও হাসপাতালে পাঠাতে সহায়তা করেছি। আমি কারও কাছ থেকে কোনো ভাড়া নিইনি। টাকাই সব নয়। বিপদে মানুষকে সহায়তা করেছি, এটাও কম নয়।"

অন্তর থেকে শ্রদ্ধা ও ভালবাসা মিলন খান। ঘুনে ধরা এদেশে আপনারাই সত্যিকার মানুষ হয়ে আলোজ্বেলে আমাদের বাচিয়ে রেখেছেন। দোয়া রইলো আপনার মতো মহান মানবিক মানুষের জন্য 💗

Want your business to be the top-listed Government Service in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Cumilla
COMILLA