01/09/2024
মায়ের এই খালি বুককে আল্লাহ তুমি শান্তি দাও আর কস্ট দিও না!
We're all ready to die for one & the superMCy could be a part of it! ♨️
01/09/2024
মায়ের এই খালি বুককে আল্লাহ তুমি শান্তি দাও আর কস্ট দিও না!
27/08/2024
সবচাইতে বেশি মৃত্যু কুমিল্লায় ,
মৃত্যুর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে!
চলমান বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রাণ উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন। পানিবন্দি পরিবার ১২ লাখ ৭ হাজার ৪২৯টি।
বন্যায় মোট ২৭ জন মারা গেছে জানিয়ে উপদেষ্টা বলেন, এর মধ্যে কুমিল্লায় ১০ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫ জন, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে ৫ জন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন।
27/08/2024
সচিবালয়ে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো আসাদুজ্জামান জানিয়েছেন, ঢামেকে হাসনাত আব্দুল্লাহকে দেখতে শত শত মানুষ আসছেন। তাকে অবজারভেশনে রেখে বিশ্রাম নিশ্চিত করা দরকার। কিন্তু কেউ কথা শুনছে না। তাই তাকে ঢামেক থেকে সিএমএইচে নিয়ে যাওয়া হচ্ছে।
সোমবার (২৬ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সিএমএইচে পাঠানো হয়েছে।
এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ একাধিক উপদেষ্টা হাসনাত আব্দুল্লার চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছিলেন।
এদিকে ব্রিগেডিয়ার জেনারেল মো আসাদুজ্জামান হাসনাতের সবশেষ অবস্থা নিয়ে গণমাধ্যমকে জানান, হাসনাত আব্দুল্লাহ বর্তমানে শংঙ্কামুক্ত এবং ভালো আছেন। তিনি বর্তমানে স্ট্যাবল আছেন। তার শরীরের বাইরের দিকে কোথাও কোনো কাটাছেঁড়া বা আঘাত নেই। তবে তিনি মাথায় আঘাত পেয়েছিলেন। আমাদের চিকিৎসকরা ওনাকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।
এর আগে রোববার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও আনসার প্রতিনিধিদের দাবিদাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
* কুমিল্লার বুড়বুড়িয়ায় গোমতীর বাঁধে ধ্বস, প্লাবিত হচ্ছে জনবসতি:
নির্বাহী প্রকৌশলী, পা উ বো
১২:৪৫, ২৩ আগষ্ট ২০২৪
21/08/2024
কুমিল্লার মা বাবা রা কোন টেনশন করবেন না ... আপনাদের সন্তান রা রাস্তায় নেমে গেছে।
📷 Faravi Khan Toki
21/08/2024
💔
21/08/2024
শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি বন্ধ করা উচিত বলে মনে করেন ৯৩ শতাংশ মানুষ। প্রথম আলোর অনলাইন জরিপে এই চিত্র উঠে এসেছে। জরিপে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের মধ্যে ৫ শতাংশ মানুষ মনে করেন, ছাত্ররাজনীতি বন্ধ করা উচিত হবে না। আর ২ শতাংশ পক্ষে-বিপক্ষে কোনো মত দেননি।
১৪ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে ২০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত (গতকাল মঙ্গলবার) সাত দিন প্রথম আলোর ফেসবুক পেজে এই জরিপ চালানো হয়। জরিপে প্রশ্ন করা হয়, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি বন্ধ করা উচিত বলে মনে করেন কি?’
এই প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বলেছেন ৩ লাখ ২৬ হাজার ৭৩০ জন। অর্থাৎ তাঁরা ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে নিজের মতামত জানিয়েছেন। অন্যদিকে ছাত্ররাজনীতি বন্ধের বিপক্ষে, অর্থাৎ ‘না’ ভোট দিয়েছেন ১৯ হাজার ৫৬১ জন।
জরিপে ‘হ্যাঁ’ এবং ‘না’–এর পাশাপাশি ‘মন্তব্য’ নেই এমন একটি ঘর ছিল। মন্তব্য নেই-এর ঘরে ভোট দিয়েছেন ৩ হাজার ৮৪২ জন। ফেসবুকে পরিচালিত এই জরিপে ভোট দিয়েছেন ৩ লাখ ২৬ হাজার ৭৩০ জন। একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভোট দেওয়ার সুযোগ ছিল।
21/08/2024
১০০০ টাকার নোট বাতিলের কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
তিনি বলেন, ১০০০ টাকার নোট বাতিলের গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু নোট বাতিলের এমন কোনো সিদ্ধান্ত নেই।
মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে বোর্ড মিটিং শেষে গভর্নর এ কথা বলেন।
প্রতি লিপ ইয়ারেই পাচ্ছেন অটোপাশ
২০২০,২০২৪,২০২৮!