15/05/2025
কুমিল্লা জেলার সকল থানায় আজ থেকে চালু হচ্ছে অনলাইন জিডি সেবা।
মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় না এসে ঘরে বসেই সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ।
প্রাথমিক পর্যায়ে গত ১৫ এপ্রিল ২০২৫ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল থানা এবং চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন জেলা পুলিশের সকল থানায় অনলাইন জিডি সেবা চালু হয়েছে।
উল্লেখ্য, ইতোপূর্বে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত। আজ থেকে কুমিল্লা জেলার ১৮ টি থানা এলাকার সকল ধরনের জিডি অনলাইনে করা যাবে।
অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে 'অনলাইন জিডি' (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।
বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুততম সময়ে ও সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
05/05/2024
নিরাপদ খাদ্য নীতি সেনসিটাইজেশন কর্মশালায় বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব এ. এইচ. এম. সফিকুজ্জামান। এসময় জেলা পুলিশ এর পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মো: কামরান হোসেন।
18/07/2023
রুদ্ধশ্বাস ৩০ ঘন্টা, অত:পর সফলতার সাথে অপহৃত শিশু উদ্ধার!
১৪ তারিখ রাতে অফিসে বুড়িচং এর ফরিজপুর,ময়নামতি এলাকা থেকে অপহৃত এক শিশু আমির হামজা(৫) এর মা ও পরিবারের লোকজন অফিসে এসে আমার সাথে দেখা করতে চাইলে আমি যথারীতি একটা প্রোগ্রাম এ ছিলাম অফিসের বাইরে। ফোন নম্বর নিয়ে কল দিয়ে বিস্তারিত জানায়,তাদের ৫ বছরের ছেলে অপহরণের শিকার হয়েছে এবং ফোনে মুক্তিপণ দাবি করছে অপহরণকারী।
সেই থেকে শুরু।
দফায় দফায় আলোচনা, লোকেশন পরিবর্তন, ব্যক্তি পরিবর্তন,মোবাইল নম্বর পরিবর্তন, দাবিকৃত টাকা না পেলে লাশ পাঠিয়ে দেয়ার হুমকি এসবের সাথে সাথেই চলতে থাকে আমাদের কার্যক্রম আমাদের প্রস্তুতি আর ট্র্যাকিং।
বুড়িচং থানাধীন দেবপুর ফাড়ির এসআই রাজীবের নেতৃত্বে আমাদের টিম ফলো করতে থাকে মুগদাপাড়া থেকে গাজিপুর, গাজিপুর থেকে সাভার।
অবশেষে প্রায় ৩০ ঘন্টা পর সাভারের ইউনাইটেড আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে অপহৃত শিশুটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করে এস আই রাজীবের টিম, গ্রেফতার হয় অপহরণকারী সহ তার সহযোগী বাকিরা।
পুলিশের চাকরি নিয়ে নানা মত নানা ভাবনা নিজের মনেও থাকে,সমাজেও আছে।
তবে মাঝে মাঝেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসে তিনি
মানুষের মুখে হাসি ফোটানোর এমন সুযোগ দিয়েছেন বলে, ছোট্ট জীবনে সব পাওয়া না পাওয়ার হিসেব মেলানোর জন্য এমন কিছু বিপদগ্রস্ত মানুষের মুখের হাসি কি যথেষ্ট নয়???
মো: কামরান হোসেন
অতিরিক্ত পুলিশ সুপার
সদর সার্কেল,কুমিল্লা।
08/04/2023
আপনার NID থেকে কতটি সীমকার্ড রেজিষ্ট্রেশন আছে জানেন কি?
ইদানিং বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে এরকম যে, কোন একটা ক্রাইমে ব্যবহৃত /কোন ক্রাইম এর সাথে জড়িত বলে যে মোবাইল নম্বরটি পাওয়া যাচ্ছে সেটির রেজিষ্ট্রেশন এমন একজন ব্যক্তির নামে যিনি নিজেই জানেন না আসলে তার নামে এই নম্বরটি রেজিষ্ট্রেশন করা!
কিন্তু আপনার নামে রেজিষ্ট্রেশন করা মোবাইল নম্বরটি ব্যবহার করে কোন অপরাধ সংগঠিত হয়ে থাকলে যতক্ষন না প্রমাণ হচ্ছে আপনি জড়িত নন বা রেজিষ্ট্রেশন এর বিষয়টি আপনি জানেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি অপরাধী হিসেবে বিবেচিত হবেন।
তাই আপনার এনআইডি'র বিপরীতে কতটি মোবাইল নম্বর রেজিষ্ট্রেশন রয়েছে সেটা জেনে নিন।
(মোবাইল এর ডায়াল অপশনে গিয়ে *16001 # ডায়াল করুন, এবার আপনার এনআইডির সর্বশেষ ৪ ডিজিট প্রবেশ করিয়ে ডায়াল করলেই ম্যাসেজ এর মাধ্যমে আপনার নামে রেজিষ্ট্রেশন করা সকল মোবাইল নম্বর চলে আসবে)
লিস্ট থেকে যদি আপনার জানার বাইরের কোন নম্বর পান তাহলে সাথে সাথে সাধারণ ডাইরি করুন অথবা কাস্টমার কেয়ারে কথা বলে রেজিষ্ট্রেশন বাতিল করুন।
সচেতন হউন,নিরাপদ থাকুন।
02/04/2023
https://dainikcumilla.com/news/2127/
১০৬ কেজি গাঁজা সহ কুখ্যাত মাদক কারবারি মাসুদ গ্রেফতার
কুমিল্লা নগরীর উত্তর দুর্গাপুর ইউপিস্থ আড়াইওড়া রেল লাইনের পশ্চিমে ১০৬ কেজি গাঁজা সহ ১ জনকে আটক করে পুলিশ।
13/03/2023
টানা চতুর্থ বার কুমিল্লা জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কার লাভ করেছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব মো: কামরান হোসেন।
সম্মানিত পুলিশ সুপার কুমিল্লা জনাব আব্দুল মান্নান বিপিএম(বার) মহোদয় মাসিক অপরাধ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালায় উক্ত কর্মকর্তার হাতে এ পুরস্কার তুলে দেন।
এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস),সকল সার্কেল অফিসারবৃন্দ সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।