এসো শিবির করি

এসো শিবির করি

Share

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে, ইসলামী ছাত্রশিবির।

Photos from এসো শিবির করি's post 07/06/2026

'বৃক্ষরোপণ অভিযান'–২০২৬ উপলক্ষ্যে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখা।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক।



07/06/2026

ঢাবি শিবিরের সফলতায় হাফ সেঞ্চুরি✌️

Photos from এসো শিবির করি's post 07/06/2026

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মনোনীত হয়েছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, কারানির্যাতিত জননেতা জনাব সাইফুল ইসলাম শহীদ এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা শাখার সম্মানিত আমীর, কারানির্যাতিত মজলুম জননেতা জনাব অধ্যাপক শহীদুল ইসলাম। আলহামদুলিল্লাহ

07/06/2026

সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, নিশ্চয়ই সত্যের বিজয় অবশ্যম্ভাবী।

(সূরা বনী ইসরাঈল: ৮১)

25/05/2026

আজকে রামিসা না হয়ে যদি তারেক রহমানের মেয়ে জায়মা রহমান যদি ধর্ষণের শিকার হতো, তাহলে বিচার নিশ্চই হতো, তখন রাষ্ট্র, প্রশাসন, মিডিয়া সকলে সরব হতো।

তাহলে আমাদের মা-বোন, সন্তানদের বেলায় এই নীরবতা কেন?

ন্যায়বিচার কি শুধু ক্ষমতাবানদের জন্য?

ধর্ষকের পরিচয় নয়, অপরাধটাই মুখ্য হওয়া উচিত।
প্রতিটি ধর্ষণের বিচার সমানভাবে নিশ্চিত করতে হবে—ভুক্তভোগী যে পরিবারেরই হোক না কেন।
রাষ্ট্রের দায়িত্ব সকল নাগরিকের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা, কোনো বিশেষ শ্রেণির নয়।”

04/05/2026

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ফ্যাসিস্ট আওয়ামী নেতৃত্বাধীন সরকার কর্তৃক সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

তারিখ : ৫ মে ২০২৬
স্থান : শাপলা চত্বর, মতিঝিল
সময় : দুপুর ৩:৩০ মিনিট

আয়োজনে : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণ
আপনারা সকলে আমন্ত্রিত।

27/04/2026

leader of the leaders for Dhaka city south

24/04/2026

ডাকসুর নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ‘চাকসুর বিক্ষোভ মিছিল’

শিক্ষা-সন্ত্রাস একসাথে চলে না।
শিক্ষা-ছাত্রদল একসাথে চলে না।

Photos from এসো শিবির করি's post 24/04/2026

ছাত্রদল কর্তৃক শাহবাগ থানায় মব তৈরি করে শিবির নেতৃবৃন্দ, ডাকসু নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ওপর হামলা এবং গুন্ডাবাজি, একইসাথে প্রশাসনের পক্ষ থেকে থানায় অহেতুক হয়রানির প্রতিবাদে আজ সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের(ডাকসু) কার্যালয়ের সম্মুখে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদ, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ও ডাকসু এজিএস মহিউদ্দিন খান ও অন্যান্য নেতৃবৃন্দ।

24/04/2026

ছাত্রদল কর্তৃক থানায় মব তৈরী করে শিবির নেতৃবৃন্দ, ডাকসু নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপর হামলা ও গুজববাজী এবং প্রশাসন কর্তৃক থানায় অহেতুক হয়রানীর প্রতিবাদে ঢাবি শিবিরের বিক্ষোভ মিছিল।

Want your business to be the top-listed Government Service in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Cumilla
3500