আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার

আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার

Share

আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার হ?

Photos from আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার's post 28/03/2026

২০২৬ সালের উপদেষ্টা দের নামের তালিকাঃ🇧🇩🤝👌🇧🇩

16/02/2026

জঙ্গলপুর নিবাসী, আরব আমিরাত প্রবাসী জহির উদ্দিন ভূঁইয়া আলালের প্রাণপ্রিয় পুত্রের মৃত্যুতে আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন পুরো পরিবারকে এই ব্যাথা সইবার তাওফিক দান করেন। আমীন।

25/12/2025

আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার এর সম্মানিত উপদেষ্টা আমেরিকা প্রবাসী জনাব মোরশেদ মোল্লার শ্রদ্ধেয় পিতা ধোপাখিলা গ্রামের পশ্চিম পাড়ার মোল্লা বাড়ী নিবাসী বয়োজ্যেষ্ঠ মুরুব্বী জনাব রুহুল আমিন মোল্লা ব্রেইনস্ট্রোক আক্রান্ত হয়ে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবার নিকট আকুল আবেদন উনার মাগফেরাত জন্য দোয়া কামনায়, মহান আল্লাহ পাক উনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন আমিন 🤲🤲🤲

24/12/2025

আলকরা ইউনিয়নের শিলরী বড় বাড়ি নিবাসী মরহুম মো সালেহ আহমেদ এর চিকিৎসা বাবদ অর্থ মৃত্যু পরবর্তীতে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। তার পরিবারকে ১০ হাজার টাকা সহযোগিতা করা হয়েছে। এই সময়ে উপস্থিত ছিলেন আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার এর সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস ও আশিকুর রহমান অপু এবং কোষাধ্যক্ষ মোঃ শরিয়ত উল্যাহ ফরায়েজী।

04/12/2025

আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার এর ২০২৬ সালের কমিটির জন্য *নির্বাচিত পদপ্রাপ্তদের নামঃ*

🔹 *সভাপতি*:
জনাব *নজরুল ইসলাম ভূঁইয়া*
(ধোপাখিলা- সৌদি আরব প্রবাসী)

🔹 *সাধারণ সম্পাদক*:
জনাব *এস এ জাহাঙ্গীর*
(কুঞ্জশ্রীপুর- নিউজিল্যান্ড প্রবাসী)

🔹 *সাংগঠনিক সম্পাদক*:
জনাব *আলী মুর্তজা রুবেল ভূইয়াঁ*
(আশফালীয়া- সৌদি আরব)

👉অর্থ সম্পাদক
জনাব সালাহউদ্দিন স্বপন
(লক্ষীপুর- ইতালি প্রবাসী)

👉প্রচার সম্পাদক
জনাব জহির উদ্দিন ভুইঁয়া
(নারানকুরী- কুয়েত প্রবাসী)

*আল্লাহ তাআলা আমাদের কাজগুলো কবুল করুন এবং উত্তম প্রতিদান দিন। আমিন।*

26/11/2025

অস্ট্রেলিয়াতে উবারের জ্যাকেট পরে সাইকেল দিয়ে উবারে বের হলে মানুষ আপনাকে এত নিচু চোখে দেখবে, এত ছোট করে চিন্তা করবে সেটা কল্পনারও বাইরে। উবার লাইফে অনেক অনাকাঙ্খিত, অপ্রত্যাশি ঘটনার স্বীকার হয়েছি। তবে আজ যা ঘটলো ব্যাপারটাতে অনেক কষ্ট পেলাম। সন্ধ্য সাড়ে ৭ টা বাজে; punchbowl.....এএ এইখানে এই সাইকেলের উপর বসে এক পা ভর করে দাঁড়িয়ে আছি। Quest পূরণ করার জন্য শুধু একটা অর্ডার প্রয়োজন—সেটারই অপেক্ষা করছিলাম আর দেখছিলাম। ভাবতেছিলাম এটা পূরণ হলে বাসায় চলে যাবো। ঠিক তখনই পাশ দিয়ে এক লেবানিজ ছেলে হেঁটে আসছিলো, কাছে এসেই হঠাৎ মুখে থুথু মেরে চলে গেল। পিছন থেকে ডাকলাম: Hey brother, তুমি আমার সাথে এমনটা করলে কেনো? কি হয়েছে? কিন্তু সে একবারও না তাকিয়ে সোজা চলে গেল।
বয়সে আজ অব্দি কারো সাথে কখনও খারাপ আচারণ করেছি বা কখনো কারো সাথে তর্কে জড়িয়েছি বলেও মনে পড়ে না অথচ অস্ট্রেলিয়া আসার পর প্রতিনিয়তই এমন রেসিজম এমন অমানবিক খারাপ আচারণের স্বীকার হতে হোচ্ছে।

যারা অস্ট্রেলিয়া নতুন আসবেন বা প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে একটা কথাই বোলবো স্টিলের মতো শক্ত একটা মন নিয়ে আসবেন তাছাড়া survive করা খুবই কঠিন। এখানে এসে কথা শেয়ার করার মতো একটা ঘনিষ্ঠ মানুষ না থাকলে বাস্তবতা আরও অনেক ভারী হয়ে ওঠে, সবকিছুই ভেতরে দোম মেরে থাকে। এসব ব্যাপার গুলা দেশে শেয়ারও করতে পারবেন না আবার সইতেও পারবেন না।

চায়লে আপনার উবার লাইফে ঘটা অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে পারেন—যদি সময় থাকে। আমি শুনতে চাই প্রত্যেকের গল্প, প্রত্যেকের অভিজ্ঞতা।

অস্ট্রেলিয়া প্রবাসীর গল্প

18/11/2025
19/10/2025

এক ভাইয়ের থেকে নেয়া, তার গেইম নিয়ে বিভীষিকাময় ঘটনা- 😑😑

(১১-১০-২০২৪ ) রাত ৯ টায় বাংলাদেশ এয়ারপোর্ট এর উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম।
আজকের (১২-১০-২৪) এই দিনে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ থেকে কাতার এয়ারলাইন্সের বিমানে ছিলাম কাতারের উদ্দেশ্যে।
#শনিবার দুপুর ১২ টায় কাতার পৌঁছালাম।
#শনিবার বিকেল ৪ টায় কাতার থেকে তুর্কি এয়ারলাইন্সের মাধ্যমে তুর্কির উদ্দেশ্যে বিমানে উঠলাম এবং সন্ধ্যা সাতটায় তুর্কির এয়ারপোর্টে পৌঁছালাম। শনিবার পুরো রাত তুর্কি এয়ারপোর্টে ছিলাম। রোববার সকাল সাতটায় কসোভোর উদ্দেশ্যে বিমানে উঠলাম দুপুর বারোটায় কসোভো এয়ারপোর্টে নামলাম। রোববার পুরো দিন পুরো রাত কসোভো ছিলাম।
(ইটালির উদ্দেশ্যে গেম যাত্রা)
#১৪ তারিখ সোমবার দুপুর 2 টায় কসোভো থেকে সার্বিয়ার উদ্দেশ্যে গেইম গাড়িতে উঠি। একটানা পাঁচ ঘন্টা জার্নির পর সন্ধ্যা সাতটায় কসোভো + সার্বিয়া বর্ডারের কাছাকাছি নামিয়ে দেওয়া হয় এবং জঙ্গলে পায়ে হেঁটে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সার্বিয়া ঢুকি। সার্বিয়া বর্ডার থেকে আবার গাড়িতে উঠে সোমবার পুরো রাত গাড়িতে রানিং ছিলাম। মঙ্গলবার সকালে সার্বিয়াতে একটি পার্কের সামনে নামিয়ে দেওয়া হয়। মঙ্গলবার পুরো দিন পার্কে বসে ছিলাম আমরা সবাই। সন্ধ্যায় আবার গেমের গাড়িতে উঠি রাত বারোটায় সার্বিয়ার একটি জঙ্গলে নামিয়ে দেওয়া হয়। পুরো রাত জঙ্গলে থাকার পর ভোর রাতে পায়ে হেঁটে সার্বিয়া ও হাঙ্গেরির বর্ডারে পৌছাই।
#বুধবার সকালে পুলিশের চোখ ফাঁকি দিয়ে Serbia বর্ডার ক্রস করে Hungary বর্ডার দিয়ে Hungry জঙ্গলে প্রবেশ করি। Hungry এর জঙ্গলে পুরো দিন দৌড়ের উপরে ছিলাম একটু পর পর পুলিশের কাছে ধরা খাওয়ার অবস্থায় ছিলাম একাধিক বার। অবশেষে পুরো দিন দৌড়ের উপর থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সন্ধ্যায় হাঙ্গেরি জঙ্গল ক্রস করে গাড়ির রাস্তা লোকালয়ে পৌছাই। এরপরে গাড়িতে উঠে একটানা ৬ ঘন্টা জার্নির পর Hungry & Austria এর বর্ডারে পৌঁছাই।
#বুধবার রাত ১১ টায় পায়ে হেঁটে হাঙ্গেরি এর বর্ডার হয়ে অস্ট্রিয়া বর্ডার ক্রস করে অস্ট্রিয়া ঢুকি। ঠিক তার দশ মিনিট পরেই Austria এর পুলিশের হাতে ধরা পড়ে যাই। কপাল ভালো ছিল হাঙ্গেরি পুলিশের হাতে ধরা পড়ি নাই তাহলে দেশে রিটেন করার জোরালো সম্ভাবনা ছিল। #আমরা দাউদকান্দি & তিতাস থানার মিলিয়ে ৮ জন ছিলাম। পরক্ষণে অস্ট্রিয়ার পুলিশ আমাদেরকে চেক করার পরে তাদের সাথে পুলিশ কাস্টাডিতে নিয়ে যায়। বুধবার পুরো রাত এবং বৃহস্পতিবার পুরো দিন পুলিশ হেফাজতে ছিলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় ফিঙ্গার রেখে আমাদেরকে গাড়িতে উঠিয়ে দেওয়া হয় যার যার গন্তব্যে চলে যাওয়ার জন্য। বৃহস্পতিবার রাতে অস্ট্রিয়া ট্রেন স্টেশন থেকে ট্রেনে ওঠে পরের দিন শুক্রবার বিকেল তিনটায় অস্ট্রিয়া এবং ইতালির বর্ডার এর কাছাকাছি এসে নামি।
#শুক্রবার বিকেল সাড়ে চারটায় অস্ট্রিয়ার বর্ডার থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইটালির উদ্দেশ্যে বাসে উঠি।
#অবশেষে শুক্রবার সন্ধ্যা ছটায় অস্ট্রিয়া ক্রস করে Italy প্রবেশ করি 🙂
(সোমবার ১৪ তারিখ থেকে শুক্রবার ১৮ তারিখ পর্যন্ত গেমে যেই সিচুয়েশনে ছিলাম যা ঘটেছে তা লিখায় প্রকাশ করার মতো না। বেচে ফেরার নিশ্চয়তা ছিলো ৫%। প্রত্যেক মুহূর্তেই মনে হয়েছে এই বুঝি শেষ। স্বশরীরে গন্তব্যে পৌঁছানোটা ছিল এক প্রকার স্বপ্ন)
আল্লাহর অশেষ রহমতে সকল সমস্যা উপেক্ষা করে গন্তব্যে পৌঁছাতে পেরেছিলাম।
(মাঝে মাঝে মনে হয় এখন বোনাস লাইফ লিড করতেছি)
🛑 ক্ষুদ্র জীবনে এতো রিস্ক নিয়ে লাভ কই? যদি না নিজেই বেঁচে ফিরেন।।।

11/10/2025

আবুধাবির জেলে মৃত্যুবরণ করা একজন জুলাই যোদ্ধার লাশ দেশে ফেরত এসেছে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।

Photos from আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার's post 29/09/2025

আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার এর পক্ষে হতে আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের এক অসহায় অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা ব্যয়ে বাবদ ২০,০০০ টাকা (বিশ হাজার) মানবিক সহযোগিতা করেছেন। আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব সহ-সভাপতি স্বপন আহমেদ মোল্লা ও মোহাম্মদ ইলিয়াস ও সাগর ভুইঁয়া এবং কুলাসার গ্রামের পক্ষ থেকে জনাব মো:হাবিব ও মো:মোবারক ও ফারহান সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবারের পক্ষ থেকে অসুস্থ ব্যাক্তির সুস্থতা কামনা করছি।

Want your business to be the top-listed Government Service in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Alkara
Cumilla