18/10/2023
গত ১৭/০৮/২০২৩ খ্রিস্টাব্দ তারিখে কুমিল্লা গণপূর্ত সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ নুরুল আমিন মিয়া স্যার এর সভাপতিত্বে সার্কেলের সহকারী প্রকৌশলীগণের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়। সদ্য পদোন্নতিপ্রাপ্ত বিদায়ী সহকারী প্রকৌশলী জনাব সাখাওয়াত হোসেন খান কে উপ বিভাগীয় প্রকৌশলী হিসেবে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়। এবং নবযোগদানকৃত সহকারী প্রকৌশলী জনাব মোঃ গোলাম জিলানী ও নুর ইসলাম কে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা গণপূর্ত বিভাগ এর নির্বাহী প্রকৌশলী জনাব মীর রাসেদুল করিম স্যার সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।
15/08/2023
কুমিল্লা গণপূর্ত সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ নুরুল আমিন মিয়া স্যার এর নেতৃত্বে কুমিল্লা শিশুপার্ক্সস্থ ম্যুরালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন কুমিল্লা গণপূর্ত বিভাগ এর নির্বাহী প্রকৌশলী জনাব মীর রাসেদুল করিম, উপ বিভাগীয় প্রকৌশলী জনাব মোঃ আনোয়ারুল আলম মজুমদার ও এ কে এম সাকিবুর রহমান সহ কুমিল্লা গণপূর্ত অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
16/12/2022
মহান বিজয় দিবস, ২০২২ এবং গৌরবোজ্জ্বল বিজয় অর্জনের ৫১তম বার্ষিকীতে জাতির সূর্য সন্তানদের মহান আত্মত্যাগের প্রতি গণপূর্ত অধিদপ্তর, কুমিল্লা এর পক্ষ হতে কুমিল্লা গণপূর্ত সার্কেলের সম্মানিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ নুরুল আমিন মিয়া এবং কুমিল্লা গণপূর্ত বিভাগের সম্মানিত নির্বাহী প্রকৌশলী জনাব মীর রাশেদুল করিম এর নেতৃত্বে বিনম্র শ্রদ্ধা নিবেদন।
03/08/2021
অদ্য ০৩/০৮/২০২১ তারিখ অপরাহ্নে কুমিল্লা গণপূর্ত সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ শাহীন মিয়া স্যার এর বদলীজনিত বিদায় এবং নবযোগদানকৃত তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ নুরুল আমিন মিয়া স্যার এর বরণ উপলক্ষে সীমিত আকারে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত আলোচনা সভার কিছু স্থিরচিত্র। উক্ত আলোচনা সভায় কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ফেনী জেলার সন্মানিত নির্বাহী প্রকৌশলীবৃন্দ এবং কুমিল্লা গণপূর্ত উপ-বিভাগের (সিভিল/ই এম) উপ-বিভাগীয় প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
09/07/2021
কুমিল্লা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ শাহীন মিয়া স্যার ০৮/০৭/২০২১ তারিখ নোয়াখালী জেলায় নির্মিতব্য সদর হাসপাতালের ম্যাট ফাউন্ডেশনের ঢালাই কাজ, এনএসআই ভবন এবং নোয়াখালী সদরে সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন। সদর হাসপাতালের ঢালাই কাজ পরিদর্শনকালে স্যার স্বাস্থ্যবিধি মেনে ঢালাই কাজ পরিচালনা: নির্দিষ্ট অনুপাতে উত্তমরুপে মিশ্রণ; যথাযথভাবে কম্প্যাকশন ও কন্সট্রাকসন জয়েন্ট বিষয়ে নির্দেশনা প্রদান করেন। ঢালাই চলাকালীন সময়ে সময়ে স্লাম্প টেস্ট (Slump Test) এবং সিলিন্ডার গ্রহণ ও যথাসময়ে পরীক্ষার নির্দেশনাও প্রদান করেন। সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণ কাজ পরিদর্শনকালে স্যার নির্মাণ কাজে ব্যবহৃত উপাদানসমূহের টেস্ট রিপোর্ট সংরক্ষণ, গুণগত স্যানেটারি ও ইলেক্ট্রিক্যাল ফিটিংস নিশ্চিতকরণ, একটি বাস্তব ও সময়বদ্ধ কর্মপরিকল্পনা দাখিল করে আগামী মার্চ, ২০২২ সালের মধ্যে ভবন বসবাসের উপযোগী করে গড়ে তোলার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, এনএসআই এর পরিচালক সহ নোয়াখালী গণপূর্ত বিভাগের সকল স্তরের প্রকৌশলী এবং সংশ্লিষ্ট ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন।
09/06/2021
কুমিল্লা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ শাহীন মিয়া স্যার অদ্য ০৯/০৬/২০২১ তারিখে মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে নির্মিত ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানের শেষ মুহূর্তের সার্বিক প্রস্তুতি দেখার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর মডেল মসজিদ পরিদর্শন করেন। এছাড়া স্যার ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ, নির্মিতব্য সমাজসেবা কমপ্লেক্স ভবন, ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগ ও উপ-বিভাগ-১ পরিদর্শন করেন এবং চলমান অন্যান্য প্রকল্পের অগ্রগতির বিষয়ে আলোচনা করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী এবং ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন।
30/05/2021
কুমিল্লা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ শাহীন মিয়া স্যার আজ কুমিল্লা জেলার নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম উপজেলায় নির্মিতব্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্যার প্রকল্পের কাজের গুণগত মান (স্যানেটারি ও ইলেক্ট্রিক্যাল ফিটিংস, টাইলস, ফেসিং ব্রিক, প্লাস্টার, রংকরণ, দরজার চৌকাঠ ও পাল্লা, থাই গ্লাস, ভূমি উন্নয়ন) নিশ্চিত করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যাশী সংস্থার নিকট হস্তান্তরের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় কুমিল্লা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী এবং ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন।
28/04/2021
কুমিল্লা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ শাহীন মিয়া স্যার ২৬ এবং ২৭ এপ্রিল ফেনী ও নোয়াখালী জেলায় চলমান প্রকল্পসমূহ পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্যার ফেনী জেলার আনসার ভিডিপি ব্যারাকের কিচেন কাম ডাইনিং ভবন, টিটিসির একাডেমিক ভবন এবং নোয়াখালী জেলার সদর হাসপাতাল, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, সমাজসেবা কমপ্লেক্স ভবন, সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ, পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র, নার্সিং ইনস্টিটিউট, ম্যাটস, আনসার ভিডিপির কিচেন কাম ডাইনিং ভবনের কাজের অগ্রগতি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এ সময় ফেনী ও নোয়াখালী জেলার নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী সহ সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী এবং ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন।
01/02/2021
কুমিল্লা গণপূর্ত সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ, কিউ, এম শাহজালাল মজুমদার স্যার এর বদলীজনিত বিদায় এবং নবযোগদানকৃত তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ শাহীন মিয়া স্যার এর বরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ আবদুস সাত্তার।
উপস্থাপনায় ছিলেন উপ বিভাগীয় প্রকৌশলী জনাব মোঃ আনোয়ারুল আলম মজুমদার, কুমিল্লা গণপূর্ত ই এম উপ বিভাগ,কুমিল্লা।
18/04/2017
কুমিল্লা গণপূর্ত সার্কেলের বিদায়ী কর্মচারী জনাব মোঃ সিরাজ মিয়া এর অবসরজনীত বিদায় অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন গাজী শওকত আলী স্যার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্যার।
20/01/2017
কুমিল্লা গণপূর্ত সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব গাজী শওকত আলী স্যার এর সাথে নোয়াখালী গণপূর্ত বিভাগের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করা হয়।এর মধ্যে নোয়াখালী মেডিক্যাল কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পুলিশ লাইন এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উল্লেখযোগ্য।