04/02/2025
গবেষণা মাঠ
Official page of Regional Agricultural Research Station (RARS), Cumilla which represents the activit
04/02/2025
গবেষণা মাঠ
30/12/2024
30/12/2024
বদলী জনিত বিদায়:
১. জনাব মোঃ মাঈন উদ্দিন, বৈজ্ঞানিক সহকারী
২. জনাব মোঃ সাহাব উদ্দিন, ট্রাক্টর ড্রাইভার
৩. জনাব মোঃ সুজন, নিরাপত্তা প্রহরী
৪. জনাব মোঃ রিয়াজ উদ্দিন, ট্রাক্টর ড্রাইভার, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, কুমিল্লা।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মো. হায়দার হোসেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মো. ইকবাল ফারুক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মো. মুক্তার হোসেন ভূঞা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, শামীমা সুলতানা, বৈজ্ঞানিক কর্মকর্তা, মুহিবুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা, সাবিকুন্নাহার, বৈজ্ঞানিক কর্মকর্তা সহ কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ ।
তারিখ: ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রী.
ছবি: জনাব মো. তানভীর সরকার।
23/12/2024
বদলী জনিত বিদায়: জনাব মোঃ তাজুল ইসলাম, নিয়মিত শ্রমিক, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, কুমিল্লা
থেকে কৃষি গবেষণা কেন্দ্র, পাহাড়তলী, চট্টগ্রাম।
উপস্থিত ছিলেন ড. মো. হায়দার হোসেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মো. আলমগীর সিদ্দিকী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মো. মুক্তার হোসেন ভূঞা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, শামীমা সুলতানা, বৈজ্ঞানিক কর্মকর্তা, সাবিকুন্নাহার, বৈজ্ঞানিক কর্মকর্তা সহ কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ ।
তারিখ: ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রী.
ছবি: মো. ইমরান আহমেদ।
07/11/2024
ভাল বীজে ভাল ফসল। সুস্থ সবল চারা সবজি উৎপাদনের প্রধান উপকরণ। কুমিল্লার সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, কুমিল্লা এর গবেষণা মাঠে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণের লক্ষ্যে শীতকালীন বিভিন্ন সবজির চারা উৎপাদন করা হয়। কার্যক্রমটি আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বারি, কুমিল্লা এর কারিগরি সহযোগিতায় ও সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়। গত ০৬ নভেম্বর ২০২৪ খ্রী. বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চারা বিতরণের কিছু খন্ডচিত্র।
02/11/2024
গত ২৭.১০.২০২৪ খ্রী. আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, কুমিল্লা এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বিশিষ্ট উদ্ভিদ রোগতত্ত্ববিদ ড. মোঃ হায়দার হোসেন। পাশাপাশি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব) হিসেবে যোগদান করেন ড. মোঃ ইকবাল ফারুক। মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাকে ফুল দিয়ে স্বাগত জানান ড. মো. আলমগীর সিদ্দিকী সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র কুমিল্লা।
02/11/2024
গত ২৪ অক্টোবর ২০২৪ খ্রী. ছিল আমাদের সর্ব কনিষ্ঠ সহকর্মী, বৈজ্ঞানিক কর্মকর্তা "তাসফিয়া হাসান তাবাসসুম" এর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র-কুমিল্লায় শেষ কর্ম দিবস। তিনি বদলী হয়ে ইতোমধ্যে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, বারি প্রধান কার্যালয়ে যোগদান করেছেন। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, কুমিল্লা এর বিজ্ঞানী, কর্মকর্তা , কর্মচারী ও শ্রমিকবৃন্দের পক্ষ থেকে উনার জন্য শুভকামনা রইল। উনার কর্মময় ও ব্যক্তিগত জীবন আনন্দময় হউক এই কামনা করছি।
27/10/2024
আজ ২৭.১০.২০২৪ খ্রী. আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, কুমিল্লা এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ড. মোঃ হায়দার হোসেন। পাশাপাশি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব) হিসেবে যোগদান করেন ড. মোঃ ইকবাল ফারুক।
25/08/2024
কুমিল্লার বর্তমান বন্যা পরিস্থিতি, গবেষণা কার্যক্রম ও অন্যান্য অবকাঠামোর ক্ষয়ক্ষতি এবং বন্যা পরবর্তী কি কি কার্যক্রম গ্রহণ করা যায় সে সম্পর্কিত এক সভা অদ্য ২৫.৮.২০২৪ খ্রি. তারিখ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বারি, কুমিল্লা এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। ড. মো. আলমগীর সিদ্দিকী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তার সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রের সকল বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |