হুমায়ূন চর্চা কেন্দ্র

হুমায়ূন চর্চা কেন্দ্র

Share

হুমায়ূন উৎসব আয়োজন, হুমায়ূন সাহিত্য স?

18/07/2025

হুমায়ূন আহমেদ: আমাদের সাহিত্যের নন্দিত তারকা
১৯ জুলাই—বাংলা সাহিত্যের এক অনন্য দিন। এই দিনে আমরা হারিয়েছি হুমায়ূন আহমেদকে—একজন লেখক নন, একজন স্বপ্নদ্রষ্টা, যিনি কল্পনাকে দিয়েছেন নতুন দিগন্ত, নতুন ভাষা।

হিমু, মিসির আলী, শুভ্র—এই চরিত্রগুলো শুধু কাগজে-কলমে নয়, আজও আমাদের কল্পনায় ও হৃদয়ে জীবন্ত। হুমায়ূন আহমেদ ছিলেন সেই বিরল প্রতিভা, যিনি সাধারণ কথায় অসাধারণ গল্প বলার জাদু জানতেন। নিছক বিনোদনের মধ্যেও তিনি চিন্তা, আবেগ, ও মানবিকতা ঢেলে দিয়েছেন।

হুমায়ূন চর্চা কেন্দ্র, কুমিল্লা প্রতি বছরই ১৯ জুলাই গভীর শ্রদ্ধায় স্মরণ করে এই কিংবদন্তিকে। তাঁর সাহিত্য ও চিন্তাকে ছড়িয়ে দিতে আয়োজন করি স্মরণসভা, পাঠচক্র, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠান।

আমরা বিশ্বাস করি—হুমায়ূন আহমেদ এখনও বেঁচে আছেন তাঁর লেখা, চরিত্র, আর কোটি পাঠকের ভালোবাসায়।
তাঁর সৃষ্টিশীলতার আলো ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে।

ইকরামুল হাসান ইথার
সভাপতি, হুমায়ূন চর্চা কেন্দ্র, কুমিল্লা

18/07/2023

__আগামীকাল ১৯ জুলাই রোজ: বুধবার, বিকাল ৩ ঘটিকায় কবি নজরুল ইন্সটিটিউটের মুক্তমঞ্চে আয়োজিত হতে চলেছে হুমায়ূন আহমেদ স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

হুমায়ূন চর্চা কেন্দ্র, কুমিল্লা এবং সমতট পড়ুয়ার যৌথ আয়োজনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সমতট পড়ুয়ার পাঠকদের অংশগ্রহণে থাকছে চরিত্র চিত্রায়ন:

🔹 হিমু-রূপা
🔹 শুভ্র-মিসির আলী
🔹 বাকের ভাই-মুনা

এছাড়াও থাকছে আলোচনা সভা।

নন্দিত কথাসাহিত্যিককে ঘিরে নান্দনিক এই আয়োজনে আপনারা সকলে সাদরে আমন্ত্রিত!

13/07/2023

"শ্রাবণ বেলায় মেঘ যায় উড়ে,
অম্লান স্মৃতি হুমায়ূন তরে..."

__এমনই এক শ্রাবণে অশ্রুসিক্ত নয়নে অনুরাগীদের কাঁদিয়ে অনন্তলোকে পাড়ি জমিয়েছিলেন গল্পের জাদুকর। দেখতে দেখতে এক দশকেরও বেশি সময় অতিবাহিত হলেও পাঠক সমাজের হৃদয়ে সমাদৃত হয়ে আছেন তিনি। আর তাই হুমায়ূন চর্চা কেন্দ্র, কুমিল্লা এবং সমতট পড়ুয়ার যৌথ আয়োজনে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত হতে চলেছে - "স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান"।

উক্ত আয়োজনটি আগামী ১৯ জুলাই রোজ: বুধবার কবি নজরুল ইন্সটিটিউটের মুক্তমঞ্চে বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

কুমিল্লার সকল হুমায়ূন আহমেদ অনুরাগীর জন্য এই আয়োজন নিঃসন্দেহে কিছু বিশেষ মুহুর্তের সাক্ষী করতে চলেছে। উক্ত আয়োজনে উপস্থিতির মাধ্যমে গল্পের জাদুকর এর নন্দিত ভুবনে নিজেকে সম্পৃক্ত করার তরে সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি।

22/08/2022
07/12/2021
25/11/2021

📣 হুমায়ূন চর্চা কেন্দ্র কুমিল্লার আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা-২০২১ এর রেজিস্ট্রেশন চলছে ...

⤵️ প্রতিযোগিতার বিষয় :
🥇ক বিভাগ: ‘ইচ্ছেমতো আঁকি’
🥈খ বিভাগ: ‘শ্যামল বাংলার প্রকৃতি’
🥉গ বিভাগ: ‘মুক্তিযুদ্ধ, ভাষা-আন্দোলন ও বঙ্গবন্ধু’

➡️রেজিস্ট্রেশন করতে ফোন করুন: 01916004977 অথবা 01814835204 নাম্বারে।

17/11/2021
13/11/2021

হুমায়ূন আহমেদ বা তাঁর সৃষ্টিকর্ম নিয়ে ব্যক্তিগত কোন স্মৃতি নেই এমন একজন মানুষও বোধহয় এদেশে পাওয়া যাবে না। এটাই হুমায়ূন আহমেদের সবচেয়ে বড় কৃতিত্ব।

শুভ জন্মদিন গল্পের জাদুকর। 💝 💝 💝

ছবি- মোরশেদ মিশু ভাই।

Want your business to be the top-listed Government Service in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Nazrul Avenue
Cumilla
3500