Kandirpar, Comilla City

Kandirpar, Comilla City

Share

কান্দিরপাড় এলাকা কুমিল্লা শহরের কেন্দ্রস্থল। একে কেন্দ্র করেই এই শহরের মানুষের জীবনযাত্রা। কান্দিরপাড় কুমিল্লা শহরের প্রধান কেন্দ্রস্থল।

23/12/2019

Green Corner, Bangladesh

16/09/2017

কুমিল্লা নগরীতে একের পর এক পুকুর ভরাট!
দৈনিক বাংলাদেশ প্রতিদিন / কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর পুকুরগুলো একের পর এক ভরাট হয়ে যাচ্ছে। সবশেষ শহরের ঠাকুরপাড়া কালি মন্দির সংলগ্ন পুকুরটি ভরাটের তোড়জোড় শুরু হয়েছে৷ টিনের বেড়া দিয়ে আড়াল করে ময়লা ফেলা হচ্ছে পুকুরটিতে। চলতি বছর এ পর্যন্ত নগরীতে ৮-১০টি পুকুর ভরাট করা হয়েছে বলে জানা গেছে।
নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, সরকারি ও ব্যক্তিমালিকানার অর্ধশতাধিক পুকুর দীর্ঘদিন পরিষ্কার না করে কৌশলে ভরাট করা হচ্ছে। বিশেষ করে জেলা প্রশাসক কার্যালয়ের পাশের, আদালতের উত্তর পাশের, টিএন্ডটি অফিসের পাশের ও ফয়জুন্নেছেনা স্কুলের পাশের পুকুরগুলো ভরাট চলছে। ভরাট করার পরিকল্পনায় পুকুরগুলো পরিত্যক্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। ঠাকুরপাড়ার বাসিন্দা মনিরুল ইসলাম জানান, কালী মন্দির সংলগ্ন পুকুরটি ভরাট হয়ে গেলে জরুরি কাজে এ এলাকায় পানি পাওয়া যাবে না। পুকুরটি রক্ষা করা খুবই প্রয়োজন। বাংলাদেশ পরিবেশ রক্ষা আন্দোলন (বাপা) কুমিল্লার সভাপতি ডা. মোসলেহ উদ্দিন আহমেদ জানান, পুকুর ভরাটের কারণে নগরীতে জলাবদ্ধতা বাড়ছে। পুকুর রক্ষার জন্য প্রশাসনকে আরও কঠোর হতে হবে। কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ নুরুল্লাহ বলেন, পুকুর রক্ষায় কাজ করছি। এ নিয়ে স্থানীয় এমপি আ ক ম বাহউদ্দিন বাহারের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি দেশে ফিরলে ব্যবস্থা নেব। ’ জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের ভাষ্য, নগরীতে পুকুর ভরাটের কারণে জনজীবনে দুর্ভোগ নেমে আসবে। বাড়বে জলাবদ্ধতাসহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়। পুকুর ভরাটের বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

[বাংলাদেশ প্রতিদিন, শনিবার, ১৬,/০৯/২০১৭]

20/02/2017

৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন

আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন হবে।
সোমবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
তফসিল অনুযায়ী ২ মার্চের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে।
১৫ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কোনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো।

ঘোষিত তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি করপোরেশনে ৬ মার্চ মনোনয়নপত্র যাচাইবাছাই করা হবে। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সসয় ১৩ মার্চ।

কুমিল্লা সিটি করপোরেশনে ২০১৬ সালের ২০ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা ছিল। কিন্তু সীমানা জটিলতার কারণে উচ্চ আদালতের আদেশে ওই সময় ভোট নেওয়া যায়নি। পরে এই জটিলতার অবসান হলেও বিদায়ী ইসি সময় স্বল্পতায় তফসিল ঘোষণা করেনি। ৬ ফেব্রুয়ারি কুমিল্লার জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমকে সরকার প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।

10/04/2012

বন্ধুগন, বৈশাখ মাস আসতেছে, কুমিল্লায় আইয়া পড়ো যে যেখানে আছো, কইষ্যা আড্ডা মারুম!

Untitled album 20/02/2012
Photos 20/02/2012

our education system

05/02/2012

অনিয়মিত হাজিরা, তবু জিগাই, আড্ডারুদের কি খবর-টবর?

02/12/2011

C.C.C. Election is knocking, whats ur option?

Photos 14/02/2010
Want your business to be the top-listed Government Service in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Kandirpar
Cumilla
3500